January 2022

  • গীতগোবিন্দ

    গীতগোবিন্দ

    বাংলা কাব্য-রূপান্তর : অসীম সাহা সূচনা পর্ব ভূমিকা [জয়দেব। পুরো নাম জয়দেব গোস্বামী। তাঁর জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। অনেকের মতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদের তীরে কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কেউ কেউ আবার তাঁকে উড়িষ্যার মিথিলার অধিবাসী বলেও মনে করেন। জানা যায়, তাঁর পিতার নাম ভোজদেব এবং মাতার নাম বামাদেবী। তাঁর স্ত্রীর…

  • রবীন্দ্র-ভাবনায় জনস্বাস্থ্য

    রবীন্দ্র-ভাবনায় জনস্বাস্থ্য

    জীবনের শেষ বছর অর্থাৎ ১৯৪১ সালে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ ‘জন্মদিনে’ নামক অসামান্য কবিতাটি রচনা করেন। বিপুলা পৃথিবীর কতটুকুই বা জানেন তিনি, এই আক্ষেপ ব্যক্ত করার পর কবি ঘোষণা করেন, ‘আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি/ আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি’। সমগ্র জীবনের বিস্ময়কর সাহিত্যসাধনায় রবীন্দ্রনাথ এই ঘোষণার প্রতিফলন ঘটিয়েছেন। জীবদ্দশায় ম্যালেরিয়া,…

  • আনিসুজ্জামান-জীবনকথা

    আনিসুজ্জামান-জীবনকথা

    একত্রিশ ১৯৯৮ সালের ৩০শে ডিসেম্বর মামাতো বোন হালিমার মৃত্যুকালে আনিসুজ্জামান ছিলেন কলকাতায়। অবশ্য তার আগেই হালিমাকে শেষ দেখা দেখে গিয়েছিলেন তিনি হাসপাতালে। সে-সময় ‘কী যেন সে বলতে চেয়েছিল আমাকে’ – সে-কথা আনিসুজ্জামান আর জানতে পারেননি। বিপুলা পৃথিবীতে তিনি লিখেছেন, ‘১৯৭৫ সালের পরে, বিশেষ করে জীবনের শেষ দিকে, দেশ সম্পর্কে তার উদ্বেগ অনেক বেড়ে যায়, কবিতায়…

  • প্রেমেন্দ্র মিত্রের জনপ্রিয় চরিত্র ঘনাদা

    প্রেমেন্দ্র মিত্রের জনপ্রিয় চরিত্র ঘনাদা

    কলকাতার ৭২নং বনমালী নস্কর লেনের মেসবাড়ি। সেখানেই জমাটি আড্ডা। আড্ডায় ঢুকে কারো কাছ থেকে সিগারেট নিয়ে তাকে ধন্য করে দামোদরের বন্যার প্রসঙ্গটাকে কেড়ে নিয়ে তাহিতি দ্বীপের টাইডাল ওয়েভ বা ভয়ংকর সমুদ্র-জলোচ্ছ্বাসে নিয়ে গিয়ে ফেলেন বিস্ময়াহত মুখ্য শ্রোতাদের এবং আমাদেরও। তিনি আর কেউ নন, স্বয়ং ঘনাদা ওরফে ঘনশ্যাম দাশ, যার রূপকার প্রেমেন্দ্র মিত্র।  প্রেমেন্দ্র মিত্রের জন্ম…

  • নাসরীন জাহানের ছোটগল্পে মৃত্যুচিন্তা

    নাসরীন জাহানের ছোটগল্পে মৃত্যুচিন্তা

    আশির দশকের বাংলা ছোটগল্পে এক স্বাতন্ত্র্যচিহ্নিত নাম নাসরীন জাহান (জন্ম ১৯৬৪ খ্রিষ্টাব্দ)। কৈশোর থেকে তিনি বিশ্বসাহিত্য মন্থন করে তিলে তিলে নিজেকে প্রস্তুত করেন। তাঁর পাঠস্পৃহা, শ্রম-নিষ্ঠা এবং সহজাত বিরল সৃজনক্ষমতা অল্প বয়সেই তাঁকে এক বিস্ময়কর পরিপক্ব লেখকের মর্যাদা দিয়েছে। তাই রূপমের সম্পাদক আন্ওয়ার আহমদ কিশোরী নাসরীনের লেখা পড়ে বিস্মিত হয়ে বলেছিলেন, ‘তোমার পুরুষ গল্প অনেক…

  • শরৎকুমার মুখোপাধ্যায়ের কবিতা ও কাব্যবোধ

    শরৎকুমার মুখোপাধ্যায়ের কবিতা ও কাব্যবোধ

    তাঁর প্রয়াণের প্রায় এক যুগেরও বেশি সময় আগে কবি শরৎকুমার মুখোপাধ্যায় বলেছিলেন, ‘তথাকথিত পাপবোধ আমার নেই। যে কাজ অপরের অনিষ্ট করে তা অপরাধ। ধর্মীয় আচরণকে আমি অবহেলা করতে চাই, যে-কারণে আমার আঙুলে আংটি নেই, আমার গলা থেকে পইতে পরিত্যক্ত আর কিছুকাল বোহেমিয়ান জীবনযাপন করার পর অবশেষে একজন অসবর্ণ নারীর পাণিগ্রহণ করেছি।’ আর তার সঙ্গে তিনি…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    পঁচিশ দুর্ভিক্ষ-পরিস্থিতি সামাল নেওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিজের অনুকূলে রাখার জন্য বঙ্গবন্ধু চিন্তাভাবনা করতে থাকেন বলে শোনা যেতে থাকে। ১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান সংশোধন করে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার সিদ্ধান্ত ছিল তখনকার সবচেয়ে বড় এবং আলোচিত রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদীয় সরকারব্যবস্থা থেকে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়…

  • অপূর্ব নিবিড় নিদ্রা

    অপূর্ব নিবিড় নিদ্রা

    চেতনা ফিরে আসার সময়ে আমি দূরাগত কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথমে মনে হয়েছিল, কেন মনে হয়েছিল জানি না, জলার ধারে একটা ঝোপঝাড়ের মধ্যে নিরুপদ্রব মুহূর্তে উচ্ছ্বসিত পাখিদের কাকলি। কিন্তু পরমুহূর্তে মনে হলো, না, এটা মানুষেরই কণ্ঠস্বর। তবে টেপ রেকর্ডারে ধারণ করা কথা ফার্স্ট ফরোয়ার্ড করে দিলে যেমন শব্দগুলো ভেঙেচুরে কিছু অর্থহীনতা ছড়িয়ে দেয়, অনেকটা সেরকম।…

  • মেঘের মতো কোমল

    মেঘের মতো কোমল

    ‘মানুষ এমুন  ক্যানে লালু?’ চোখভরা জল নিয়ে হিল্লি প্রশ্নটা করে ওকে।  উত্তরটা লালুর জানা নেই। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে হিল্লির দিকে। নারকীয় দৃশ্যগুলো এ-সময় চোখের সামনে ভেসে বেড়ায়। সেদিকে মুহ্যমান লালুর হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। মনে মনে সে-ও হিল্লির মতো কাকে যেন অসহায়ের মতো একই প্রশ্ন করে, ‘মানুষ…

  • স্বাধিকার

    স্বাধিকার

    অগ্রহায়ণের শুরু। মাঠের ফসল উঁচু খামারে উঠতে শুরু করেছে। ঝাড়া-মাড়াইয়ের পরে সেই সম্পদ কয়েকদিন গেলেই গোলায় উঠবে। মুন্না ছোটখাটো চাকরি করে। সকালে বের হলে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তাই বিঘেদুই জমি থাকলেও মাঠে যাওয়ার সুযোগ পায় না, যদিও জীবনের মূলস্রোতে সে চাষিবাড়ির ছেলে। তাই কি অগ্রহায়ণ এলেই মনের পরতে পরতে এতো বেশি খুশির আমেজে…

  • তর্জনীটি বাতাসে দুলে উঠলে

    তর্জনীটি বাতাসে দুলে উঠলে

    গলিপথে স্লোগান শুনে রান্নাঘরের জানালা থেকে উঁকি দিলো রাত্রি। মিছিল যাচ্ছে। খুব ইচ্ছে করল বারান্দায় গিয়ে গলির সেই শেষ মাথা পর্যন্ত লম্বা মিছিলটা দেখে। ‘জেলের তালা ভেঙেছি, শেখ মুজিবকে এনেছি’ বলতে বলতে হাঁটছে মিছিল। সেøাগানের আওয়াজে পাড়ার গলিটা যেন গমগম করছে। কালকে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়েছেন। আজ রেসকোর্স ময়দানে…

  • সমাজের আবর্তে

    সমাজের আবর্তে

    এ-গলি সে-গলি ঘুরিয়ে কামালকে নিয়ে বিধান গেল বিরাট একটা দোতলা বাড়ির সামনে। ওপরে-নিচে কটা ঘর এক নিমেষে গোনা যায় না। একরাশ ভয় এসে জুটল কামালের মনে। বুকটা দুরুদুরু করে কেঁপে উঠল। এমন জায়গায় সে এসে পড়েছে, এখানে যদি হাড়কাঠে ফেলে কাউকে বলি দেয়, তাহলে কেউ টেরই পাবে না। লোকজন যে একেবারে নেই, তা নয়, দু-চারজন…