May-June 2026
-

ঔরসধারা
দুই চোখে বিস্ময়ে নিয়ে প্রশ্ন করে আমরিন, আব্বা, আমার ঘরে এরা কারা? কোত্থেকে আসছে? সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমরিন নাহার লতার শ্বশুর খায়রুল বাশার জবাব দেন আয়েশের সঙ্গে, নতুন ভাড়াটে এসেছে ওরা। বিস্ময় নয়, রীতিমতো চমকে ওঠে লতা, আপনি আমার বাসা ভাড়া দিয়েছেন? কে আপনাকে আমার বাসা ভাড়া দিতে বলেছে? প্রায় চিৎকার করে…
-

গুলচন্দ
বাস থেকে নেমে রায়হান অদ্ভুত এক দৃশ্য দেখল। রাস্তার মোড়ে একটা পাগল একগুচ্ছ প্লাস্টিকের ফুলের তোড়ায় খুব যত্ন করে ড্রেনের নোংরা পানি ছিটিয়ে দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, ‘তৃষ্ণা লেগেছে তাই নারে সোনা? নে একটু পানি খা।’ রায়হান দাঁড়িয়ে থেকে কিছু সময় সেই দৃশ্য দেখে হাঁটা শুরু করে। মনের ভেতর একটা ভাবনা ঘুরপাক খায়, একজন…
-

পরিত্যক্ত
নতুন বাসায় ওঠার দুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। অবশ্য অনেকের কাছে অদ্ভুত নাও মনে হতে পারে, আমাদের মনে হয়েছিল। যে যেমন করে দ্যাখে আর কি! যেমন, নতুন বাসা বলতে অনেকে মনে করতে পারে, ফ্ল্যাট কিনে উঠে পড়েছি। আসলে তা নয়। আগেরটার মতো এটাও ভাড়া বাসা, আমরা এই শহরের চিরস্থায়ী ভাড়াটিয়া। তবে এবারের বাসাটা একটু…
-

সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা
ছোট্ট একটা জীর্ণ টিনের ঘর। খুব বিপন্ন একসময়ে পথের বিড়ালমাতার মতো তিনটা বাচ্চা নিয়ে এই ঘরে এসে আশ্রয় নিয়েছে জোহরা। অবশ্য এরকম বিপন্নতা তার জীবনে নতুন নয়। জন্ম থেকেই বিবিধ প্রকারের সংকট ও দুর্দশার সঙ্গে ক্রমাগত বসবাস করতে করতে এসব তার গা-সহা হয়ে গেছে। জ্ঞান হওয়ার পর থেকে সে যতদূর মনে করতে পারে, মা নামের…
-

মিলু কত্তা
ঝলমলে রোদটা ফিকে হতে হতে কপাল হয়ে নাক পর্যন্ত এসে থমকে দাঁড়াল। রোদটাকে অসহ্য লাগছিল মিলুর। কেমন তেরছা হয়ে রোদটা বুনো মোষের মতো তার পিঠে লাফিয়ে পড়ছিল। ঘামে মিলুর শার্ট ভিজে একসা। মিলু যখন মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে তখন মধ্যদুপুর। আনোয়ারা বেগম রান্নাঘরেই ছিলেন। বাড়িতে সবসময় কাছের-দূরের আত্মীয়স্বজন লেগেই থাকে। রান্নাবান্নার চাপটাও…
-

পথে ঘাটে জল জমেছে
আমাদের বাল্যবন্ধু শোভন আশরাফ রতন হারিয়ে গেছে, না মারা গেছে, নাকি গুম হয়েছে, তা আমরা ঠিক করে বলতে পারি না; তবে আমরা বেশ উদ্বিগ্ন এবং বলা যায় অবিরাম তাকে নিয়েই ঘুরপাক খাচ্ছি। এমন না যে তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল বা সকাল-সন্ধ্যা আড্ডা দিতাম। মাঝে মাঝে সে উদয় হতো কোনো ভূমিকা ছাড়াই এবং আমাদের মনে…
-

আমি সেই দিন হব শান্ত
প্রতীক হাসান ঘুম থেকে লাফিয়ে উঠল। আতঙ্কের দৃষ্টিতে চারদিকে চোখ ফেরাল। তারপর কিছুক্ষণ বিছানার ওপর স্থির হয়ে বসে রইল। ঘরের মধ্যে সে একা। বিছানা থেকে নেমে লাইট জ¦ালানোর জন্য সে এগিয়ে গেল। লাইট অন করে আবার ঘরের চারদিকটা দেখল। না কেউ নেই। পুরোটাই স্বপ্ন। ঘুমের ঘোরে সে স্বপ্ন দেখেছে। ঘরের মধ্যে কেউ নেই। আর এতো…
-

সাদা প্রজাপতি
নদীর ধারের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা নলখাগড়ার বনের ভেতর সে অনেকগুলো সাদা প্রজাপতিকে আবিস্কার করেছিল এক সন্ধ্যায়। লম্বা সবুজ কঞ্চিগুলো বাতাসে দুলে-দুলে তখন যেন নদীর সঙ্গে গোপনে কী কথা বলছিল। আর তখনই হালকা বাতাসে তাদের পাতাগুলোর সরসর শব্দ একসঙ্গে জলের ধারে বেজে উঠেছিল এক অদৃশ্য সংগীত হয়ে। নীলুফারের যখনই মন খারাপ হয়, তখনই সে…
-

কুচিয়ামোড়া আন্ডারপাস
রান্নাঘরে সাইড করে রাখা টেবিলটার একটা চেয়ার টেনে বসল ইঞ্জিনিয়ার নিদিমোরু মলুয়া। ঘরের মেঝেতে সবে দুপুরের অলস রোদ ঝাঁজ মজিয়ে কোমল স্নিগ্ধতা বিকেলের কোলে ছড়িয়ে দিয়েছে। দুপুরে অতিথিসেবার পর রাতের ডিনারে নতুন কী খাওয়ানো যায় তা নিয়ে ভাবছিল। পৃথক রান্না করে খাওয়ার কারণে ছাত্রজীবনে থেকেই শখের পাচক হিসেবে বন্ধু ও পরিচিতমহলে খানিকটা সুনাম কুড়িয়েছে। খেতে…
-

মায়াখনিজ
আবারো অসুখ করল! সে ফোন করে নাফিদকে খবরটা দেয়। – কদিন আগেই না ভুগলি! নাফিদ বলে, একা মানুষের অসুখ ভালো জিনিস না। – অসুখের আবার ভালো-মন্দ! – চিন্তা করিস না। আজকে চেম্বার নেই। আমি সময়মতো চলে আসব। সফরের মনে হলো, এবারের অসুখটা কোনো ময়লা থেকে হয়েছে। সম্ভবত গত পরশু হাত না ধুয়ে খেতে বসে গিয়েছিলাম।…
-

ওবাসান কিমোরার কিমোনো
আইয়ার মায়েদের তিন বোনের ভেতর মা মেজো ছিল। মা তো মায়ের বড় বোন বা বড় ওবাসানের (মায়ের বোন) মতোই শান্ত-শিষ্ট ছিল বলেই সোবো (মাতামহী) আমায়া তার বড় ও মেজো – দুই মেয়েরই খুব প্রশংসা করতেন। সব চিন্তা ছিল ছোট ওবাসান কিমোরাকে নিয়ে। অথচ তিন মেয়েরই কি না নাম রাখা হয়েছিল অনেক যত্ন করে। কিয়ারা, কাইয়া…
-

পাতার আওয়াজ এক জীবনধ্বনি
কাজী রাফি এই অঞ্চলের শেষ প্রভাবশালী ব্যক্তি নুরুল আলম মৃত্যুবরণ করলেন ফাল্গুনের এক শবেবরাতের রাতে। ঈদগাহ মাঠে জানাজা শেষ করার পর আটমূল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আলমের লাশ নেওয়া হলো কবরস্থানে। তেপান্তরজোড়া মাঠের শুরুতে বড় এক দিঘি। নাম ‘ডোমগাড়ি’। বাঁশগাছে ভরা বড় বনটার ভেতর নতুন কবরস্থানে অনেক নিজে নিজে বেঁচে থাকা গাছ আর…
