May-June 2026
-

পক্ষী মারা
‘জয়নাল ঘুমাইছস? ও জয়নাল? পক্ষীটারে মারবি না?’ জয়নাল সারাদিন কেমন যেন ঝিম ধরে শুয়ে থাকে। ওর ঘুমটা নষ্ট করে মরতুজ আবার মিহিকণ্ঠে ডাকতে থাকে। ‘জয়নাল, মুবাইল আনছি। মুবাইল। আরে পিরিতের কতা কবি না! মুবাইল আনছি।’ জয়নাল তো তখন সেখানে ছিল না। শিউলী যেন কেবলি তার মাথায় হাত দিচ্ছে। ছোট্ট ছোট্ট আঙুলের স্পর্শ চুলের ভেতর দিয়ে…
-

নখ
বাংলাদেশের বিখ্যাত এক এনজিওর মাইক্রো ফিন্যান্স সেকশনের ডেপুটি ডিরেক্টর তানজিলা খানের পছন্দ তিন ইঞ্চি উচ্চতার হাইহিল। কিন্তু যখন গ্রামে গরিবদের আগামীদিনের স্বপ্ন দেখাবার জন্যে – ওই আগামী দিন ক্রমাগত আগামী হয় – ঋণের বোঝা দিতে সমিতির মিটিংয়ে তাকে যেতে হয়, তখন পায়ে থাকে দুই ফিতার ফ্লাট স্যান্ডেল এবং পরেন সাধারণ মানের সালোয়ার-কামিজ। সাধারণ মান দিয়ে…
-

শূন্যতার করতালি
পরকীয়া শব্দের ব্যুৎপত্তি মনে পড়ে স্যার? প্রশ্ন শুনে আমার পিলে চমকে ওঠার দশা। সোজাসুজি তাকাতেও পারি না, ম্রিয়মাণ হয়ে পড়ি সংকোচে। টিচার্স কমনরুমে ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে বসে আছি বেশ ক’জন সহকর্মী। সন্দেহবাতিকগ্রস্ত মোজাম্মেল সাহেবও আছেন উত্তর কোনায়, ভাঁজভাঙা খবরের কাগজের আড়ালে কোনোদিকে তার কুতুকুতে দৃষ্টি ফেলে রেখেছেন, ঠিক আছে! মুখ খুললেই নর্দমার কাদাপাঁকের মতো দুর্গন্ধ বেরোয়,…
-

এক জোড়া বিহ্বল দস্তানা
মেজদার কাঁধে ভর দিয়ে কেবিন থেকে বেরিয়ে এলেন রবি। পা টলছে। নাকি জাহাজই দুলছে? বোম্বে ছাড়িয়ে কত দূর চলে এসেছে তাদের ‘পুনা’ স্টিমার? স্টিমার কি আরব সাগর পেরিয়ে লোহিত সাগরের মাঝবরাবর চলছে? সমুদ্রের ঢেউয়ের দোলায় তিনি দুলছেন? নাকি তাঁর পা টলছে! জাহাজের স্টুয়ার্ড ভায়া ডেভিড সুপের বাটি মুখের সামনে ধরে রোজই বলতেন, ‘খাও, কষ্ট করে…
-

নিজের ঠিকানা
লুৎফুন্নাহার সকাল আটটায় এসে গেল। সে বলেছিল সকালে আসবে, কিন্তু এত সকালে আসবে তা মনে হয়নি। আমি ডরমিটরি থেকে বের হয়ে ক্যাফেটেরিয়ার দিকে হাঁটতে শুরু করব, এমন সময়, ঠিক এই সময়টাতে ট্যাক্সি করে লুৎফুন্নাহার এসে গেল। ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিতে দিতে বললো, আমার কথা ভুলে গেছো? – ভুলিনি। – ডরমিটরি থেকে বেরিয়ে পড়েছ। কোথাও যাচ্ছো তো!…
-

একটি অবৈজ্ঞানিক চিকিৎসা
অন্ধ কিছু দেখে না, তার কণ্ঠ পারে ফুল ফোটাতে অন্ধকারে। অন্ধকারে যে গান বাজাই একলা হাতে সুদূর সরল এক তারাতে, সে গান কোথায় ভাষা পেল, স্বচ্ছ ভাষা? (‘পৌত্তলিক’, অরবিন্দ গুহ) বিশ্বাস করা যায় না এমন একটা গল্প বলি। মানে, এই জটিল জগৎ-সংসারের ঘূর্ণাবর্তে নাকানিচুবানির নানা অভিজ্ঞতার পর যে সহজ-সরল ঘটনাকেও আপনাদের অবিশ্বাস্য মনে হবে,…
-

আদিতে যে ছিল জিয়ন বালা
হয়তো সেটা ছিল ১৩১৪ বঙ্গ সন, বা হয়তো তার আগের অথবা পরের অন্য কোনো সনও হতে পারে। সনের সঠিক হিসাব স্মরণে পরখে চলাচলতি করা বেটাপোলা বা মাতারিসকল, তখন সেই তল্লাটে, মোটের ওপর ছিলই না। হিজরি-চান্দের হিসাব রাখলে রাখে মসজিদের হুজুরে। সেই মসজিদও এই শনখোলা গ্রাম থেকে অনেক দূরের, আরেক কোনো এক দেওভোগ গ্রামে আছে। সেই…
-

সমুদ্রের বিলাপ
সন্দ্বীপের আজিমপুর গ্রামের সৈকতে দাঁড়িয়ে আছি। সাঁঝের কোমল রোদ সাগরের ঢেউয়ের সঙ্গে মিলেমিশে ভাটির টানে চলে যাচ্ছে দক্ষিণে। মনে হচ্ছে কেবল রোদ নয়, রোদের ঢেউ বিষাদময় কাব্য-পঙ্ক্তি ছড়িয়ে সরে যাচ্ছে দূরে। কিছু কি বলতে চায় ওরা? মনে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে মৃদু একটা শোরগোল শোনা গেল, স্পষ্ট নয়। কান পেতে মগ্ন হয়ে শুনতে চেষ্টা করলাম…
-

সুজানের সঙ্গে প্রথম ডেট
প্রথম ডেটে সুজানকে চুমু দেবো কি না সেই ভাবনা আমাকে পেয়ে বসে অনেকটা সময়। এমন নয় যে, আমরা ইতোমধ্যে একসঙ্গে কোথাও বসিনি। ব্রিটিশ মিউজিয়ামের ক্যাফেতে কিংবা অক্সফোর্ড স্ট্রিটে ওর প্রিয় কফিশপে আমরা চা-কফি খেয়েছি একত্রে। প্রথমবারের অভিজ্ঞতাটা সত্যি মজারই বলতে হবে। ফ্রেঞ্চ ক্যাফে নাম দেখে আমরা এগিয়ে গিয়ে দারোয়ানের কাছে জানতে চাই ভালো বিনের কফি পাওয়া…
-

আমার বাড়ি
অথৈ আবেগ মানেই তো প্রেম। আর সেই অদম্য-অসহ্য আবেগ যদি পরিণয়ে পরিণতি পায়, তখন শুরুতে আতশবাজির ফুলঝুরি হয়ে আকাশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করবে, তা-ই স্বাভাবিক! কোনো অঙ্ক কষা নয়, কোনো দরদাম নয়। যত পারো হাওয়ায় উড়ে বেড়াও। হাওয়ার তোড়ে কেবলি নেচে বেড়ায় মন, ঠোঁটে প্রেমের শাস্ত্রীয় বোল, তা-থৈ তা-থৈ, তা-তা থৈ-থৈ। নীলা বসাক তখন…
-

হিরণ্ময় অন্ধকারের পথঘাট
জলার্দ্র হাত দুইখানার দিকে নির্নিমেষ তাকিয়ে আছে বুলবুলি। হাতের দিকে তাকিয়ে আছে নাকি অন্যকিছুর দিকে? না, বুলবুলি ওর দাদুবুজি আলতাবানুর হাতের দিকেই তাকিয়ে আছে। দুপুরের তুখারোদ এক্ষণে উদ্যত-ফণা নামিয়ে ফেলতে শুরু করেছে। খানিক বাদেই এই রোদ পশ্চিমের দিকে ঢলে পড়বে। আর টেনে আনবে ঘোরঘুট্টি অন্ধকার! আলতাবানু সদ্য আসরের নামাজ অন্তে ভাতের লোকমা মুখে তুলল। বুলবুলির…
-

মেয়েটি বাঁচতে চেয়েছিল
কান্দাপাড়ার মেয়েরা আত্মহত্যা করে না …। আমি দশ বছর ওই পাড়ায় ছিলাম, এই দশ বছরে এখানে কেউ আত্মহত্যা করেনি। পাড়ার বয়স নাকি দুইশো বছর। এই সুদীর্ঘদিনে পাড়ার কোনো না কোনো মেয়ে কোনো সময় আত্মহত্যা করে থাকতে পারে, অসম্ভব কিছু না! আমি যে বললাম, কান্দাপাড়ার মেয়েরা আত্মহত্যা করে না – আমার এ-কথা মিথ্যাও প্রমাণিত হতে পারে;…
