October 2021

  • আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার এর জন্য বই আহ্বান

    আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার এর জন্য বই আহ্বান

    মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম অন্যান্য বছরের মতো এবারো পাঁচটি বিভাগে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদানের জন্য বই আহ্বান করছে। বিভাগগুলো হলো :১। কবিতা, ২। কথাসাহিত্য, ৩। প্রবন্ধ, গবেষণা ও নাটক, ৪। মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য ও গবেষণা এবং ৫। শিশু-কিশোর সাহিত্য। প্রতিটি বিভাগে পুরস্কারস্বরূপ এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট ও একটি…

  • কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মরণানুষ্ঠান

    কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মরণানুষ্ঠান

    কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। আবুল হাসনাত তাঁর নানাবিধ কাজের মধ্য দিয়ে বাঙালির মনোগঠনের পরিচ্ছন্ন ভাবধারা, স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির ভাবনাচিন্তায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত…

  • শিরোনামহীন

    শিরোনামহীন

    সত্তরের দশকের শেষ পর্যায়ে শহিদ কবীর বাউল সাধক লালনের গানে প্রবলভাবে আন্দোলিত হয়েছিলেন। সে-সময়ে তাঁর সৃষ্টিতে লালনের গানের মর্মবাণী প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউল সংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের উজ্জ্বল প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন। শিল্পের বৃহত্তর জগতে নিজের শিল্প-সাধনাকে ব্যাপৃত করার ইচ্ছা নিয়ে চারু ও কারুকলা ইনস্টিটিউটের শিক্ষকতা ত্যাগ করে…

  • অতুলনীয় অতুলপ্রসাদ

    অতুলনীয় অতুলপ্রসাদ

    বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) একটি অনন্য ও উজ্জ্বল নাম। হাজার বছরের বাংলা গানের ধারায় তিনি সঞ্চার করেছেন, বাণী ও সুরে, একটি স্বকীয় মাত্রা। কেবল গীতিকার হিসেবেই নয় – রাজনীতিবিদ, সমাজ-সংস্কারক, শিক্ষানুরাগী, সাহিত্য-সংগঠক, আইনজ্ঞ এবং সর্বোপরি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও, বাঙালির কাছে, তিনি সমধিক পরিচিত। অতুলপ্রসাদ, প্রকৃত অর্থেই, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। তাঁর গানের…

  • সুধীন দত্তের পিতৃস্মৃতি ও কবিতা ‘১৯৪৫’

    সুধীন দত্তের পিতৃস্মৃতি ও কবিতা ‘১৯৪৫’

    কবিরা কবিতা লেখেন। আমরা পাঠকেরা তার ব্যাখ্যা করি। এবং তা বহুমুখী। কবিতার এটাই সবচেয়ে বড়ো ফাঁদ, ফন্দি কিংবা মজা। আসলে কবিতা একবার কবির কলম থেকে বেরিয়ে পড়লে এর ওপর কবির অধিকার কতটা থাকে, বলা শক্ত; এমনকি তিনি যদি জীবিত থেকেও তার ব্যাখ্যা দেন, তাও সর্বগ্রাহ্য হয় কি না সন্দেহ। আর যদি তিনি থাকেন লোকান্তরে, তবে…

  • মৃণালের চিঠি

    মৃণালের চিঠি

    ভূমিকা রবীন্দ্রনাথ তাঁর স্ত্রী মৃণালিনী দেবীকে ঠিক কতগুলি চিঠি লিখেছেন তা জানা যায় না। তবে একটা আন্দাজ পেতে অসুবিধে নেই। রবীন্দ্রনাথের লেখা ছত্রিশটি চিঠি অত্যন্ত যত্ন করে মৃণালিনী তাঁর ড্রয়ারে প্রায় লুকিয়ে রেখেছিলেন, যেভাবে কেউ মহামূল্য জিনিস আগলে রাখে। স্ত্রীর মৃত্যুর পর সেগুলো খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে তাঁর স্মরণ কাব্যের সেই…

  • আমার আনিস স্যার

    আমার আনিস স্যার

    যদ্দুর মনে পড়ে আনিস স্যার মানে সমসাময়িককালের অসামান্য পণ্ডিত। অধ্যাপক আনিসুজ্জামানকে আমি প্রথম দেখি এবং তাঁর সঙ্গে পরিচিত হই ১৯৮৩ সালে। তিনি ইউনেস্কো ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির উদ্যোগে হোটেল পূর্বাণীতে আয়োজিত ‘টিচিং অ্যাবাউট ইউএন (Teaching about UN)’ শীর্ষক সম্মেলনে মূল বক্তব্য প্রদান করতে আসেন। স্যার চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে সেই বক্তৃতা দেওয়ার জন্যে এসেছিলেন। জাতিসংঘ সমিতির…

  • আনিসুজ্জামান-জীবনকথা

    আনিসুজ্জামান-জীবনকথা

    চব্বিশ ১৯৯১ সালের ২৮শে ডিসেম্বর জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোষণা করে যে, অধ্যাপক গোলাম আযম তাদের সংগঠনের আমির নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে আগেই গোলাম আযম পাকিস্তানে চলে গিয়েছিলেন। পাকিস্তানি পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা নিয়ে ১৯৭৮ সালের ১১ই জুলাই তিনি বাংলাদেশে আসেন তাঁর অসুস্থ মাকে দেখতে। সেই থেকে তিনি এদেশে থেকে যান এবং জামায়াতে…

  • আদিবাসী লোকগাথার খোঁজে

    আদিবাসী লোকগাথার খোঁজে

    সূর্যগ্রহণ হবে আজ। দেশের আনাচে-কানাচে এই নিয়ে চলছে তুমুুল আলোড়ন, চলছে গ্রহণ দেখার নানা আয়োজন। এই আলোড়নের কারণও আছে। আজ থেকে আবার শত বছর পরে এ-দেশ থেকে দেখা যাবে এরকম সূর্যগ্রহণ। তাই গ্রহণ দেখাটা রূপ নিয়েছে রীতিমতো উৎসবে। কিন্তু দিনাজপুর শহরে নেমেই রীতিমতো থমকে গেলাম। কোথায় গেল সেই উৎসবমুখর মানুষজন? সূর্যগ্রহণ নিয়ে কি এদের আগ্রহ…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    পনেরো দাদুর ঘর থেকে বেরিয়ে এসে আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। এতোদিন অভিভাবকদের কাছে যা গোপন ছিল তা আর গোপন রইল না। আমি যে অজয় রায়কে নিয়েই আমার ভবিষ্যৎ জীবন সাজানোর পরিকল্পনা করেছি, এটা দাদু জেনেছেন। আর একজন বাম রাজনীতিকের জীবন যত অনিশ্চয়তায় ভরা হোক না কেন, আমি তাকেই স্বাগত জানাতে প্রস্তুত। আমার মনের ভাব…

  • খাঁচার পাখি বলে

    খাঁচার পাখি বলে

    কোনো একসময় কাঁটাবনে কাঁটাময় লতাগুল্ম ঝোপঝাড় হয়তো ছিল, নইলে অমন ধারালো নাম কেন? নগণ্য সেই পড়ো অঞ্চলটি শোভন সাজসজ্জা আর কংক্রিটের রম্য ঘাড় তুলে এখন দাঁড়ানো। রাস্তা লাগোয়া দৃষ্টিনন্দন এক বহুতল ভবনের নিচের স্পেসে বসেছে অনেক বইয়ের দোকান। পায়েলের পছন্দসই জয়তী নামের দোকানটি ওখানে আলো করে আছে। অসহ্য জ্যামের শহরে চলাচলে ভোগান্তি, যাই যাই করেও…

  • অলীক গোলাপ

    অলীক গোলাপ

    তারপর তো একদিন গোলাপের গন্ধে চারদিক ভরে গেল। শীলা সকালবেলা বারান্দায় এসে পেল সেই সুগন্ধ। চারদিক একেবারে ম-ম করছে। শীলা বাগানের দিকে তাকাল। সেখানে একটা পেয়ারা গাছ আর একটা ক্রিসমাস ট্রি। ফুল বলতে কয়েকটা নাছোড়বান্দা নয়নতারা। এই ফুলগুলো শীলার দেয়ালের ব্র্যাকেটে রাখা গুটিকয়েক নিরীহ ঠাকুরের ফুলের জোগান মেটায়। ও হ্যাঁ, একটা জবাও আছে, সচরাচর দেখা…