January

  • বিদায়, বন্ধু হাসনাত

    বিদায়, বন্ধু হাসনাত

    শুধু আমার নয়, আমাদের বন্ধু আবুল হাসনাত সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ৬৪-৬৫ বছরের বন্ধুকে বিদায় জানানো কঠিন, সত্যিই বড় কঠিন। কবি, লেখক, সাংবাদিক ও সম্পাদক আবুল হাসনাত। আবার এই আবুল হাসনাত ছিল সক্রিয় ছাত্রকর্মী ও নেতা, বামপন্থী রাজনীতিক ও নেতা, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক। এসব কাজ এবং সংগঠনের সঙ্গে যুক্ত থেকেই তার…

  • এক নিভৃতচারীর সক্রিয় জীবন

    এক নিভৃতচারীর সক্রিয় জীবন

    সত্তর-উত্তীর্ণ মানুষ ক্রমান্বয়ে নিঃসঙ্গ হয়ে পড়ে। বিগত কয়েক মাসে স্বল্পকালের মধ্যে অভিভাবকতুল্যজন, সহপাঠী ও নিকটজনের তিরোধানের ফলে আমাকে একাকিত্ব গ্রাস করেছে। বিশেষ করে অধ্যাপক আনিসুজ্জামান ও আবুল হাসনাতবিহীন কালি ও কলমে হাসনাত সম্পর্কে কিছু লেখা বেশ কষ্টকর। আবুল হাসনাত সারাজীবন স্বল্পবাক ও নিভৃতচারী। এজন্য আত্মজীবনীতে সে তার আত্মবিশ্বাসের অভাবকে দায়ী করেছে, যদিও বস্তুতপক্ষে দায়টি তার…

  • আবুল হাসনাত, কিছু স্মৃতি

    আবুল হাসনাত, কিছু স্মৃতি

    আমি অশ্রুপ্লাবিত চোখে আজ আবুল হাসনাতের কথা লিখতে বসেছি। অথচ ব্যাপারটা হওয়ার কথা ছিল ঠিক উলটো। বয়সের কথা ভাবলে আমাকে নিয়েই তাঁর আজ লেখার কথা। সাহিত্যের বর্ণময় জগতে চিরজীবন স্বমহিমায় বেঁচে থেকে তাঁর হঠাৎ এভাবে তিরোহিত হওয়া আমরা এখনো মেনে নিতে পারিনি, পারছি না। মানা সম্ভবও নয়। ইদানীং করোনায় আমরা একের পর এক আমাদের প্রিয়জনদের…

  • সুহৃদ আবুল হাসনাতকে স্মরণ

    সুহৃদ আবুল হাসনাতকে স্মরণ

    এক শোকাচ্ছন্ন মন নিয়ে সদ্যপ্রয়াত কোনো ঘনিষ্ঠ গুণীজন সম্বন্ধে কিছু লেখা কোনো দিনই সহজ মনে হয়নি আমার। ভারাক্রান্ত আবেগ আর তীব্র তাগিদের ব্যাপার অনুভূত হলেও তেমন লেখালেখি থেকে বিরত থাকারই চেষ্টা করি। অথচ চাপে আর অনুরোধে লিখতে বাধ্যও হতে হয়েছে বহুবার। সেই চাপটি থাকত অতি ঘনিষ্ঠজন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক এবং সাহিত্য পত্রিকার খ্যাতিমান সম্পাদক আবুল…

  • অনুজ হাসনাতকে

    অনুজ হাসনাতকে

    ২রা অগ্রহায়ণ ১৪২৭ ১৭ই নভেম্বর ২০২০ সেগুনবাগিচা, ঢাকা প্রিয় হাসনাত চিঠিটা তো খোলাই থাকবে। ভদ্রতার মোড়ক ব্যবহার করতে হবে না। কালি ও কলমের মেরুদণ্ড ছিলে তুমি। কয়েক মাস আগে গেল পত্রিকার প্রধান মস্তিষ্ক অধ্যাপক আনিসুজ্জামান। আমার তো এখন ভয় হচ্ছে সিরিয়ালি সার দিয়ে নামছে। প্রার্থনা – এবার যেন বাকিরা রেহাই পায়। এত বড় উৎসর্গের পর…

  • আবুল হাসনাত : স্মৃতি সততই সুখের

    আবুল হাসনাত : স্মৃতি সততই সুখের

    আবুল হাসনাতকে নিয়ে শোকগাথা লিখতে হবে, এমন কথা কখনো ভাবিনি। কলম হাতে নিয়ে অনেকদিনের স্মৃতি মনে পড়েছে আজ। বিগত ষাটের দশকের প্রথম দিকে দৈনিক ইত্তেফাক ছাড়া কয়েকটি পত্রিকায় লেখা পাঠিয়ে দেখা গেল লেখা ছাপা হচ্ছে না। অবশেষে একটা ফন্দি আটলাম। মাহবুব নামটিতে একটা আকার যুক্ত করে ‘মাহবুবা’ করে ফেললাম। এতে লেখা বেশ ভালোই ছাপা হতে…

  • আমাদের আবুল হাসনাত

    আমাদের আবুল হাসনাত

    আমরা আছি হাসনাত নেই, এটা কোনোদিন কল্পনা করিনি। বয়োজ্যেষ্ঠ যাঁরা, তাঁদের কেউ চলে গেলে কষ্ট পেয়েছি। কারো কারো তিরোধানে ক্ষতি অপূরণীয়। আমরা অসহায় বোধ করেছি। কিন্তু আমার জায়গা থেকে এটা মেনে নিয়ে সান্ত্বনা খুঁজেছি, তাঁরা তো আমার চেয়ে বয়সে বড়। এগিয়ে যাবার পথ তাঁরা তৈরি করেছেন। অনুসরণের দায় আমাদের। কিন্তু হাসনাত তো বেশ ছোট। বহুমুখী…

  • কাছের মানুষ আবুল হাসনাত

    কাছের মানুষ আবুল হাসনাত

    আমাদের কাছের মানুষ আবুল হাসনাত চলে গেল। আমি এখন যা দেখছি ওটা লোকে বলে বটে, ‘একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি।’ কথাটি খুবই সত্যি। গত ছয়-সাত মাসে বাংলাদেশে অসম্ভব রকমের ভালো মানুষ ছিলেন যাঁরা, জ্ঞানী মানুষ যাঁরা, যাঁদের দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছে হতো, মানুষের পাশে এসে যাঁরা দাঁড়াতেন, মানুষের জন্য যাঁরা কাজ করে গেছেন…

  • আবুল হাসনাত

    আবুল হাসনাত

    ১ নভেম্বর সকালে হঠাৎ চিন্ময় গুহের ফোন। প্রায় অস্ফুট গলায় তাঁর এক বন্ধুবিয়োগের খবর। জানেন, আবুল হাসনাত চলে গেলেন? ভেজা গলা চিন্ময়ের। সে কী, আবুল হাসনাত? হ্যাঁ। কী হয়েছিল? হয়েছিল, হ্যাঁ, কিন্তু এমন বন্ধু আর আমি কোথায় পাব? অগাধ ভালোবাসা ছিল তাঁর। কেমন আপন করে নিতে পারতেন! এই তো সেদিনও। ভালোবাসতে তো সবাই পারে না।…

  • আবুল হাসনাতের বইয়ের ভুবন

    গ্রন্থনা : পিয়াস মজিদ আবুল হাসনাত ‘মাহমুদ আল জামান’ নামে কবিতা লিখতেন। গদ্য রচনা করতেন ‘আবুল হাসনাত’ নামেই। সম্পাদিত বইপত্রেও ব্যবহৃত হয়েছে ‘আবুল হাসনাত’ নামটি। আবুল হাসনাত সম্পাদিত বই বাংলাদেশের পাশাপাশি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকেও। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা নেহায়েত কম নয়; কিন্তু যথাযথ গ্রন্থপঞ্জির অভাবে অনেকেই তাঁর গ্রন্থকার-সত্তার পূর্ণাবয়ব ও বৈচিত্র্য সম্পর্কে…

  • আবুল হাসনাত : জীবনপঞ্জি

    ১৯৪৫  : ১৭ জুলাই ১৯৪৫ সালে পুরনো ঢাকায় জন্ম আবুল হাসনাতের। তাঁর কবি নাম মাহমুদ আল জামান। তাঁর পিতা মোহাম্মদ হোসেন এবং মা মোমেনা খাতুন। আবুল হাসনাত পিতামাতার আট সন্তানের (তিন মেয়ে ও পাঁচ ছেলে) মধ্যে প্রথম। ১৯৫৩ :               ঢাকা নবাবপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৮-৫৯ :  ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকার প্রথম…

  • আবুল হাসনাতের অপ্রকাশিত প্রবন্ধ অনন্য বিদ্যাসাগর

    আবুল হাসনাতের অপ্রকাশিত প্রবন্ধ অনন্য বিদ্যাসাগর

    রেনেসাঁসপ্রাণিত ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ সমাজে শিক্ষা, সমাজচিন্তা ও বাঙালির জীবনসাধনা এবং সংস্কৃতি ক্ষেত্রে যে বিলোড়ন সৃষ্টি করেছিল, পশ্চাতে ফিরে তাকালে এই স্পন্দনকে কত না তাৎপর্যময় বলে মনে হয়। রামমোহনের আবির্ভাব, পৌত্তলিকতার বিরুদ্ধে অবস্থান, সতীদাহ প্রথা বিলোপ ও ডিরোজিওর সঙ্গে যুক্তিনিষ্ঠতা তাঁর প্রমাণবহ। বিদ্যাসাগরের বিধবাবিবাহ প্রবর্তন এবং বহুবিবাহ রোধ ও স্ত্রীশিক্ষার উদ্যোগ গ্রহণ তাঁর জীবনের শ্রেষ্ঠ…