February

  • আধুনিক জীবনবোধের শিল্পী মাহমুদুল হক

    আধুনিক জীবনবোধের শিল্পী মাহমুদুল হক

    সময়টি ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ^যুদ্ধ শেষ হলো মাত্র। মানুষের কষ্টের, দুর্দশার, অভাবের, হাহাকার সর্বোপরি দুর্ভিক্ষের করাল গ্রাসে পৃথিবীর মানুষ। বিশ^যুদ্ধের কালো সময় শেষ হতে না হতেই ভারতবর্ষের রাজনীতিতে আসে ধর্মভিত্তিক দেশভাগ – ভারত এবং দ্বিখণ্ডিত পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান; কিন্তু ভাষা এবং সংস্কৃতির দিক থেকে দুই অঞ্চলের ছিল বিস্তর ব্যবধান। ১৯৪৫ সালের ২১শে…

  • মানবিক মূল্যবোধের বয়ান শিল্পী নাইমা হকের চিত্রভুবন

    মানবিক মূল্যবোধের বয়ান শিল্পী নাইমা হকের চিত্রভুবন

    বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহে বঙ্গবন্ধুবিষয়ক যে-কয়টি চিত্রকর্ম রয়েছে তার মধ্যে শিল্পী নাইমা হকের ‘স্মরণ’ সিরিজের দুটি চিত্রকর্ম ১৯৮৫ সালে আঁকা। চিত্রভাষায় বিশ্লেষিত হয়েছে রাজনৈতিক সময়, সংকট ও সত্যের কিছু বিষয়। বিমূর্ত ও আধা-বিমূর্ত অবয়বে শিল্পী যাদের ইঙ্গিত করেছেন তাদের চিনতে নিশ্চয়ই শিল্পরসিকদের অসুবিধা হয় না। সরাসরি ঘটনাবিন্যাস না করে শিল্পী রূপকের আশ্রয় নিয়েছেন। দেশ গড়ার কারিগরকে যারা চক্রান্ত…

  • ঊষর দিন ধূসর রাত

    ঊষর দিন ধূসর রাত

    গোলাপি বাড়িটার ওপর দুপুরের রোদ আছড়ে পড়ছে। যদিও আশেপাশে বিস্তর দালান-কোঠা, তাদের উঁচা-উঁচা মাথায় বিচিত্র রঙের প্রলেপ – কিন্তু রোদ্দুরের মায়ার-খেলা আজ ওই বাড়িকেই ঘিরে। ধবধবে আলোর ঝরনাধারায় ব্যালকনির গ্রিল, আভা-আঁধারির আবছায়া জমে থাকা থাইগ্লাসের দরজা – এমনকি জানালার কার্নিশগুলিও উজ্জ্বল হয়ে উঠেছে। বেশ খানিকটা কৌতূহল নিয়ে শেফালি বাড়িটার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে তাকিয়ে হয়তো…

  • অহল্যা

    অহল্যা

    ‘প্রেসক্রিপশন ঠিকঠাক ফলো করছেন তো সিস্টার?’ ঘরে ঢুকেই বিতস্তার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন ডক্টর সেন। ‘হ্যাঁ স্যার। আপনার অ্যাডভাইসমতোই সমস্ত কিছু করা হচ্ছে।’ ‘দেখবেন পেশেন্টের ট্রিটমেন্টের ব্যাপারে যেন বিন্দুমাত্র গাফিলতি না থাকে।’ ‘বিপাশা ঠিকঠাক কেয়ার নিচ্ছে তো?’ ‘হ্যাঁ স্যার, আপনি কোনোরকম চিন্তা করবেন না।’ ডক্টর সেন একনজর পেশেন্টের দিকে তাকালেন। রোগীর ভেতর বিন্দুমাত্র চাঞ্চল্য লক্ষ…

  • শতবর্ষে ট্রাকটেটাস এবং ল্যুডভিগ ভিটগেনস্টাইনের একটি চমৎকার জীবন

    শতবর্ষে ট্রাকটেটাস এবং ল্যুডভিগ ভিটগেনস্টাইনের একটি চমৎকার জীবন

    তীক্ষè ঈগলচঞ্চু নাসা, অল্পবয়সী ছোটখাটো একজন মানুষ যুদ্ধে যাচ্ছেন। তিনি সংস্কৃতিমনা অপরিমেয় ঐশ^র্যের অধিকারী একটি অস্ট্রিয়ান পরিবারের সন্তান। তিনি কথা বলেন ভিয়েনা সার্কেলের দার্শনিকদের মতো করে উচ্চস্বরে, যদিও বার্ট্রান্ড রাসেলের মতো খ্যাতনামা দার্শনিকের সঙ্গে তর্ক করার মতো ইংরেজিটাও তাঁর আয়ত্তে। এ-কারণেই তিনি আশা করেন যে, রাসেল তাঁকে দর্শনের জগতে পা রাখার জন্য জায়গা করে দেবেন।…

  • সাহিত্যের ভিন্ন এক উৎসব ঢাকা লিট ফেস্ট

    সাহিত্যের ভিন্ন এক উৎসব ঢাকা লিট ফেস্ট

    অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো সাহিত্যের বড় উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর দশম আসর। বাংলাদেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সাহিত্যকে কেন্দ্র করে এমন একটি বৃহৎ উৎসব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। অর্থনীতির অভূতপূর্ব বিকাশ ঘটছে বাংলাদেশে, অর্থনীতি পৌঁছে যাচ্ছে অন্য এক উচ্চতায়। কিন্তু একটি দেশের অর্থনৈতিক উন্নতিই কি সব? এ উন্নতি সাধিত হলেই কি দেশ সভ্যতার উচ্চতর মার্গে…

  • আইএফআইসি-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’ পুরস্কার পেলেন চার তরুণ

    আইএফআইসি-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’ পুরস্কার পেলেন চার তরুণ

    করোনাকালীন ছায়া কাটিয়ে এখন সবকিছুই অনেকটা স্বাভাবিক। দেশের প্রতিটি ক্ষেত্রের মতো শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনেও লেগেছে প্রাণের ছোঁয়া। এরই মাঝে গত ২৮শে জানুয়ারি ২০২৩ তারিখে পঞ্চদশবারের মতো প্রদান করা হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই আয়োজনের নিবেদক দেশের স্বনামখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড। এবার চারটি বিভাগে জয়ী হয়েছেন চারজন তরুণ।…

  • একবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    একবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ – সেøাগান সামনে রেখে শেষ হলো একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি ১৪ থেকে ২২শে জানুয়ারি (২০২৩) পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানুষের সাড়া ছিল উল্লেখ করার মতো। উৎসবে আসা বিদেশি প্রতিনিধিরা দর্শকসমাগম দেখে ভীষণ আশান্বিত হন। শুধু তাই নয়, তাঁরা বাংলাদেশি…

  • ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    জনমোহিনী উদ্বোধন মাত্র আট মাসের ব্যবধান। কলকাতা পেল একই বছরে দুবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহামারির ধাক্কায় পিছিয়ে যায় ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কেআইএফএফ। তাই ২৭ এবং ২৮ একই বছরে। সিনেফিলদের পক্ষে সুখবরই এটা। ২৮ কেআইএফএফ-এ ফিরে এলো আবার মেগা উদ্বোধনী অনুষ্ঠান। আরবসাগরতীরের তারকারা নেমে এলেন কলকাতার নেতাজি ইন্ডোরে। ২৮শে ডিসেম্বর বিকেলে। মঞ্চে মুম্বাই তারকারা…

  • পশ্চিমের আহ্বান : সৃজনে ও ভ্রমণে

    পশ্চিমের আহ্বান : সৃজনে ও ভ্রমণে

    হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় (Heidelberg University, Germany) জার্মানির আমন্ত্রণ ছিল Bader Wittenberg Fellow (visiting professor) হিসেবে অক্টোবর-নভেম্বর ২০২২-এ। দিন কয়েক আগেই রওনা দিলাম হামবুর্গ হয়ে হাইডেলবার্গে পৌঁছাব বলে। কলকাতা-দিল্লি-দুবাই হয়ে ৫ই অক্টোবর পৌঁছলাম হামবুর্গে। চমৎকার আবহাওয়া। এয়ারপোর্টে আমার ভাইপো অনির্বাণ মুখোপাধ্যায় অপেক্ষা করছিল, যে সে-দেশের চাকুরে। বেশ কয়েক বছর পর দেখা হওয়ায় আনন্দ পেলাম প্রভূত। দু-চার মিনিট…

  • February 2022
  • এই যে আঁধার

    এই যে আঁধার

    পশ্চিম আকাশের লালিমা মিলিয়ে অচিন্ত্যপুরে অন্ধকার নেমেছে একটু আগেই। সেখানকার একটি বাড়ির উঠোনজুড়ে তখনো একজোড়া পথভুলো চামচিকা বিক্ষিপ্ত উড়ে বেড়াচ্ছে। উঠোনের এক কোণে ঘ্যাচর ঘ্যাচর শব্দ করে সবিতা টিউবওয়েল চেপে কাদামাটি-মাখা পা ধুতে-ধুতে বারান্দায় বইপত্র ছড়িয়ে বসে-থাকা আট বছরের বোনঝি ছটুকে বলে, ‘ইট্টু পড়ে নে মন দিয়ে তারপর ভাত দেব।’ আজকে হাঁটাহাঁটিটা বড্ড বেশি হওয়ায়…