September

  • পাখি হতে চেয়েছিল  ডানা ছিল না

    পাখি হতে চেয়েছিল ডানা ছিল না

    আমার বড় চাচা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের বন্ধু ছিলেন মুর্তজা বশীর। আমার আব্বার বাসা ছিল তখন (১৯৫১-১৯৫৬) স্বামীবাগে। সেখানে আব্বা, আম্মা, আমি ছাড়াও থাকতেন আমার বড় ও মেজো চাচা মহীউদ্দিন খান আলমগীর ও আমার ছোট ফুপু নীলুফার বেগম। সে-বাসায় আমার বড় চাচার বন্ধুরা – হাসান হাফিজুর রহমান, আবদুল গাফ্‌ফার চৌধুরী থেকে মুর্তজা বশীরের ছিল নিত্য আসা-যাওয়া।…

  • মুর্তজা বশীর : স্বাতন্ত্র্য ও বৈচিত্র্যের বিরল সমন্বয়

    মুর্তজা বশীর : স্বাতন্ত্র্য ও বৈচিত্র্যের বিরল সমন্বয়

    বাংলাদেশের দৃশ্যকলা জগতে সৃজনশীলতায় সবচেয়ে ঝলমলে ও বর্ণাঢ্য চরিত্রের মানুষটি চলে গেলেন। চলে গেলেন মুর্তজা বশীর, পঞ্চাশের দশকের একঝাঁক প্রতিভাবান শিল্পীর শেষ জন, সম্ভবত সর্বাপেক্ষা স্বতন্ত্র ও বৈচিত্র্যময় প্রতিভার মানুষটি। অবসিত হলো বাংলাদেশের দৃশ্যকলা জগতের সূচনাপর্বের একটি তারকাখচিত যুগ। বাংলাদেশের শিল্পকলার পরিসরে মুর্তজা বশীর আজ অপরিহার্য ও অবশ্য-উল্লেখ্য নাম। ১৯৪৭-এর দেশবিভাগের পর সদ্য বিকাশমান এই…

  • মুর্তজা বশীর : বিরল প্রতিভা

    মুর্তজা বশীর : বিরল প্রতিভা

    এক পনেরোই আগস্টেই যেতে হলো বাংলাদেশের এক শ্রেষ্ঠ সন্তান মুর্তজা বশীরকে। এবং তাও সকালের দিকেই। তাঁর জন্মও হয়েছিল আগস্ট মাসে, সতেরোই আগস্ট ১৯৩২। পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে শোকাবহ দিন। এই দিনেই বাংলার শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা জগৎ হারালো মুর্তজা বশীরকে। তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে অসংখ্য জনের মতো আমিও দুঃখভারাক্রান্ত। আমি তাঁকে চিনতাম, জানতাম সেই ১৯৫০…

  • সৃজনের মহৎ উদ্ভাসে আলোকিত হৃদয়

    সুশীল সাহা জল বৈঠার কাব্য ফাহিম ফয়সাল কুঁড়েঘর প্রকাশনী ঢাকা, ২০১৫ ২০০ টাকা ফাহিম ফয়সাল বাংলা কবিতা-অঙ্গনে একান্তই নবীন। পেশায় আইনজ্ঞ, বিচারক। নেশা কবিতাকে বাচিক শিল্পের মোড়কে উদ্বোধিত করে তার সোনামোড়া রূপের বিন্যাস। হয়তো কবিতার সেই রূপময় বিন্যাসে মুগ্ধ হয়ে তিনি নিজেও কবিতা লিখতে উদ্বুদ্ধ হয়েছেন। রংপুরের নিবিড় প্রাকৃতিক পরিবেশে তাঁর জন্ম এবং বেড়ে ওঠা।…

  • নতুন ধরনের কাব্যপ্রয়াস

    সরকার মাসুদ ফেব্রম্নয়ারি ২০১৮-তে বেরোল জুননু রাইনের প্রথম কাব্যগ্রন্থ এয়া। আজকাল দেখতে পাই, কবিযশঃপ্রার্থী তরুণরা সাত-আট বছর লিখতে না লিখতেই বই প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, অনেকের গ্রন্থ প্রকাশিতও হয়। জুননু রাইন এক্ষেত্রে ব্যতিক্রম। লেখা শুরুর পর প্রায় দেড় যুগ অপেক্ষা করলেন তিনি। আমি দশ-বারো বছর ধরে তাঁর কবিতার সঙ্গে পরিচিত। বিভিন্ন পত্রপত্রিকায় ইতোপূর্বে…

  • এই সময়ের চালচিত্র

    সেই সব শেয়ালেরা l ফারুক মঈনউদ্দীন l শ্রাবণ l ঢাকা, ২০১৮ l ২৫০ টাকা কৃষন চন্দর ‘কালু ঝাড়ুদার’, শরৎচন্দ্রের ‘মহেশ’ অথবা তারাশঙ্করের ‘কালাপাহাড়’ গল্পের মধ্যের মিলটা মূলত বিষয়ের, আঙ্গিক বা বিবরণে প্রতিটি গল্পই স্বাতন্ত্র্যে উজ্জ্বল। এমনকি এই তিন লেখকও সাহিত্যকে তিন ধরনের রসে সমৃদ্ধ করেছেন। এই মিলটা সমৃদ্ধির। ফারুক মঈনউদ্দীনের সেই সব শেয়ালেরা গল্পগ্রন্থের সব…

  • স্মৃতিকথায় সমকালীন জীবন

    গোলাম কিবরিয়া ভুইয়া অধুনা গবেষণাকর্মে স্মৃতিকথা-সাহিত্য ব্যবহার করার সুযোগ ক্রমেই বাড়ছে। সামাজিক ইতিহাস গবেষণায় মূলত স্মৃতিকথা, আত্মজীবনী অথবা আত্মকথা গ্রহণযোগ্যতা পাচ্ছে। বাংলা অঞ্চলে আধুনিক সময়ে স্মৃতিকথা রচনার উদাহরণ বেশি পুরনো নয়। রাজনৈতিক কারণে সুরেন্দ্রনাথ ব্যানার্জী-লিখিত A Nation in Making বহুলব্যবহৃত একটি গ্রন্থ। আবার নীরদ সি চৌধুরীর Autobiography of an Unknown Indian সামাজিক ইতিহাস অধ্যয়নে বেশ…

  • নিরবচ্ছিন্ন গল্প

    নিরবচ্ছিন্ন গল্প

    অবিরাম পথ চলার একধরনের শক্তি আছে, আজ এই চলার পেছনে রয়েছে প্রচেষ্টা এবং ঐক্য। এ দুটো বৈশিষ্ট্যের মধ্য দিয়ে চলছে দি স্প্রাখে প্রতিষ্ঠানটি। দি স্প্রাখের ১২ বছর পূর্তি উপলক্ষে গত ১২ জুলাই ১২ জন শিল্পীকে নিয়ে হয়ে গেল একটি যৌথ প্রদর্শনী। যেখানে চট্টগ্রামের নবীন ও প্রবীণ, যাঁরা শিল্পচর্চার সঙ্গে রয়েছেন এবং শিল্প-সম্পর্কিত নানামুখী কার্যকলাপের সঙ্গে…

  • কলাকেন্দ্রে ওয়াজউদ্দিন মামুনের একক প্রদর্শনী  করোটিতে অগ্নিনৃত্য

    কলাকেন্দ্রে ওয়াজউদ্দিন মামুনের একক প্রদর্শনী করোটিতে অগ্নিনৃত্য

    আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না, তখন তোর জরায় ভর ক’রে এ আমায় কোথায় নিয়ে এলি। আমি কখনো অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না। – ‘জরাসন্ধ’, শক্তি চট্টোপাধ্যায় প্রতিষ্ঠানের প্রথা-নিয়ম-রীতি ওয়াজউদ্দিন মামুন টের পান; কিন্তু মানতে পারেননি। কেন তিনি ছবি আঁকেন – সেরকম ভাষ্য তাঁর কাছ থেকে পাওয়া যায়…

  • কবি যখন শিল্পীর ভূমিকায়

    কবি যখন শিল্পীর ভূমিকায়

    কবিতা লিখতে লিখতে ছবি আঁকতে ধরেছেন অনেকেই। আবার উলটোটাও করেছেন কেউ কেউ। ভাষায় যা অবর্ণনীয় তাকে চোখের সামনে তুলে আনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই ভাবনা থেকে পরিণত বয়সে এসে তিনি চিত্রকলার প্রেমে মজেছিলেন। মানুষের মনের অন্ধকারকে ছবিতে তুলে এনেছেন তিনি। অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকার পাশাপাশি ছোট ও বড়দের জন্য লিখেছেন। লেখাজোখার পাশাপাশি ভালোবেসে ছবি আঁকতেন স্পেনের…

  • কলাভবনের শতবর্ষ  রবীন্দ্রনাথ-দৃশ্যকলা সম্পর্কসূত্র

    কলাভবনের শতবর্ষ রবীন্দ্রনাথ-দৃশ্যকলা সম্পর্কসূত্র

    এ-বছর শামিত্মনিকেতনে রবীন্দ্রনাথ-প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অঙ্গ কলাভবন নামের শিল্পশিক্ষা বিদ্যালয়টির শতবর্ষ, এ-প্রসঙ্গে রবীন্দ্রনাথের শিল্পভাবনা ও কলাভবনের স্বাতন্ত্র্য বিষয়ে কিছু আলোকপাতের প্রয়াস প্রাসঙ্গিক হতে পারে। পাঠকক্ষের বাঁধাধরা গ– আর পাশ-ফেলের নিগড়ে বাঁধা শিক্ষাব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের অনাস্থা তাঁর শিক্ষাভাবনার একেবারে সূচনা থেকেই দেখতে পাই। তাঁর ভাবনাকে বাস্তব চেহারাদানের প্রয়াস ধরা আছে শামিত্মনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠচিমত্মায়। শিক্ষাকে আনন্দদায়ক…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    ঠিক আড়াইটেয় ইয়াপ সদস্য জাপানি মেয়ে তাকিকো ওকামারি এলো রন্ধনেচ্ছু রাইটারদের পাকশালায় নিয়ে যেতে। এক কাঁধে চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, সবজি, অন্য কাঁধে বাসন, ছুরি, রান্নাকরা খাবার আনার পাত্র আর হাতে ডিমের খাঁচা নিয়ে লবিতে নেমে অমলিনী শুনল পাকশালায় যাওয়ার জন্য কোনো গাড়ি নেওয়া হয়নি। হেঁটে যেতে হবে। ‘অতটা পথ এত সব নিয়ে যাব…