October
-

পিয়ানো শিক্ষকের ছাত্র
অনুবাদ : মেহবুব আহমেদ শিক্ষক বললেন : ‘ব্রামস১? আমরা কি ব্রামস চেষ্টা করে দেখব?’ মিস নাইটিংগেলের কাছে এই প্রথম অনুশীলন ছেলেটির, কিছু বলল না ও, নীরব মেট্রোনোমের২ দিকে তাকিয়ে একটুখানি হাসল, যেন মৌনতাই ওর ভালো লাগছিল! তারপর পিয়ানোর চাবি স্পর্শ করে সুর তুলতেই মিস নাইটিংগেল বুঝলেন এ-বালক প্রতিভাবান। পাতলা গড়নের, শান্ত সৌন্দর্যে উদ্ভাসিত, মৃদুভাষী মিস…
-

আমেরিকার চোখে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পাঁচবার। ১৯১২-তে তাঁর প্রথম সফর, ১৯৩৯-এ শেষ। প্রথমবারের যাওয়াটা ঠিক করেছিলেন হঠাৎই। ইংল্যান্ডে সে-বছর তিনি গিয়েছিলেন স্বাস্থ্যোন্নতির জন্য। সেখান থেকে পাড়ি দিলেন মার্কিন মুলুকে। সঙ্গে ছিলেন রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমা দেবী। রবীন্দ্রনাথের নামের সঙ্গে সে-দেশ তখনো খুব পরিচিত নয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে রথীন্দ্রনাথ তখন ছাত্র। সে-সূত্রেই সেখানকার বিদ্বৎসমাজ রবীন্দ্রনাথের নামের সঙ্গে পরিচিত হন।…
-

শিল্পীর প্রতিবেশ, শিল্পের প্রতিবাদ সিআরবির উন্মুক্ত পরিসরে যৌথ চিত্র-প্রদর্শনী
চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, অনন্যসাধারণ এক দুর্লভ সবুজ ভূস্বর্গের নাম সিআরবি, যার কথা এতোদিনে দেশের আপামর জনগোষ্ঠীর কারোরই আর অজানা থাকার কথা নয়। এহেন এক অতুলনীয়, শতবর্ষী বৃক্ষশোভিত নিসর্গভূমিতে বিকট ও বহুতল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে। সোচ্চার ও সরব সেই প্রতিবাদের মিছিলে যুক্ত…
-

সুলতানের পঞ্চাশ বছরের শিল্পসৃজন নিয়ে প্রদর্শনী
লালমাটিয়াসংলগ্ন ধানমণ্ডির সাবেক ২৭ নম্বর সড়কের বাড়িটি অনেক বদলে গেছে। এর নিচতলায় এখন বেঙ্গল বই ও বেঙ্গল ক্যাফেটেরিয়ার জায়গা হয়েছে। বইপ্রেমী আর আড্ডাপ্রিয় মানুষের প্রাণবান ভিড় এড়িয়ে সিঁড়ির কয়েকটি ধাপ পেরিয়ে দোতলায় উঠলে কম ভিড়ের আরেকটি ক্যাফে! এর পেছনে সামান্য এগোলেই বেঙ্গল শিল্পালয়। এখানেই বাংলার বরেণ্যশিল্পী এস এম সুলতানের (১৯২৩-৯৪) পঞ্চাশ বছরের চিত্রকর্মের সঙ্গে তাঁর…
-

অপরাজিতা মারিনা : শিল্পকলাকে ভয় জয় করার হাতিয়ার করেছেন যে-শিল্পী
‘Men are not afraid of things, but of how they view them.Õ― Epictetus শিল্পী মারিনা আব্রামোভিচকে একবার একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নারীবাদী কি না। তিনি সরাসরি উত্তর দিয়েছিলেন – না, তিনি তা নন। তবে তিনি কী? মারিনা আব্রামোভিচকে ‘পারফর্মিং আর্টের গ্র্যান্ডমাদার’ বলা হয়। মারিনা খুব সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন এবং আমরা জানি…
-

পল গঁগা হৃদয় ভেঙে চলে গেলেন তাহিতিতে
স্ত্রী মেটিকে ফেলে এসেছিলেন প্যারিসে। মেটি তাঁদের সংসার যেমন আসবাবে পরিপূর্ণ করেছিল তেমনি সন্তানসন্ততিতে। ‘এসব আমার ভালো লাগে না। এমন জীবন আমার কাম্য নয়।’ – এভাবেই জীবন শেষ হবে সেটি তিনি চাননি। এর মধ্যে বিখ্যাত শিল্পী কামিল পিসারোর সঙ্গে পরিচয় হয়েছে তাঁর। যেন এতোদিন পর তিনি বুঝতে পারছেন ছবি আঁকার জন্যই তাঁর জন্ম। তাই একদিন…
-

ভরা থাক স্মৃতিসুধায় : ইব্রাহিম আলকাজি
ইব্রাহিম আলকাজি আধুনিক ভারতীয় থিয়েটারের স্থপতি। ভারতীয় থিয়েটারের প্রবাদপ্রতিম কিংবদন্তি পুরুষ, থিয়েটার প্রতিষ্ঠানের প্রধান পুরুষ – শিক্ষক, নির্দেশক, ডিজাইনার। ‘দিনের পরে দিন যে চলে যায়’ – সময় যে কারো জন্যে অপেক্ষা করে বসে থাকে না। পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু মানুষ আসেন, যাঁরা শুধু মানুষকে দিয়েই যান। তাই তো রবীন্দ্রনাথের ভাষায় আমরা বলতে পারি, ‘তুমি…
-

অ্যামেলিয়া
॥ ২৩ ॥ চারিদিকে অন্তহীন সবুজ। যতদূর চোখ যায় কেবল ভুট্টা, বিন, পালং, সেলেরি ক্ষেত। তার মধ্যে দিয়ে মসৃণ পথ। ক্ষেতখামার ভরা স্থানমাত্র যদি গ্রামাঞ্চল হয়, তবে, অমলিনী ভাবছে, আমেরিকা দেশটির কুর্নিশ প্রাপ্য। গ্রাম এখানে অবহেলিত নয়। সম্ভবত সকলেই নিজের দেশের গ্রামাঞ্চলের কথা ভাবছে, কারণ এই দিগন্তব্যাপী উৎকৃষ্ট ফসলের সম্ভার সবাইকে চুপ করিয়ে রেখেছে।…
-

বিপ্লবী জহির রায়হান ও তাঁর রাজনৈতিক চলচ্চিত্র
বলছি ভাষা-আন্দোলনের সূচনাকালে, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ১৪৪ ধারা ভঙ্গ করে কারাবরণকারী প্রথম দশজনের গ্রুপের অন্যতম সদস্য এক বেপরোয়া যুবকের কথা। ওইদিনের ঐতিহাসিক আমতলা সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন। একই বছরের জুন মাসে দ্বিতীয় দফায় গ্রেফতার হয়ে তিন মাস কারাভোগ করেন এই তরুণ। ছাত্রজীবনের এই পর্বে চলচ্চিত্রের পোকা ঢোকে মাথায়। তাই ১৯৫২ সালে কারাগার থেকে মুক্তি…
-

বারবার ফিরে আসে মুক্তিযুদ্ধ
মুক্তিযোদ্ধাদের চোখে ঘুম নেই ঘুম নেই ষোল কোটি মানুষের চোখে। ঘুম নেই স্বামীহারা স্ত্রীর চোখে, ঘুম নেই সন্তানহারা জনকের চোখে ঘুম নেই আমাদেরও চোখে। যে-রক্তের বিনিময়ে জন্মভিটা আজ স্বাধীন হলো; সে-ভিটায় যখন মুক্তিযোদ্ধাদেরই নিষ্পেষণের শিকার হতে হয়, তখন ঘুম না থাকাই স্বাভাবিক। অস্তিত্বহীনতার এ-যন্ত্রণা তাঁরা প্রকাশ করবেন কীভাবে! এমনই আকুতিভরা নাটক ঘুম নেই। এ যেন…
-

নতুন আঙ্গিকে
হাবিব আর রহমান রেনেসন্স : বাংলার রেনেসন্স ষ গোলাম মুরশিদ ষ অবসর ষ ঢাকা, ২০১৫ ষ ১০০০ টাকা চতুর্দশ-পঞ্চদশ শতকে ইতালিতে সংঘটিত রেনেসাঁস এবং ইউরোপসহ পৃথিবীর অন্য কিছু দেশে এর প্রভাব ও সেই প্রভাবের চরিত্র নিয়ে আলোচনার শেষ নেই। এই আলোচনায় বাঙালির ভূমিকা বড় কম নয়। বাংলা ও ইংরেজি – এই দুই ভাষায় অনেক কৃতবিদ্য…
-

চিরজনমের কবি-প্রিয়ার খোঁজে
কবি ও রহস্যময়ী ষ বিশ্বজিৎ চৌধুরী ষ প্রথমা প্রকাশন ঢাকা, ২০২০ ষ ৩৫০ টাকা কবি, গল্পকার ও সংবাদকর্মী বিশ্বজিৎ চৌধুরীর কবি ও রহস্যময়ী উপন্যাসের প্রধান দুই পাত্র-পাত্রীর নাম নজরুল এবং ফজিলতুন্নেসা। উপন্যাস হলেও চরিত্রগুলো সত্য; ইতিহাস থেকে উঠে আসাই কেবল নয়, বাংলাভাষীদের খুব কাছের, বড় আপনজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান নারী শিক্ষার্থী ফজিলতুন্নেসা ও কবি…
