2023

  • পশরের জোয়ার-ভাটা

    পশরের জোয়ার-ভাটা

    সবুজ মাস্টার হাঁসের দুটো ডিম সিদ্ধ করছেন। মেহমানকে খাওয়াবেন। দোকানে ডিম পোচ করার ব্যবস্থা  নেই। চা বানানোর বড় অ্যালুমিনিয়ামের কেটলিতে সেদ্ধ হচ্ছে। সামনের বটগাছের পাখিরা সেই লোভে বসে আছে। যা যা বেকুবের দল … বলে পাখি তাড়াতে চেষ্টা করলেন সবুজ মাস্টার। মিষ্টি এই ধমক ষষ্ঠিনী পাখির দল এক পয়সাও দাম দিলো না। বরং ক্যাঁচক্যাঁচ শব্দের…

  • আমাদের বাসায় ওরা থাকে

    আমাদের বাসায় ওরা থাকে

    উনিশশো স্কয়ার ফুটের এই বিশাল বাসাটায় আমি আর আমার স্বামী ওয়াহাব থাকি কেবল। বেশিরভাগ সময় আমরা কেউই থাকি না। থাকে শুধু কতগুলি ধুলোপড়া ফার্নিচার। ঢাকা শহরে যেহেতু আমরা দুজনই ছাপোষা কাজের লোক, কেরানিগিরি করে খাই, তাই বাসায় থাকার বিলাসিতাটা একেবারে নেই বললেই চলে। ওয়াহাব একটা বেসরকারি ব্যাংকের এভিপি। আমি একটি করপোরেট হাউজের মানবসম্পদ উন্নয়ন তথা…

  • সুরুচি মজুমদারের গান

    সুরুচি মজুমদারের গান

    শেষ ফাল্গুনের আশ্চর্য সুন্দর সকালবেলা। শীত প্রায় ফুরিয়ে এসেছে কলকাতা শহরে। সকালের ঝকঝকে রোদের সরু রেখা জানালা গলে বিছানায় এসে পড়েছে। রোদের রং সোনালি মধুর মতো। হেমন্ত তাঁর সবচেয়ে প্রিয় ঋতু, কিন্তু ফাল্গুনের আলো-হাওয়ার মাধুরী তাঁকে মুগ্ধ করে। ঘুমের আমেজে পাশ ফিরে নিবিড় হয়ে বালিশটাকে আঁকড়ে ধরেছেন আর তখনই ঘুমটা কেচে গেল জীবনানন্দ দাশের। ছুটির…

  • সুলতানপুরীর মনের কথা

    সুলতানপুরীর মনের কথা

    মোস্তফা সুলতানপুরীর মনের কথা সবাই বুঝতে পারে।  ঘটনাটা উল্টোও হতে পারতো।  এমন হতে পারতো যে, সুলতানপুরী সকলের মনের কথা বুঝতে পারে এবং সে-সুবাদে সে-দেশের একজন নামজাদা আলেম পির হিসেবে পরিচিত হয়েছে।  সুলতানপুরীর বাপের স্বপ্ন তাই ছিল। না হলে সরকারি ব্যাংকের ছাপোষা দ্বিতীয় শ্রেণির কর্মচারী, যার নাম মোফাজ্জল রহমান, সে কেন তার ছেলের নাম রাখতে যাবে মোস্তফা সুলতানপুরী। কারণ…

  • April 2023
  • February 2023
  • মুনীর চৌধুরীর টাইপযন্ত্র

    মুনীর চৌধুরীর টাইপযন্ত্র

    ১৯৪৭-এর দেশ-বিভাগের পর পাকিস্তান রাষ্ট্রকে সংহত করার প্রয়াসে একটি পাকিস্তানি ভাষা-সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ ছিল লক্ষণীয়। এর জন্য প্রয়োজন হয়েছিল বাঙালির ভাষা ও সংস্কৃতিকে খণ্ডিত করে ইসলামীকরণ। ১৯৪৭-৪৮ সালে বাংলাকে আরবি হরফে লেখা এবং পূর্ব বাংলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় আরবির প্রাধান্য আনার ঘোষণা ছিল এই উদ্যোগেরই অংশ। এসব ষড়যন্ত্রকে গ্রহণযোগ্য করার জন্য বাংলা অক্ষরে…

  • বাংলাভাষাচর্চা : পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কিছু কাজকর্ম

    বাংলাভাষাচর্চা : পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কিছু কাজকর্ম

    ১. ভাষা-শহিদ দিবসের রুটিন আর কর্তব্য শুরুটা করি পাশির্^ক প্রসঙ্গ দিয়ে – ভাষাশহিদ দিবস।  আর সেইসঙ্গে বলি যে, এ-লেখাটি কিছুটা অনাচারিক বা ‘ইনফরমাল’ ভঙ্গিতে লিখছি, কারণ এতে ইতিহাসের তথ্যের সঙ্গে কিছুটা ভাষাশহিদ দিবস নিয়ে ব্যক্তিগত উদ্‌বেগও থাকবে।  তার প্রধান কারণ, এ-লেখার লক্ষ্য বিশেষজ্ঞদের সঙ্গে সাধারণ পাঠকও। ২১শে ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস (পরে কানাডাপ্রবাসী বাঙালি দুই নাগরিকের…

  • মাহবুব উল আলম চৌধুরী ও তাঁর সীমান্ত পত্রিকা

    মাহবুব উল আলম চৌধুরী ও তাঁর সীমান্ত পত্রিকা

    মাহবুব উল আলম চৌধুরীর (১৯২৭-২০০৭) পরিচয় আমাদের কাছে একুশের বিখ্যাত কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা হিসেবে। যদিও, একই চট্টগ্রামের মানুষ হওয়ার কারণেই হয়তো, আজো অনেককে দেখি, আমাদের একজন প্রধান কথাসাহিত্যিক মাহবুব-উল আলমের (মোমেনের জবানবন্দী, মফিজন ও পল্টন জীবনের স্মৃতি খ্যাত) নামের সঙ্গে তাঁর নামটি গুলিয়ে ফেলতে। স্বাধীনতা-উত্তর সময়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক…

  • বাঙালি লেখক-শিল্পীর গ্রামোফোনপ্রীতি ‘হিন্দুস্থান রেকর্ড’ সম্পর্কে অজানা অভিমত

    বাঙালি লেখক-শিল্পীর গ্রামোফোনপ্রীতি ‘হিন্দুস্থান রেকর্ড’ সম্পর্কে অজানা অভিমত

    একশ বছরেরও বেশি সময় ধরে বাঙালির ঘরোয়া বিনোদনের প্রধান মাধ্যম ছিল ‘গ্রামোফোন’ – কালের হিসাবে ১৮৭৯ থেকে বিশ শতকের আশির দশক পর্যন্ত। একটু বিস্মিতই হতে হয় এ-কথা জেনে যে, টমাস আল্ভা এডিসনের ‘গ্রামোফোন’-যন্ত্র আবিষ্কারের (১৮৭৭) মাত্র দু-বছরের মধ্যেই এই যন্ত্রটি বঙ্গদেশে পৌঁছে যায়। পার্থ চট্টোপাধ্যায় জানান : ১৮৮৯ সালে স্যামুয়েল হ্যারাডেন ‘একটি নিম্নমানের ফোনোগ্রাম যন্ত্র’…

  • বাঙালি সংস্কৃতির রূপান্তর

    বাঙালি সংস্কৃতির রূপান্তর

    মহাভারতেও আমরা বাঙালি জাতির উল্লেখ পাই। তাই সহজেই সিদ্ধান্তে আসা যায় যে, বাঙালির জাতিসত্তা কম করে হলেও পাঁচ হাজার বছরের। আজকে যুক্ত-বাংলায় আমরা যেসব ক্ষুদ্র-নৃগোষ্ঠী দেখি যেমন, সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, গারো, হাজং, কোচ, রাজবংশী এবং দক্ষিণ-পূর্বের চাকমা, মগ, মুরং, বম ইত্যাদি এরা এই অঞ্চলের বাসিন্দা। তবে দক্ষিণের নৃগোষ্ঠীসমূহের স্থানান্তর তত প্রাচীন নয়। প্রাচীন বাংলায় যে-কটি…

  • জলের গভীরে

    জলের গভীরে

    অনেকদিন হলো মন্মথপুরে কোনো উত্তেজনার ছোঁয়া নেই, সব হাওয়া। উত্তেজনা বলতে অন্য কিছু নয়, প্রেম-ভালোবাসা তো নয়ই, এখানে উত্তেজনার অপর নাম মারামারি-কাটাকাটি। এটা সবাই জানে। মাস ছয়েক আগেও ব্যক্তি আর গোষ্ঠী বিবাদে জর্জর হতো মন্মথপুর। যখন-তখন তুলকালাম বেধে যেত এলাকায়। রাস্তায় উষ্ণ রক্তের ভেতর গড়াগড়ি খেয়ে গোঙাত রামদার কোপ খাওয়া কিংবা টেঁটাবিদ্ধ মানুষজন, কেউ ভয়ে…