চলচ্চিত্র
-

আধুনিকতার দিকে স্বদেশের যাত্রায় – চলচ্চিত্রজন হায়দার রিজভী ও জাহিদুর রহিম অঞ্জন
শুরুর কথাহায়দার রিজভী ও জাহিদুর রহিম অঞ্জন চলচ্চিত্রজন। কিন্তু এই পরিচয়টি যেন যথেষ্ট নয় – যেন একই সঙ্গে আরেকটি কথা তাঁদের সম্পর্কে লিখে ফেলতে হয় যে, তাঁরা আধুনিক মানুষ। লিখে ফেলার পর একরকমের কৈফিয়ত তলবের ব্যাপার তৈরি হয় নিজের মধ্যেই যে – কী এই পরিচিতির সূত্র, কীভাবে এর নির্মাণ? বিশেষ করে, এইসব দেশে, যারা উপনিবেশোত্তর,…
-

সুবর্ণরেখা : অরূপকথার অশ্রুস্রোত
‘রাত কত হলো? উত্তর মেলে না।’ ঈশ্বর যখন আত্মহননের পথ বেছে নিচ্ছে, তখন জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে করা হরপ্রসাদের এই প্রশ্ন, থমকে দেয় সময়, চমকে দেয় ঈশ্বরকে। ঘরে প্রবেশ করে হরপ্রসাদ বলতে থাকে, ‘আসল কথা কি জানো ভাইডি, ও প্রতিবাদই করো আর লেজ গুটাইয়া পালাইয়া যাও, কিছুতেই কিছু যায় আসে না। সব লোপাট, আমরা…
-

পথের পাঁচালী সিনেমার সর্বজয়া : করুণা বন্দ্যোপাধ্যায়ের খুলনার স্মৃতি
‘আমার আদিনিবাস খুলনা জেলায়। গ্রামের নাম পয়োগ্রাম। সেসব এখন বাংলাদেশে চলে গেছে। আমার বাবার নাম শচীন্দ্রনাথ সেন, মা সুধা দেবী। আমার দুই দাদা রবীন্দ্রনাথ সেন আর আর্যকুমার সেন। অবশ্য ওরা কেউই আজ আর বেঁচে নেই। আমার কোনো বোন নেই, আমিই সবার ছোট।’ (সাক্ষাৎকার : করুণা বন্দ্যোপাধ্যায়, পৃ ৫৯) প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৪-১৯৫০) প্রথম উপন্যাস…
-

তারসানাইয়ের আর্তনাদ
সাপ্তাহিক বিচিত্রার শুরুর দিকে বিশ্ব চলচ্চিত্রে সবচাইতে করুণ দৃশ্য নির্বাচনের ওপর মতামত চাওয়া হলে সর্বোচ্চসংখ্যক মতামত আসে সত্যজিৎ রায়-পরিচালিত পথের পাঁচালীতে হরিহর দীর্ঘকাল পর বাড়ি ফিরে দুর্গার মৃত্যুর খবর জানার প্রতিক্রিয়ার দৃশ্যের পক্ষে। দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মতামত আসে ভিট্টোরিও ডি সিকা-পরিচালিত নায়ক মার্সেলো মাস্ত্রোইয়ানি (অ্যান্তোনিও), নায়িকা সোফিয়া লরেন (জিওভানা) অভিনীত ইতালীয় ছবি Sunflower-এর শেষ দৃশ্য, যখন…
-

আ উওম্যান ইজ আ উওম্যান : ডিম, ডিম্বনিষেক ও জুইসঁস
জঁ লুক গদারের মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি উন ফাম এ তাঁ ফাম (১৯৬১) বা ‘নারী হলো নারী’ রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো একটি গান গেয়েছেন। ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’ বাণীর বিপরীতে গদার যেন বলতে চান, নারী বিদেশিনী তো বটেই, তাই তাকে চেনা সহজ কাজ নয়, অন্তত পুরুষের জন্য তো নয়ই। আপাতদৃষ্টিতে এই ছবিটি সংগীতময়…
-

একবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ – সেøাগান সামনে রেখে শেষ হলো একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি ১৪ থেকে ২২শে জানুয়ারি (২০২৩) পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানুষের সাড়া ছিল উল্লেখ করার মতো। উৎসবে আসা বিদেশি প্রতিনিধিরা দর্শকসমাগম দেখে ভীষণ আশান্বিত হন। শুধু তাই নয়, তাঁরা বাংলাদেশি…
-

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
জনমোহিনী উদ্বোধন মাত্র আট মাসের ব্যবধান। কলকাতা পেল একই বছরে দুবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহামারির ধাক্কায় পিছিয়ে যায় ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কেআইএফএফ। তাই ২৭ এবং ২৮ একই বছরে। সিনেফিলদের পক্ষে সুখবরই এটা। ২৮ কেআইএফএফ-এ ফিরে এলো আবার মেগা উদ্বোধনী অনুষ্ঠান। আরবসাগরতীরের তারকারা নেমে এলেন কলকাতার নেতাজি ইন্ডোরে। ২৮শে ডিসেম্বর বিকেলে। মঞ্চে মুম্বাই তারকারা…
-

তরুণ মজুমদার : স্বভাবতই স্বতন্ত্র
তরুণ মজুমদার মানে বাঙালিয়ানা। শুধু তাঁর চলচ্চিত্রে নয়, তাঁর জীবনযাপনেও, পাশাপাশি তরুণ মজুমদার মানে ভদ্রলোক বা ইংরেজিতে যাকে বলে পারফেক্ট জেন্টেলম্যান। তরুণ মজুমদার মানে যাঁর জীবনে কোনো কিছুর শর্তেই কোনো সমঝোতা নেই। তরুণ মজুমদের মানে অতিথিবৎসল একজন। এরকম আরো কত কথাই তো বলা যায় তাঁর সম্পর্কে। টালিগঞ্জের সিনেমা দুনিয়ায় এক ব্যতিক্রমী ব্যক্তিত্বের নাম তরুণ মজুমদার।…
-

হিটলার ও গোয়েবলসের প্রোপাগান্ডা এবং নাৎসি চলচ্চিত্র
হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমাহলে সিনেমা দেখতে গেলেন। উদ্দেশ্য সিনেমা দেখা নয়। মধ্যবিরতির সময় হিটলারের ছবি পর্দায় ভেসে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কি না, সেটা পরখ করে দেখা। মধ্যবিরতির সময় পর্দায় হিটলারের ছবি ভেসে উঠল। সবাই দাঁড়িয়ে হিটলারের জয়ধ্বনি দিতে শুরু করল। হিটলার দাঁড়ালেন না, তিনি নিজেই তো হিটলার। কিন্তু…
-

২৭ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বাংলা বাঙালি স্মৃতির শহর ও বেলমন্ডোবাংলার জয়, বাঙালির জয়। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঙালির ছেলেরা উৎসব মাতিয়ে রেখেছেন। সিনেমায় নিয়ে এসেছেন নতুন ভাষা। প্রতিযোগিতা বিভাগে সারা পৃথিবীর ছবিকে টক্কর দিয়ে বাঙালি তরুণ পরিচালক ঈশান ঘোষের ঝিল্লি ছিনিয়ে নিয়েছে সেরা ছবির পুরস্কার। ঈশানের এটি ডেব্যু বা জীবনের প্রথম ছবি। কিন্তু প্রথম ছবিতেই তিনি মন জয় করে নিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা জুরিদের…
-

বিংশতিতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র-উৎসব চলচ্চিত্রের মহামিলনমেলা
চিত্তবিনোদন ও অর্থ উপার্জনের লক্ষ্য নিয়েই চলচ্চিত্র পথচলা শুরু করে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। এরপর মাধ্যমটির শক্তি সম্পর্কে সচেতন হয়ে ওঠেন শিল্পীরা। দর্শকও অনুভব করতে শুরু করেন চলচ্চিত্র নিছক বাণিজ্যিক পণ্য নয়, এর রয়েছে ভিন্নমাত্রা, অন্যরকম আকর্ষণ। যৌথ শিল্পটিকে ঘিরে তাই একসময় যৌথচর্চাও শুরু হয়। সেই যৌথচর্চারই একটি রূপ চলচ্চিত্র উৎসব। এই উৎসব যদি হয়…
-

বিপ্লবী জহির রায়হান ও তাঁর রাজনৈতিক চলচ্চিত্র
বলছি ভাষা-আন্দোলনের সূচনাকালে, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ১৪৪ ধারা ভঙ্গ করে কারাবরণকারী প্রথম দশজনের গ্রুপের অন্যতম সদস্য এক বেপরোয়া যুবকের কথা। ওইদিনের ঐতিহাসিক আমতলা সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন। একই বছরের জুন মাসে দ্বিতীয় দফায় গ্রেফতার হয়ে তিন মাস কারাভোগ করেন এই তরুণ। ছাত্রজীবনের এই পর্বে চলচ্চিত্রের পোকা ঢোকে মাথায়। তাই ১৯৫২ সালে কারাগার থেকে মুক্তি…
