প্রতিবেদন

  • মহামানবের সাগরতীরে : রবীন্দ্রনাথের সমাজ, রাষ্ট্র/ জাতি ও জাতীয়তাবাদ ভাবনা

    মহামানবের সাগরতীরে : রবীন্দ্রনাথের সমাজ, রাষ্ট্র/ জাতি ও জাতীয়তাবাদ ভাবনা

    রবীন্দ্রনাথের সমাজ, রাষ্ট্র/ জাতি ও জাতীয়তাবাদ ভাবনা যে পৃথক তিনটি প্রকোষ্ঠে বিকশিত হয়েছিল, তা নয়; এ তিনটি ভাবনার ভেতর সংযুক্তি ছিল, কার্যকরণসূত্রে একটির সঙ্গে অন্যটির সম্পর্ক ছিল। তাই তাঁর সমাজভাবনায় রাষ্ট্রভাবনার অনুষঙ্গগুলি বিধৃত হয়েছে; তাঁর রাষ্ট্রভাবনাকে প্রভাবিত করেছে সমাজভাবনা, এবং তাঁর জাতীয়তাবাদের চিন্তাকে একটা পরিণতি এবং নির্দেশনা দিয়েছে তাঁর সমাজভাবনা। একইভাবে জাতীয়তাবাদ সম্পর্কিত তাঁর চিন্তায়…

  • শ্রদ্ধায় ও স্মৃতিতে সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ

    শ্রদ্ধায় ও স্মৃতিতে সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ

    কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বেঙ্গল ফাউন্ডেশন ট্রাস্টের সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে গত ১৮ই অক্টোবর স্মরণসভার আয়োজন করে কালি ও কলম এবং বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে এ-আয়োজনে উপস্থিত সকলেশ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেন তাঁদের প্রিয় শিক্ষক, সহকর্মী, বন্ধু, শুভাকাক্সক্ষী সৈয়দ মনজুরুল ইসলামকে। শুরুতে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি…

  • শব্দায়ন – এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম কবিতা পাঠ ও চর্চায় নতুন সংযোজন

    আগস্ট মাসের শেষ সপ্তাহে কবিতা নিয়ে এক নতুন ধরনের কর্মযজ্ঞ হলো ঢাকায়। কবিতার আনুষ্ঠানিক আবৃত্তি যেমন হয়, ঠিক তেমন কোনো আয়োজন নয়, আবার কবিতা পাঠেরই অনুষ্ঠান। কিন্তু কবিতা পাঠে নতুন যে-মাত্রা যোগ করা হলো তা রীতিমতো দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। প্রতিটি কবিতার ভাব ও গাম্ভীর্য অনুযায়ী মঞ্চে বেজে ওঠে আবহসংগীত। প্রয়োজনে যুক্ত হয় কনটেম্পরারি কোরিওগ্রাফি।…

  • সিটি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪ : পাঁচ তরুণ পেলেন সাহিত্যচর্চার স্বীকৃতি

    সিটি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪ : পাঁচ তরুণ পেলেন সাহিত্যচর্চার স্বীকৃতি

    স্বীকৃতি সব সময়ই যে-কোনো কার্যক্রম ও চর্চাকে গতিশীল করে, প্রাণিত করে। বাংলাদেশে যাঁরা সাহিত্যচর্চা ও গবেষণায় রত তাঁদের মধ্যে একটি বড় অংশ তরুণ। তাঁরা প্রতিনিয়ত নতুন-নতুন ধ্যান-ধারণা ও চিন্তা-ভাবনার সন্নিবেশ ঘটাচ্ছেন আমাদের সাহিত্য ও গবেষণায়। এই প্রতিশ্রুতিশীল প্রতিভাবান তরুণদের সম্মানিত ও উৎসাহিত করার লক্ষ্যে কালি ও কলম প্রবর্তন করেছে ‘তরুণ কবি ও লেখক পুরস্কার’। ২০০৮…

  • আবুল হাসনাত স্মারক বক্তৃতা : ‘মানুষের সম্মিলনের ভিত্তিতেই সম্ভাবনা তৈরি হয় গণমানুষের মুক্তির’

    আবুল হাসনাত স্মারক বক্তৃতা : ‘মানুষের সম্মিলনের ভিত্তিতেই সম্ভাবনা তৈরি হয় গণমানুষের মুক্তির’

    কালি ও কলমের প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল হাসনাত স্মরণে গত ১লা নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ‘আবুল হাসনাত স্মারক বক্তৃতা’। রাজধানীর ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে বিকেল ৫টায় আয়োজিত এবারের বক্তৃতার বিষয় ছিল ‘সাহিত্য ও গণমুক্তির সাধনা’। এই আয়োজনে মূল বক্তা ছিলেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও…

  • চার তরুণ পেলেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩

    চার তরুণ পেলেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩

    সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম তরুণদের সাহিত্যচর্চাকে উজ্জীবিত ও বেগবান করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। নিয়মিতভাবে প্রদত্ত এই পুরস্কারে ২০২৩ সালে ভূষিত হয়েছেন চারজন প্রতিশ্রুতিশীল নবীন সাহিত্যিক। তাঁরা হলেন – কথাসাহিত্যে ঐতিহ্য থেকে প্রকাশিত ‘ভাতের কেচ্ছা’ বইয়ের জন্য কামরুন্নাহার…

  • অমর একুশে বইমেলা ২০২৪

    অমর একুশে বইমেলা ২০২৪

    ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর পর্দা নেমেছে গত ২রা মার্চ। প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারির শেষদিন সমাপ্ত হয় বইমেলা। এ-বছর শেষ হলো দুদিন পর। তাছাড়া এ-বছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিন হওয়ায় অতিরিক্ত তিনদিন পাওয়া গেছে। করোনার কারণে ২০২১ সালের বইমেলা হয়েছিল ১৮ই মার্চ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত। এবার ১লা ও ২রা মার্চ সাপ্তাহিক ছুটি থাকার কারণে প্রকাশকদের দাবির…

  • কালি ও কলম সাহিত্য সম্মেলন ২০২৪ : সাহিত্য ও সমাজের পাঠ

    কালি ও কলম সাহিত্য সম্মেলন ২০২৪ : সাহিত্য ও সমাজের পাঠ

    কুড়ি বছর পেরিয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একুশে পা রেখেছে সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা কালি ও কলম। কোনো বাংলা সাহিত্যপত্রের এত দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে প্রকাশনা উল্লেখনীয় ঘটনা। কুড়ি বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করেছিল কালি ও কলম। চলতি বছরের ৮, ৯ ও ১০ই ফেব্রুয়ারি বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এতে…

  • সৈয়দ মুহাম্মদ জাকির : মায়া বস্তু বিস্ময় ও নব্য ব্যাকরণ

    সৈয়দ মুহাম্মদ জাকির : মায়া বস্তু বিস্ময় ও নব্য ব্যাকরণ

    শিল্পী সৈয়দ মুহাম্মদ জাকিরের একক চিত্র-প্রদর্শনী ‘মায়া’ চলেছে গত ২২শে জুলাই থেকে ১৬ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে। ব্যতিক্রমী এই প্রদর্শনী নিয়ে বেঙ্গল আর্টস প্রোগ্রাম আয়োজন করে ‘সৈয়দ মুহাম্মদ জাকির : মায়া বস্তু বিস্ময় ও নব্য ব্যাকরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও শিল্প-সমালোচক মোস্তফা জামান, ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা…

  • আবুল হাসনাত স্মারক বক্তৃতা ‘সংস্কৃতির বিপন্নতা, সংস্কৃতির শক্তি’

    আবুল হাসনাত স্মারক বক্তৃতা ‘সংস্কৃতির বিপন্নতা, সংস্কৃতির শক্তি’

    কালি ও কলম-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক, কবি, চিত্র-সমালোচক, প্রগতিশীল চিন্তার ধারক-বাহক আবুল হাসনাত স্মরণে গত ১১ই জুলাই ২০২৩-এ অনুষ্ঠিত হয়েছে ‘আবুল হাসনাত স্মারক বক্তৃতা’। বেঙ্গল শিল্পালয়ের লেভেল ১-এ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই বক্তৃতার এবারের বিষয় ছিল ‘সংস্কৃতির বিপন্নতা, সংস্কৃতির শক্তি’। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন…

  • ‘গণেশ হালুই বেঙ্গল গবেষণা বৃত্তি’ পেলেন শাওন আকন্দ

    ‘গণেশ হালুই বেঙ্গল গবেষণা বৃত্তি’ পেলেন শাওন আকন্দ

    চিত্রশিল্পী ও গবেষক শাওন আকন্দ পেয়েছেন ২০২৩ সালের ‘গণেশ হালুই বেঙ্গল গবেষণা বৃত্তি’। এ উপলক্ষে মঙ্গলবার (২৫শে জুলাই ২০২৩) সন্ধ্যায় ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘মনোনীত গবেষক পরিচিতি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী। শাওন আকন্দের গবেষণা প্রস্তাবের বিষয় : ‘ঢাকার চারুকলার বিকল্প ইতিহাস : অপ্রাতিষ্ঠানিক ধারার সন্ধানে’।…

  • সাহিত্যের ভিন্ন এক উৎসব ঢাকা লিট ফেস্ট

    সাহিত্যের ভিন্ন এক উৎসব ঢাকা লিট ফেস্ট

    অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো সাহিত্যের বড় উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর দশম আসর। বাংলাদেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সাহিত্যকে কেন্দ্র করে এমন একটি বৃহৎ উৎসব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। অর্থনীতির অভূতপূর্ব বিকাশ ঘটছে বাংলাদেশে, অর্থনীতি পৌঁছে যাচ্ছে অন্য এক উচ্চতায়। কিন্তু একটি দেশের অর্থনৈতিক উন্নতিই কি সব? এ উন্নতি সাধিত হলেই কি দেশ সভ্যতার উচ্চতর মার্গে…