ছোট গল্প

  • অশ্রু ও আগুনের নদী

    অশ্রু ও আগুনের নদী

    ‘হায় আল্লাহ…’ ‘চুপ কর হারামজাদা! তোর জিব আমি কেটে নেব।’  লোকটির লুঙ্গির সঙ্গে গোঁজা চল্লিশ হাজার টাকা টান দিয়ে কেড়ে নিল ইউসুফ। ‘হায় খোদা, আমার এক জোড়া গরু বেচার টাকা। আমার সর্বস্ব, আমি পথের ভিখিরি হয়ে যাব’ Ñ বলতে বলতে কাশেম ফুঁপিয়ে কেঁদে কেঁদে ইউসুফের হাত আঁকড়ে ধরল। সাপের মতো পেঁচিয়ে। নাছোড়বান্দা হয়ে। ইউসুফের পিস্তল…

  • কোকিল ডেকে যায়

    কোকিল ডেকে যায়

    মধু ভোরবেলা উঠে বউকে বলে, ‘বিদায় দে।’ মদিনা স্বামীর হাত ধরে কয়, ‘আজ লয়। কাল যাইয়ো।’ কড়ুই গাছের ডালে কোকিল ডেকে ওঠে। বসন্তের ভোরে কোকিলের ডাকের কী মানে হয় মধু জানে না। সে ফের শুয়ে পড়ে। আরামে নিদ্রা যায়। পরদিন ভোরে মধু আবার বউয়ের কাছে বিদায় চায়। বউ আবার বলে, আজ লয়, কাল। মধু সুবোধ…

  • হংসভাসীর তীরে

    হংসভাসীর তীরে

    ইশ্কুলে যাবার পথে সেই বিষণ্ন রেললাইন, দুই সতীনের মতো পাশাপাশি অথচ গায়ে গায়ে চিরফারাক, গনগনে রোদ্দুর আর অসূয়া নিয়ে জাজ্বল্যমান সারা দিনমান, কঠিন হৃদয়হীন দুটো টানা ল¤¦া ইস্পাতের পাত। লাইনের হুই ওপারপানে ধাঙড়দের ঝুপড়ি, পোড়া কয়লার ডাঁই, নাকের পোঁটা বের করা ইল্লিবিল্লি কালো কালো ন্যাংটোপুঁটু আর গুমুতমাড়গোলানো বুঁদ গেরেম্ভারী বাতাস। সেই বাতাসের ক্বলিজা চিরে মাঝে…

  • অমলিন

    অমলিন

    বৈশাখি দুপুরের তপ্ত হাওয়ার মতো অস্বস্তি আর উদ্বেগ কমলাক্ষকে ঘিরে আছে। শুধু একটা মাত্র নাম। সেটুকু জানতে পারলেই স্বস্তির হিমেল স্পর্শ অনুভব করবে কমলাক্ষ। কিন্তু কেউই নামটা সঠিক জানাতে পারছে না। ম্যানেজমেন্ট ওইখানে রহস্যের গাঢ় পর্দা ঝুলিয়ে রেখেছে। নামটা জানার জন্য কমলাক্ষ চতুর্দিকে চর নামিয়ে দিয়েছে, এমন নয়। তবে আসন্ন অনুষ্ঠানের সঙ্গে যাঁরা কাজের সূত্রে…

  • সাদা কুকুর

    সাদা কুকুর

    ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের প্যাসেঞ্জার রিসিভিং করিডোর। নিজ নিজ যাত্রীর জন্যে অপেক্ষমাণ অন্যান্য মানুষের সঙ্গে অপেক্ষা করছে পাবনার সাধুপাড়ার দক্ষিণে কোশাখালি চর থেকে আসা দুজন মানুষ, একজন পুরুষ ও একজন মহিলা। সকলের অন্বেষণরত চোখ ভেতরের দিকে দেখার চেষ্টা করছে বিদেশবিভুঁই থেকে আসা আত্মীয়-পরিজনকে অথবা বন্ধুকে। কেউ কেউ ধোপদুরস্ত কাপড় পরে হাতে ইংরেজিতে অতিথির নাম লেখা ছোট…

  • স্বপ্ন

    স্বপ্ন

    বেসমেন্টের অন্ধকার তখনো ভালো করে কাটেনি। কে জানে দিন কী রাত! রাতই হবে। যদিও মাটির তলার ঘর, কিন্তু খুদে একটা জানালা আছে। সেটা এ-বাড়ির বাগানের সঙ্গে সংযুক্ত। সুতরাং একটু হলেও আলো আসে। দেখা যায় কর্নারে একলা দাঁড়িয়ে-থাকা নাসপাতি গাছটা। শুধু একলা নয় দারুণ শীতে সবগুলো পাতা ঝরা ন্যাড়া ন্যাংটা। সামারে দুটো পাখির বাসা ছিল। কী…

  • রক্তকরবীর গন্ধ

    রক্তকরবীর গন্ধ

    যখন বাগানে নেমেছিলেন সুতপা তখনো রোদের শরীরে যথেষ্ট ঝাঁঝ ছিল। এখন সেটা বিবর্ণ হতে হতে ফ্যাকাশে মেরে গেছে। এখনো দক্ষিণ দিকের গাছগুলোতে জল দেয়া বাকি। কিন্তু শরীর আর বইছে না। জলের বালতিটা টেনে টেনে কোমরে ব্যথা ধরে গেছে। বাধ্য হয়েই খানিকটা বিশ্রাম নেয়ার জন্য সুতপা চাঁপা গাছটার কাছে দাঁড়ালেন। ভাবলেন, এভাবে হুট করে না নেমে…

  • চন্দ্রভূক অমাবস্যার গল্প

    চন্দ্রভূক অমাবস্যার গল্প

    চোখের সামনে বেশ্যা হয়ে গেল লাইলী। প্রকৃতপক্ষে কী যে তার নাম, সে-কথা নীলগঞ্জের কেউ জানে না। এ-শহরের যুবকেরা কম চেষ্টা করেনি; নানাভাবে খুঁচিয়ে দেখেছে, উত্ত্যক্ত করেছে, তার সত্যিকারের নাম কেউ আবিষ্কার করতে পারেনি। যে-মানুষ কথাই বলে না, তার নাম জানবে কী করে! শুধু নাম কেন, তার সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। কোথায় বাড়ি, জগত-সংসারে তার…

  • পৃথক পুরুষ

    এদিকটা, কিচেনের কোণ থেকে বিপরীত কামরার উত্তর দেয়ালের দিকে সরাসরি তাকালে দেখা যায় একটি যুগলছবি। বিয়ের সাজে তরুণ-তরুণী। কনেটিকে গাঁদাফুল ভাবলেও বেশ তরতাজা, ভুল করে ভোমরাও এসে বসতে পারে তার ওপর; যেন মৌ মৌ, মাটিগন্ধা! আর বরটা? সেই সোনালি সময়ে আঁকা শাহি তসবির থেকে নেমে এসে যেন পোজ দিয়েছে। একদিন স্টুডিও কাউন্টার। প্যাকেট করবার আগে…

  • জনৈক বীরপ্রতীকের বর্তমান

    জনৈক বীরপ্রতীকের বর্তমান

    ডান পায়ের হাঁটুর উপরে ব্যথাটা হাড়ের মধ্যে পেরেক ঠোকার মতো অসহ্য যন্ত্রণা ছড়ালে তার মনে হয়, প্রাণটি ঠিক বুকে নয়, বুকের খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জন্যে পায়ের মধ্যে নেমে টিসটিস করছে। কোনোরকম কাটা-ছেঁড়া বা ক্ষতের দাগ নেই, ফোঁড়ার মতো ফুলেও ওঠেনি, কিন্তু ভেতরে খুব ব্যথা। টনটন করে উঠলে ব্যথাটা নিজের মৃত্যুঘণ্টা হয়ে কানে বাজে। সমগ্র…

  • মহুয়াপূর্ণিমা আর কালো বিড়াল

    মহুয়াপূর্ণিমা আর কালো বিড়াল

    জোছনার ছলাৎ ছলাৎ জলের মধ্যে কাজলা মাছের মতোন চিকচিকিয়ে ওঠে মহুয়ার গতর। ঘর থেকে ঠিকঠাক মতোন বেরিয়ে পড়েছে, ভাবতেই ধলা চামড়ার তলার লহুতে শিরশিরে এক আমোদ, পাশের বাঁশঝাড়ে আজ বকপক্ষি ঝাপটা-ঝাপটি করেও খামোকা ডর দেখাচ্ছে না। এই কদিন আগেও যে ছিল দুডানাওয়ালা … ওড়ো … ওড়ো … ক্ষেত, প্রান্তর, আসমান ডিঙ্গিয়ে, মনার সাথে ভেদহীন কিল-থাপ্পড়।…

  • গল্পের গোলকধাঁধা

    গল্পের গোলকধাঁধা

    বছর পাঁচেক আগে শরাবনের বয়স যখন পঁচিশ, রবার্ট তুহিন রোজারিওর মুখে প্রভুভক্ত আর পরোপকারী কুকুরের গল্প শুনে শুনে তার মনে হয়েছিল, জীবনের একটি সম্ভাবনার বুঝি অকালমৃত্যু ঘটেছে। আর সেটি হচ্ছে বৃদ্ধ বয়সে নাতি-নাতনি পরিবেষ্টিত অবস্থায় উঁচু বালিশে হেলান দিয়ে মৃত্যুবরণ করার, যা টিভি নাটকের দাদি-নানির বেলায় হামেশাই ঘটে থাকে। বিবাহিত রবার্ট তুহিন রোজারিও বনস্পতি বৃক্ষের…