ছোট গল্প

  • হীরা বেগম

    আর সেবার বসন্তের মাঝামাঝিতেই সেই তীব্র গরমে আমের গুটিগুলো পুষ্ট হতে পারেনি তেমন। কতক ঝরে পড়েছিল কাজলা, বিনোদপুর, মেহেরচণ্ডি, শিরোইল আর বালিয়াপুকুরের ধুলোওড়া বালি-বালি মাটির উপরে, কতক গাছে গাছে ঝলসে গিয়েছিল। ঝলসে যাওয়া সেসব গুটি গাছের ডালেই দিব্যি কালো হয়ে কেমন বেগুনপোড়া রূপ নিয়ে লটকে ছিল। সে এমন গরম, সকাল বোঝা যেত না। কেউ কেউ…

  • জঙ্গলে কত কী ঘটে

    চাঁদের ঘোলা আলোয় চারপাশ ভিজে জবজবে হয়ে আছে। মাঝরাত পেরোনোর পর চাঁদ এমনিতেই হেলে যায়। তখন তার জ্যোৎস্না লম্বা লম্বা বড় গাছ ছুঁয়ে আরো লম্বাটে ছায়া হয়ে শুয়ে পড়ে মাটিতে। এখানকার মাটির রং লাল। কাছাকাছি যে-পাহাড় আছে, তা পেরোতে তেমন মেহনত করতে হয় না। প্রথম প্রথম অবশ্য কষ্ট হতো, পরে অভ্যাস হয়ে গেছে ধীরে ধীরে।…

  • পানেট

    আমার সামনে আমাকেই কথাটা না বললে আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আমার ধারণা কোনোভাবেই বিশ্বাস করার মতো কথা এটা নয়। আপনি শুনলে নিশ্চিত বলবেন মফিজের মাথা খারাপ হয়ে গেছে বলে অমন অস্বাভাবিক কথা বলতে পারে। হবে হয়তো। কিন্তু আমি সুস্থ ও স্বাভাবিক মানুষটা পাশে বসে সিগারেট টানছি, ওর কথা শুনছি, ওর সিগারেট শেষ হয়ে গেলে…

  • না

    বিপ্লবকে বলা যায় গ্লোব-ট্রটার। সে যে কোন সময়ে পৃথিবীর কোন প্রান্তে থাকে, তা বুঝি সে নিজেও জানে না। আর দ্রুত ভুলে যাওয়ার অসম্ভব ক্ষমতা তার। আই অফেন ফরগেট, আই ডু, অ্যান্ড দ্যাটস মাই লাইফ। ঘনিষ্ঠজনদের কাছে এভাবেই সে নিজেকে ও তার দর্শনকে তুলে ধরে। ন্যাথানিয়েল কানের ডকুমেন্টারি মাই আর্কিটেক্ট : এ সন্স জার্নি সে কোথায়…

  • আত্মজা

    আত্মজা

    অফিস থেকে ফিরে স্নান। শীতের কদিন অবশ্য কেবল হাতমুখ ধোয়া। তারপর পাতা ভিজিয়ে চা বানানো। খাবার টেবিলে মুড়ির টিন আর খোসা ছাড়ানো বালিতে ভাজা বাদামের কৌটো রাখার স্থায়ী ব্যবস্থা। দু-চার মুঠো মুড়ি আর দু-চারটে বাদাম মুখে নিয়ে চিবোতে চিবোতে গ্লাসভর্তি চায়ে চুমুক দেওয়া। এরপর চায়ের গ্লাস ও বাসন ধোয়া, মোছা এবং তুলে রাখা। তারপর বিছানায়…

  • পথান্তর

    কদিন স্বপ্নে দেখেছিলাম, আমি স্বপ্ন দেখছি, লেখক হয়ে গেছি। এটি সেই স্বপ্নের কথা বলছি যার মাত্র কয়েক সপ্তাহ আগে দেখেছিলাম সেই স্বপ্নটি, যেখানে আমি মৃত কিন্তু আমার শ্রাদ্ধবাসরের ভোজে আমিই মাতব্বরের মতো নিজেকে দেখাচ্ছি আর উদ্বেগে জেরবার হয়ে যাচ্ছি। বস্তুত এই মৃত্যু ও শ্রাদ্ধকেন্দ্রিক স্বপ্ন কিংবা লেখক হয়ে যাওয়ার স্বপ্নটি নিয়ে চুলচেরা কেন, কোনোরকম ভাবনা…

  • হিমচন্দ্রাতপে

    হিমচন্দ্রাতপে

    বারো ঘর এক উঠানের গল্প জানা আছে। উঠানের চারপাশে বারোটি ঘর, সেখানে বারোরকমের জীবন। কাঠ-পাতা কী কয়লার ধোঁয়ায় উঠান ঢাকা পড়ে, শলার ঝাড়ু হাতে যে যে যার যার অংশের পাতাকুটো পরিষ্কার করে যখন, তখনো ধূলিরাশিতে ঢাকা পড়ে। কিন্তু যা জানা নেই তা হচ্ছে, কখনো এই বারো ঘর থাকে না, এক উঠানও নয়। থাকে না ধোঁয়ার,…

  • শোধ

    মোহরআলি তখনো ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে ছিল। তার চোখের সামনে প্রায় মরো মরো জলাশয়। তাতে কচুরিপানার দঙ্গল কালো মেঘের মতো জমাট বেঁধে ছিল। ফলে জল আছে কী নেই, বোঝা মুশকিল।অথচ খানিক আগে এই আছে কী নেই জলে ইফু খলবল তুলেছে! মোহরআলির দিকে অগ্নিদৃষ্টি হেনে পাতালি বরাবর হেঁটে গেছে। মোহরআলি বাধা দেবার ফুরসত পায়নি। আর বাধা দিলেই…

  • গাও জিঙ্গজিয়ানের আত্মা পর্বত

    গাও জিঙ্গজিয়ানের আত্মা পর্বত

    সাম্প্রতিক কালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত চীনা লেখক গাও জিঙ্গজিয়ানের উপন্যাস আত্মা পর্বত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমি অগতানুগতিক বৈচিত্র্যময় শক্তিশালী সাহিত্যকর্ম। আত্মা পর্বতকে কোনো সুস্পষ্ট তালিকাভুক্ত অথবা খোপবন্দি করা কঠিন। সবচাইতে কাছাকাছি যে-সংজ্ঞা দেওয়া যায় তা হলো এই যে, আত্মা পর্বত একটি পিকারেস্ক উপন্যাস। এখানে আমরা পাই এক ব্যক্তির প্রায় উদ্দেশ্যহীন ভ্রমণকাহিনী। এখানে প্রচুর আত্মজৈবনিক উপাদান…

  • স্বপ্নব্যাখ্যা-প্রকল্প

    স্বপ্নব্যাখ্যা-প্রকল্প

    কোনো পেশায় সুবিধা করতে না পেরে অবশেষে তারা তিনজন স্বপ্নব্যাখ্যা-বিষয়ক একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। যদিও এর কার্যপদ্ধতি, উদ্দেশ্য এবং ফলাফল নিয়ে পরস্পরে ব্যাপক মতপার্থক্য থেকেই যায়। তবে তারা প্রত্যেকেই তাদের উদ্ভাবনী ক্ষমতা, দূরদর্শিতা তথা মেধার ওপর পূর্ণ আস্থাশীল। সাদাফ সাইকিয়াট্রিস্ট, বয়স ত্রিশের কোঠা পার হতে-না-হতে এতদ্বিষয়ে তার বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া হয়ে গেছে।…

  • বাংলাদেশ

    বাংলাদেশ

    আউজকা বাসে ওটোনের সোম একটা আচানক বিত্তান্ত ঘটছে। আমি এই যে রিয়াজুল – আমি নাকচোখ খোলা রিয়াজুলে এক ট্যাপ খাইয়া গেছি – বিত্তান্তের গুণে। বিত্তান্তটা বিরাট কিছু না। কিন্তুক আমারে টাসকি খাওয়াইয়া দিছে। আতকা ঘটছে কিনা – টাসকি না খাইয়া যাই কই। নাইলে এই ত্রিয়েস্তে আছি আউজকা ধরতাছি পাঁচবছর যাইতাছে গা, নিয়মসিয়ম ভালাবুরা – এই…

  • সুখ-অসুখ

    সুখ-অসুখ

    অফিসে বসে সারাক্ষণই মনখারাপ করছিল অলীকের। এই বছর বিয়াল্লিশ বয়েসে এই মনখারাপ অনেকটা অসুখের মতো। বাড়িতে স্ত্রী সুরমা আছে, ছেলে রৌম্য আছে। বাড়িটিও নিজের তৈরি। বছর তিনেক হলো বানিয়েছে। মফস্বল শহরে সে থাকে। ডোমজুড়ে। অফিস কলকাতার ক্যামাক স্ট্রিটে। সাততলা অফিসে, তার বসার চেয়ারটি জানালামুখো। শহরের বাড়ি আর অনেকটা আকাশ দেখতে পাওয়া যায়। এখন জুলাইয়ের একুশ,…