ধারাবাহিক উপন্যাস

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক \ ১৭ \ মধ্যরাতের গাঢ় ঘুম অথবা সন্ধ্যাকাল থেকে তার ঘোর সুরাচ্ছন্নতা, কোনো একটি, অথবা দুটোই – মকবুল হোসেন অচিরে বিছানায় ঢলে পড়ে, যেন প্রবাহিত হতে থাকে – নদী যেমন, নদীর ঢল নামা স্রোতেই যেনবা সে ভেসে যায়, যেতে থাকে। অচিরকাল মাত্র, সে আবার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে। মকবুল হোসেনের শরীরের ওপর…

  • একটি মেয়ে

    আফসার আমেদ \ ১৭ \   দরজা খুলে দিলো আলমের মা। আর আলমের ব্যান্ডেজ দেখে হাউমাউ করে উঠল। ‘ক্যা হুয়া রে মেরা জিস্ম কা টুকরা? এ লেড়কি কৌন?’ আলম চাপা স্বরে বলল, ‘জো হামারা জান বাঁচায়া। চিল্লা মত্। পানি দে তো।’ ‘ক্যা হুয়া, কোই লাফড়া?’ ‘লাফড়া-ফাপড়া নেই, স্রিফ অ্যাকসিডেন্ট।’ ‘ক্যায়সে?’ ‘খামোশ, বাদমে শুনো।’ ‘বাদমে?’ ‘হাঁ…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক  \ ১৫ \  অন্ধকারে চ্ছলচ্ছল করে চলেছে আধকোশা। কন্ট্রাক্টর সাইদুর রহমান কী জানবেন, যখন তিনি মকবুল হোসেনের সঙ্গে গল্প করছেন, কী তাঁর – জননন্দিত ঔপন্যাসিক মকবুল হোসেনের মনের মধ্যে তুফান তুলছে। আর ওদিকে ড্রাইভার মেহেরুল্লারই বা কী! মকবুল হোসেন নদীর অন্ধকার বুকে চোখ পেতে আছে। নদীর মতো নারী। শুধু নারী কেন? নর-নারী…

  • পর

    চোদ্দ আচমকা বুকে একটা ধাক্কা লাগল নীলুর। আরে, বাসটা গেল কোথায়, পেট্রোল নেয়ার জন্য দাঁড়িয়ে ছিল, সেই ফাঁকে নীলু গেছে টয়লেটে, বেরিয়ে এসে দেখে নেই। ফিলিং স্টেশান ফাঁকা। এ কী কাণ্ড! তাকে ফেলেই চলে গেছে বাস? কিন্তু নীলুর ব্যাগটা যে বাসে রয়ে গেছে! নীলু দিশেহারা হলো। এখন কী করবে! ফিলিং স্টেশানের কাউন্টারে দাড়িঅলা একজন লোক…

  • মানুষ, মানুষ !

    ॥ ১৪ ॥ মাত্র ন’মাসে একজন মানুষ এতখানি বদলে যেতে পারে? শরীরে নয়, ব্যবহারে? আমাদের পুরো বাড়ির জন্য তখনো জেনারেটর বসানো হয়নি বটে, তবে আমাদের ফ্ল্যাটে ইনভার্টার ছিল, তাতে দুটো আলো বা পাখা চলে। বসবার ঘরে জ্বলছে একটা আলো। আমার সর্বাঙ্গ বৃষ্টিতে ভেজা, লোডশেডিংয়ের জন্য দশতলা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, খুবই ক্লান্ত এবং বিরক্ত অবস্থায়…

  • পর

    তেরো ইংলিশ রোডের কাছাকাছি এসে আবার জ্যামে আটকালো মাইক্রোবাস। লালুবাবু আধোশোয়া হয়েছিলেন, সোজা হয়ে বসে এদিক-ওদিক তাকাতে লাগলেন। ও খোকন, এইটা কোন জাগা? যতবারই প্রশ্ন করছেন লালুবাবু ততোবারই অতি বিনয়ী ভঙ্গিতে পেছন ফিরে তাকাচ্ছে খোকন। এখনও তাকালো। এইটা দাদা ইংলিশ রোড। বামদিককার রাস্তাটা সোজা চইলা গেছে ধোলাইখালের দিকে। তয় এখান থিকা কিছুদূর যাওনের পর বামদিকে…

  • মানুষ, মানুষ!

    ॥১৩॥ মেমারি থেকে আমার ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাওয়ার, শক্তি বললো, আগে চলো কেন্দুলি। কালকেই সেখানে জয়দেবের মেলা। সারা রাজ্যজুড়েই এই সময় আসে মেলা, কিন্তু কেঁদুলির মেলা একেবারে অনন্য। এ শুধু বাউলদের মেলা। অনেকগুলি তাঁবুতে জমে বসে যায় বাউলদের আখড়া। ইচ্ছেমতন যাওয়া যায় যে-কোনো আখড়ায়, একপাশে বসে পড়লে কেউ-না-কেউ এগিয়ে দেয় গাঁজার কল্কে। বাউল গানের সঙ্গে…

  • পর

    বারো খোকন এলো দুটো বাজার পাঁচ মিনিট আগে। লালুবাবু জয়িতা আর ওয়াদুদ খান তখন দোতলার রেস্টুরেন্টে। চারজন মানুষের রাউন্ডশেফ টেবিলের একপাশে লালুবাবু জয়িতা আরেক পাশে ওয়াদুদ খান। খাওয়া দাওয়া শেষ হয়েছে       বেশ কিছুক্ষণ আগে। তারপর কফির অর্ডার দেওয়া হয়েছিল। এইমাত্র কফি এসেছে। লালুবাবু এবং ওয়াদুদ খান দুজনেই কফিতে চুমুক দিয়েছেন। জয়িতা চা-কফি একটু ঠান্ডা করে…

  • মানুষ, মানুষ !

    ॥ ১২ ॥ চুঁচড়ো থেকে মেমারি এমন কিছু দূর নয়, তবু যেতে সময় লাগলো অনেকক্ষণ। মাঝে মাঝেই থামতে হলো। পুলিশের কর্তারা যে-পথ দিয়ে যায়, সে-পথের প্রত্যেক থানা আগে থেকেই খবর পেয়ে যায়। বড় রাস্তার মোড়ে মোড়ে অফিসাররা দাঁড়িয়ে থাকে। তারা স্যালিউট করে তো বটেই, গাড়ি থামিয়ে কাছাকাছি থানায় একবার পায়ের ধুলো দেবার জন্য অনুরোধ জানায়।…

  • পর

    এগারো আমরা তো অহনই চইলা গেলে পারতাম। লালুবাবুর কথা শুনে ভুরু কুঁচকে তাকালেন ওয়াদুদ খান। কই? দ্যাশে। জয়িতা বলল, দেশে মানে বিক্রমপুরের কথা বলছ! লালুবাবু হাসলেন। হ। গ্রামের বাড়িতে যাওয়াকে আমরা দ্যাশে যাওয়াই কইতাম। ওয়াদুদ খানও হাসলেন। সেইটা ঠিকই আছে। আমরাও ছোটকালে তাই কইতাম। ঢাকায় আসলে গ্রামের বাড়িতে যাওনের সমায় কইতাম দ্যাশে যাইতাছি। তয় অহন…

  • মানুষ, মানুষ !

    ॥ ১১ ॥ রশিদ সাধারণত সকাল নটা-সাড়ে নটার আগে ঘুম থেকে ওঠে না। এখানে তার অফিস যাবারও বালাই নেই। তার বাড়িটাই অফিস। বেশ কিছু লোক খুব সকাল থেকে বসে থাকে বাড়ির সামনে। যারা তার স্বভাব জানে, তারা বেলা করে আসে। সাহেবের ঘুম ভাঙলেও তারপর বিছানায় শুয়েই চা পান করবেন আধঘণ্টা ধরে। পুলিশের চাকরিতে অবশ্য নিজের…

  • পর

    দশ রপর শুরু হয়েছিল আসল জীবনযুদ্ধ। মুক্তিযুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু আমাদের পরিবারটির জন্য শুরু হলো আসল যুদ্ধ। জীবনযুদ্ধ। সেই যুদ্ধের ফাঁকে ফাঁকে নিয়তি আমাকে টেনে নিল অন্য এক জীবনের দিকে। সেই জীবন আমার লেখক জীবন। “১৯৭৩ সালের কথা। জগন্নাথ কলেজে আইএসসি পড়ি। বিকেল কাটাই গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, নয়তো…