June 2005

  • ২০০৫ বুকার বিজয়ী ঈসমাইল কাদেরে

    নোবেল পুরস্কার বিতর্কিত, কিন্তু বুকার বা পুলিৎজার এখনো সমালোচনার ঊর্ধ্বে। এই কিছুদিন আগেও বুকার শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলোর অংশগ্রহণের ভেতর সীমাবদ্ধ ছিল। এখন এর বিস্তৃতি আরো ব্যাপক হয়েছে। পৃথিবীর যে-কোনো দেশের লেখক এখন বুকার পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। এখন বুকারের নাম পরিবর্তন করে একটি আন্তর্জাতিক ব্যবসা-প্রতিষ্ঠানের নাম-অনুযায়ী ‘ম্যান বুকার’ বলে অভিহিত করা হয়। এই বছর,…

  • আগামীকালের বই

    The Frontiers of Management Peter F. Drucker Bullerworth-Heinemann London, 1987ss 485 Taka একুশ শতকে প্রযুক্তির বিকাশের কারণে সাহিত্যের পরিধি এখন অনেক বিস্তৃত ও ব্যাপক। এখন সাহিত্য আর গল্প-কবিতা-উপন্যাস-নাটক-প্রবন্ধে সীমাবদ্ধ নেই। সাহিত্যের ভেতর এখন বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনীতি প্রবেশ করে একটি ভিন্নরকমের সাহিত্য তৈরি করেছে, রাজনীতি ও ক্রীড়া অনুপ্রবেশ করে সেইসব ভারী ভারী বিষয়ে চমৎকার সব পাঠকনন্দিত…

  • সংগীতগুণীর অতীতস্মৃতি

    দিনগুলি মোর ইলা মজুমদার সাহিত্য প্রকাশ, ঢাকা, ২০০৫ ৮০ টাকা জীবনী, আত্মজীবনী, স্মৃতিচারণ, দিনলিপি, পত্রসাহিত্য ইত্যাদি পাঠ বর্তমান লেখকের একটি অন্যতম প্রিয় প্যাশন। তাই কালি ও কলম সম্পাদক যখন পুস্তক-সমালোচনার জন্য একগুচ্ছ বই বাড়িয়ে দিলেন তখন তার মধ্য থেকে সংগীতগুণী ইলা মজুমদারের সদ্য প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ দিনগুলি মোর বেছে নিতে বিশেষ বেগ পেতে হয়নি। তাছাড়া…

  • সংগীতবিষয়ে সাম্প্রতিক ভাবনা

    সংগীত সংগীত আবদুশ শাকুর মাওলা ব্রাদার্স, ঢাকা, ২০০৫ ২৫০ টাকা সংগীতের সঙ্গে আবদুশ শাকুরের যোগাযোগ বেশ নিবিড়। তিনি নিজে একজন সংগীতশিল্পী; সংগীত সম্পর্কে তাঁর ভাবনা-চিন্তার পরিচয়ও আমরা বিভিন্ন সময়ে পেয়েছি। পত্রপত্রিকায় তাঁর সংগীত-বিষয়ক লেখা পড়ে মনে হয়েছে সংগীতের অনুভব-অনুসন্ধিৎসায় তিনি বেশ মনোযোগী, সংগীত-ভাবনা তাঁর বেশ গভীর, – তাঁর সংগীত-চিন্তায় স্বকীয়তাও আছে। বিগত কিছুদিন ধরে পত্রপত্রিকায়…

  • শিল্পীর কলমে এদেশি শিল্পান্দোলন

    বাংলাদেশের শিল্প আন্দোলনের পঞ্চাশ বছর আমিনুল ইসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা, ২০০৩ ১৪০ টাকা ‘ম্যাট্রিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে আব্বা হয়তো আমাকে আর্টস্কুলে পড়তে দিতে কিছুতেই চাইবে না – এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কিছুটা হেলা-ফেলা করেই পরীক্ষা দেই। তবু প্রথম বিভাগই পেয়েছিলাম এবং ঢাকা বোর্ডের মুসলিম পরীক্ষার্থীদের [প্রথম] ১৫ জনের মধ্যেই ছিলাম।’ এই লাইন কটি…

  • বিনোদিনী কালোত্তীর্ণ অভিনেত্রীর আত্মকথা

    আধুনিক বাংলা মঞ্চনাটকের সূচনাকালের শিল্প-ব্রতচারিণী অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসী। তিনি মাত্র ১২ বছরে আশিটি নাটকের প্রায় নব্বইটি চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। অদমনীয় জীবনাকাক্সক্ষা, জীবন-সংগ্রাম, তাঁর স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা এতটাই অনন্য যে, আজ সোয়াশো বছর পর তাঁকে তাঁরই অভিনীত চরিত্রগুলোর মতো বাংলা নাট্যমঞ্চের চরিত্র করে তুলেছে। বাংলা নাটকের স্বরূপ-সন্ধানী দল ঢাকা থিয়েটার। প্রায়…

  • গায়ক-নায়ক কুন্দনলাল সায়গল

    সালটা ১৯৩১। ভাগ্যের সন্ধানে কলকাতায় এসে বাসা বাঁধলেন এক তরুণ পঞ্জাব-তনয়। নাম কুন্দনলাল সায়গল। অনুরাগী মনে কে. এল. সায়গল। ১৯০৪-এর ১১ এপ্রিল সায়গলের জন্ম জম্মুতে। সেখানকার রাজার তহশিলদার ছিলেন বাবা অমরচাঁদ। মা কেশরবাই ছিলেন সংগীতের বিশেষ অনুরাগী। শিশু কুন্দন সদাসঙ্গী হয়ে মায়ের সঙ্গে যেত বিভিন্ন ধর্মানুষ্ঠানে। সেখানেই ধর্মগানে লালিত হতে থাকে শৈশব-অনুশীলন। বাবার সঙ্গে ঘুরে…

  • নিউইয়র্ক থেকে অমিতাভ ঘোষের ‘ভাটির দেশ’

    অমিতাভ ঘোষের চুল আগে থেকেই কাঁচা-পাকা। একবছর পর দেখা, এবার মনে হলো মাথার সব চুলই সাদা হয়ে গেছে। একরঙা গেঞ্জির ওপর জ্যাকেট ঝুলিয়ে এসেছিলেন। দূর থেকে দেখেই চিনলাম, তিনিও। সাগ্রহে হাত বাড়ালেন। আমার জার্মান বন্ধু হরস্ট – নিজেকে সে হাফ-বাঙালি বলে ভাবতে ভালোবাসে, কারণ বৈবাহিক সূত্রে তার বাংলার সঙ্গে একটা যোগ রয়েছে – অমিতাভের নতুন…

  • পর

    সতেরো নীলু একটু ফাঁপড়ে পড়ল। কী বলবে ঠিক বুঝতে পারল না। তবে মুহূর্তেই ব্যাপারটা সামাল দিল। জয়িতার চোখের দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা মুখভঙ্গি করল। আমি আসলে কালচারাল ফিল্ডের কেউ না। আপনি যা ভাবছেন আমি ওসবের ধারেকাছেও নেই। আমি নিতান্তই একটা হেজিপেজি ছেলে। চালচুলোহীন। করি না আসলে কিছুই। পরিষ্কার বা অপরিষ্কার কোনওভাবে বলার মতোই কিছু করি…

  • মানুষ, মানুষ !

    ॥ ১৭ ॥ এবারে আমাদের ইচ্ছে থাকলেও আনোয়ারাকে আর কলকাতায় রাখার উপায় ছিল না। কারণ সে দুটি বে-আইনি কাজ করে ফেলেছে। তার ভিসা নেই। সে এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জ থেকে বেরিয়ে এসেছে বিনা অনুমতিতে। এর ফলে তার জেল হওয়া উচিত, অথবা ডিপোর্টেশান। ওপরের মহলের অনেককে ধরাধরি করে আনোয়ারাকে জেলে পাঠানোটা আটকানো গেল কোনোক্রমে, তার জন্য তুষার…

  • সংসার = সং+সার = চিৎপাত

    ‘মা! হয় শান্তি দাও, না হয় দড়ি দাও।’ মন্দির থেকে বেরিয়ে এসে ঠ্যাং করে ঝোলা ঘণ্টাটা একবার বাজালেন। ‘কী হলো আশু? কী চাইলে? অত জোরে ঘণ্টা?’ ‘মায়ের পিলে চমকে দিলুম।’ ‘কারণ?’ ‘অনেকদিন বেদিতে বসে আছেন, জিভ বের করে, মালা পরে, কোনো কাজ করছেন না, খালি সেবা নিচ্ছেন। প্রণামির বাক্স টাইট। একটা টাকা ঠেলেঠুলে ঢোকাতে গেলুম।…

  • নিবেদন

    এবারের কলকাতার বইমেলায় হাঁটছি, হঠাৎ একজন প্রৌঢ়া সামনে এসে দাঁড়ালেন, ‘কিরে, চিনতে পারছিস?’ অবাক হয়ে তাঁর মুখের দিকে তাকালাম। বয়স ষাটের কাছাকাছি, চুলে রুপোলি ছাপ, লম্বা শরীর এখনো টানটান। পরনে হালকা নীল শাড়ি। চোখে চশমা, চোখদুটো বেশ ক্লান্ত। ‘জানতাম পারবি না। চল্লিশ বছর আগে শেষবার দেখা হয়েছিল।’ ‘কোথাও ভুল হচ্ছে না তো?’ বিনীত ভঙ্গিতে বললাম।…