June 2005

  • তিন শিল্পীর আত্মানুসন্ধান

    নবীন চারুশিল্পীদের প্রতিভা কিংবা শিল্পে তাদের আত্মনিবেদন, শিল্পে তাদের কতোটুকু অর্জন, তা শিল্প-সমঝদারদের সামনে উপস্থাপনের প্রধান উপায় হলো প্রদর্শনীর আয়োজন। একক প্রদর্শনী করলে এই বোঝাপড়াটা ভালো হয়, কিন্তু তা ব্যয়বহুলও বটে। আবার চিত্রশালার দেয়াল ভরার মতো অনেকগুলো কাজ একবারে উপস্থাপন করার ঝক্কিও তো কম নয়। আর তাই নবীন কতক সমবয়সী শিল্পী মিলিত হয়ে প্রদর্শনীর আয়োজন…

  • যে-জীবন ফড়িঙের

    `Any attempt to describe works of art in words is bound to be essentially unsuccessful’ – Sidney Painter প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা গ্রহণের শেষপর্বে সঞ্জীব দত্ত সম্ভাবনাময় নবীনশিল্পী হিসেবে চিহ্নিত হয়েছিলেন, বিগত দুই দশকে জাতীয় ও এশীয় দ্বি-বার্ষিক চিত্রপ্রদর্শনীসহ নানা যৌথ প্রদর্শনীতে প্রায় নিয়মিতই তিনি অংশ নিয়েছেন; অথচ তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হলো এই সেদিন –…

  • শিল্পী বীরেন সোমের বীতক্লান্তি অভিযাত্রা

    কোনো একজন বিশেষ শিল্পীর চিত্রকর্মের সমীক্ষার বিষয়টি বেশ জটিল। সাহিত্যকর্মের ক্ষেত্রে আমরা যেমন একটি রচনা থেকে পরবর্তী প্রয়াসের পার্থক্য বা বিশিষ্টতাকে শনাক্ত করার ক্ষেত্রে লেখকের বিষয়গত বা শৈলীসংশ্লিষ্ট উত্তরণকে চিহ্নিত করার চেষ্টা করি, চিত্রকরের বেলায় অনুরূপ রীতির প্রয়োগ আমাদের জন্যে অতটা সহায়ক হয়ে ওঠে না। সাহিত্যিক যখন তাঁর স্বরচিত পুরনো বলয়টি ভাঙেন বা পরিমার্জন করেন,…

  • জড়বস্তুর ফ্যান্টাসি

    আমাদের জীবনের নিত্যব্যবহার্য বস্তু দিয়ে বোধহয় সর্বপ্রথম পপবাদী শিল্পীরাই কাজ করেছেন। ওল্ডেনবার্গ সে-ধরনেরই একজন শিল্পী, যিনি একটি কাপড় শুকানোর ক্লিপকে বিশাল আকৃতির ভাস্কর্যে রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ যদি একটি ছোট্ট ক্লিপকে বড় আকারের ফর্মে ঢালাই করে তৈরি করা হয় তবে তা নিঃসন্দেহে ফর্ম ও আকারের দিক দিয়ে অত্যন্ত চিত্তাকর্ষক নতুন ধরনের একটি ভাস্কর্যের রূপ পেতে পারে।…

  • নিভৃতচারী রূপতাপস

    বাংলাদেশের চিত্রকলায় নিসর্গ প্রধান একটি বিষয়, রিয়ালিস্টিক, এমনকী প্রকাশবাদী বিমূর্ততার ক্ষেত্রেও। শিল্পীরা সাধারণ চোখে নিসর্গ দেখেন না, তাঁরা দেখেন নিসর্গের বহুবিচিত্র রূপ। নিসর্গরূপের রসধারায় তাঁর তৃষিত হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয়। মাটি, বৃক্ষ ও পত্রপল্লবের গন্ধে শিল্পীর মানসলোক সজীব হয়ে ওঠে। নিসর্গের রূপমাধুর্য উপলব্ধি করে তাকে চিত্রপটে তুলে আনছেন আমাদের এক অগ্রজ চিত্রশিল্পী মোহাম্মদ মোহসীন। তাঁর…

  • বহুরেখার রৈখিকতা

    আরহাম-উল-হক চৌধুরীর একক ভাস্কর্য প্রদর্শনী বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। আরহাম ইতিপূর্বে বাংলা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করেছেন। ক্যালিগ্রাফির ক্ষেত্রে তিনি বাংলা অক্ষরগুলোকে বস্তু বা দৃশ্যে পরিবর্তিত করেছিলেন। সেক্ষেত্রে ‘লাউ’ আঁকতে গিয়ে আক্ষরিক অর্থে ওই শব্দটিকেই লাউয়ের আকৃতিতে প্রকাশ করে শিল্প তৈরি করতে চেয়েছেন। এ-পদ্ধতিটির মধ্যে একপ্রকার সরলতা বিদ্যমান। প্রায় একই প্রকার সরলতা ঘুরপথে এই প্রদর্শনীতেও প্রকাশ…

  • নাদিন গর্ডিমারের জীবন ও সাহিত্যকর্ম

    সাহিত্যের জন্য নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী শ্বেতাঙ্গিনী লেখক নাদিন গর্ডিমার জন্মগ্রহণ করেন জোহানেসবার্গ থেকে মাইল ত্রিশেক দূরের খনি-শহর ¯িপ্রঙ্গে। তারিখটা ছিল ১৯২৩ সালের ২০ নভেম্বর। পিতা ইসিডোর গর্ডিমার, এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী, লিথুনিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন ভাগ্যোন্নয়নের সংকল্প নিয়ে। মা নান্ মেয়ার্স আসেন ইংল্যান্ড থেকে। নাদিনের জন্মের সময় দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ জনসংখ্যা…

  • ইমারজেন্সি কবিতার তরজমা

    প্রাক্কথন ইন্দিরা-ইমারজেন্সি (১৯৭৫-৭৯) আরোপিত হওয়ার আগে থেকেই এক-এক সময় আবহাওয়াটা ভারাক্রান্ত হয়ে থাকত। বাইরের দিক থেকে অবশ্যই অনেক সময় রাষ্ট্রভাষায় যাকে ‘বাতাবরণ’ বলা হয় তার ধরনধারণটা ছিল প্রতিশ্রুতিব্যঞ্জক, কখনো-বা ফৌজি পাহারায় সুরক্ষিত শান্তিক্ষেত্রের নিরাপত্তার মতোই। যাঁরা ভাবনাচিন্তা করে থাকেন, প্রাতিষ্ঠানিকতায় সংশয় পোষণ করা যাঁদের বিবেকধর্ম, তাঁদের মানসে স্বভাবতই প্রচ্ছন্ন একটি সংকটের আশঙ্কা উদ্যত হয়ে ছিল।…

  • ফাল্গুনের ঘটনাবলি

    এক ধরো, সবকিছু পড়ে আছে আমার আলিঙ্গন থেকে দূরে শুকনো বটের পাতা যেভাবে ভেসে যায় মধ্য-সমুদ্দুরে একশ বছর হলো – ঈশানের মেঘে আর নেই ধূলিঝড় ধরো, তোমার রক্তিম গালে চুম্বনহীন পেল অবসর; গোপন রাত্রিতে যখন একটা অন্ধকার গাছ চেপে ধরো গাছ নেই পাতা নেই তোমার দুহাতে তুমি জড়োসড়ো আনন্দ নেই, বেদনাও নেই – নাম মনে…

  • মুখোমুখি

    ঘরভাঙা দস্যু ঝড়ের মুখোমুখি দাঁড়াতে সম্পূর্ণ নিজস্ব মেরুদণ্ড চাই; অন্যের লাঠিতে ভর দিয়ে কতক্ষণ দাঁড়াবে মাটিতে; ইস্পাতের মতো একান্ত নিজস্ব হাড়ের মেরুদণ্ড চাই যা মচকাবে না, ভাঙবে না! নিঃসীম নিতল অন্ধকারের মুখোমুখি হতে মোমদানির মুখে মোম আর জ্বলে ওঠার মতো উসখুস বারুদ চাই! অলৌকিক ঈশ্বরের দয়া নয় লোকালয়ের মার খেয়ে উঠে দাঁড়ানো মানুষের মদত চাই;…

  • স্নায়ুযুদ্ধ

    অলক্ষ তোমার প্রতি ঘরানায় গিয়েছে মূর্ছনা ঠুমরি নির্মিত দুটি জান একটি চরণে টানা তিন দুনিয়ার বাষ্পযান নিচ্ছে ইনফিনিটিকে রাজির ভেতরে কাজি দেন-দরবারে না হচ্ছে হ্যাঁ বসন্তে যমজ আত্মা ভাবে নয়া জটিল জমানা তাহলে প্রলাপ ফোটে কোন আলফারশ্মির বাঁকে বাষ্প ফেরাতে ম্যাজিক চেয়ারে ফুলের নজরানা যুক্তির বাহানা তোলা চুক্তি স্বাক্ষরে জবাননামা ইহজিন্দেগির হাতে দিচ্ছে আণবিক বন্দোবস্ত…

  • অসুখ

    সেইসব প্রতিশ্রুতি ঝিমিয়ে পড়েছে সাতাশ বছর আগে যে-সকল প্রতিশ্রুতি আমাকে দিয়েছ ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ওড়ে, মাথা নিচু করে থাকে উত্তর এখন। কোনো কোনো প্রশ্ন ঠিক প্রশ্ন নয়, উত্তর-ও এড়ানো সুকঠিন। কোনো কোনো প্রশ্ন নিয়ে ঘর করো, সেটাই উত্তর। নিরেট মগজ তুমি খুঁজেছিলে, ‘মূল্যবোধ দুর্ঘটনা’, নবতম আবিষ্কার, ‘এটাই কমেডি যারা ভেবে ভেবে সারা, ট্র্যাজিডি নিছক অনুভূতি।’…