June 2005
-
ডিসেম্বরে ঠান্ডা লাগে
ভালো ভবে বড় লাগল রে জেনেটিক কাঁপাকাঁপি ডিসেম্বরে কী আনন্দ গাছে গাছে গুলি ফুটল রাতে ফোটা গুলি টোটা গুলি হিসাবের খাতে আতিপাতি লাগিলোরে ভালো দেশময় বিজয়ের আলো যে ভালো সে ভালোই আমার ভূ-গর্ভে কাঁপতে লাগে হাড় হাড্ডি লয়ে করো ঠোকাঠুকি অস্থিমজ্জা শুক্রে হও সুখি আহা সুখো কী যে হলো আজি মম কী বলব তোমাকে প্রিয়তম…
-
গুপ্তকথা
কিছু যন্ত্রণা কাউকেই বলা যায় না নিজেরই ভিতর আক্রোশে থাবা আঁচড়ায় কিছু কিছু তীর কখনো এড়ানো যায় না সোজা এসে লাগে পাঁজরায় কিছু কিছু মুখ কাছ থেকে দূরে চলে যায় আর কিছু মুখ দূর থেকে আসে কাছে কিছু মুহূর্ত বলে যায় কানে কানে আছে, তোমারও জন্যে জায়গা আছে কিছু খেলাধুলা বেবাক অর্থহীন তবু খেলে যেতে…
-
ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প
আগুনের ফিনকি কেটে ট্রেন যেতে থাকে, আর আমি পুরোভাগে মহান খটেল মোটামুটি আন্দাজ করি – সেখানে মুদির দোকান ও কর্নেলের টাইডাল পাওয়ার প্লান্ট, সেখানে বাজারে বাজারে মাছ আর বস্তা ভরে গম ও চালের গ্রান্ডসেল উইথ, অফকোর্স, ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে, আছে বটে – আর হায় অবিক্রীত মাছ সেখানে মধ্যরাতে জবাই, সুবেসাদিকে হালাক : আহা খরশোলা…
-
বন্দেগি
আমি যেদিকেই ঘুরি সেদিকেই তুমি, দিক্পাল! ইমানের মক্কা তুমি, বেইমানিরও তুমিই হারাম, অন্তরে বাহিরে, সাঁই, সর্বথাই তোমার বারাম, সকলই নফল হেথা – জীবন মরণ আনফাল! কলম ছুড়িল কে-বা? জিব্রাইল নাকি বিলজিবাব? হাতের তালুতে নয়, ধমনী-শিরায় ভাগ্যরেখা – দেহের চৌহদ্দি ঘিরে হরফের গহরা পরিখা, ডিএনএ-ভিয়েনে পাকে এককাট্টা বরকত-আজাব। মাথার উপরে এক পড়ো-পড়ো পাহাড় রাখিয়া হরুফে মোকাত্তেয়াত…
-
অন্ধ
আস্তে আস্তে অন্ধ হয় সন্ধ্যাকালে চোখেরা তোমার আর দুর্নিবার হয়ে ওঠে তব দেখবার বাসনা অপার। তোমাতে যতই তীব্র হতে থাকে দেখার পিপাসা ঘন হয়ে আসে তত অন্য যত প্রত্যঙ্গের ভাষা – প্রশ্নের প্রবল চাপে, মন, ঘনিয়ে আসতে থাকে উত্তর যেমন! ভেদ বলে থাকে না কিছুই আর শ্রবণে দর্শনে আস্বাদে আঘ্রাণে স্পর্শে বাচ্যে আর দ্রাবকে দ্রবণে।…
-
ফিরে দেখা
সরু অই আইলের পথ ছিঁড়ে ছিঁড়ে এখানে এসেছি আজ শীতের ঋতুর শেষে সেখানে দুঃখী মায়েরা স্বপ্নদিন শেষ করে দু-হাতে তুলে দিত নিজের বুকের দুধ; কত দূরের দিগন্তঘেরা দক্ষিণ হাওয়া কুঁড়েঘরের উপর লতানো লাউয়ের ডগা সমস্ত উঠোনে ছড়িয়ে পড়ত – টিয়েপাখির ঠোঁটের কামরাঙা রোদ, এইখানে ছায়া ফেলে আসে বাঁকা চাঁদ জাতাকল ঘুরে তৈরি মায়াবী পিঠেপুলি, ঘুমে…
-
ছিল একটি বাড়ি
আমার একটি বাড়ি ছিল তিলোত্তমা নাম তাকে সবাই বলতো স্বর্গধাম – বইতো নিরবধি ছোট্ট সরু নদী বাড়ির পাশে, দিতো ছায়া সৌম্য অশোকতরু, পাশেই ছিল অনঙ্গেরই একটি-দুটি দুষ্টু-তরুণ প্রিয়া – কেন্দ্রচ্যুত ঈষৎ অস্থির, তাদের ছোড়া তীর অশোকবনে জাগাতো কম্পন – কিশোর-প্রেমে তখন ছিল বেশি ভাবের চেয়েও ভয়ের শিহরণ; এখন কোথায় বাড়ি! গুটিয়ে পাততাড়ি – কিশোরকালেই কেন্দ্র…
-
জন্মদিনের চালচিত্র
বাবার ছোট্ট লাল-ডায়েরিতে লেখা আজকের দিনটিতে আমার জন্ম হয়েছিল। তিনিই আজান দিয়েছিলেন। টিনের ঘরের বারান্দায় অস্থায়ী আঁতুড় ঘরে মা অস্ফুট স্বরে নিশ্চয়ই কিছু দোয়া-দরুদ পড়েছিলেন। বাবা গত হয়েছেন বহুদিন; মা-ও তার পরেপরেই। বাবার আজান আর শোনা হয় না, মায়ের দোয়া-দরুদও আর উচ্চারিত হয় না। টিনের ঘরটিও উধাও। জন্মের সেই দিনটিতে কতক্ষণে আমার চোখ খুলে গিয়েছিল…
-
সময়ের চিত্রকল্প অন্তরে বাহিরে
কী এক বেদনার ভারে ভারি হয়ে রয়েছে হৃদয়। ভাবি বহুদিন তোমার তরঙ্গ থেকে সুখানুভূতির কোনো বার্তা কেন পৌঁছে না আমার শহরে। দুমড়ে মুচড়ে ছোট হয়ে যাচ্ছে শরীর। কবে হবে কফিনের ভেতরে যাওয়ার মতো আরো ছোট আরো শীর্ণকায় সবাই বলছে ডেকে, এই নাকি কবিদের কথা বদলের মহা এক মুহূর্ত এসেছে। আমার তো কথা নেই। তুমি ছাড়া…
-
বিগ ব্যাং একটি অতি-নাটকীয় বিষয়
যারা ট্রেন-লাইনের পাশে দাঁড়িয়ে একটা চলন্ত ট্রেনকে হুইসেল দিতে দিতে আসতে শুনেছেন, তারা নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ করেছেন। ট্রেনটা যখন এগিয়ে আসতে থাকে, তখন হুইসেলটা শোনায় একরকম (তীক্ষè) এবং যখন ছেড়ে চলে যেতে থাকে তখন শোনায় অন্যরকম (ভোঁতা)। তার কারণ হুইসেলের শব্দটা এক ধরনের তরঙ্গ, ট্রেন যখন সেই তরঙ্গটা ছাড়তে ছাড়তে এগিয়ে আসে তখন তরঙ্গদৈর্ঘ্যটা…
-
আবু কায়সারের কবিতা একটি সাধারণ আলোচনা
মূলত কবি, কিন্তু গদ্য লিখেছেন অজস্র। শিশু-কিশোরদের জন্য লিখেছেন উপন্যাস, গল্প, অ্যাডভেঞ্চার ও ছড়া। কবিতা দিয়েই লেখালেখির শুরু। কবিতাতেই নিজেকে উজাড় করেছেন। বহুল পঠিত কিশোর-উপন্যাস রায়হানের রাজহাঁসের রায়হান আর কেউ নন, লেখক স্বয়ং; বাড়িতে নীলু, সাহিত্যিক মহলে আবু কায়সার। কারও সাতে-পাঁচে ছিলেন না। রাজধানীর কোলাহলে থেকেও ছিলেন নিভৃতচারী। নির্লিপ্ত, নির্মোহ এই কবি শুধুমাত্র ক্ষুণ্নিবৃত্তির জন্য…
-
কোথায় যাচ্ছো আবু কায়সার
‘কোথায় যাচ্ছো আবু কায়সার? কোথায় যাচ্ছো আবু কায়সার! কোথায় যাচ্ছো তুমি এই ভর দুপুরে! না কেউ নেই, মজনু, বিশু অথবা সুভাষ বোস নুরু? না সেও নেই কবরে পুরানো ঘাস মরে গেছে কবে আনন্দময়ীতে এখন চেনা-অচেনা মুখের ম্রিয়মাণ আড্ডা আর আমি রোগশয্যায় শুয়ে শুয়ে উনিশ’শ ষাট সালের লৌহজং নদীর তীরে বকুলফুল কুড়াতে চাই হঠাৎ মনে হয়…
