June 2005

  • উমরতুল ফজল মর্তশিখায় জ্বলে ওঠা মাটির প্রদীপ

    তাঁর কাছের মানুষেরা জানতেন কেমন আপনজন ছিলেন তিনি তাঁদের। মনীষী আবুল ফজলের সুযোগ্য সহধর্মিণী হিসেবেই শুধু নয়, নিজের চরিত্রমাধুর্য ও ব্যক্তিত্বের গুণেও পরিচিতজনদের ‘বিনম্র শ্রদ্ধা’ তিনি পেয়েছেন সারাজীবন। আজ, এই দুহাজার পাঁচে, তিনি নেই হয়ে যাবার পরে আমরা অনেকে সবিস্ময়ে জেনেছি – হ্যাঁ, ছিলেন একজন উমরতুল ফজল – জন্মেছিলেন শহর চট্টগ্রাম থেকে অনেক অনেক দূরে…

  • শ্রীতমার পৃথিবী

    শ্রীতমা কোথায়? ‘এই তো ছিল এ-ঘরে।’ বলতে বলতে চারপাশ চোখ বুলিয়ে নিল শুভ্রা, পাশের ঘরে হবে হয়তো।’ আজ ছুটির দিন। সারা সপ্তাহে কমলের সময় হয় না। অফিস করে ফিরতে ফিরতে সেই সন্ধে পেরিয়ে যায়। আজ সেসব ঝামেলা নেই। এমন অলস-দিনে দুপুরে খানিকটা গড়িয়ে নিয়ে উঠতেই হঠাৎ মনে হলো শ্রীতমাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসে।…

  • দানব

    রাতটা রাত হয়ে পেকে ওঠার পর, যখন পাড়ার সদাব্যস্ত রাস্তাটিও চলে গেছে গভীর ঘুমে, তখন রত্না-কুটিরের মধ্য-পঞ্চাশের পার্টটাইম রাজনীতিক-কাম-ব্যবসায়ী ভুঁড়ির ওপর হাত বুলোতে বুলোতে মৃদু সেক্স অনুভব করেন। গরম নিশ্বাস ফেলে তিনি পার্শ্ববর্তিনীর বুকের ভাঁজে মুখ লুকোলেন। ভাতের ধোঁয়ার মতো ভেজা ভেজা পরিচিত গন্ধে নাক ভরে উঠল। তার স্ত্রীটি চর্বি-গোশতে ভরপুর এক বিপুল-মহিলা – যিনি…

  • দুধের মেয়ে

    ও কোথায়? আবার কোথায়, বিবি এখনো ঘুম থেকে ওঠেননি। চঞ্চল ঘড়ি দেখল, একটু অবাক হয়ে বলল, ও তো তাড়াতাড়ি ওঠে, হোমে তো বেলা পর্যন্ত ঘুমোতে দিত না, শরীর খারাপ হলো? না, ঘুমোচ্ছে, বাচ্চারা তো বেলা অবধিই ঘুমোয়, যত ঘুমোবে ততো শরীর ভালো থাকবে। তারপর মা-বাবাকে পেয়েছে, সুখে ঘুমোচ্ছে। বলে মুখটিপে হাসল শিপ্রা। হাসির ভেতরে সুখ…

  • ভাবমূর্তি

    শেষ পর্যন্ত বাড়ি ছাড়ে ইলা। মা বলে দিয়েছে, এ বিয়ে হবে না। গতকালই মেয়ের চুলের মুঠি ধরে মুখের ওপর আঙুল নাড়িয়ে তাহেরুন্নেসা বলেছে, আমি বেঁচে থাকতে ওই ভ্যাগাবন্ডের সঙ্গে তোমার বিয়ে হবে না। তুমি আমার সংসারের ভাবমূর্তি নষ্ট করতে চাও। রাগে দপদপিয়ে ইলাকে এক ঝটকায় ফেলে দিলে টেবিলের কোনায় ধাক্কা খেয়ে ওর কপাল কেটে যায়।…

  • চিরায়ত লোকশিল্পের আধুনিক রূপকার

    জয়নুল আবেদিন আমাদের কাছে অন্য অনেক নামের মতো আরো একটি নামমাত্র নয়। এ এক প্রতীক-সমতুল্য মানুষের নাম। ‘জয়নুল’ শব্দের অর্থ হলো সুন্দর। জয়নুল আবেদিন বাঙালির চেতনায় তাই সত্য ও সুন্দরের প্রতীক। জয়নুল আবেদিন বলতে জীবনে, কর্মে, মননে, মেধায় এক স্বার্থকনামা আধুনিক শিল্পীর প্রতিচ্ছবি আমাদের চোখে ভাসে। এদেশের মানুষ তাঁকে ‘শিল্পাচার্য’ অভিধায় ভূষিত করেছে। তিনি সার্থক…

  • ‘কী মনা রমাতো?’ – ‘ররেহী রোকটু!’ ছড়াকার অন্নদাশঙ্করের পরিচয়

    সেই কবে, ১৩০১ আর ১৩০২ সালে, রবীন্দ্রনাথ সাধনা আর সাহিত্য পরিষৎ-পত্রিকায় তাঁর সেই আশ্চর্য দুটি লেখা ‘ছেলে-ভুলানো ছড়া’ ১ আর ২ প্রকাশ করেছিলেন। কেমন করে আমরা লৌকিক ছড়ায় সাড়া দিই আর কেমন করেই বা তা আমাদের মনের মধ্যে নাড়া দিয়ে যায় দাগ কেটে যায়, বাংলায় ‘সম্ভবত’ সেই প্রথম ছড়া সম্বন্ধে কোনো সত্যিকার ভালো লেখাই যে…

  • বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও সংস্কৃতি-অন্বেষণ একটি উত্তর-ঔপনিবেশিক প্রস্তাবনা

    বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী, মৃণালিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ প্রভৃতি একাধিক উপন্যাস ইতিহাস-সংলগ্ন বা কিছুটা ইতিহাস-আশ্রয়ী। কিন্তু বঙ্কিম একমাত্র রাজসিংহ ছাড়া অন্য উপন্যাসগুলিকে ঐতিহাসিক উপন্যাস বলেননি। বঙ্কিমের সমালোচকবৃন্দও বঙ্কিমের ওই মূল্যায়ন মেনে নিয়েছেন এবং এর সপক্ষে যুক্তি চয়ন করেছেন। আমরা সে-আলোচনায় আপাতত যাবো না। তবে এ-কথা মনে করিয়ে দেবো যে, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে – এই নিয়ে গিয়র্গ…

  • শিক্ষা নিয়ে কিছু ভাবনা

    মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তির একটা বৈশিষ্ট্য এই, কাছের জিনিসকে মনে হয় বড়, দূরেরটা ছোট; কাছের জিনিস স্পষ্ট, দূরেরটা অস্পষ্ট। সংসারী মানুষ যাকে বলে বাস্তববুদ্ধি, তার সঙ্গে যুক্তিনিষ্ঠ আদর্শবোধের পার্থক্য অনেকটা এই রকমেরই। বাস্তববুদ্ধি উপস্থিত প্রয়োজনটাকে বড় করে দেখে, আদর্শবোধের বিচারে কিন্তু দূরের প্রয়োজনটাও গুরুত্ব পায়। আদর্শবোধ নিশ্চিতভাবে বাস্তববিরোধী নয়। বাস্তবতার পরিধির ভিতর কোন জিনিস কতটা স্থান…

  • পাঠকের চিঠি

    নারী-ভাবনা’ অধ্যাপক রাশিদ আসকারীর ‘নারী-ভাবনা : ইতিহাস ও সমীক্ষণ’ (কালি ও কলম, মার্চ ২০০৫) প্রবন্ধটি এবং এ-বিষয়ে পাঠকের চিঠি বিভাগে গবেষক বাকী বিল্লাহ বিকুলের আলোচনা মতামত (কালি ও কলম, এপ্রিল ২০০৫) পড়ে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয়েছে বাংলাদেশে এরকম পুরুষকেই ‘নারীবাদী’ বলা যায়। সিমন দ্য বোভুয়ার সঙ্গে কথোপকথন নিয়ে অ্যালিস শোয়ার্জারের লেখা দ্বিতীয় লিঙ্গের…

  • প্রচ্ছদ-পরিচিতি

    কৃষ্ণসাগর হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। চাঁদপুরে শৈশবে বা কৈশোরে অবলোকন করেছিলেন নিরন্ন সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতিকে নির্ভর করে বেশকিছু ছবি তিনি অঙ্কন করেছেন। পাখি ও কাক তাঁর প্রিয় বিষয়। এদের মধ্যে তিনি…