March 2005
-
নামির সঙ্গে নবীনের সেতুবন্ধন
যূথবদ্ধতার অনেক শক্তি। মানুষের বড় কিছু অর্জনে তাঁর ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুক্তিযুদ্ধকালে এমন যূথবদ্ধ হয়েছিলাম বলেই আমাদের স্বাধীনতা-অর্জন দ্রুত সম্ভব হয়েছে। . ঐক্যের পেছনে যেমন থাকে গোষ্ঠীগত লাভের প্রশ্ন, তেমনি মানবিকতা, সৌভ্রাতৃত্ব-সৃজনে, সামাজিক দায়মোচনে একতার শক্তি মানুষকে প্রেরণা জোগায়। আমাদের দেশের চারুশিল্পীরাও মাঝে মাঝে যূথবদ্ধ হন। এতে পারস্পরিক মতবিনিময়ের সুবিধা যেমন হয়, তেমনি…
-
মহাকাব্যিক উপাখ্যান, সমকালীন বাস্তবতা
রনি আহম্মেদের ছবিতে সবসময়ে পাওয়া যায় এক চরম অভিঘাত। আগের প্রদর্শনীতে দেখেছি, আর এখন যেটি চলছে অলিয়ঁসে, তাতেও। রনি অত্যন্ত কৌতুকপ্রিয় – কী জীবনযাপন, কী চিত্রচর্চায়। আমাকে মূলত ওর ছবির এই কৌতুকাশ্রিত রূঢ় বাস্তবতার ফ্যান্টাসিই বেশি টানে, যা ইতোমধ্যে রনির নিজস্ব ছবি আঁকার ভাষায় পরিণত হয়েছে। দুই সাম্প্রতিককালে আমাদের চিত্রচর্চার অঙ্গনে তেমন কোনো নতুন ঘটনা…
-
এক শিল্পীর জীবন ও প্রকৃতি
ছোট ছোট আয়তাকার কিংবা বর্গাকার জমিনে প্রেস ইঙ্কে আলিম্পনে মেঝে তৈরি করে নানা আঁকিবুকিতে মানুষ ও তার পরিবেশ-প্রকৃতির রূপায়ণ করেন শিল্পী গোলাম ফারুক বেবুল। মিশ্র মাধ্যম, অ্যাক্রিলিক ও অয়েল প্যাস্টেলেই করেছেন বেশির ভাগ কাজ। এছাড়াও জলরং, কলমের তীক্ষè রেখার দাগ বসানো কাজ, যার আরেক নাম স্কেচ, তাও করেছেন। আর উপকরণও বেশ সহজলভ্য – টুকরো-টাকরা কাগজ,…
-
যৌথ প্রদর্শনীর বড় আয়োজন
বাংলাদেশে শিল্পকর্মের বাজার-বৃদ্ধিতে যাদের অবদান গুরুত্বপূর্ণ, তাদের অন্যতম ঢাকার সাজু আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা রমিজ আহমেদ চৌধুরী। ঢাকার গুলশান-২ সার্কেলে সিটি করপোরেশন মার্কেটের দোতলায় তাঁর গ্যালারির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর তারা আয়োজন করছেন বাংলাদেশী কৃতী চারুশিল্পীদের গ্র্যান্ড গ্রুপ আর্ট এক্জিবিশন। এছাড়াও নবীন-প্রবীণ শিল্পীদের একক চারুকলা-প্রদর্শনীর আয়োজনও করছেন নিয়মিত। সব মিলিয়ে…
-
শিল্পীর মহাশূন্য-ভ্রমণ
কিছুদিন আগে বেঙ্গল শিল্পালয়ে স্থপতি ও শিল্পী আলী ইমামের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছিল এবং সুন্দরভাবে তা শেষও হয়ে গিয়েছে। সাধারণত দেখা যায়, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শিল্পচর্চা সমাপ্ত করেছেন বা চিত্রশিল্প-বিষয়ে ভালো করে জেনে-শুনে নিজেকে শিক্ষিত করে গড়ে নিয়েছেন, তারাই চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন। কিন্তু তারা ছাড়াও ভেতরে ভেতরে আরেকটি দল বা অংশ আছে, যাদের…
-
ইবসেনের ব্র্যান্ড
আমি মনে করি, ব্র্যান্ডের বিষয় মূলত তিনটি। এক, ঈশ্বর-বিষয়ে ধারণা – কেমন তিনি, কী তাঁর প্রকৃতি? দুই, দেশপ্রেম – মানুষের কাছে তা কী, এবং কতটুকু, দাবি করে? এবং, তিন, ঈশ্বরের খোঁজে নিবেদিত একজন বিশেষ মানুষের জীবন ও সে-জীবনের যন্ত্রণা। এর প্রথম দুটি খুব সহজেই দর্শনের বিষয় হতে পারে; তৃতীয়টি দর্শনের নয়, শুধুই শিল্পের বিষয়। মহৎ…
-
আসলে মেঘ বলে
আসলে মেঘ বলে কিছুই নেই, সব দৃষ্টির ক্ষীণতা; খোলা চোখে আমরা দেখি মোটে এক দেড় কিংবা দুই মাইল – বাকিটা রহস্যের গোলক অথবা গূঢ় দূর-দর্শন। আসলে মেঘ ঊন-দর্শন, চক্ষুমধ্যে ছানির দেয়াল; ছানির জন্যে প্রথমে চশমা চাই, তারপর অস্ত্রোপচার। মেঘ বলে কিছু নেই, সব অপার ও নিঃসীম শূন্যতা; কখনও-কখনও ভয় পেলে নিকটে নেমে আসে শূন্যতা –…
-
পাখিরা উড়ছে
পাখিরা উড়ছে যা আমাদের চাক্ষুষ করার ফলাফল। আসলে তারা হাঁটছে তাদের নিয়মে যেমন হাঁটা আমরা হাঁটতে পারি না। আমাদের হাঁটা দেখে উড়ন্ত পাখিরা পরস্পর বলাবলি করে, দেখো মানুষেরা কীরকম পা’গুলি ঊর্ধ্বে তুলে মাথাকে বিনত করে হেঁটে বেড়াচ্ছে! প্লেন হয়ে ওদের নিকটে গেলে ওরা বলাবলি করে, এবার ওরা সঠিকভাবে হাঁটছে আমাদের মতো করে। বস্তুত সবই দেখবার…
-
ধাক্কা
একটা ধাক্কা দিয়েই দেখুন না দরজাটা খোলা যায় কিনা? একটু ধাক্কাধাক্কির বড় প্রয়োজন আজ জীবনে-সমাজে কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না, নারাজ। জীবন কাটাতে হয় এখন খুব স্বার্থপরের মতো, চোখ বুজে – খোলা চোখে যদি লজ্জা-টজ্জা এসে যায়! তাই সমাজও চোখের মাথা খেয়ে বসে আছে, তার যেন কোনোকিছুতেই এতোটুকু মাথাব্যথা নেই, সেজন্যেই ধাক্কাটা জরুরি খুব,…
-
আঁকাবাঁকা রেখা
কতোদিন হয়ে গেলো তানজিনার সঙ্গে দেখা হয় না, হাসিমারা এসেছিলো কাল দোয়েল-ভোরে, বগুড়া থেকে নীল চিঠি রাজশাহীর সুবাতাস তাদের হাতে হাতে। একটা আঁকাবাঁকা রেখার ওধারে দাঁড়িয়ে শফিকের কথা তালেয়ার কথা শাহিনের কথা হাফিজের কথা শোনালো হাসিমা, হাসিমারা হাত নাড়লো রেখার ওপার থেকে, আমি এপার থেকে শিস দিয়ে বললাম দোয়েল, ভোর হয়ে গেছে ক্লান্ত ডানার শব্দ…
-
আলাপ
অবভাসে রয়ে গেছো গন্ধরাজ পাতার আড়ালে যতদূর পথ ভাবি ততদূর সমূহ কুয়াশা অপ্রাকৃত ছুটি তবু এ জামবাটি সযত্ন ভরেছে একা ট্রাম ফিরে যায় জানালায় ফুরচ্ছে বিকেল পৃথিবীতে কোনোদিন নেমেছিল অমোঘ বিকেল রুমালের ঘামে তার অপলক আলাপ ছড়ানো তবু ফের ফিরে আসি জোনাকিরা মথিত নিশ্চুপ
-
নিঃস্ব মানুষের ধর্ম
নিঃস্ব মানুষের ধর্ম ‘অহিংসা’ হবে না কোনোদিনই। সুস্থ জীবনের স্বপ্ন যে মেয়েটা দেখেছিল সে আজ স্বৈরিণী; সে জানে – পুরুষ, নারীমাংসাশী; শরীরটাকে খুবলে খেতে জানে। একদিন পরিশুদ্ধ আত্মার সন্ধানে বেরিয়েছিলাম যারা, বহুদেশ ঘুরে এসে আজ ভাবি – কিছু অবশেষ রেখে গেছে নিওলিথ প্রাণী, রেখে যায়, যাবেও; পৃথিবী মানবতা-মুক্ত এক হিংস্র শ্বাপদের বাসভূমি হয়তো হবেও কোনোদিন।…
