March 2005
-
তুমি ও ভীমপলশ্রী
গতকাল ছিল ধ্রুপদ রাগের সন্ধ্যা নাকি ছিল ধ্রুপদ সন্ধ্যার রাগ? ধুনচে ভাতৃদ্বয়ের ভীমপলশ্রী এবং তুমি জাদুঘরের চৌকাঠ কেঁপেছে মায়াবী ছায়ায় কে ছিল বাঙ্ময় হয়ে? প্রাণবন্ত রক্তকরবীর মতো ঝরেছে সময়।
-
অজুহাত
ভাবি, মন দিয়ে কাজ করব এবার। ফাঁকি দেবো না। সকালে উঠেই আয়নাকে বলব, ‘এই আমি!’ বেরসিক আয়না অবশ্য মুখ বেঁকাবে তেলতেলে চুল আর মোটা নাকওলা একটা মেয়েকে ফিরিয়ে দেবে আমার দিকে। আমি অবশ্য ওসব নিয়ে আর মাথা ঘামাব না কাজে লেগে পড়ব। ঘরকন্না, বাচ্চা, অফিস, স্বামী, ধোপার হিসেব, বই পড়া, বোতাম লাগানো, জুতো পালিশ –…
-
এমন ধূসর
তুমি যদি না-ই চাও তাকে আমিও চাইবো না এ দহনভার শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো এমন ধূসর সকাল… প্লাবনে ভাসাও যদি পুরানো মুখচ্ছবি নাকফুল ঘাস-বাড়ি বিবাহবাসর নূপুর জলে ভাসাও তবে অনাথ প্রেম দূরবনগন্ধবহ স্মৃতি; তুমি যদি না-ই চাও তাকে আমিও চাইবো না এ দহনভার শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো এমন ধূসর সকাল?
-
তুমি নগ্ন হলে
তুমি নগ্ন হলে রুপালি মাছের মতো ভেসে ওঠো অলৌকিক জলাধারে। সঙ্গম সাঁতারে পারঙ্গম অহির্নিশ লেজের ঝাপটা দিয়ে জলক্রীড়া করো স্রোতের উজানে, অতঃপর নিরুদ্দিষ্ট হয়ে দূরে বুদ্বুদ তোল শান্ত হ্রদে। নিতান্ত মনের ভুলে কূলের নিকটে কখনো আসো না, অতল অকূলে ডুব দিতে ভালোবাসো। গভীর গোপনে খেলা করো জন্ম থেকে নিরবধি, পেয়েছিলে মাছের স্বভাব। আমিও গভীর গভীরতর…
-
চির হরিৎ যৌবনের কবি
মানুষের মনের ভেতরে দীর্ঘ-দীর্ঘ দিন ধ’রে যে ছবি রয়েছে আঁকা – সেই ছবি সমুজ্জ্বল থাক্; চির যৌবনের কবি মানুষের মনের ভেতরে দীর্ঘ দিন ধ’রে রয়ে গেছে – সে ছবি অটুট থাক্; এই জন্মশতবার্ষিকীতে ভেঙো না সে মূর্তিখানি! মানুষের চোখের সম্মুখে নেই রুগ্ণ, জবুস্থবু, জরাজীর্ণ ছবি, যে কবি যৌবনদীপ্ত, সমুন্নত শির – সেই ছবি থাক্ মনে,…
-
আজ বসন্তে
বসন্তের কুরিয়ার সার্ভিস্ এই বাতাস গন্ধ বিলি করে যাচ্ছে মিষ্টি ছবিগুলো তৈরি হচ্ছে সেই সাবেক চিঠির হরফে মিষ্টি ছবিগুলো শ্রান্ত চোখের পাতা বুজিয়ে দিতে চাইছে এখন একটা ঝড়ের সঙ্গে হাত মেলাবার দরকার নরম মিষ্টি ছবিগুলোকে এক দমকে উড়িয়ে দেবে বসন্তের বাতাস পাহাড়ের জঙ্গলে আগুনকে পথ দেখিয়ে নিয়ে চলেছে আমার সমতলে সেই আগুনের মালাও মিষ্টি একটা…
-
সংকেত
চোখ দুটি উড়াল, কোথাও থাকে না বেশিক্ষণ আকাশ বসতে না বসতেই নদী এসে বসে। যুবক হলেই চোখে জাগবে মোহন কূহক! আজও অটুট যুবতীর পাশে এ-ভাবেই বহু অচেনা বিভাব বেড়াতে আসে! একদিন চোখের ঘূর্ণন থেমে যাবে, একদিন কোনো দৃঢ় ব্যগ্রবাহুর আহ্লাদে যুবতীটি হয়ে উঠবে ক্ষরণপ্রবণ, একদিন কবিতার খাতা পুনর্বার ডেকে নেবে উপমানারীকে তার জন্য ছন্দ হবে…
-
বিচ্ছেদের প্রস্তুতিগান
ধরে নাও এই শেষ দেখা, পাকাপাকি বিচ্ছেদ এই সমুদ্রযাত্রার আগে। কত দূরে যাওয়া যাবে? মেরুগন্তব্য? সমুদ্র বরফ হয়ে আছে আমাদের শীত শীত সম্পর্কের মতো। আঁখি ফিরাও, মোছো অশ্রুকণা। বিদায়ী আকাশপাখি চোখ ঠেরে উড়ে যায়। ছি! সেন্টিমেন্ট চলে না এ যুগে। শাখা নামিয়ে দিয়েছে হিজলজননী, ধরো, ধরে উঠে দাঁড়াও। কী বিচিত্র মানবজীবন! কাপডিশ জলাধার ভেড়িবাঁধ টুটেফেটে…
-
বসন্তের কবিতা
১. যে-সময়ে সব ঠিকঠাক চলছিল দখিন দুয়ার খুলে এই ফাল্গুনের ভোরে নরম রোদের সঙ্গে অন্তরঙ্গ ঢেউ তুলে তুলে রাতুল পা ফেলে ফেলে তুমি এলে। চারদিকে প্রাণের মমতা নিয়ে ঢের ভালোবাসা ডেকে নেয় আমাদের। এমনি আবহমান কালের ধারায় আনন্দ সাজানো থরে থরে এই তো আমার চেনা বসন্তের কাল। ২. দুঃসময়ে ক. নিরাপত্তাহীনতায় দেশের মানুষ পায় না…
-
মুক্তিযুদ্ধের সাহিত্য
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সাফল্যের সূর্যোদয়ে গৌরবময়। ইতিহাসের যে-গতিশীল ও দ্বন্দ্বময় ধারা পলাশীর বিপর্যয় (১৭৫৭), সিপাহি বিদ্রোহ (১৮৫৭), কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিভেদের রাজনীতি, পাকিস্তান-আন্দোলন, ১৯৪৭-এর অসংগত রাজনৈতিক মীমাংসা, ভাষা-আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান প্রভৃতি ঘটনাক্রমের মধ্য দিয়ে প্রবাহিত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি-জীবনে সেই ঐতিহাসিক নিয়মেই…
-
নীলার কথা
আমাদের চারপাশে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে যে-দুর্দশা, যে-অবক্ষয় দেখা দিয়েছে তার মাঝে কারো গুণাবলির কথা বলতে গেলে এই ভেবে ভয় হয়, পাছে কেউ সেগুলোকে রূপকথার গল্পকাহিনী বলে মনে করে বসে। একটি গাছে ফল ধরতে এমনকী একটি ফুল ফুটতেও অনেক সময় লাগে। আর সেজন্য চাই যত্ন-পরিচর্যা, অপেক্ষা অর্থাৎ ধৈর্য। কিন্তু আমাদের বর্তমানে ডট কম সভ্যতার যুগে…
-
আবদুল লতিফ বাংলা ও বাঙালির শিল্পী
আবদুল লতিফ জন্মেছিলেন বরিশালের এক রক্ষণশীল বাঙালি মুসলিম পরিবারে। সে-পরিবারে গান-বাজনার কদর ছিল না। বরং গান-বাজনা নিষিদ্ধই ছিল তাঁর পরিবারে। কিছু কমবয়সে যখন তিনি গান করতে শুরু করেছেন এবং গ্রামে ও এলাকায় গায়ক হিসেবে তাঁর নামটা একটু ছড়াচ্ছে, তখন বিপদটা হলো ফুপুবাড়ি থেকে। ‘হারাম’ ও ‘বেশরা’ কাজে যুক্ত হওয়ার অপরাধে বাড়ির প্রভাবশালী এক ফুপুর কাছে…
