September 2004

  • নদীর পাড়-ভাঙা অবয়বের মধ্যেই প্রথম ভাস্কর্য গড়ার অনুপ্রেরণা খুঁজে পাই – আবদুর রাজ্জাক

    নদীর পাড়-ভাঙা অবয়বের মধ্যেই প্রথম ভাস্কর্য গড়ার অনুপ্রেরণা খুঁজে পাই – আবদুর রাজ্জাক

    সাক্ষাৎকার গ্রহণ : রশীদ আমিন শিল্পী আবদুর রাজ্জাক একজন বহুমাত্রিক শিল্পী। তিনি একাধারে যেমন ভাস্কর্য গড়েছেন, তেমনি ছবি এঁকেছেন প্রচুর – কী জলরঙে, কী তেলরঙে অথবা ড্রইংয়ের বলিষ্ঠ রেখার টানে উদ্ভাসিত করেছেন নানা অবয়ব। এই বহুমাত্রিকতাই যেন তাঁর প্রধান বৈশিষ্ট্য। চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের ছাত্র, যুক্ত ছিলেন প্রতিষ্ঠালগ্নের শিল্প-আন্দোলনে, অতঃপর শিক্ষক হিসেবে কাটিয়ে দিয়েছেন কয়েক…

  • লাইক ফতেহ্আলীর সঙ্গে কল্পসংলাপ

    লাইক ফতেহ্আলীর সঙ্গে কল্পসংলাপ

    ভারতের উদ্যানশিল্পী লাইক ফতেহ্আলীর সঙ্গে সাক্ষাতের বাসনা অনেকদিনের, তিনি সেদেশের অনেকগুলি পার্ক ও উদ্যানের নির্মাতা, সালিম আলীর সঙ্গে পাখিবিষয়ক একটি বই এবং এককভাবে Gardens I Gardening নামের দুটি বই লিখেছেন। তাঁর কোনো বাগান দেখার সুযোগ আমার ঘটেনি, সাক্ষাৎ তো নয়ই, যদিও এমন আকাক্সক্ষা অনেকদিনের। তাই ঢাকার আজিজ মার্কেটে তাঁর গার্ডেন্স্ বইটির বঙ্গানুবাদ (অনুঃ দেবীপ্রসাদ চক্রবর্তী,…

  • হুমায়ুন আজাদ  কৃতি, কীর্তি, স্মৃতি এবং অশ্রু

    হুমায়ুন আজাদ কৃতি, কীর্তি, স্মৃতি এবং অশ্রু

    একটি সংবাদ এবং … শুক্রবার ছুটির দিন, নিয়মমাফিক অলস এবং মন্থরভাবে শুরু হয় গত ১৩ আগস্ট আমার জীবনে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে আছি টেবিলে নাশতার অপেক্ষায়। তখন সকাল নটা। বন্ধু ড. মুহাম্মদ সামাদ আমার বাসায় এসে তৎক্ষণাৎ তাঁর সঙ্গে যেতে বললেন। তিনি আমাকে সঙ্গে নিয়ে হুমায়ুন আজাদের বাসায় উপস্থিত হলেন। ফুলার রোডে আমার বাসা থেকে…

  • মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর

    মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর

    মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর অম্লান দত্ত দ্বান্দ্বিক সম্পর্কে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে প্রকৃতি। ভিন্ন দুই ক্ষেত্র। উভয় ক্ষেত্রেই আছে সম্পর্কের নানা স্তর। তুলনা করে দেখলে গভীর কিছু মিল-অমিল চোখে পড়ে। বিষয়টা ভেবে দেখবার যোগ্য। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হতে পারে সহযোগিতার, প্রতিযোগিতারও। সীমাবদ্ধ সম্পদের বণ্টন নিয়ে ঘটে দ্বন্দ্ব। সম্পদের বর্ধনের জন্য…

  • সূচিপত্র

    ৭ মানুষের জগৎ শুধু মানুষকে নিয়ে নয়, প্রকৃতিকে নিয়েও। উভয় ক্ষেত্রেই সম্পর্কটা দ্বান্দি¡ক। একসময়ে প্রকৃতিকে ভয় পেত মানুষ, তারপর সে প্রকৃতিকে জয় করতে শিখেছে। এই জয়ের নেশায় মানুষ যা করছে, তাতে ক্ষতি হচ্ছে প্রকৃতির এবং সেই ক্ষতির বড় ঢেউ এসে লাগছে মানুষের জীবনে। মানুষকে বুঝতে হবে, মহাপ্রকৃতির উদার আকাশই চেতনার আদি স্বদেশ। তা বুঝতে না…

  • পাঠকের চিঠি

    উত্তর-আধুনিকতা – একটি অন্তঃসারশূন্য আলোচিত বিষয় সৈয়দ মনজুরুল ইসলামকে ধন্যবাদ কালি ও কলমের আগস্ট ২০০৪ সংখ্যায় একটি বিশাল প্রবন্ধে ‘উত্তর-আধুনিকতা’ সম্বন্ধে যথাসাধ্য আলোকপাত করার জন্য। একটি গুরুত্বহীন বিষয় যখন গুরুত্ব পায় এবং সেটি সম্পর্কে যখন নানারকম আলোচনা-সমালোচনা হতে থাকে, তখন সেটি স্বাভাবিকভাবেই বিতর্কিত হয়ে থাকে। উত্তর আধুনিকতা-বিষয়টি ঠিক সে-রকম একটি বিতর্কিত বিষয়। শুধু বিতর্কিতই নয়,…

  • মা ও মেয়ে

    মা ও মেয়ে

    এদেশের চিত্রকলা-আন্দোলনে কাজী আবদুল বাসেত সৃজনী-উৎকর্ষে ও দেশ-আত্মার মর্মযাতনা-অঙ্কনে বড়ো মাপের চিত্রীরূপে নিজের পরিচয় দিয়েছেন। বিমূর্ত ও বাস্তবধর্মী – দু ধরনের কাজেই তাঁর প্রতিভার স্ফুরণ ও সিদ্ধি স্পষ্ট। ১৯৬২ সালে তিনি আমেরিকায় গেলে দুই খ্যাতনামা শিক্ষকের সান্নিধ্যে তাঁর শিল্পিত মানসভুবন সমৃদ্ধ হয়। বিলোড়ন-সৃষ্টিকারী শিল্পান্দোলন তিনি প্রত্যক্ষ করেছেন, কিন্তু সরাসরি পরিগ্রহণ করেননি। বরং পরবর্তীকালে আপন মৃত্তিকালগ্ন…