2021

  • ক্যাথরিন ম্যান্সফিল্ড এবং আশাপূর্ণা দেবী : ছোটগল্পের আলোয় দুই নারীর মানসভুবন

    ক্যাথরিন ম্যান্সফিল্ড এবং আশাপূর্ণা দেবী : ছোটগল্পের আলোয় দুই নারীর মানসভুবন

    পৃথিবীতে সকল সময়ে যখন সমাজে কোনো বড়সড় পরিবর্তন ঘটে তখন সেই পরিবর্তনের কম্পন সাহিত্য ও শিল্পের আঙিনাতেও ধরা দেয়। প্রাচীন ইতিহাস বলে, রাজতন্ত্র যেমন অভিজাত শ্রেণির আমোদ-প্রমোদের উপকরণ হিসেবে হাজির করেছে কাব্য ও শিল্পকলা, তেমনি মেহনতি মানুষও আপন অবসরে সৃষ্টি করেছে মনের খাদ্য। সেসবের উৎকর্ষ কিছু কম নয়। সমস্ত যুগসন্ধিকালে মানুষ নবলব্ধ বিপ্লবচেতনা দিয়ে গড়ে…

  • বন্দী-বিবেক সমাজ ও কবিমানস

    বন্দী-বিবেক সমাজ ও কবিমানস

    আবদুল গনি হাজারী যে -কথাটা লোকেরা নিজেদের মধ্যে অনেক কাল থেকে বলাবলি করে আসছে, অথচ সাহস করে বলতে পারছে না, কিংবা বলবার মত সময় আসে নি বলে ভেবেছে, আমার মনে হয় সেই কথাটা বলার প্রয়াসই প্রবন্ধটিতে (সংস্কৃতি-চিন্তা, সমকাল : কার্তিক, ১৩৭১) ছিল। সাহসের কথা বলার মধ্যে একটা পরোক্ষ আত্মশ্লাঘা রয়েছে বলে অনেকে সন্দেহ করতে পারেন।…

  • রোজভ্যালি

    রোজভ্যালি

    মিজানুর খান বাইরে থেকে কিঞ্চিৎ ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ক্যাঁচক্যাঁচ করে একটা চিকন শব্দ হলো শুধু। রুশনারার কাছে এই আওয়াজটা খুবই পরিচিত। ওর মুখস্থ হয়ে গেছে – কত জোরে ঠেলা দিলে ঠিক কতটুকু আওয়াজ হয়, কেমন হয় সেই আওয়াজ। তাই সে এখন আর আগের মতো বিরক্ত হয় না, হলেও নিজেকে বুঝ দেয় – আর…

  • না-বলা কথা

    না-বলা কথা

    লাউঞ্জের বাইরে বেরিয়ে বাবাইকে হাত নাড়তে দেখে এতক্ষণকার যাবতীয় উৎকণ্ঠা দূর হলো। প্রথমত এই আমার পয়লা আকাশপথে ভ্রমণ, তার ওপর সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে সম্পূর্ণ অজানা দেশে! টানা বারো ঘণ্টা একনাগাড়ে বসে থেকে হাতে-পায়ে যেন খিল ধরে যাওয়ার জোগাড়। আমার পাশের সিটে এক সাদা চামড়ার মাঝবয়েসি বিশালবপু সাহেব বসে ছিলেন। শুরু থেকেই আমার জড়সড়…

  • করোনা কথা

    করোনা কথা

    শিশির ভেবেছিল ওর হবে না। শেষমেশ ওরও হলো। সামান্য খুসখুসে কাশি আর না-বলার মতো জ্বর। একশর নিচে ওটা কি কোনো জ্বর ? তবু সে বরাবরই সচেতন মানুষ। তিন মাস আগে ডি ভিটামিন খেয়ে রেখেছে পেটপুরে। স্ক্যাবো, লং-চা, লেবুর সরবত, হোমিও ওষুধ – কোনটা নয়? মাস্ক-শিল্ডের আভরণে চেহারা চেনা দায়, মধ্যযুগের বর্ম পরা সৈনিক যেন সে।…

  • কোজাগরি জ্যোৎস্না

    কোজাগরি জ্যোৎস্না

    দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে পথ। পাকা সড়ক সমতল ছাড়িয়ে লাটিমের লেত্তির মতো পাক খেতে খেতে একেবারে উঠে গেছে পাহাড়ের মাথায়। সমন্বয় নিজেই ড্রাইভ করছে। যদিও সে খুব একটা পটু নয়, তবে মাঝেমধ্যে ড্রাইভার ছুটি নিলে এদিক-সেদিক যাওয়ার অভ্যাস আছে। শহরের ঘিঞ্জি এলাকায় চালানো শক্ত, তার চাইতে হাইওয়েতে চালানো তুলনামূলকভাবে সোজা। আর ওয়ানওয়ে…

  • ইঁদুরের জন্য প্রার্থনা

    ইঁদুরের জন্য প্রার্থনা

    মাঝরাতে ধড়াম করে কোনোকিছু পতনের শব্দে ঘুম ভেঙে যায়। রান্নাঘরে ইঁদুরের উৎপাত বেড়েছে, টের পাই। সানসাইডে দুটো ইঁদুরের হুটোপুটিতে প্লাস্টিকের বোতল বা বয়াম নিচে পড়ে গেছে। আগেও এমন হয়েছে। সাধারণত রাতের বেলায় ওরা আসে। দিনেও আসে, কদাচিৎ। অনিচ্ছুকভাবে বিছানা ছেড়ে রান্ন্নাঘরে যাই। নিচে পড়ে থাকা বয়াম ওপরে রাখার ছলে শব্দ করি, এই যাহ্। বেরিয়ে আয়।…

  • প্রিয়তম পৃথিবী আমার

    গাছেরা মেতেছে খুব নান্দনিক নাচে                 অবেলার এই অকাল বসন্তে এবার, গাঢ় নীল আকাশের তলে পাতারাও নামিয়েছে সবুজের অঢেল সুন্দর – দূর শৈশবের পরে বাহারি ফুলের দল ছত্রিশ রঙের আয়োজনে            কখনো এমন মেতেছে বলে মনেও পড়ে না; ছায়াতলে শীর্ণ গাছেরাও যৌবনের নানারং ঘাগরা মেলে আমাকে বুঝিয়ে দিচ্ছে সেও ফেলনা কেউ নয়; অন্যদিকে মানবসংসারে আজ তীব্র হুলস্থূল…

  • নাগরিকপঞ্জি

    যেন অকালদণ্ড দুলছে দোলনায় তীরে গাছগুলি ঝাপটায় ডানা উড়ন্ত কদম্বরেণু বাতাস উজাড় করে আঁখি তোমার ঢুলে আসে ঘুমে অলাতচক্রের মধ্যে ঝাঁপ দিলো কে? মহাদেশ মহাকাল ভেসে যায় ফুলগুলি ঝরে – শিউলি দোপাটি ব্যারিকেড পার হলে বিপুল আনন; চোখদুটি জ্বলজ্বল করে যেন অকালদণ্ড দুলছে দোলনায়!

  • লন্ডনের লিসা

    বলবয় থেকে চ্যাম্পিয়ন হওয়ার দুরূহ স্বপ্নের প্ররোচনা আমাকে কেবলই করেছে বিদীর্ণ। আশা ছিল সঠিক আঘাতে বার্ডি পেয়ে যাবো বারবার, কখনো হঠাৎ পাবো সোনালি ঈগল। স্বপ্নের ধূসর ছাইভস্ম মেখে কী অদ্ভুত চেহারা আমার! সোনালি ঈগল পাওয়ার আকাক্সক্ষা সুদূরপরাহত। কাঁটা ঝোপ, পানির পরিখা পার হয়ে বল আমার কেবলই হয় লক্ষচ্যুত বারবার আমার কপালে মিলে বগি, ভুল শুধরে…

  • সেতু

    এ সেতু ভেঙো না এ সেতু সকাল-সন্ধ্যা সোনালি বাঁধন এ সেতু চিৎপ্রকর্ষের উৎকর্ষ সাধন। এ সেতু ভেঙো না এ সেতু স্বপ্ন প্রেম শৈলী শিল্প এ সেতু হৃদয়ের ইতিহাস রেনেসাঁ গল্প। এ সেতু ভেঙো না           নিও না খুলে পাথর সুড়কি           মেরো না গাইতি শাবল           আঘাত করো না এর বুকে এ সেতু তোমার আমার…

  • কবোষ্ণ কবিতার কাপ

    ফুলের অসুখে আক্রান্ত মন হলুদে ভরেছে অবারিত সবুজের মাঠ স্বপ্ন জাগানিয়া তাপে উঠছে নামছে প্রেমের পারদ, হৃদয় ফ্লাস্কে কবোষ্ণ ভালোবাসা প্রতিদিন ঢালি কবিতার কাপে … আমলকি আদরে উষ্ণতা বাড়ে চুমুকে চুমুকে পান করি জীবন লাউয়ের ডগার মতো বাড়ে তৃষ্ণার পাতা ভালোবাসার শরীর ভেজাই ভেষজ বিশ্বাসে দৃষ্টির দুধ আর চেতনার চা-চিনি উজ্জীবিত করে আমার চেতনার ক্যাফেইন…