2021
-

আমাদের মিয়াভাই
আমাদের নয় ভাইবোনের মধ্যে রবিউল ভাই ছিলেন সবার বড়। আমরা সবাই তাঁকে ‘মিয়াভাই’ বলে ডাকতাম। তিনি ছিলেন আমাদের প্রাণভোমরা। তাঁর মধ্যেই ছিল যেন আমাদের সকলের জীবনীশক্তি। আজ তিনি নেই, তাই আমরা যেন এখন জীবন্মৃত। মনে হয় জীবনের সবকিছু অর্থহীন হয়ে গেছে, যেন সব শেষ হয়ে গেছে। তাঁর প্রতি ছিল আমাদের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা।…
-

যামিনী রায় ও বাংলার চিত্রকলার ঐতিহ্য
অনুবাদ : আখতার হোসেন খান [সুধীন্দ্রনাথ দত্তের ‘যামিনী রয় অ্যান্ড দি ট্রাডিশন অব পেইন্টিং ইন বেঙ্গল’ নামে ইংরেজি প্রবন্ধটি লেখা ১৯৩৯ সালে। এর প্রথম প্রকাশ ১৯৪৩ সালে লংম্যান্স মিসসেলানিতে সংক্ষিপ্তাকারে। সুধীন দত্তের মৃত্যুর দশ বছর পরে পুরো প্রবন্ধটির স্থান হয় এডওয়ার্ড শিলস-সম্পাদিত ১৯৭০ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস-প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী-সংবলিত দ্য ওয়ার্ল্ড অব টোয়াইলাইট গ্রন্থে। প্রবন্ধটি…
-

বাংলাদেশের চিত্রশিল্পে মোহাম্মদ কিবরিয়া
বাংলাদেশের শিল্পক্ষেত্রে আন্তর্জাতিক বিমূর্ত ধারার অন্যতম পথিকৃৎ মোহাম্মদ কিবরিয়া; যাঁর সমান অবদান রয়েছে চিত্রশিল্প ও ছাপচিত্রশিল্পে। তাঁর আগেও অন্য শিল্পীরা বিমূর্ততার চর্চা করেছেন। তবে তিনি সেই ধারাকে তাঁর অগ্রজ, অনুজ এবং শিল্পক্ষেত্রে বিশুদ্ধভাবে সবার গ্রহণযোগ্যতার চূড়ায় নিয়ে গেছেন। শিল্পীসত্তার শীর্ষে আরোহণ করেই চিরপ্রস্থান করলেন তিনি। তাই বলতে হয় – ‘এ তো চলে যাওয়া নয়, সৃষ্টির…
-

সারা আমেরিকায় আগুন জ্বলছে কেন?
অনুবাদ : আশফাক স্বপন সারা আমেরিকা ক্রোধে ফুঁসছে। ১৪০টির বেশি শহরে বিক্ষোভ। দেশ অস্থির, জনতা ক্ষিপ্ত। এর কারণ বুঝতে হলে এদেশে কালোদের ওপর পুলিশি নির্যাতনের পেছনে আমেরিকার দীর্ঘদিনের কলংকময় বর্ণবাদী নিপীড়নের ইতিহাস সম্বন্ধে জানতে হবে। ক্ষুরধার বিশ্লেষণী আফ্রিকান-আমেরিকান লেখক জেমস বল্ডউইনের। ১৯৬২ সালে দ্য নিউ ইয়র্কার সাময়িকীতে তাঁর একটি কুড়ি হাজার শব্দের প্রবন্ধ ছাপা হয়।…
-

-

স্থির প্রত্যয়ের পথে এক যাত্রী
খবর এলো হঠাৎ, আবুল হাসনাত নেই। হাসনাত নেই? তাও কি সম্ভব? স্তম্ভিত বসে থাকি কিছুক্ষণ। মনে পড়তে থাকে এ-বাংলায় ও-বাংলায় আমাদের যাপিত কিছু সময়ের কথা। বাইরের প্রসারের দিক থেকে ভাবলে ভিন্ন ভিন্ন সেই যাপনকালের বিস্তার খুব যে বেশি তা নয়, কিন্তু অন্তত আমার জীবনে তার অভিঘাত অনেকটাই বড়ো হয়ে আছে। মনে পড়ে যাচ্ছে ১৯৭৫ সালে…
-

উপলব্ধির আলোকে আবুল হাসনাত
ইদানীংকার প্যানডেমিকজনিত পরিস্থিতিতে জানাশোনা মানুষজনের মৃত্যু যেন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। গেল কয়েক মাসে আমি হারিয়েছি বেশ কয়েকজন আত্মীয়, পরিচিত প্রিয়জন, বন্ধুবান্ধব, নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুহৃদ-স্বজন, এ-তালিকায় সামান্য দিন আগে যুক্ত হলো শ্রদ্ধাভাজন আবুল হাসনাতের নাম। তাঁর প্রয়াণের সংবাদ পত্রিকাতে পাঠ করার পর থেকে একটি স্মৃতিময় ভাবনা আমার মনে বারবার ফিরে ফিরে আসছে। মৃত্যুসঞ্জাত কিছু…
-

মাহমুদ আল জামান ও আবুল হাসনাত : এক কাণ্ডের দুই শাখা
আবুল হাসনাতের আগে আমার মাহমুদ আল জামানের সঙ্গে পরিচয়। সত্তরের দশকের প্রথম দিকেই জানতাম মাহমুদ আল জামান কবিতা লিখতেন, লিখতেন ছোটদের জন্যও। এটুকু জানতাম কিশোর বয়সেই দৈনিক বা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত সাহিত্য সম্পর্কে আগ্রহী ছিলাম বলে। তবে মাহমুদ আল জামানই যে সম্পাদক ও শিল্পকলা বিষয়ক লেখক আবুল হাসনাত সেটা জানতে আমার কিছু দেরি হয়েছিল। বাংলা…
-

আবুল হাসনাতের প্রতি শ্রদ্ধা
গুরু বলে কারে প্রণাম করবি আমার মন তোর অতীত গুরু, পথিক গুরু, গুরু অগণন – সুধারাম বাউল দীর্ঘ, সর্পিল সাহিত্যযাত্রা আমার। মেডিক্যালের ছাত্র পথ ভুলে চলে এসেছিলাম সাহিত্যের পাকচক্রে, সাহিত্যকে করে তুলেছি জীবনযাত্রার অনিবার্য অংশ। সেই পথচলায় কতবার, কত জায়গায় পথ হারিয়েছি। কোনো কোনো বাঁকে নেপথ্যে শুনেছি কে যেন বলছে – ‘পথিক তুমি কি পথ…
-

পর্দার অন্তরালের মানুষ হাসনাতভাই
হাসনাতভাইয়ের সঙ্গে কবে প্রথম আলাপ হয়েছিল এখন আর মনে করতে পারছি না। তবে লেখালেখি নিয়েই যে সে-আলাপটি হয়েছিল তা অনুমান করতে পারি। সে- সময়টায় আমি অর্থনৈতিক বিষয় নিয়ে দৈনিক সংবাদের সম্পাদকীয় পাতায় প্রায়ই লিখতাম। তিনিই বললেন তাঁর সাহিত্য সাময়িকীতেও লিখতে। সেভাবেই শুরু। এরপর তাঁর পাতায় বাংলাদেশের বাজেট, কৃষি, দারিদ্র্য, রবীন্দ্রনাথ, অমর্ত্য সেনসহ কত বিষয়েই না…
-

আবুল হাসনাত কিংবা মাহমুদ আল জামান
এ কেমন আকাল! এ কোন করোনাকাল! অনাদি অনন্ত অক্সিজেন আমাদের শ্বাসকষ্ট ঘোচাবে না? একটুখানি শ্বাসকষ্ট নিয়েই হাসনাতভাইকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তিনি হাসপাতালে থাকতে চাননি, বাসায় ফিরতে চেয়েছেন। বাসায় ফেরা হয়নি; তবে তাঁকে হাসপাতালেও আর যেতে হবে না। তাঁকে যে যেতে হবে না – এটাও তো একটা ভালো খবর। টোয়েন্টি টোয়েন্টির মার্চ থেকে অক্টোবর পর্যন্ত…
-

কবি ও সম্পাদক আবুল হাসনাত
কবি মাহমুদ আল জামান নামটি ছদ্মাবরণ হলেও খুব কি অচেনা? নিশ্চয় নয়। নিভৃতচারী এই কবিকে ছদ্মনামেই চেনে বাংলাভাষার কাব্যবিশ্ব। অপরদিকে আদর্শবান এক সাহিত্য-সম্পাদক, যিনি আবুল হাসনাত নামে অধিক পরিচিত। অত্যন্ত বাক-প্রমিতি, নির্মোহ ও নিরপেক্ষ মননের এক অসাধারণ সম্পাদক হিসেবে তিনি দেশের কবি, লেখক, সাহিত্যিকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন সগৌরবে। ফলে পোশাকি নামটি পরিচিতি পেয়েছে…
