সৌভিক রেজা

  • মোফাজ্জল হায়দার চৌধুরীর বিকশিত রঙীন আখরের চিহ্ন

    মোফাজ্জল হায়দার চৌধুরীর বিকশিত রঙীন আখরের চিহ্ন

    জীবনের সংকীর্ণ বৈষয়িক পাওয়া, যাকে বলা যায় মানুষের নিত্যদিনের প্রয়োজনের পাওয়া, তাকে রবীন্দ্রনাথ অভিহিত করেছিলেন ‘আংশিকভাবে পাওয়া’ হিসেবে। তাঁর বিবেচনায় সেই ‘প্রয়োজনের জন্যে আমরা যাকে পাই তাকে তো কেবল প্রয়োজনের মতোই পাই, তার বেশি তো পাইনে।’ সেইজন্যেই তিনি মনে করতেন, শুধু মনে করাই নয়, বিশ্বাস করতেন যে, ‘পাওয়া বলতে যদি আমরা এই বুঝি তবে ঈশ্বরকে পাওয়া…

  • সৈয়দ মুজতবা আলীর পরাক্রান্ত শিল্পদৃষ্টি

    সৈয়দ মুজতবা আলীর পরাক্রান্ত শিল্পদৃষ্টি

    ফরাসি লেখক জুল রেনার (Pierre-Jules Renard :1864–1910) তাঁর দিনলিপিতে লিখেছিলেন, ‘প্রতিভার প্রশ্নটি পরিমাণ-সংক্রান্ত। প্রতিভা একটি মাত্র পৃষ্ঠা লিখেই ক্ষান্ত থাকে না : লিখে ফেলে তিনশো পৃষ্ঠা। এমন কোনো উপন্যাস নেই যা সাধারণ বুদ্ধি দ্বারা কল্পনাসাধ্য নয়; এমন কোনো বাক্য নেই, তা যত সুন্দরই হোক না কেন, যার নির্মাণ সম্ভব নয় কোনো প্রাথমিক শিক্ষার্থীর পক্ষে।’ তিনি মনে…

  • সুধীন্দ্রনাথ দত্তের মধুসূদন : সমালোচনার তাৎপর্য

    সুধীন্দ্রনাথ দত্তের মধুসূদন : সমালোচনার তাৎপর্য

    সুধীন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কবি-সমালোচক বুদ্ধদেব বসু একবার বলেছিলেন, তিনি ছিলেন, ‘বিশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি’। নিজের বক্তব্যকে খানিকটা ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধদেব জানিয়েছিলেন, সুধীন্দ্রনাথের ‘মতো নানা গুণসমন্বিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি অন্য কাউকে দেখিনি।’ আমরা যেন মনে রাখি যে, সুধীন্দ্রনাথের কথা বিবেচনা করতে গিয়েই বুদ্ধদেব বসুর মধ্যে ওই প্রশ্নটি জেগেছিল যে, ‘যাকে…

  • সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    প্রকৃতির সঙ্গে মানুষের শান্ত সমাহিত চিত্তের গভীর উপলব্ধির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, ‘মানুষের মধ্যে বৈচিত্র্যের সীমা নেই। সে তালগাছের মতো একটিমাত্র ঋজুরেখায় আকাশের দিকে ওঠে না, সে বটগাছের মতো অসংখ্য ডালে-পালায় আপনাকে চারদিকে বিস্তীর্ণ করে দেয়। তার শাখাটি যেদিকে সহজে যেতে পারে তাকে সেই দিকেই সম্পূর্ণভাবে যেতে দিলে তবেই সমগ্র গাছটি পরিপূর্ণতা লাভ করে।…

  • জানুয়ারি ২০২৫

    আসাদ গিয়েছিলেন রাজপথ রাঙিয়ে সে-ও এই জানুয়ারিতে। বালক মতিউর ভাই আমার তাও তো জানুয়ারি। এই জানুয়ারিতেই ঢাকা, সাভার থেকে গোটা দেশ কাঁপিয়ে দিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন আমাদের দেশপ্রেমিক বিপ্লবীদের দল। মহান জানুয়ারি তুমি ফেব্রুয়ারি হও মার্চ হও জুলাই-আগস্ট থেকে নভেম্বর-ডিসেম্বর হও। তোমার ডালপালা গজিয়ে উঠুক কৃষকের স্বপ্ন নরকের এই শহরটাকে সবুজ করে তুলুক আমাদের আর্ত…

  • আবুল হাসনাত ও তাঁর প্রত্যয়ী সাহিত্যবোধ

    আবুল হাসনাত ও তাঁর প্রত্যয়ী সাহিত্যবোধ

    সাহিত্যসৃষ্টি আর সাহিত্যসমালোচনার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠভাবে পরিব্যাপ্ত। বোধকরি সে-কারণেই নিজের সাহিত্যসৃষ্টির আদর্শের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথকে তাঁর সমালোচনাসাহিত্যের ধরন বিষয়েও জানাতে হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘যে সমালোচনার মধ্যে শান্তি নাই, যা কেবলমাত্র আঘাত দেয়, কেবলমাত্র অপরাধটুকুর প্রতিই সমস্ত চিত্ত নিবিষ্ট করে, আমি তাকে ঠিক মনে করিনে।’ কেন তিনি ঠিক মনে করতেন না, তার কারণ সম্পর্কে…

  • গবেষক গোলাম মুরশিদের মনীষাদীপ্ত সুকীর্তি

    গবেষক গোলাম মুরশিদের মনীষাদীপ্ত সুকীর্তি

    একজন বাঙালি হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে নিজের অনুরাগের কথা বলতে গিয়ে মোহাম্মদ ওয়াজেদ আলী সেই কবে মাঘ ১৩২৫ বঙ্গাব্দে জানিয়েছিলেন, ‘গম্ভীর উদাত্ত সুর বাঙালীর কণ্ঠে, বাঙালীর সুরে গীত না হইলে তাহা কানের ভিতর দিয়া আমাদের মরমে পশিবে না, আমাদের অন্তরের সুপ্ত তন্ত্রীগুলি সেই সুরের তালে তালে বাজিয়া উঠিবে না।’ আর সেই একই প্রসঙ্গের…

  • মাইকেল মধুসূদন দত্ত : বুদ্ধদেব বসুর পর্যালোচনার দুই দিক

    মাইকেল মধুসূদন দত্ত : বুদ্ধদেব বসুর পর্যালোচনার দুই দিক

    খুব সাধারণভাবেও যদি দেখি, তাহলেও এটি বুঝতে খুব বেশি অসুবিধা হয় না যে, সবসময়ের জন্যে না-হলেও, কখনো-কখনো কবি ও কবিতা নিয়ে কবিরাই সাধারণত সবচেয়ে ভালো আলোচনা ও প্রাঞ্জল বিশ্লেষণ করে থাকেন। মার্কিন অধ্যাপক-কবি-প্রাবন্ধিক মার্ক ভ্যান ডোরেন (Mark Van Doren : 1894-1972)-এর মতে, ‘A good critic, like a good poet, is made as well as bornÕ…

  • হাসান হাফিজুর রহমানকে নিয়ে

    সংশয় এই সন্তাপ-১ আম্মা চলে গেছেন সে এক পরিচিত অন্ধকার পথ; তাও তো অনেক বছর আগের কাহিনি; এখন অন্ধকার পথগুলো সবই রুদ্ধ-প্রায়, বাসার পাশেই চালের ট্রাকে কারা যেন আগুন দেন। অনাহারে মৃতপ্রায় মানুষগুলোর দীর্ঘশ^াস গরম ভাতের থালায়; রক্ত-নদীর তীরে বসে দেখি : ফুল থেকে পাতা থেকে ঘাস থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে…

  • জন্মশতবর্ষে কবি আবুল হোসেন ও তাঁর কাব্যচেতনার কয়েকটি দিক

    জন্মশতবর্ষে কবি আবুল হোসেন ও তাঁর কাব্যচেতনার কয়েকটি দিক

    ২০২২ সালে কবি আবুল হোসেন শতবর্ষে পা রাখলেন। নিজের জন্মসন আর তারিখ নিয়ে কবি একদম অকপটে আমাদের জানিয়েছিলেন, ‘পৃথিবীর মুখ দেখেছিলাম … শুক্রবারে, শ্রাবণের এক বর্ষণহীন সকালে। [আম্মা] মনে করতে পারেননি সঠিক সন-তারিখ। বলেছিলেন, ঝড়ের বছর, ১৫ই শ্রাবণ। আব্বা বললেন, আগস্ট ১৯২২। আম্মার তারিখ আর আব্বার বছর নিয়ে জন্মদিনটা হয়ে গেল ১৫ই আগস্ট, ১৯২২।’ ঘটনাটা…

  • বুদ্ধদেব বসুর কবিতা ও কাব্যচিন্তার মৌল সদৃশতা

    বুদ্ধদেব বসুর কবিতা ও কাব্যচিন্তার মৌল সদৃশতা

    বুদ্ধদেব বসুকে নিয়ে বাঙালি পাঠকের একটা বেশ বড়ো অংশের রয়েছে ভালোবাসা, শ্রদ্ধা, সমীহ। সেই অর্থে তাঁকে নিয়ে এখনো পর্যন্ত নেতিবাচক সমালোচনা খুব বেশি নেই। এর একটা কারণ হচ্ছে, বুদ্ধদেবের সাহিত্যচিন্তার মধ্যে রাজনীতির অংশটা তুলনামূলকভাবে কম; কখনো-কখনো নেই বলেই মনে হয়। ভাববাদী সমালোচনাকে তিনি একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেটিকে একটি স্বীকৃত আকৃতি দিয়েছিলেন।…

  • আবুল হাসনাত স্মরণে তিনটি কবিতা

    শুকনো পাতার ছবি-৫৩  টুকরো ভাঙা ডালের কথাই ভাবি, যেখানে মাঝে-মাঝে এসে বসে থাকেন বয়স্ক নিঃসঙ্গ পাখি। সে যখন কথা বলে, তুমিও কথা বলে ওঠো, আমি চুপচাপ ছায়া খুঁজি স্বজনদের স্নেহ-করতলে। মৃতদের কারো-কারো ভর্ৎসনা  শুনে বুঝি জীবন এমনই সুদূর আর মানুষ তেমনই একা   শুকনো পাতার ছবি-৫৬ কোলাহলের আগ্রহটুকু হারিয়ে একা বসে আছি। চাল-ডাল-নুনের হিসেবের সঙ্গে দুঃস্বপ্নগুলো…