August-September 2026
-

প্রচ্ছদ-পরিচিতি
অনভিহিত বাংলাদেশের আধুনিক প্রজন্মের অন্যতম শিল্পী হামিদুর রহমান। তিনি বাহান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত, বাঙালির অহংকার ও গর্ব কেন্দ্রীয় শহিদ মিনারের স্রষ্টাদের একজন। পঞ্চাশের দশকে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর প্রথম পর্যায়ের শিল্পীদের মধ্যে আধুনিকতার পথনির্মাণের যে-স্বপ্ন স্পন্দিত হয়েছিল হামিদুর রহমানের সৃষ্টিতে তারই ছাপ স্পষ্ট। বাংলাদেশের চিত্রকলাকে নবীন সৃজনধারায় আলোকিত করার জন্য তাঁর ভেতর যে জিজ্ঞাসার…
-

শরৎচন্দ্রের শিল্পীসত্তার স্বরূপ ও অনন্যতা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নানা কারণে আলোচিত ও বিতর্কিত কথাশিল্পী। তাঁর সাহিত্যসম্ভার নিয়ে বিতর্ক কম নয় – অতীতে যেমন ছিল, আজো আছে, একেবারে অস্তমিত হয়নি। শরৎচন্দ্র সুখপাঠ্য লেখক, সরসতায় তাঁর লেখা মনোগ্রাহী। তিনি হৃদয়প্রধান লেখক বলে হৃদয়ের কারিশমা দিয়ে বাঙালির হৃদয় অনায়াসে দখল করতে পেরেছেন। শরৎচন্দ্রের গল্প-উপন্যাসের চরিত্রও প্রায়শ চেনা গণ্ডি থেকে আসে, পাঠকের সঙ্গে সখ্য হতে…
-

আবুল ফজলের বুদ্ধিবৃত্তিক মানসজগৎ
বাংলাদেশের বৃদ্ধিবৃত্তিক পরিসরের নানা পথপরিক্রমা এবং এর ধারাবাহিকতা লক্ষ করলে দেখা যাবে যে, আমাদের জাতীয় মানস কখনো সুগঠিত হয়ে থিতু হতে পারেনি। বহু চিন্তাশীল ও মহৎ ব্যক্তি বাঙালি মুসলমানের মানসোৎকর্ষে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাদের দ্বারা পরিচালিত সংগঠন যে ভূমিকা রেখেছিল তা বিবেচনায় নিয়ে এবং এর তাৎপর্যকে স্বীকার করেও বলা যায় স্বাধীন বাংলাদেশে কিংবা পরাধীন…
-

দ্বিজেন্দ্রলাল রায় : মহৎ হৃদয়ের অসামান্য শিল্পী
দেশভাগের অব্যবহিত পরে নতুন মতাদর্শিক ও সাংস্কৃতিক বাস্তবায়তায় সাতচল্লিশ-পূর্ব অনেক গান কবিতা, চিন্তা বা ধারণা অপ্রাসঙ্গিক হয়ে যায়। সেই সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে যান সাতচল্লিশপূর্ব অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখা ও দেখানো অনেক চিন্তানায়ক ও সাহিত্যিকের লেখাজোখা। পাকিস্তানি রেজিমের কালচারাল হেজিমনির জন্য লাগসই শিল্পভাষ্য নিয়ে সাংস্কৃতিক রঙ্গমঞ্চে হাজির হন একদল প্রবল প্রতাপশালী সাহিত্যযোদ্ধা। কয়েক শতাব্দী ধরে গড়ে-ওঠা…
-

আট প্রহরের নজরুল
দিনের আট প্রহরকে চেনে, জেনে, বুঝে আটপৌরে জীবনকে রং, রস আর সৃজন আনন্দে সাজাতে শিখেছি নজরুলের গানের বাণীতে মূর্ত হয়ে ওঠা রাগের সুরে, ভাবে, চলনে। নজরুল দ্রোহের কবি, প্রেমের কবি, আধুনিক-অসাম্প্রদায়িক-সাম্যের কবি। আট প্রহরের চিরচেনা ‘বুলবুল’, আমার গানের কবি। নজরুলের গানের ভেতর দিয়ে সুর আমার কাছে শুধু যে অর্থবহ হয়ে ওঠে, তাই নয়; তাঁর গানের…
-

শামসুর রাহমানের কবিতার ছন্দ-সৌন্দর্য
শুধু ভাব ভাষা নয়, কবিতার প্রাণ হচ্ছে ছন্দ। ছন্দ মূলত কবি ব্যক্তিত্ব ও চারিত্র্য, বিশেষ প্রবণতাকে রূপদান করে। সুধীন দত্ত বিষ্ণু দে’র চোরাবালি কাব্যের সমালোচনা প্রসঙ্গে বলেছিলেন – ‘আমার বিবেচনায় কবি-প্রতিভার একমাত্র অভিজ্ঞানপত্র ছন্দ-স্বাচ্ছন্দ্য’। ছন্দকেই গুরুত্ব দিয়েছেন সুধীন দত্ত। কোন ছন্দে কবি তাঁর কবিতা লিখবেন, ভাবনাকে-অনুভূতিকে-উপলব্ধিকে কোন ছন্দে বন্দি করবেন তা কবি মাত্রেই ভালো জানেন।…
-
ব্রিটিশবিরোধী লেখার জন্য বাংলাভাষার দণ্ডিত কবি-সাহিত্যিক
ভারতীয় স্বাধীনতা আন্দোলন ছিল একটি পরিব্যাপ্ত, একত্রীভূত বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক আন্দোলন-সংগ্রাম এই অন্দোলন অহিংস ও বৈপ্লবিক উভয় দর্শনের প্রচেষ্টায় এবং জাতীয় রাজনৈতিক সংগঠনের মাধ্যমে প্রভাব বিস্তার করেছিল। উনিশ শতকের প্রথম দিকে সশস্ত্র বিপ্লবীদের ভূমিকাও অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো ভারতীয় প্রাণ বিসর্জন দিয়েছেন। স্বাধীনতার লড়াইয়ে কবি-সাহিত্যিকরাও শামিল ছিলেন সমানভাবে। প্রাপ্ত তথ্যে ব্রিটিশবিরোধী লেখার…
-

এক রানির একক সংগ্রাম ও একটি কাঁথা
রাজ্যহারা দুঃখিনী এক রানি। শত্রুরা বন্দি করে রেখেছে তাঁকে। সেই রুদ্ধদ্বারের অন্তরালে সঙ্গিনীদের নিয়ে রঙিন সুতার নানান ফোঁড়ে তৈরি করলেন আশ্চর্য এক কাঁথা। তাতে ধরা রইল তাঁর বন্দিজীবনের টুকরো কথা, তাঁর হারিয়ে ফেলা রাজ্যের কত না অপরূপ চিত্র! মনে হতে পারে, এ যেন রূপকথার কোনো এক রানির গল্প, অথচ এ-কাহিনি কিন্তু সত্যিকারের! খুব বেশিদিন আগের…
-

মুর্তজা বশীর, কাফে লাততে আর একজন ট্যাডি বয়ের গল্প
মুর্তজা বশীরের সঙ্গে আমার পরিচয় ২০১০ সালে গ্রিন রোডের এক হাসপাতালে। ভেতরে ডাক্তারদের চেম্বার। বাইরে রোগীদের বসার জন্য বিশাল ফ্লোরে সারিবদ্ধ লাল-সবুজ রঙের প্লাস্টিকের চেয়ার। দেওয়ালে টেলিভিশন ঝুলছে। রোগী আর রিপোর্ট দেখাতে আসা অপেক্ষমাণ মানুষ ঝোলানো টিভিতে তখন অ্যানিম্যাল প্ল্যানেটের জীবজন্তুদের বিচিত্র জীবন দেখছে। আমিও সেসব দেখছি। হঠাৎ সামনের সারিতে আমার চোখ গিয়ে পড়ল তাঁর…
-

গল্পসল্প
এই যে মিয়াভাই শোনেন, এত গফ মারবেন না, এতক্ষণ ধৈর্য ধরে শুনতে শুনতে এখন ক্লান্ত। এত গফ মারেন ক্যামনে? অথচ ট্রেনে যখন উঠলেন, তখন তো ভাবলাম যাক, প্রফেসর সাব উঠছেন, আর যাই হোক, জ্ঞানের কথা শোনার সুযোগ আছে। পুরু লেন্সের চশমা, উন্নত নাক, ড্যাবড্যাবে চোখ, উজ্জ্বল শ্যামবর্ণ, কপাল এবং চুল মিলিয়ে আলাদা ব্যক্তিত্ব। না মিয়াভাই,…
-

শোভা
খুলনা-বাগেরহাটের মাঝে যে ছোট মিটারগেজ ট্রেনটা চলত সেটা বাগেরহাট ছেড়ে খুলনায় সকালে আসত আর বিকেলে বাগেরহাটে ফিরে যেত। খুলনায় মানে খুলনা শহরের পাশে রূপসা নদীর ওপারের খেয়াঘাটে এসে ট্রেনটা থামত। এ-ট্রেনের যাত্রীদের মধ্যে দু-বছর ধরে একজন তরুণী যাত্রীকে নিয়মিতই দেখা যেত। শোভা নামের মেয়েটা সকালের ট্রেনে খুলনায় আসত আর ফিরে যেত বিকেলের ট্রেনটাতে। তবে শোভা…
-

রৌদ্রোজ্জ্বল শুক্রবার
নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে নিজের রোল নম্বরটা দেখে চোখে জল এসে গিয়েছিল, প্রথম প্রচেষ্টাতেই সফল। খুব মনে পড়ছিল বাবার কথা। তিনি জীবিত থাকলে হয়তো খবরটা শুনে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতেন না। বরং বিচার বিভাগে চাকরিতে জয়েন করে অবশিষ্ট জীবনের কর্তব্য বিষয়ে পাঁচ-ছয়টি নাতিদীর্ঘ গভীর বাক্য বলে দিতেন। চারপাশে দুর্নীতিগ্রস্ত পটভূমিতে নিজেকে কী করে পরিশুদ্ধ রাখা…
