August-September 2026
-

পিতৃত্ব
অনুবাদ : আলম খোরশেদ শেষ কিস্তি আমি তাদেরগুলোর সঙ্গেই আমার স্ট্রলারটা রাখি, একটা বেঞ্চিমতো জায়গায় ভানইয়াকে আমার কোলে নিয়ে বসি, জ্যাকেট ও জুতো খুলে তাকে আলতোভাবে মেঝেতে নামিয়ে রাখি। ভাবি, সে হয়তো এদিক-সেদিক একটু হামাগুড়িও দিতে পারবে। কিস্তু সে তা চায়নি, তার মনে নেই সে এখানে এসেছে কি না, সে তাই আমার কাছে লেগে থাকতে চাইছিল,…
-

চার তরুণ পেলেন কালি ও কলম পুরস্কার ২০২৫ – ‘ভাষাই মূলত সাহিত্যের মূল বাহন’
‘সাহিত্যের গভীরে পৌঁছাতে হলে ভাষার প্রতিটি অলিগলি ও সূক্ষ্মতা জানা জরুরি’ বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তিনি বলেছেন, ‘ভাষাই সাহিত্যের মূল বাহন। তাই ভাষার সঠিক ও প্রমিত ব্যবহারের পাশাপাশি এর গভীরতা ও সূক্ষ্মতা আয়ত্ত করা সাহিত্যচর্চার জন্য অপরিহার্য।’ গত ৫ই সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ…
-

চিত্রশিল্পী মাসুদুর রহমানের ‘অন্তরে অন্তরীক্ষে’ : মহাশূন্যের এক ভিন্ন কাব্যভাষা
জুনের শেষের এক দুপুরে হঠাৎ হাজির হলাম ধানমন্ডির ৪ নম্বর সড়কে সফিউদ্দীন শিল্পালয়ে। এখানে চলছে চিত্রশিল্পী মাসুদুর রহমানের চতুর্থ একক চিত্রকলা প্রদর্শনী ‘অন্তরে অন্তরীক্ষে’। শিল্পগুরু সফিউদ্দীন আহমদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী মাসুদুর রহমানের এক সপ্তাহব্যাপী একক শিল্পপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে শিল্পগুরুর স্মৃতি, সৃজনঋণ এবং শিল্পঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক আন্তরিক প্রয়াস হিসেবে। কথাপ্রসঙ্গে শিল্পগুরু…
-

জসীমউদ্দীনের নাটক : লোকজ সংস্কৃতির রূপায়ণ
জসীমউদ্দীন বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা। তিনি উপনিবেশের স্রোতে গা না ভাসিয়ে মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের জীবনবোধকে সাহিত্যের মূলধারায় প্রতিষ্ঠিত করেছেন। শুধু কবিতায় নয়, নাট্যসাহিত্যেও তাঁর অবদান অনস্বীকার্য এবং স্বকীয়তায় উজ্জ্বল। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন বাংলা নাটকে ছিল শহরকেন্দ্রিক নাগরিক জটিলতা, আধুনিকতার নামে পাশ্চাত্যরীতির অন্ধ অনুকরণ, তখন জসীমউদ্দীন কলম ধরেছিলেন বাংলার গ্রামীণ পটভূমি ও…
-

মেয়েরা যুদ্ধে আছে
অনুবাদ : সম্পদ বড়ুয়া প্রথমবার তাদের যাত্রাপথে তেমন কোনো কিছু ঘটেনি। সেটা ছিল যুদ্ধের প্রস্তুতির প্রাথমিক উন্মাদনার তেজি সেই দিনগুলো, যখন হাজার হাজার যুবককে (মাঝে মাঝে মহিলারাও ছিল) সামরিক বাহিনীর তালিকাভুক্তির কেন্দ্রগুলো থেকে প্রতিদিন ফেরত পাঠিয়ে দিচ্ছে। কারণ তাদের অনেকেই তখন নতুন রাষ্ট্র গঠনের সমর্থনে অস্ত্রশস্ত্রসহ প্রস্তুত থাকার তীব্র আবেগ নিয়ে সামনে এগিয়ে এসেছে। দ্বিতীয়বার…
-

নিউইয়র্কে শাড়ি
খালি চোখে দেখা পরিসংখ্যান বলে কিছু থাকলে তা থেকে আমার মনে হয় যে বাংলাদেশে, বিশেষ করে শহরাঞ্চলে শাড়ির ব্যবহার কমে গিয়েছে। এর অবশ্য অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। শাড়ি পরে চলাফেরা করা মুশকিল। বিশেষ করে বাসে বা মোটর বাইকের পেছনে বসে যাদের যাতায়াত করতে হয় তাদের জন্য শাড়ি খুব সুবিধাজনক পোশাক নয়। তাছাড়া ধুয়ে-ইস্ত্রি করে শাড়ি…
-
ফ্লাশফিকশন’ : কল্পকথার নতুন প্রচেষ্টা
ফ্ল্যাশফিকশন : পঁচিশ তারা ঝলকের দ্যুতি মোহিত কামাল ষ বিদ্যাপ্রকাশ ঢাকা, ২০২৬ ষ ৪০০ টাকা পঁচিশ তারার ঝলকের দ্যুতি পাঠককে দেখানোর সময় (পড়ুন পড়ার সময়) কথাশিল্পী মোহিত কামালের ‘ফ্লাশফিকশন’ সৃষ্টির প্রচেষ্টাকে, শব্দটির সব অর্থসহ শ্রদ্ধা জানাতেই পারি। তাঁর শ্রমিকতার নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। কারো কারো কাছে তাঁর কাজের ফল যথার্থ মনে না-ও হতে পারে, না…
-
সংগীতের বিচিত্র ব্যাপ্তি
সংগীতালোকের পথে সাইম রানা ষ কথাপ্রকাশ ঢাকা, ২০২৬ ষ ৪০০ টাকা সংগীতকে কেবল নন্দনতত্ত্ব বা পরিবেশনা-কলার গণ্ডিতে না রেখে ইতিহাস, সমাজ, সংস্কৃতি, নৃতত্ত্ব, শিক্ষা ও রাজনীতির বিস্তৃত প্রেক্ষাপটে বিশ্লেষণ করে এমন গ্রন্থ বাংলাদেশে কম। এই প্রেক্ষাপটে কবি, সংগীত পরিচালক, গবেষক সাইম রানার সংগীতালোকের পথে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এ-গ্রন্থে সংগীতবিষয়ক দশটি প্রবন্ধ সংকলিত হয়েছে। গ্রন্থের ভূমিকায়…
