August-September 2026

  • আমি তবে ভালোবাসি কাকে?

    কোনোকিছু নয় আর পুরোপুরি মনের মতন আত্মীয়-স্বজন সব পরাক্সমুখ, তাই করি কথোপকথন একান্তে, নিজের সঙ্গে। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বা অন্তরঙ্গ হৃদয়ের খোঁজে করি না ভ্রমণ বা করি না মায়ামৃগ বনে অন্বেষণ। বুকের বোতাম খুলে ঢুকে পড়ি গূঢ় অন্তর্দেশে ঔদাস্যপ্রবণ এক বাউলের বেশে কখনো তা অন্তহীন অতল সাগর সেইখানে আছে কত বর্ণময় ঘর কাঠামো-বিহীন – থাকি রাত্রিদিন।  কখনো…

  • মিথ্যারও চায় নতুন জামা

    সমগ্র পৃথিবী ঝুলিয়ে রেখেছি বুকের বারান্দায় গোপনে শিখে নিয়েছি শেকড় কাটার কৌশল, রোদে পোড়া বৃষ্টিতে ভেজা স্বপ্নগুলো ছুড়ে দিয়েছি কৃষ্ণগহ্বরে এত সব কর্মকাণ্ডের শেষে জানতে ইচ্ছে করে ‘কেন বাসা বুনে বাবুই পাখিটি’ – ভাবতে ভাবতে জোনাকির আলো নিভিয়ে ঘুমোতে গেলাম – স্বপ্নে যদি কিছু রাজা-উজির মারা যায়, কাল ভোরে গল্পের কৃষকের মতো                     ‘সব ভাত…

  • হৃদ‌য়ের হাড়

    জল ও আগুনের সংসারে উদ্বৃত্ত আগুন গিলে খায় হৃদয়ের হাড়। বিবর্ণ স্মৃতির ‌ বিভ্রা‌ন্তিও কম নয়। মৃত ফুলের অপূর্ণতা বর‌ফের শাদা জ‌লের মতো অস্পষ্ট। মøান হাওয়ায় ভে‌সে বেড়ায় দূরবর্তী দেয়ালের গল্প। শহ‌রের উপক‌ণ্ঠে লোভার্ত রমণীর হা-মুখ শেকড়স‌মেত উপ‌ড়ে ফে‌লে মায়া, সম্প‌র্কের চাকা। হায়! বু‌নোফুল রূপকথার গল্প শোনা‌তে এ‌সে‌ছিল যে অপরা‌হ্ণে … তার কা‌ছে জগৎ সংসার…

  • অচিনকুমার

    তুমি কি কাজলরেখা? হেরে গেছ দাসির নিকট তোমার প্রেমের জলে স্নান সেরে রাজার কুমার চলে যাচ্ছে ভিনগ্রহে, রাতভর মন্থর শকট মায়াবি লণ্ঠন এক দিচ্ছে তার আঁধার পাহারা তোমার চোখের নিচে গোধূলির কালি, ধূলি ওড়ে স্খলিত নক্ষত্র, পুড়ে গেছে নদী, ভস্মকন্যা তুমি আল্পসের হিম, মথুরার কান্না, একা হুতাশন প্রেম কি অলঙ্ঘ্য দূর? তুমি এক উপবাসভূমি সমস্ত…

  • স্কারলেট জাহাজ

    মেটাফোরিক জাহাজ সমুদ্রকে ভিন্ন ভিন্ন রূপকশোভা                                                দেখায়। আকাশ ছাড়ল – তখন কি ট্যাঙ্কশিপ ছিল না? হয়তো স্টেইনলেস মালহার ছিল, কাপতানও! কারও কারও কাছে সিম্যান মাত্রই উল্লাসরোগে                                             অভিযুক্ত – এমন দশা ছিল বলেই কি স্পেসিফারের সঙ্গে                                             মতবিনিময় খেলতে গিয়ে ওই প্রণালি ছিটকে এই পথে এসে                                     লিলুয়া মাখাচ্ছিল? নীল নেট্রন ভেঙে আমরা যেখানে…

  • রেক্যুয়েম

    আজ রাতে মৃতদের কথা ভেসে আসে দূর থেকে তাদের অস্ফুট আওয়াজ গড়িয়ে পড়ছে জীবনভূমিতে মেঘের ফাঁক থেকে কারা যেন ফিসফাস করে গাইছে রেক্যুয়েম পাপড়ির ভাঁজ থেকে উথলিত গন্ধ আজ ইশারা ছাড়াই ফুল্ল অবসানের কথা বলে। একটি কুকুরজীবন নিয়ে গড়িয়ে চলেছি কুকুরদিনের দিকে কত চৈত্রকাল পেরিয়ে, কত ফুলফোটা বসন্তের বিজনতা আলিঙ্গন করে, এসেছি ঋতু কালের প্রান্তরে!…

  • নিজেকে হারিয়ে

    কিছু জিনিস ফেলে আসা ভালো সব নিয়ে এলে স্বার্থপর মনে হয় মনে হয় পেছনে পেছনে কেউ বলছে : পৃথিবীর সবকিছুকে প্রয়োজনীয় ভেবে এই যে যান্ত্রিক একটা লোক, আহা বেচারা জীবনের ভার বইতে বইতে বিধ্বস্ত তার করুণা প্রয়োজন! কিছু জিনিস হারিয়ে যাওয়া ভালো না হারালে বোঝাই যায় না কোনটা দরকারি আর কোনটা কেবলি মাথার বোঝা! কখনো…

  • তৃষ্ণা ও সন্তাপ

    আমার অসতর্ক পথ কীভাবে পৌঁছে যায় তোমার তৃষ্ণার্ত গিরিখাতে যেমন বসন্তস্নানের ফোঁটা স্খলনে নেশাতুর থাকে অনুপুঙ্খ রোদের ভেতর দিন ফুঁড়ে রাত নেমে এলে তোমার গিরিখাতের শৃঙ্খলে পুড়ি আমি, আমার অসতর্ক পথ জেগে উঠি আগুন-শরীরে ভেতরে বাঘিনী, রক্তলোলুপ চোখ শুধু তোমাতেই বিঁধে থাকে

  • পরিভ্রমণ

    তথ্য গোপনের দায়ে উৎসব স্রোতে ভাসছিল জলের উপত্যকা; বিপর্যয় ঠেকাতে রেশমমসৃণ হাত অবিরাম সন্ধ্যার কাল – দৃশ্যগত পিতা তড়িঘড়ি পাঠালেন উপহার; একটি বৃষ্টিসুষমা প্রকল্প বিষয়টি ব্যক্তিগত – বুঝলাম তারও রয়েছে ডালপালার টান। কল ও কলত্র’র প্রভাবে বিস্তারিত শাখা-প্রশাখা ধুয়ে – কালো, নীল, সবুজ, মেরুন সাদা-সাদায় দুর্মর-দুরন্ত দুলদুল ঘোড়া তিন তালের সুর-শেকড়ের সন্ধান … অনুমেয়, সে…

  • ক্রমাগত

    ক্রমাগত নাগালের বাইরে চলে যাচ্ছে সব পথ ভাগ হয়ে যাচ্ছে নানাদিকে। নানাভাবে ব্যবহৃত হচ্ছে পথের ঠিকানা – এখন এই দুপুরে – পথে পথে চিৎকার-হাঁক-ডাক জীবনের নানা ছলনায় নানাভাবে মানুষ এঁটেছে নানান মুখোশ বাইরে কুয়াশা-মলিন মাঘের আকাশ এই সকালে রোদ চলে যাচ্ছে তরতর করে নাগালের ওপারে – এই মেট্রোপলিটান শহরের সবকিছুই এখন নাগালের সীমার ওপারে শেয়ার…

  • হাইজেনবার্গের কোয়ান্টাম অনিশ্চয়তা  – একটি দার্শনিক জিজ্ঞাসা

    হাইজেনবার্গের কোয়ান্টাম অনিশ্চয়তা – একটি দার্শনিক জিজ্ঞাসা

    ভূমিকা ‘কোয়ান্টাম’ শব্দটি দিয়ে বোঝানো হয় পদার্থ শক্তি শোষণ বা নির্গমন করে বিচ্ছিন্ন প্যাকেট বা ‘কোয়ান্টা’ (quanta) হিসেবে। পদার্থবিজ্ঞানে এর ব্যবহার এসেছে জার্মান শব্দ ‘quant’ থেকে, যা আবার একটি ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ ‘কতটা’ বা ‘পরিমাণ’। ১৯০০ সালের দিকে ম্যাক্স প্লাঙ্ক এবং পরবর্তীকালে আলবার্ট আইনস্টাইনের মতো পদার্থবিজ্ঞানীরা ব্যাখ্যা করতে শুরু করেন কেন পারমাণবিক…

  • কাল

    কাল

    উনিশ কমলরানি গায়ে আগুন দেবে মাঘ মাসের শেষদিককার এক সন্ধ্যায়। শীত যাই যাই করেও যাচ্ছিল না। কোনো কোনো রাতে শিশির এত নিবিড় হয়ে ঝরে, গাছের পাতায় পাতায় এমন করে জমে থাকে, সকালবেলার আলো ফুটে ওঠার অনেকক্ষণ পর পর্যন্ত টুপটাপ টুপটাপ করে ইলশেগুঁড়ি বৃষ্টির মতো অনেকক্ষণ ধরে ঝরতে থাকে। গৃহস্থের উঠোনপালান স্যাঁতসেঁতে। হঠাৎ করে তাকালে মনে…