February 2005

  • মৃণাল সেনের পৃথিবী

    Always Being Born Mrinal Sen Stellar Publishers Nwe Delhi, 2004 Rs. 395 আক্ষরিকভাবেই এই শিরোনামটি মৃণাল সেনের স্মৃতিকথা সম্পর্কে কোনো আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য। একবার চলচ্চিত্র-নির্মাণের জগতে নিজের স্থানটি খুঁজে পাওয়ার পর থেকেই গোটা পৃথিবীর চলচ্চিত্রশিল্পকে আপন করে নিয়েছেন এই চলচ্চিত্র-নির্মাতা। চলচ্চিত্রের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়িয়েছেন তিনি। আজও বেড়াচ্ছেন, এই…

  • সুরসাধনার কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ

    Ustad Alauddin Khan/ The Legend in Music Mobarak Hossain Khan Sterling Publishers Private Limited Nwe Delhi, 2002 Rs. 175 ‘জীবনের শেষপ্রান্তে পৌঁছেও সুরের নাগাল পেলাম না’ Ñ কথাগুলো বলেছিলেন ভারত উপমহাদেশের সংগীত-জগতের এক কিংবদন্তি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। সংগীত অতি প্রাচীন, গাছ আগে না বীজ আগে Ñ এমন বিতর্কের মতোই সংগীতকে নিয়ে প্রতিষ্ঠিত আছে আরেকটি বিতর্ক।…

  • শূন্য ঠিকানার ইতিবৃত্ত

    ঘর নাই নাসির আলী মামুন মাওলা ব্রাদার্স, ঢাকা, ২০০১ ১৫০ টাকা ইংরেজি ‘ঘর’ শব্দটির অনেক অর্থ পাওয়া যায়। ‘ঘর’ Ñ শেল্টার, ডুয়েলিং, প্লেস ফর ডমেস্টিক লাইফ অথবা অ্যা লাইন অব অ্যানসেসর্টস। আবার বাংলায় যা ‘ঘর’, ইংরেজিতে তা ‘হাউস’, স্ক্যানডিনেভিয়ার ‘হাস’ Ñ এভাবে ভিন্ন ভাষায়, ধ্বনিতত্ত্বে ‘ঘর’-এর সকল ভিন্নতা কেবল একটি পরিসরকেই চিনিয়ে দেয়, সেটি মানুষের…

  • কাজী মোতাহার হোসেনের স্মৃতিকথা

    স্মৃতিকথা কাজীমোতাহারহোসেন নবযুগপ্রকাশনী, ঢাকা, ২০০৪ ১৪০টাকা বার্ট্রান্ড রাসেলের দর্শন-বিষয়ে আলোচনা করতে গিয়ে Alan Wood বলেছিলেন, ‘Russell’s work cover so maû different subjects that there is probably no single living person equipped with a sufficiently through knowledge of them all to write an adequate commentary – with the exception, of course, of Russell himself.’ এই ধরনের…

  • টোকি ও থেকে রাসবিহারী বসুর একান্ত সচিব

    বাংলার বিপ্লবী রাসবিহারী বসু জাপানে এসেছিলেন মাথার ওপর ঝুলে থাকা ব্রিটিশ ভারতের গ্রেফতারি পারোয়ানা নিয়ে। ১৯১১ সালের ডিসেম্বর মাসে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সংগত কারণেই আÍগোপনে থাকতে হয়েছিল বিংশ শতাব্দীর সূচনালগ্নের সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িত বিশিষ্ট এই ব্যক্তিত্বকে। বড়লাটকে হত্যার অপরাধে অভিযুক্তদের মধ্যে একে-এক এগারোজন পুলিশের হাতে ধরা পড়লেও…

  • আজকের জাদুঘর ও কিছু প্রসঙ্গ

    ইউরোপের শহরগুলোতে একসময় সব বিল্ডিং ছাড়িয়ে চোখে পড়ত সুউচ্চ ও বিশাল ‘রোমানেস্ক’ বা ‘গথিক’ গির্জাগুলোর নিখুঁত কারুখচিত স্থাপত্য-সৌকর্য। এসব নির্মাণে অনুপ্রেরণা জোগাত প্রচণ্ড ধর্মীয় বিশ্বাস ও নগরবাসীর স্বতঃস্ফূর্ত অর্থায়ন। মধ্যযুগের ঈশ্বরকেন্দ্রিক চিন্তা ও কর্মকাণ্ড থেকে রেনেসাঁ যুগে মানুষকেন্দ্রিক চিন্তা ও কর্মকাণ্ডের উদ্ভবের ফলে ইউরোপের সমাজ বিশ্বাসের যুগ পেরিয়ে যুক্তি-বিজ্ঞানের যুগে পদার্পণ করে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি…

  • মৌলিক সংগীত ও যৌগিক সংগীত

    বক্ষ্যমাণ প্রবন্ধের মধ্যে একটা প্রস্তাবনা আছে। সেটিই প্রথমে বলে নিই। কাব্যসংগীতের স্বকীয়তা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন Ñ সেটি সুরেরও নয়, কথারও নয়, সুর ও কথার প্রকৃষ্ট মিলনের (ভূমিকা, সুর ও সঙ্গতি, পৃ ১৯ ধূ.র. তৃতীয় খণ্ড)। ধূর্জটিপ্রসাদ আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, কথা ও সুরের মিলনের কালে একটি নতুন রস উৎপন্ন হয়, সেটি কথারও নয়, সুরেরও নয়…

  • পর

    তেরো ইংলিশ রোডের কাছাকাছি এসে আবার জ্যামে আটকালো মাইক্রোবাস। লালুবাবু আধোশোয়া হয়েছিলেন, সোজা হয়ে বসে এদিক-ওদিক তাকাতে লাগলেন। ও খোকন, এইটা কোন জাগা? যতবারই প্রশ্ন করছেন লালুবাবু ততোবারই অতি বিনয়ী ভঙ্গিতে পেছন ফিরে তাকাচ্ছে খোকন। এখনও তাকালো। এইটা দাদা ইংলিশ রোড। বামদিককার রাস্তাটা সোজা চইলা গেছে ধোলাইখালের দিকে। তয় এখান থিকা কিছুদূর যাওনের পর বামদিকে…

  • মানুষ, মানুষ!

    ॥১৩॥ মেমারি থেকে আমার ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাওয়ার, শক্তি বললো, আগে চলো কেন্দুলি। কালকেই সেখানে জয়দেবের মেলা। সারা রাজ্যজুড়েই এই সময় আসে মেলা, কিন্তু কেঁদুলির মেলা একেবারে অনন্য। এ শুধু বাউলদের মেলা। অনেকগুলি তাঁবুতে জমে বসে যায় বাউলদের আখড়া। ইচ্ছেমতন যাওয়া যায় যে-কোনো আখড়ায়, একপাশে বসে পড়লে কেউ-না-কেউ এগিয়ে দেয় গাঁজার কল্কে। বাউল গানের সঙ্গে…

  • নিভৃতচারিণী একাকী এলফ্রিয়েদা

    ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক বইমেলায় একটি পত্রিকার স্টলে হঠাৎই চোখ পড়েছিল জার্মানির প্রথম সারির দৈনিক পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনের প্রথম পাতায় ২০০৪ সালের সাহিত্যে নোবেল জয়ী এলফ্রিয়েদা ইয়েলিনেকের বিশাল একটি রঙিন ছবির ওপর। দেখেছিলাম আর্ত দুটি নীল চোখ Ñ খানিকটা বিষাদমাখা। টুকটুকে লাল রঙের লিপস্টিক দিয়ে পাতলা ঠোঁটদুটি নিখুঁতভাবে আঁকা। চৌকো মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে কপালের ওপর থেকে…

  • ইসিয়েনিন্

    বিদায়, হে সখা, বিদায়ের ক্ষণ মানো, হে প্রিয় আমার, বুকেরই মধ্যে রবে। এ-বিদায় সে তো ললাটলিখনই জানো নিশ্চিত ফের কোনোখানে দেখা হবে। বিদায়, হে সখা, বাড়াবো না হাত, কব না ক’ বরাভয় খেদ করো না ক’, মোছো ললাটের শোক, – মৃত্যু জানো তো নতুন কিছুই নয়, তবে বাঁচাটাও Ñ নতুন বলে না লোক। আট লাইনের…

  • ওরখান পামুকের স্নো রাজনৈতিক অভিজ্ঞতার সাহিত্যিক রূপান্তর

    আধুনিক তুর্কি সাহিত্য সম্পর্কে আমরা সামান্যই জানি। ১৯২০-এর দশকে কামাল আতাতুর্কের সরকারের পৃষ্ঠপোষকতায় আরবি ভাষা ও ব্যাকরণ ভারাক্রান্ত তুর্কি ভাষার সংস্কার হাতে নেয়া হয় এবং ক্ল্যাসিকাল জটিল তুর্কি ভাষাকে নিত্যব্যবহার্য মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসা হয়। বস্তুত তুর্কি আধুনিক সাহিত্যের আবির্ভাব আর আধুনিক তুর্কি ভাষার আবির্ভাব সমকালীন ঘটনা। তুর্কি আধুনিক সাহিত্যের পথিকৃৎ খালিদা এদিব, ইয়াকুব…