February 2005

  • ওল্ড মাস্টার্স-ইয়াং ভয়েসেস প্রবীণ ও নবীনের মেলা

    ধারণাটি মন্দ নয় – এই উপমহাদেশে যাঁরা চিত্রকলার চর্চা করছেন, তাঁদের মধ্যে যাঁরা প্রবীণ এবং স্বনামে প্রতিষ্ঠিত -অর্থাৎ যাঁরা ওস্তাদ, মাস্টার্স – তাঁদের সঙ্গে যারা নতুন এবং নিজেদের প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তাদের কাজের উৎকর্ষ, চিন্তার নতুনত্ব এবং শৈলীর অভিনবত্বের কারণে, তাদের কাজ একই সঙ্গে, একই ছাদের নিচে প্রদর্শন করা। এ কাজটি আগে বিচ্ছিন্নভাবে হয়েছে, নানা…

  • আকার ও আভাসের সূত্র

    হালিমুল ইসলাম খোকন কাজ করেন সিরামিক্স ও পেইন্টিং নিয়ে। সিরামিক্সের কাজ একটি স্বতন্ত্র সংবেদনার কাজ। এক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতার স্থানটি সাধারণত গুরুত্ব পেয়ে থাকে। এদেশের চিত্রকলায় সিরামিক্স শিল্পের স্থানটি এখন পর্যন্ত শিল্প হিসেবে সে-রকম প্রতিক্রিয়া তৈরি না করতে পারলেও অনেকেই চর্চা করে চলেছেন। সেক্ষেত্রে কিছু প্রচলিত গৎবাঁধা ভঙ্গির চর্চাই এখানে হয়ে থাকে। এছাড়া এ মাধ্যমে কাজ…

  • বিন্দু-রেখার সংলাপ

    শিল্পী ফকরুল ইসলাম কাজ করেন ইমেজ নিয়ে। ইমেজ মূলত প্রকৃত বস্তুর অবভাসকেই বোঝায় বা ইঙ্গিত করে। ফলে ফকরুল ইসলাম অবভাসনির্ভর চিত্রকলার চর্চা করে থাকেন। ইঙ্গিতময় এই চিত্রধারার রেখা-রঙের পরিধি বহু অর্থে বিস্তৃত থাকে। যার ফলে মনে হয় অর্থের যে-প্রচলিত অর্থ আমরা ধারণ করি সেই ধারণ বস্তুর সঙ্গে এই উৎপাদিত বস্তুর মিলন বা সংঘাত হয়ে থাকে,…

  • বাংলাদেশ ও ভারত-শিল্পীদের যৌথ চিত্রপ্রদর্শনী

    গত ডিসেম্বরের শেষ দিনের ঠিক একদিন আগে থেকে এ বছরের প্রথম মাসের ১০ তারিখ পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন চিত্রশালায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিস্থানীয় যশস্বী শিল্পীদের বন্ধন নামে একটি চিত্রকর্ম-প্রদর্শনী হয়ে গেল। সাউথ এশিয়ান কম্যুনিটি অফ আর্ট অ্যান্ড কালচার নামক প্রতিষ্ঠান সাকাক, শিল্পী মাকসুদুল আহসান যার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য, তাঁর ঐকান্তিক উৎসাহ এবং কর্মোদ্যোগে বিশেষভাবে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ…

  • বনসাইয়ের স্বপ্ন

    সন্ধ্যার পর হালকা বৃষ্টি-হাওয়ায় বনসাইয়ের মাথাগুলো হিহি কাঁপে। বৃষ্টি-অন্ধকার গাঢ় হতে ক্ষুদে ডালপালা-পাতায় ঝড়টা ওঠে। বামন-বামন শরীরের অন্ধিসন্ধি থেকে আড়মোড় ভাঙার কটকট আওয়াজ সুরে-বেসুরে বাজে। আতিক দেখে, বামনগুলো গা-গতরে চওড়া হচ্ছে, লম্বা, ঢ্যাঙ্গা হচ্ছে, আর ধেইধেই জুড়ে চার-পাঁচ তলা বাড়িঘরের মাথা টপকে আকাশ ধরে ফেলছে। এ সময় তাদের গাট্টা-গোট্টা কাণ্ড থেকে, ডালপালা-পাতার পাহাড় থেকে সবুজ-কালচে…

  • পাগলদের মেয়ে

    রাত বারোটার কিছু পরে সে চুপিসারে বিছানা থেকে নেমে হেঁটে গেল বসার ঘর অব্দি। তারপর জানালা ঘেঁষে দাঁড়িয়ে বড় করে শ্বাস নিল একবার। তার নিজেকে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক প্রেতিনী বলে মনে হলো যেন! খুব অল্প, অল্প সরালো সে পরদাটা Ñ নাহ্, রাস্তার ওপারে কেউ নেই! কেউ নেই গাছটার তলায় বা কফি শপটার পা-দানিতে। কেউ…

  • সুখ-বিষয়ক জটিলতা

    লুকোচুরি খেলার প্রবণতা তার জন্মগত, নাকি লোকভয়ে সমাজের চাপে এটা বেড়েছে, স্বাতী ঠিক জানে না। শৈশবে সবশিশুই তো এরকম খেলার আনন্দে মাতে। স্বাতীরও খুব ভালো লাগত। ধরা পড়ার ভয় এড়াতে কুকুর, বিড়াল, ইঁদুর, এমনকী ভূত থাকতে পারে Ñ এমন স্থানেও লুকাতে দ্বিধা করত না। আবার লুকিয়ে অনেকক্ষণ দম বন্ধ অপেক্ষার পর ধরা দেয়ার জন্যে ছটফট…

  • আলেয়া মঙ্গল

    শীতের ভোরবেলায় যখন কাঁকরপাতা গ্রামের মানুষ নানা কাজে বের হয়, তারা দেখে বড় অশ্বত্থ গাছটার নিচে শতছিন্ন কাপড় পরা একজন মানুষ এলিয়ে পড়ে আছে। লোকটার চুলগুলো জটপাকানো, শরীরে অভুক্ত থাকার চিহ্ন, চোখ দুটো বোজা। মানুষ কাছে গেলে তার গোঙানির শব্দ শুনতে পায়। এমনটা তারা আগেও করেছে, তাই মুড়ি-চিড়া নিয়ে আসে লোটাভরা পানির সঙ্গে। হয়তো যেসব…

  • এঁটো

    বড় বড় ভাবের কথা মাথায় না আনাই ভালো। বললেন গৌতম বাবু। বলেই বললেন, আসুন, আমরা কী করছি কেউ তো জানে না। টিফিনে বেরিয়ে এই আধঘণ্টা আপনাতে-আমাতে ভালোই কাটে, কী বলেন! তা কী খাবেন বলুন। আমরা যা খাব, ওকেও তাই দেবো। ঠিক তো? পাকা পেঁপে কেমন লাগবে বলুন তো! ভালো না! বেশ ভালো। দেখবেন কেমন করে…

  • গাছ হতে চাওয়া

    অপর্ণাকে নিয়ে গল্প লেখার কথা যখনই মনে হয়েছে, তখনই কোনো-না-কোনো কারণে পিছিয়ে দিয়েছি। ভেবেছি, না, এখন নয়, আরো কিছু ঘটবে, আরো কিছু দেখার আছে। মানুষের জীবন খুব দীর্ঘ হয় না। একটা নতুন বাড়ি উঠলে, সেই বাড়িতে গৃহপ্রবেশ করে ঢোকেন বঙ্কুবাবু, কুড়ি-পঁচিশ বছর এ-ঘর থেকে ও-ঘর, ও-ঘর থেকে বারান্দা ঘুরঘুর করে, বাগানে গাছ লাগিয়ে আবার গাছ…

  • পঁচিশ পত্র

    আবুল ফজলকে লেখা এম. ফাতেমা খানম, ফজিলাতুন্নেসা, জসীমউদ্দীন, সুফিয়া এন হোসেন, আনোয়ারা বাহার চৌধুরী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, আবদুল কাদির, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, জাহান-আরা খান ও কাজী আবদুল ওদুদের অপ্রকাশিত পত্রসম্ভার। উদারনীতিক ভাবুক লেখক আবুল ফজলের (১৯০৩-৮৩) পারিবারিক কাগজপত্রের মধ্যে তাঁকে লেখা সেকালের লেখক ও শুভার্থীদের কিছু চিঠিপত্র পাওয়া গেছে। এখানে এগারোজনের পঁচিশটি অপ্রকাশিত পত্র গ্রথিত…

  • ঢাকার বটতলা ও হরিহর নন্দী

    উনিশ শতকের শেষার্ধে, ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন হরিহর নন্দী। এ মন্তব্য শুনে নিশ্চয় অনেকে অবাক হবেন। কারণ, আমি নিশ্চিত হরিহর নন্দীর নাম অধিকাংশ সাহিত্যসেবী শোনেননি। অবশ্য, এর একটি কারণ, হরিহর ‘অভিজাত’ লেখক ছিলেন না। যেমন ছিলেন সেই সময়ে, কৃষ্ণচন্দ্র মজুমদার বা কালীপ্রসন্ন ঘোষ। আমরা যাকে আজ ‘বটতলা’ বলি সেই বটতলার লেখক ছিলেন হরিহর…