February 2005

  • জয়দ্রথ

    একটি অসংগঠিত শুভশক্তির বিরুদ্ধে একটি সংগঠিত অশুভশক্তি যখন লড়াই চালায়, তখন তখন একা সেই কাজ করা যায় না। যাঁরা নিরন্তর অপরাধ করেন Ñ তাঁরা যদি গুণ্ডা, বদমাশ বা পাকা অপরাধীও হন, তিনি তাঁর ব্যক্তিগত অপরাধের সাফল্য ধরে রাখার জন্য নেতৃত্ব দিতে পারেন অবশ্যই, কিন্তু তাঁরও নিজস্ব একটা দল থাকে, গোষ্ঠী থাকে এবং তাদের মধ্যেও কিছু…

  • গাব্রিয়েল জাইদের কবিতা

    পিছু নেওয়ার গান আমি বাতাসও নই, গানও না, বরং রাডার, যে সব লক্ষ্য রাখে। আমি পানিও নই, রাডারও না, বরং সে, এ গানটা যে গায়। আমি স্বরও নই, কণ্ঠও না, বরং গানটাই। জানি না আমার পরিচয়, জানি না বলছি, শুধু তোমারই পিছু নিই। আশ্রমের নৈঃসঙ্গ বাঁচা ও ভাবার মধ্যে দরজাটা ভেজানো। দ্যাখা : হাট করে…

  • স্বপ্নকথা

    স্বপ্ন তো সামান্যই – জ্যোৎস্নাধোয়া টলমলে নদী : ঢেউয়ের শৈল্পিকচিত্র পালতোলা নৌকার বহর থাকবে দিগন্ত অবধি আর নাইওর ফেরায় গল্প বোনের বা আত্মজার ভাটি থেকে ক্রমশ উজানে মাঝির কণ্ঠে থাকবে আমাদের স্মৃতিসত্তা মর্মছেঁড়া ভাটিয়ালি গান। অথচ কোথাও আজ গান নেই আত্মহননের মতো সর্বনাশা বালুচরে আটকে গিয়ে নাইওরের নাও, মরুর উত্থানে মরা নদী দিগন্ত অবধি কোন…

  • স্থিতি-পত্র

    জীবন থেকে শিল্পে এসে আবার জীবনে যাই ফিরে শিঙ দুলিয়ে ছায়ারা সব দেখি নাচে সময় ঘিরে সময় বুঝি এখন কুল-ছাপানো দুঃসময়ের ঢল সুনামিতে অতল নিমজ্জিত নিজস্ব অঞ্চল নিজের বলে আর কিছু নেই ফাঁকা স্থিতি-পত্রের ভাঁজে পান্তা-নুনের ক্লিষ্ট যোগাড়-যন্ত্রে আজ বারোটা বাজে দিন-বারোটা রাত-বারোটা সবই অন্ধ একাকার চলার পথের প্রান্তে কিন্তু আজও পাইনি দেখা তার দেখা…

  • ও আবছায়া

    কত দূর দিয়ে তুমি চলে যাও ছুঁতে পারি না মুখচোখ বুঝতে পারি না অধরা তুমি দূরান্তে পাখির ডানার মতো আবছা মিলিয়ে যাও তুমি আছ, না নেই এ বিভ্রম ঘোচে না ধান রুইতে যত্ন করতে বর্ষ যায় সমস্ত ধানের ক্ষেত পোকামাকড় ও পাখির হাত থেকে বুক দিয়ে আগলাই আমি মায়া পেতে রাখি মাঠ-ভর বাতাস ঢুকতে পায়…

  • ইতিহাস ও রাক্ষস

    ইতিহাস কাদা, সত্য ডুবে যায় পাঁকে মরুভূমি অন্ধকার, ধূসর ঝড়ে বালুচাপা পড়ে ডুবে গেছে প্রবল সিংহাসন। কে জানে কোন প্রত্ন হামাম থেকে ভেসে আসে রাজকুমারীদের দুরূহ গান জ্যোতিষীর অমর পঙ্ক্তি ছিঁড়ে ফেলে উন্মাদ নৃপতি অট্টহাসিতে ফেটে পড়েছে, মধ্যরাতে কবির ফাঁসি হয়ে যায় অন্ধ দরবেশ পথ ভুলে ঢুকে গেছে বনে। কবির নাম জানলো না নতুন দুনিয়া…

  • পেপারওয়েট

    টেবিলের ওপর একটা পেপারওয়েট বহুদিন তার কোনো কাজ নেই নেই দায়দায়িত্বও নিজের নিঃসঙ্গতার বুকের ওপর চেপে বসে আছে সটান জানালার বাতাসে পাতাবাহারের পাতাগুলোকে যখন কেঁপে উঠতে দেখে মন খারাপ লাগে তার আমি পেপারওয়েটটার এই অস্থিরতার মানে বুঝি তাই পেপারওয়েটটাকে কিছু কাজ দিতে চাই কাউকে চেপে ধরে রাখার কাজ কারো বুকের ওপর চেপে বসে থাকার দায়িত্ব…

  • অপাবৃতের ডায়েরি

    এক চরমে পৌঁছেছিল আত্মবিশ্বাস। স্মৃতি নয়, অভিব্যক্তি ছিল উচ্চাকাক্সক্ষার। জলের কাছে পৌঁছে যে প্রতিবিম্ব দেখেছিলাম, এতদিন পর বুঝতে পারি নিজের ছিল না। এভাবে কেন জলও তাহলে ঠকিয়েছিল আমাদের? আমরা তো নিজেদের চিনেছি ওই প্রতিবিম্ব দেখেই। কত অনায়াসে এখন অস্বীকার করতে পারি সবকিছু। আত্মবিশ্বাস ভেঙে যেতে সময় লাগে বাইশ সেকেন্ড। ঠিক আগের মুহূর্তে আত্মবিশ্বাস যখন চরমে,…

  • স্মৃতিবিষয়ক পঙ্ক্তিগুলো

    স্মৃতিরা দুষ্টু, শীতে কুয়াশায় তারা যেন বাড়ে পাতাঝরা জুড়ে ফোঁপায়, আমার ঘাড়ে স্মৃতির মতন! বার্লিনে তুমি হলে বিস্মিত গেলাম না কেন একুশের ফাংশানে বর্ণমালার মিছিলেও যেন সুবাস তোমার ঝরেছিল খুব – শুধু গানে, মনে মনে। কী করো এখন? দূরে তুমি খুব – স্মৃতির বাড়িতে প্লাটফর্মের ব্যথাতুর ট্রেনে, কী ফাঁকা গাড়িতে খুব জ্বরে, ভোগে কারা? (রিল্কে…

  • আমার ছেলে মিহির

    যতোবারই স্থির করি ছেলেটাকে বলবো না কিছু তার চেয়েও অধিকবার বলে ফেলি তাকে এই মিহির এইদিকে আয় কি হয়েছে শুনি, যতোবারই তার কাছে যাই সে বলে মিথ্যে সবই মিথ্যে। কি সত্য, কি মিথ্যে, বলে না কিছুই তবু, তার কাছে গিয়ে জেনে নিতে চাই সত্য হোক, মিথ্যে হোক, তাকে আজ বলে যেতে হবে। মনে মনে ভাবি…

  • মণিপুর থেকে মাঝরাতে ফোন

    ১৯৯৫ সালে, দিল্লির শীতে, সাহিত্য অকাদেমির কবিতা পাঠে ইবম্চা সিং পাখির মতো বলেছিল : ‘আসুন, আমার বাড়িতে, মৈরাঙে’। মৈরাঙ, আ! মৈরাঙ কী অপূর্ব নাম, কে রেখেছিল গো? একটু দূরেই সেই হ্রদ – লোকটাক এশিয়ার সবচেয়ে সুন্দর হ্রদ। শিশুর মাঢ়ির মতো। বেশ্যার জন্মদাগের মতো পবিত্র। মাঝরাতে সেই মণিপুর থেকে ফোন আমি বললাম : কী হচ্ছে আপনাদের…

  • রক্তজয়

    সতেরো-আঠারো সই, বিশে মিল, ষাটে আঁট হ’লে খরা ভাঙে লাঙ্গলের ইষ্ – লোমে নামে ঝরা নুন, রৌদ্রে-মেঘে চাপান-উতোর পক্ষ বুঝে যক্ষ দেয় শিস্; শুক্লাযামে ঢেঁড়া পড়ে Ñ রাই-গম, ইক্ষু, গন্ধলেবু টানা কলে আলে দাগাদাগি – গাইটি বিয়োবে ব’লে আঘাটায় ঘড়া ভরে বিবি এঁটো হাতে গোলা ভাগাভাগি! জহরে শহর কাঁদে, গ্রামে ফোঁসে নায়রের সাঁকো ওড়া কাকে…