January 2005
-
এরনান্দো দে সোতোর গুপ্তধন
The Mystery of Capital Hernando de Soto Basic Books New York, 2000 $ 27.50 এ বইটি সম্পর্কে লিখতে শুরু করার আগে একটি ব্যক্তিগত কৈফিয়ৎ দেওয়া প্রয়োজন বলে মনে করি। এটি অর্থনীতি-সংক্রান্ত একটি বই। লিখেছেনও একজন বিখ্যাত অর্থনীতিবিদ। অর্থনীতি সম্পর্কে কলেজের পর এই আলোচকের কোনো আনুষ্ঠানিক পড়াশোনা নেই। শখের পড়া? সে-অবশ্য অন্য জিনিস। কাজেই অর্থনীতির কোনো…
-
অধরা মাধুরীর অর্কেস্ট্রা
বনলতা সেন ষাট বছরের পাঠ সৈকত হাবিব-সম্পাদিত কথাপ্রকাশ ঢাকা, ২০০৪ ১৫০ টাকা কোনো শিল্পের জিতটা তখনই হয় যখন একেবারে সাধারণ মানুষ থেকে বোদ্ধা/পণ্ডিত ব্যক্তি পর্যন্ত তাতে মেতে উঠতে পারেন। যেমন বিভূতিভূষণের পথের পাঁচালী, তারাশঙ্করের কবি। সাধারণ বোধের পাঠক দেখেন তার ভালোলাগার, আপ্লুত হওয়ার দৃষ্টিভঙ্গি দিয়ে; বোদ্ধা দেখেন বিষয়-আঙ্গিকের সমন্বয়, বিষয়ের ওপর লেখকের নিয়ন্ত্রণ, ইতিহাস সমাজতত্ত্বের…
-
তিন তরঙ্গের গল্প-কথা
দিনযাপনের দায় রফিকুর রশীদ মীরা প্রকাশন ঢাকা, ২০০৩ ৬০ টাকা ফেরার ঘর নেই দীলতাজ রহমান দিব্যপ্রকাশ ঢাকা, ২০০৪ ৮৫ টাকা স্বপ্নে দুঃস্বপ্ন শাকিলা হোসেন নারীকেন্দ্র ঢাকা, ২০০৪ ৮০ টাকা বাংলা ছোটগল্প কি মারা যাবে? Ñ আখতারুজ্জামান ইলিয়াস এমন ধরনের আশংকা ব্যক্ত করেছিলেন একবার। অবশ্য সেইসঙ্গে তিনি ভরসার কথাও বলেছিলেন। ছোটগল্প নিয়ে এমনতর আশংকা শুধু ইলিয়াসই…
-
উজ্জ্বল ও বর্ণিল মানুষদের কথা
কৃতীদের মুখ মতিউর রহমান সম্পাদিত প্রথম আলো ও অবসর ঢাকা, ২০০৪ ১১০ টাকা কৃ তীদের মুখ বইটির ভূমিকায় প্রথম আলো-সম্পাদক মতিউর রহমানের প্রথম কয়েকটি কথা হঠাৎ করেই অতীতের পাতায় চোখ বুলিয়ে নেবার অবকাশ করে দিল। তিনি লিখেছেন, ‘ইতিহাসের নায়কেরা কি কেবল অতীতেই বাস করেন? … আমাদের দুঃসংবাদলিপ্ত এ-দেশের অজস্র নেতির মধ্যেও কেউ কেউ জাতির আশার…
-
জীবনানন্দের কবিতার নান্দনিকতা
জীবনানন্দ/ কবিতার নান্দনিকতা মাহবুব সাদিক নবযুগ প্রকাশনী ঢাকা, ২০০৪ ১৬০ টাকা বাংলা কবিতায় জীবনানন্দ-ঘরানা গত আধা শতক ধরে অপরিমেয় পটভূমির মতো যেন Ñ প্রকাশ্যে প্রচ্ছন্নে বিস্তৃত হয়ে আছে। তাঁর উপমা, চিত্রকল্প, নিসর্গ-নির্ভর পরাপ্রাকৃতিক আলেখ্য, স্তরবহুল পরাবাস্তব-চিত্রায়ণের ঢঙটি আমাদেরকে নেশাগ্রস্তের মতো টেনে নিয়ে যায়। এ সত্ত্বেও বোধের আরোহণ-অবরোহণ-প্রশ্নের পাঠক-মীমাংসায় তিনি এখনো ‘দুরূহতম’ কবি। এ কারণেই কিনা,…
-
থিয়েটার উৎসব-২০০৪ সম্মাননা, মুক্তি ও অন্যান্য প্রযোজনায় সমুজ্জ্বল
উদ্বোধন ও সম্মাননা পর্ব থিয়েটার উৎসব বরাবরই ঢাকার নাট্যামোদীদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। নাটকের উৎসব তো হরহামেশাই হয়, তবে থিয়েটার গোষ্ঠী আয়োজিত থিয়েটার উৎসব অন্য সব উৎসব থেকে অবশ্যই কিছুটা আলাদা এবং বিশিষ্ট। আমরা স্মরণ করতে পারি ভারতের মধ্যপ্রদেশের পদ্মশ্রী তীজন বাঈয়ের অসাধারণ ছত্তিশগড়ি একক পারফরমেন্স পাণ্ডবাণীর কথা কিংবা কলকাতার নাট্যদল নান্দীকারের শিল্পী গৌতম…
-
বিভাগপূর্ব বাংলায় ঢাকাকেন্দ্রিক থিয়েটারচর্চা
বাঙালির নাট্যচর্চার ইতিহাস যেমন বিচিত্র তেমনি প্রাচীন। চর্যাপদেই নাটক ও অভিনয়ের তথ্য মেলে। তার থেকে বলা যায়, বাংলার নাট্যচর্চার ইতিহাস হাজার বছরের পুরানো। এই ইতিহাস একটি বিতর্ককে উসকে দেয়। বিতর্কটি হলো, বাঙালি কি কাব্যচর্চার পূর্বেই নাট্যচর্চায় আগ্রহী হয়? আপাতত এই বিতর্কের প্রসঙ্গ মুলতুবি থাক। আমরা আসি বাঙালির আধুনিককালের নাট্যচর্চার প্রসঙ্গে। বলাবাহুল্য, এই চর্চা কলকাতাকেন্দ্রিক। কলকাতাকে…
-
পর
বারো খোকন এলো দুটো বাজার পাঁচ মিনিট আগে। লালুবাবু জয়িতা আর ওয়াদুদ খান তখন দোতলার রেস্টুরেন্টে। চারজন মানুষের রাউন্ডশেফ টেবিলের একপাশে লালুবাবু জয়িতা আরেক পাশে ওয়াদুদ খান। খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তারপর কফির অর্ডার দেওয়া হয়েছিল। এইমাত্র কফি এসেছে। লালুবাবু এবং ওয়াদুদ খান দুজনেই কফিতে চুমুক দিয়েছেন। জয়িতা চা-কফি একটু ঠান্ডা করে…
-
মানুষ, মানুষ !
॥ ১২ ॥ চুঁচড়ো থেকে মেমারি এমন কিছু দূর নয়, তবু যেতে সময় লাগলো অনেকক্ষণ। মাঝে মাঝেই থামতে হলো। পুলিশের কর্তারা যে-পথ দিয়ে যায়, সে-পথের প্রত্যেক থানা আগে থেকেই খবর পেয়ে যায়। বড় রাস্তার মোড়ে মোড়ে অফিসাররা দাঁড়িয়ে থাকে। তারা স্যালিউট করে তো বটেই, গাড়ি থামিয়ে কাছাকাছি থানায় একবার পায়ের ধুলো দেবার জন্য অনুরোধ জানায়।…
-
দূরশ্রুত কোনো এক শঙ্খনাদের সন্ধানে
শঙ্খনাদ – ওসমান নামের চল্লিশ ছুঁই ছুঁই স্মৃতিভুখ এক চরিত্রের তার নিজ-গ্রাম নয়নপুরে ফিরে আসা ও মৃত্যুবরণ করার কাহিনী। ওসমান দশ-এগারো বছর বয়সে গ্রাম ছাড়তে বাধ্য হয়। তার বাবা-মাকে যে-রাতে জমি-জমার লোভে খুন করা হয়, সেই রাতেই সে গ্রাম ছেড়ে পালায়। দীর্ঘ সাতাশ বছর পর ওসমান নয়নপুরে ফিরে আসে। মাঝরাতে স্টেশনে নেমে কোথাও আশ্রয় পায়…
-
ঈশ্বর, আমার কোনো খেদ নেই
কর্নাটকি সংগীতের সম্রাজ্ঞী ভারতরত্ন মাদুরাই শানমুখবাদিবু শুভলক্ষ্মী গত এগারো ডিসেম্বর চলে গেলেন আটাশি বছর বয়সে। শুভলক্ষ্মীর নাম ইংরেজিতে লেখা হয় : গ. ঝ. ঝঁননঁষধশংযসর – বাংলা প্রতিবর্ণীকরণে এম. এস. সুব্বালক্ষমী। কিন্তু দক্ষিণ ভারতীয় নামের ইংরেজি প্রতিবর্ণীকরণের নিয়ম বাংলাভাষার ক্ষেত্রে প্রয়োগ করলে তা সবসময়ে অর্থবহ হয় না। অর্থসংগতির কথা বিবেচনা করে আমরা বাংলা বানানে তাঁর নাম…
-
মহাজাগতিক ক্যালেন্ডার
খুব বড় একটি সংখ্যা অনুভব করা সহজ নয়। পৃথিবীতে এমনকী আমাদের দেশেও আজকাল টাকার ছড়াছড়ি, আমাদের আশেপাশেই আমরা কোটিপতি দেখতে পাই। কিন্তু কোটি সংখ্যাটি কত বড়, সেটি কি অনুভব করা খুব সহজ? একটি উপায় হচ্ছে সেটিকে কোনোভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক আছে এরকম কোনোকিছুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা সবাই মনে করি টাকা খরচ করতে…
