January 2005
-
লিপি: দেয়ালের কান
আমরা এমন এক বাস্তবতার মধ্যে বসবাস করি, যার অর্থ বহুমাত্রিক এবং জটপাকানো । সভ্যতা যত জটিল হচ্ছে ততই হয়ে উঠছে বিতর্কিত। এই বিতর্কিত সভ্যতার ফলাফল কী? অসৎ রাজনীতি, যুদ্ধ, অভাব, টেকনলজির প্রতিযোগিতা, মার্কেট ফোর্স অর্থাৎ পুঁজিবাদের নিকৃষ্টতম উদাহরণের মধ্য দিয়ে প্রবাহিত হতে হচ্ছে আমাদের, যেখানে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে মনোবিকারগ্রস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা সবই নিয়ন্ত্রিত…
-
ইফতেখার স্পেসের খেলা
মানুষ জায়গা খুঁজে ফেরে। খোঁজে আবাসন, কাজের জায়গা, চায় নিরাপত্তা । অন্যের হৃদয়-জমিনে নিজের জায়গা নিশ্চিত করতে চায়। চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে তার ভালো লাগে উন্মুক্ত প্রান্তর, আবার চার দেয়ালের অভ্যন্তরে ফিরতেও উন্মুখ হয় তার অন্তর। মানুষ ভালোবেসে সংসার গড়ে, সংসার একাধারে হয়ে ওঠে তার সুখ ও অসুখের স্থান। অসুখের পাল্লা ভারি হলে সে…
-
রনজিৎ: মূর্ত-বিমূর্তের সম্মিলন
শিল্পী রনজিৎ দাসের বয়স আটচল্লিশ বছর । এর মধ্যেই তিনি পনেরোটি একক চিত্র-প্রদর্শনীর আয়োজন করেছেন । সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় চিত্রশালা শিল্পাঙ্গনে তাঁর একক চিত্র-প্রদর্শনী শেষ হয়েছে। এই শিল্পীর সৃষ্ট ছবির ভাষা, বিষয়, গঠন, শৈলী, রং-লেপন, বুনন, পরিসর-সজ্জা – সবকিছুই নতুন এক অভিজ্ঞতার সন্ধান দেয়। বাংলাদেশের শিল্পজগৎ বর্তমান সময়ে বেশ পরিপূর্ণ এক স্বয়ম্ভু এবং পৃথক পরিচয়ে…
-
অস্তিত্বের মুখমণ্ডল
কালিদাস কর্মকারের ‘এলুভাল ফেসেস-টু’ প্রদর্শনী সম্প্রতি উত্তরার ‘কায়া’ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। কালিদাস কর্মকার আমাদের দেশের চিত্রকলার একজন অতি গুরুত্বপূর্ণ শিল্পী। তাঁরচিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি ইমেজ ও দৃশ্যবস্তুর স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় বিশ্বাস করেন এবং সেভাবেই তাঁর নিজের মানস- জগৎকে বিনির্মাণ ও পুনর্র্নিমাণ করে থাকেন। তাঁর কাজে বিমূর্ত ভাষার যেমন সব্যাখ্যা রাখার প্রয়াস থাকে তেমনি ফিগারেটিভ চিত্রকলার…
-
হচ্ছে-হবে
পুরনো দিনের মজার কবিতা … হিতসাধিনী সভার চাঁদাচুরি কাণ্ড ছড়িয়ে পড়েছে আজ সারা ব্রহ্মাণ্ড। ছেলেরা দুভাগ হল মাগুরার কলেজে এরা যদি বলে বেল, ওরা লাউ বলে যে। চালতার ফল থাকে উভয়ের মাঝেতে, তারা লাগে দুদলের সভাভাঙা কাজেতে। … একটি বিখ্যাত, বহুপঠিত, সুদীর্ঘ ছড়ার সামান্য অংশটি দিয়ে এই নিবন্ধটি শুরু করলাম। কোনো হেঁয়ালি না করে সরাসরি…
-
নিবেদন
কোনো একটি উপন্যাসে আমি লিখেছিলাম, এদেশের পুরুষরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়। অর্থাৎ পুরুষরাই সক্রিয় আর মেয়েদের ইচ্ছে-অনিচ্ছে নেই, বাবা-মা যার সঙ্গে জীবনযাপন করতে বলেন তাকেই মেনে নিতে হয়। ব্যাপারটা কয়েক শ বছর ধরে চলে আসছে। যদিও তার আগের ইতিহাস এরকম নয়। তখন নারী তার স্বামী-নির্বাচনের অধিকার অর্জন করেছিল। একটা সময় ছিল যখন পুরুষরা নারীর…
-
মার্কিন কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট
আধুনিক মার্কিন সাহিত্যের অঙ্গনে রিচার্ড রাইট একটি বিখ্যাত নাম। শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ-নির্বিশেষে ঔপন্যাসিক, গল্পকার এবং কৃষ্ণাঙ্গ সমাজের মনস্তাত্বিক বিশ্লেষকরূপে রিচার্ড রাইটের স্থান অতি উচ্চে। তাঁর জন্ম ১৯০৮ সালের ৪ সেপ্টেম্বর, মিসিসিপির একটি তুলার খামারে। ক্ষুধার যন্ত্রণা ও চরম দারিদ্র্যের সঙ্গে তাঁর প্রত্যক্ষ পরিচয় একেবারে শৈশবকাল থেকেই। দেহের ক্ষুধার হাত থেকে মুক্তি পাবার পরও ১৯৬০ সালে পারীর এক…
-
ঘাস
আর কয়েক গোছা ঘাস হাতে পেলেই ছেলেটা ঘরে ফিরবে: এমনটা ভাবতেই, সে সুদূর দিগন্তের দিকে পা বাড়াল। দেখলাম তার সঙ্গে নদীর মতো মেয়ে সব গান গেয়ে উঠল পাহাড়ি ঝরনার প্রগাঢ় স্রোতের সুরে: তোমাদের দলে আজ আমি তবু শামিল হয়েছি – ক’খানা গান শুনবার মুগ্ধ ইচ্ছা মনে! আঘাতে ভয়ে ক্ষোভে রিরংসায় এ-পাড়ার সমস্ত যুবকের বাড়ি-ঘর তছনছ…
-
পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো ফুটে আছে
পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো ফুটে আছে বঙ্গদেশে – ঝ’রে যায় তারা প্রভুদের ইচ্ছায় বা অনিচ্ছায়; ফ্যাক্টরিতে ঝিকঝিক শব্দে একটানা কাজ হয় সূর্যোদয় থেকে তারপর সারাদিন উৎপাদনের খেলা বয়ে যায় বেলা । সন্ধ্যায় কুয়াশা দল বেঁধে এ শহরে নামে ছুঁয়ে যায় মাঠ-ঘাট-প্রান্তর ও নদী হৃদয়ের অন্তহীন কান্না নিরবধি । পোশাকশিল্পের মেয়েরা ক্লান্তির ভারে অবসন্ন – পথে…
-
ঘুণপোকা, স্মৃতিপোকা
প্রিয় আসবাবপত্র কুরে কুরে খায় ঘুণপোকা বাইরের কাঠামোর আড়ালে ভেতরে ভেতরে নিঃশেষিত হয় শৌখিনতার সমস্ত সৌকর্য – শূন্যতার অভিজ্ঞানকে ধারণ করে এক সময় ভেঙে পড়ে সব আবরণ । স্মৃতিপোকা শুরু করে গল্পের আয়োজন ফিরে আসে অতীতের বর্ণাঢ্য সময় শৈশবের সবুজ মাঠ, স্বচ্ছ জলের পুকুর ঘোমটাপরা বধূর মতো পৌষের কুয়াশাভরা ক্ষেত – স্মৃতিপোকা ঝুড়ি ভরে তুলে…
-
বিজ্ঞাপন
প্রতিমার মতো কোনো নদী দেখি না সুবাস ছড়ানো সেই ফুল দেখি না সড়কের মতো কোনো সুহৃদ-আপন নেই দেখি না থানকুনি পাতায় বৃষ্টির ছোঁয়া আদরের কোনো পউষ দেখি না গ্রাম আর গ্রাম নেই শালবনে পল্লীবিদ্যুতের খুঁটি সারি সারি বৈদ্যুতিক বাতি ঢেকে দেয় নগর-নার্সারি পণ্য বাছাইয়ে মন ভোলায় এখন বিজ্ঞাপন পাশের বাড়ির মিলি বনে যায় ঐশ্বরিয়া অ্যাঞ্জেলিনা…
-
কালভার্ট ও পাতার মানুষ
পাতারা কখনো, দেখো, একাকী ঝরে না । যখন কৌশলগত সব কথা, সব লেখা, সব বেঁচে থাকা এমনকি তখনো ঝরে যাওয়া দলবদ্ধ কাজ । সমুদ্রতীরের গাছ, বনাঞ্চলে, গলাজলে ডুবে থাকা মন সকলেই সংঘবদ্ধভাবে নষ্ট হয়; নিঃশব্দে পা ফেলে হাঁটা, মানুষ হয়েও দলবেঁধে মরে যাওয়া পাতার ওপর, তত, সহজ হয় না টের পাও গাছদের বোধ হলো শব্দহীন…
