January 2005

  • অশরীরী ঈগলের ছায়া

    শুধু তোমাকে আঁকড়ে ধরে ধীর পায়ে হাঁটবো ভেবেছিলাম ঝঞ্ঝাক্ষুব্ধ, প্রাণঘাতী অথচ মায়াবী এই সমুদ্রসৈকতে; এখন হাঁটছি একা একা তোমার স্মৃতির হিম অন্ধকার হাত ধরে; বালুরা বসাচ্ছে বিষদাঁত পায়ে; সমুদ্র রাঙাচ্ছে তার লবণাক্ত চোখ; মাথার উপরে ক্রমে দীর্ঘতর হচ্ছে অশরীরী এক ঈগলের ছায়া। আমাদের নাম ধরে ডাকে পেছনের ফেলে আসা পথ, কিছু বাদামের খোসা আর অগণিত…

  • প্রেমিক সন্ত

    সন্ধ্যার এ অন্ধকারে জুঁইকলি বসে আছি দেখো – নীরব রাত্রির ডাক শোনা যায়। চাঁদ জ্বলে দূরে একেবারে মুখোমুখি, সুবর্ণ আকাশ চূর্ণ করি, অপেক্ষা ঘুমের জন্যে? প্রয়োজন নেই । দেরি হবে একটু হয়তো, সাক্ষী মানি তোমাকে যে । কেউ নেই । ঘুম এসে যাবে ঠিক, হাতড়ে হাতড়ে ধীরে ধীরে শিয়রের পাশে, সেই কোথায় দূরের পথে কেউ…

  • নন্দী বেতকায়

    তোমরা পাহাড় থেকে নেমে এলে সমতলে ঘাসে – বাদুড়ের ডানা কাঁপে শব্দহীন সন্ধ্যার বাতাসে । তোমাদের নখে মাটি প্রতিটি আঙুলে সামান্য সোনার ধুলো লেগে আছে অবিন্যস্ত চুলে? উপত্যকা অন্ধকার খোলা চোখে  অন্ধকার স্বাদ এখন অপেক্ষা করো টিলার আড়ালে পাকে চাঁদ;  কুহক ছড়িয়ে পড়ে; কামসঙ্গী পেয়েছে ময়ূরী অনেকের মধ্যে একা আমি গুনি নিরর্থক নুড়ি – তোমরা…

  • কুচিপুরী

    এ তো নৃত্য নয়: আরাধনা; কুচিপুরী নৃত্যের বৈশিষ্ট্য এই – সর্বদা ধ্রুপদ; নৈপুণ্যে মজেছে মন । বিজয়লক্ষ্মীর নৃত্যে ধরা দেয় আনন্দ-আনন্দ শুধু! নৃত্য আরাধনা, ধর্মনিরপেক্ষশিল্প – সেই শিল্পে দীক্ষিত যেজন তার জন্যে কুচিপুরী জীবন্ত মরাল!                শিল্পের সৌরভময় মরালের গ্রীবা! – এমন লাবণ্যময় নৃত্যের সৌন্দর্য আমি উপভোগ করি বিরিশিরি নামে গ্রামে – নিঃসঙ্গি, একাকী! লক্ষ্মণগণ্ডির…

  • কবিতা অ্যালকহল এবং মারিয়ার গল্প

    অনেকদিন আগে কোরিয়ার সওল শহরে এখনো মনে আছে আমার উনিশশো বিরানব্বই সালের এক সন্ধ্যারাতে আমরা কয়েকজন বসেছিলাম এক কফিশপে কিম হোটেলের গ্রাউন্ডফ্লোরে বুকাক পর্বতের পাদদেশে শীতের মাত্র শুরু তখন তবু বাতাস ছিলো কেমন কনকনে একটু আগে আমরা রামাদা থেকে হেঁটে এসেছি এই ঠান্ডায় এই সন্ধ্যায় এই অপরাহ্ণের হাওয়ায় আমরা কয়েকজন কবিতা মেলা ছেড়ে চলে এসেছি…

  • যুদ্ধ

    অনুবাদ : শবনম নাদিয়া রাত্রির ট্রেনে যেসব যাত্রী রোম ত্যাগ করছিল, ছোট সেকেলে সুলমোনার মূল লাইনের সঙ্গে জোড়া লোকাল ধরে যাত্রা অবিচ্ছিন্ন রাখতে, ভোরে তাদেরকে ফাব্রিয়ানোর ছোট্ট স্টেশনে থামতেই হলো। ভোরে, ধোঁয়াভরা বদ্ধ বগিতে, যাতে কি-না পাঁচজন মানুষ রাত্রিযাপন করেছে, শোকের পোশাক পরা মোটাসোটা এক মহিলাকে তোলা হলো, প্রায় আকারবিহীন এক পোটলার মতো। তার পেছনে…

  • আবু ইসহাকের সাহিত্যভুবন

    বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিশিষ্ট আভিধানিক আবু ইসহাক। তিনি ১৯২৬ খ্রিষ্টাব্দে শরিয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি, ২০০৩ খ্রিষ্টাব্দে ৭৭ বছর বয়সে পরলোকগত হন। আমৃত্যু তাঁর সৃষ্টিশীল প্রজ্ঞা ছিল সক্রিয়। নির্মোহ এবং আত্মপ্রচারবিমুখ এ সাহিত্যিকের লেখার সংখ্যা কম, কিন্তু বিষয়বৈচিত্র্য ও গুণগতমানে সমৃদ্ধ। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : উপন্যাস – সূর্যদীঘল বাড়ী [১৯৫৫],…

  • পঞ্চাশ হাজার টাকা

    ঈদের দিন ভোরবেলা, শিশুরা যখন স্বভাবতই ভাবনাহীন কোলাহল ও আনন্দে মুখর, রান্নাঘরের চৌহদ্দি ঘিরে গৃহিণীদের দুনিয়ার ব্যস্ততা আর গৃহকর্তারা ব্যস্ত ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতিতে, তখনই মুনশি পাড়ার দিক থেকে, ইনিয়ে-বিনিয়ে মেয়েলি কণ্ঠে চিকন সুরে কান্নার শব্দ সবাইকে সচকিত করে, তাদের মনে পড়ে বছর দুয়েক আগে এমনই এক ঈদের দিন ভোরবেলা তেলী পাড়ায় গুজা…

  • যেতে নাহি দিব

    কখন যে ওদের দুজনার মাঝে হৃদ্যতা ও আন্তরিকতা গড়ে উঠল ওরা নিজেরাও জানে না। ষাটের দশকে তখনকার পূর্ব পাকিস্তানের প্রখ্যাত ঢাকা মেডিকেল কলেজের শেষ বছরের সেরা ছাত্রী কাজল কেবিনের করিডোর দিয়ে রাত নটার দিকে হাসপাতালের বাইরে আসার জন্যে লিফটের দিকে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে ছিল তরুণ ডাক্তার জাকির। জাকিরকে প্রায় সবাই চেনে। প্রথমবর্ষ থেকে একটানা ফার্স্ট…

  • নররাক্ষস

    হুগলি জেলার গুপ্তিপাড়ায় আমার মামাবাড়ি। মাঝে-মধ্যে ওখানে গেলে খোলা মাঠ, খোলা আকাশ, মুক্ত বাতাস পেয়ে প্রাণভরে নিশ্বাস নিয়ে বাঁচি। তাছাড়া মাতৃসমা বৃদ্ধা মামিমার ডাক তো আছেই। বিশেষ করে জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে বাগানের কাঁঠাল পাকলে আমার ডাক পড়বেই। কম্পাউন্ডের মধ্যেই বিরাট কাঁঠালের বাগান। গাছে গাছে বড় বড় কাঁঠাল ঝুলছে। কে কত খাবে খাও। চোরেরাও মামিমার বাগানের কাঁঠাল…

  • জাদুকর

    মেঘে মেঘে আকাশের নীল সমুদ্র ঢাকা পড়েছে। ঝাপসা অন্ধকারে প্রায় তলিয়ে গেল পৃথিবী। ঝেঁপে বৃষ্টি আসছে, সঙ্গে প্রচণ্ড বাতাস Ñ না, ঝড় নয়, শোঁ-শোঁ বেগে প্রবল বাতাস। ভিজে কম্বলের মতো ভারি আকাশ মাথার ওপর চেপে বসেছিল। এখন বৃষ্টির সরল ধারায় মেঘ গলে গলে আছড়ে পড়ছে আর প্রবল বাতাসে বৃষ্টির ফিন্কি ধোঁয়া ধোঁয়া উড়ে যাচ্ছে ফিনফিনে…

  • শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত চিঠি সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে লেখা

    সংকলন ও সম্পাদনা : বিশ্বনাথ রায় পত্র ১ শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায়                       সারদা কুটির     কুড়মিঠা P.O. Batikar     31/7/Õ54 Birbhum  (West Bengal) শ্রীচরণেষু দাদা, আপনার পত্র পাইয়া বিশেষ আনন্দিত হইলাম। আপনার স্নেহপূর্ণ আশীর্বাদ ও শুভেচ্ছা শিরোধার্য করিলাম। বই১ শ্রদ্ধেয় হরিদাস বাবুকে২ দিতে লিখিব। আপনি কি কলিকাতায় যাওয়া-আসা করেন? যদি আসা যাওয়া থাকে আপনার হাতেই দিতে লিখিব।…