July 2021

  • শিরোনামহীন

    শিরোনামহীন

    আমিনুল ইসলাম এদেশের প্রথম প্রজন্মের শীর্ষ শিল্পী এবং আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ। ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত আর্ট স্কুলে যে-কজন হাতে-গোনা শিল্পী ভর্তি হন তিনি তাঁদের অন্যতম। ছাত্রজীবন থেকে তিনি অগণিত শিল্প-শিক্ষার্থীকে চিত্রসৃজনে নানাভাবে উৎসাহিত করেন। সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকারের চেতনা দ্বারা তাঁর শিল্পীসত্তা চালিত হয়েছিল। সেজন্য তাঁর পঞ্চাশ ও ষাটের দশকের কাজে এদেশের মানুষের…

  • নতুন বীক্ষা নতুন সংজ্ঞা : নতুন কবিতার সন্ধান

    নতুন বীক্ষা নতুন সংজ্ঞা : নতুন কবিতার সন্ধান

    কবিতার কথা শীর্ষক গ্রন্থের ‘সত্য, বিশ্বাস ও কবিতা’ নাম্নী প্রবন্ধে কবি জীবনানন্দ দাশের বলা কয়েকটি কথা দিয়ে শুরু করছি – ‘… গত তিন চার হাজার বছর মানুষের সভ্যতায় দর্শন কাজ করে গেছে, এই বারে বিজ্ঞান কাজ করবে বলে মনে হয়। … তবে দর্শনের চেয়ে গণস্পষ্ট পৃথিবীর দরবারে শুভ সত্যকে বিজ্ঞান বেশি আয়ত্ত করতে পারবে বলে…

  • শিলং : রবি ও রাণু

    শিলং : রবি ও রাণু

    জিৎভূম : শেষের কবিতার আঁতুরঘর  শিলং শহরের কেন্দ্রবিন্দু পুলিশ বাজার থেকে রিলবং অনধিক চার কিলোমিটার। ঢেউ খেলানো পাহাড়ি পথে ট্যাক্সি পৌঁছে দেয় দশ মিনিটে। কাছাকাছি এসে বাঁক ঘুরতে চিনতে পারি। ড্রাইভার রাজু চৌধুরীকে নামিয়ে দিতে বলি। বাড়ির উলটোদিকে নেমে দেখতে থাকি। সেই একই রকম রয়েছে, কাঠের গেট, গেটফলকে লেখা ‘জিৎভূম’, গেটের একপাশে বিরাট গোলাপ গাছ।…

  • আধুনিকবাদ রবীন্দ্রনাথ ও একটি বিতর্ক

    আধুনিকবাদ রবীন্দ্রনাথ ও একটি বিতর্ক

    ১৯৬৮ সালের এপ্রিলে আবু সয়ীদ আইয়ুবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ বেরোবার প্রায় সঙ্গে সঙ্গে কবি অরুণকুমার সরকার (১৯২১-৮০) বইটির সমালোচনা লেখেন কলকাতা পত্রিকায় (১/২, জুলাই ১৯৬৮)। আইয়ুব উত্তর লিখতে দেরি করেননি। একই পত্রিকার চতুর্থ-পঞ্চম যুগ্মসংখ্যায় সেটি প্রকাশিত হয়। এই আলোচনা-প্রত্যালোচনা আধুনিকতা ও রবীন্দ্রনাথের দ্বিতীয় সংস্করণ থেকে পরিশিষ্টে মুদ্রিত হয়ে আসছে। অরুণকুমার সরকার ছিলেন মুখ্যত কবি। পঞ্চাশের…

  • আনিসুজ্জামান-জীবনকথা

    আনিসুজ্জামান-জীবনকথা

    (দ্বিতীয় কিস্তি) সাত ১৯৬৯ সালের জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন আনিসুজ্জামান। দীর্ঘ ষোলো বছর পর ১৯৮৫ সালের আগস্ট মাসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছিলেন তিনি। তাঁর এই দীর্ঘ ষোলো বছর চট্টগ্রামে অবস্থান নিয়ে প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন তাঁর একটি স্মৃতিচারণমূলক রচনায় লিখেছেন : ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্য অনেকের যোগদানের চেয়ে অধ্যাপক আনিসুজ্জামানের যুক্ত হওয়ার তাৎপর্য ছিল…

  • পোড়োজমির ভেতর দিয়ে, ভুবনডাঙার দিকে : মাহমুদ আল জামানের কবিতাসমগ্র

    পোড়োজমির ভেতর দিয়ে, ভুবনডাঙার দিকে : মাহমুদ আল জামানের কবিতাসমগ্র

    আমাদের দেশে কলম-নামের আড়ালে থাকা কোনো কবি বা লেখকের পরিচিতিটা সামনে বেরিয়ে আসতে সময় লাগে না, যেহেতু কবি-লেখক হিসেবে নিজের নিভৃত ভুবনে তাঁর জীবন কাটিয়ে দেওয়া সম্ভব হয় না। তাঁকে একটা পেশায় স্থিত হতে হয়, তাঁকে সভা-সমিতিতে যোগ দিতে হয়, তাঁর পরিচিতজনের বলয়টাও বড় হতে থাকে। কিন্তু মাহমুদ আল জামান তাঁর বেছে নেওয়া এই নামেই…

  • দীপা বন্দ্যোপাধ্যায় : কেবলমাত্র গানে গানে

    দীপা বন্দ্যোপাধ্যায় : কেবলমাত্র গানে গানে

    দীপা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রথম দেখা আজ থেকে পঞ্চাশ বছরেরও আগে। বিশ্ববিদ্যালয়ে ইংরেজির ছাত্রী হয়ে তাঁর আসা। খুলনা থেকে। দৌলতপুরে বি.এল কলেজের ছাপ নিয়ে। তখন শিক্ষা ও সংস্কৃতির আবহ ছিল খুলনায় প্রাণবন্ত। মহেশ্বরপাশায় সুবোধ মজুমদার স্বয়ং একটা ইনস্টিটিউশন। অঙ্কশাস্ত্রের সর্বজনমান্য অধ্যাপক, কিন্তু আরো গভীরভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে প্রাণবান সমন্বয়ের ধারক। সেখানে কেন্দ্রভূমিতে রবীন্দ্রনাথ। উদার আভিজাত্যে ধারণ…

  • মনুষ্যত্ব

    মনুষ্যত্ব

    ‘উত্তিষ্ঠত! জাগ্রত!’ উত্থান করো, জাগ্রত হও – এই বাণী উদ্ঘোষিত হইয়া গেছে। আমরা কে শুনিয়াছি, কে শুনি নাই, জানি না – কিন্তু ‘উত্তিষ্ঠত জাগ্রত’ এই বাক্য বার বার আমাদের দ্বারে আসিয়া পৌঁছিয়াছে। সংসারের প্রত্যেক বাধা প্রত্যেক দুঃখ প্রত্যেক বিচ্ছেদ কতশতবার আমাদের অন্তরাত্মার তন্ত্রীতে তন্ত্রীতে আঘাত দিয়া যে ঝংকার দিয়াছে তাহাতে কেবল এই বাণীই ঝংকৃত হইয়া…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    পাঁচ জন্মস্থান রায়পুরায় আমি যতদিন থেকেছি তার চেয়ে বেশিদিন কাটিয়েছি ময়মনসিংহে। তারপরও ঘুরেফিরে রায়পুরার স্মৃতি কিছুতেই মন থেকে দূর হয় না। রায়পুরায় বালিকাবেলায় কত আনন্দ-উল্লাসের সঙ্গে সময় কাটাতাম। সমবয়সী ছেলেমেয়েরা খেলাধুলা করে, হইহুল্লোড় করে দিনের কতটা সময় চলে যেতো তার হিসাব করার প্রয়োজন বোধ করিনি। মনে আছে, আমরা ছেলেমেয়ে একসঙ্গে গলা ছেড়ে গাইতাম সুরে কিংবা…

  • অমলের মৃত্যুর পর

    অমলের মৃত্যুর পর

    অমলের মৃত্যুর ক’দিন পর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো মন ঠিক করে বেরোইনি। সুফিয়াকেও কিছু বলে আসিনি। বাড়িতে বলে-কয়ে কি আর গৃহত্যাগ সম্ভব? কোনোমতেই সম্ভব নয়। স্ত্রী-সন্তানেরা কেঁদে-কেটে বুক ভাসাবে। পরিবার-পরিজনের চোখের পানি দেখলে মন গলে যাবে। যা চাই, তা আর করা হবে না …। সমাজ-সংসার ত্যাগ করা খুবই কঠিন কাজ। সংসারে একবার…

  • কুহেলিকা

    কুহেলিকা

    দেরিতে হলেও শেষ পর্যন্ত শীত এসেছে। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। তীব্র, কনকনে ঠান্ডা। সঙ্গে অস্বস্তিকর কুয়াশা। এমন আবহাওয়ায় হাঁসের মাংস আমার খুব প্রিয়। আমি জানি, একমাত্র হাঁস-ই তার যাবতীয় উষ্ণতা বাঁচিয়ে রাখে নিজের শরীরের পালকের নিচে। সেই পালক উপড়ে আমি উষ্ণতা খুঁজি আমাদের কৈশোরবেলা থেকে। এ-কারণেই ছেলেবেলায় গ্রামে থাকতে আমি হাঁস পুষতাম। নিয়ামত ডিমবালার কাছ…

  • এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না

    এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না

    আকন্দ সাহেব মন খারাপ করে বাড়ি ফিরলেন। রাহেলা দরজা খুলে দিলো। অন্যান্য দিন আকন্দ সাহেব ঘরে ঢোকার সময় রাহেলাকে কিছু না কিছু একটা বলেন। কথা না বললেও রাহেলার দিকে তাকান, তাকিয়ে একটু হাসেন। আজ তিনি ওসবের কিছুই করলেন না। রাহেলা তার বাবার দিকে তাকিয়ে থাকল। সে-ও তার বাবার মতো চুপচাপ থাকে। আকন্দ সাহেবের মন কি…