June 2021
-
দৃশ্যান্তর
ঘর ছিঁড়ে ঘাট আঁকি পুনরায় ঘর … একদিনও হয় না হওয়া পার ঘাট নিকট নদী … নেত্রকোনায় চিকচিক করে কার যেন ছবি ঘর ছিঁড়ে ঘাট আঁকি পুনরায় ঘর … সবুজদুপুর মায়া মায়া … নিন্দার কাঁটায় সেজেছি স্বজন ওগো প্রেম, দাও আরো কলঙ্ক দাও!
-
মেডিটেশন
নৈঃশব্দ্যের আরো গভীরে ডুব দাও আত্মার অকূল কিনারে গিয়ে ওঠে একঝলক তারপর আবার ডুব ডুব ডুব ডুব এভাবে চলতে থাকবে অনন্তকাল আর তুমি ধীরে ধীরে, ধীরে ধীরে হয়ে যাবে প্রকৃতি; অংশ তোমার আমিষ হয়তো জামরুল গাছের পাতায় ডালে গোলাপের ফুলে ডুবো, ডুব দাও ডুবে ডুবে নৈঃশব্দ্য খাও একসময় বিলীন কারো জন্য আর উঠো না ডুবের…
-

বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২০
২০২০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার পেনরোজ (Roger Penrose), জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিক্সের পরিচালক এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক রাইনহার্ড গেনজেল (Reinhard Genzel) এবং লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দরিয়া গেজ (Andrea Ghez)। রাজকীয় সুইডিশ বিজ্ঞান অ্যাকাডেমি তাদের প্রেস রিলিজে উল্লেখ করে যে, ‘for the discovery that…
-

মুর্তজা বশীরের সঙ্গ
১৯৭৪ সালের জুলাই মাসের এক বর্ষণমুখর দিন, আমি এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে কনিষ্ঠতম শিক্ষক হিসেবে যোগ দিতে। মুর্তজা বশীর তাঁর বর্ষাতিটা টাঙিয়ে রেখে ঘাড় বেঁকিয়ে জিজ্ঞেস করলেন – হু ইজ দিস্? দেবুদা, ওরফে দেবদাস চক্রবর্তী, তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিলেন – ও অমুক, আজ থেকে আমাদের সঙ্গে বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিলো। মুর্তজা বশীর বিশেষ…
-

চন্দ্রধুলায় বিস্মরিত নিঃসঙ্গ নভোচারী
কল্পনা করুন আপনি একজন শিল্পী, আপনার শিল্পকর্মটি পৃথিবীর বাইরে কোনো উন্মুক্ত গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। শুধু একটি শিল্পকর্মই সেখানে আছে, অবশ্য আক্ষেপও আছে। কারণ গ্যালারিটি দর্শকশূন্য (নাকি দর্শক আছে!)। মধ্যযুগীয় নাইটদের সাহসী অভিযান আর রুশ-মার্কিন শীতলযুদ্ধ চলাকালীন মহাশূন্য জয়ের প্রতিযোগিতায় নভোচারীদের সাংস্কৃতিক অভিব্যক্তির সমন্বয় সৃষ্টির ভাবনার বেলজিয়ান শিল্পী পল ভ্যান হয়ডঙ্ক হচ্ছেন আপাতত পৃথিবীতে এমনই একমাত্র…
-

গৃহবাসী সন্ন্যাসিনী
অনুবাদ : মেহবুব আহমেদ তখন শেষ বিকেল, আলোয় দিনান্তের রূপ। বদলে গেছে উঠোনের গাছের ছায়া। দূরে কোথাও গরু ডাকছে, টুংটাং শব্দে বেজে উঠছে গলার ছোট্ট ঘণ্টা। মেঠোপথে ফসলবোঝাই খামারের গাড়ি হেলতে-দুলতে চলেছে। নীল শার্ট গায়ে শাবল কাঁধে শ্রমিকরা চলেছে ক্লান্ত, ভারী পায়ে। মৃদু বাতাসে মাছির ঝাঁক নেচে বেড়াচ্ছে কখনো বা মানুষের মুখের ওপর, কখনো নিচে।…
-

কাফির
অনুবাদ : সারোয়ার জামীল মুখবন্ধ : অনূদিত ‘কাফির’ গল্পটি বিখ্যাত সাহিত্যিক ইসমত চুঘতাইয়ের লেখা বাচপান (‘ছেলেবেলা’) নামক উর্দু ছোটগল্প সংগ্রহের প্রথম গল্প। ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশের একটি ছোট শহরের এক হিন্দু ব্রাহ্মণের ছেলে ও এক মুসলমান মেয়ের প্রেমের ওপর ভিত্তি করে এই গল্প রচিত। কাফির ‘এই পুস্কার, তোর মহাদেবজীকে দেখতে একটা দৈত্যের মতো লাগছে। রাতে…
-

আদিবাসী কড়াদের কারমা উৎসব আচার ও লোকগাথা
বাঙালি ছাড়াও এদেশে বসবাস করছে আরো অনেক জাতি, যারা আদিবাসী নামেই অধিক পরিচিত। ‘কড়া’ তেমনই একটি জাতির নাম। এ-আদিবাসীরা নিজস্ব ধারার সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে গড়ে তুলেছে বৈচিত্র্যময় জীবনপ্রণালি। কিন্তু এ-দেশ থেকে জাতিটি প্রায় হারিয়ে যেতে বসেছে। কড়া জাতির ভাষা, সংস্কৃতি ও আচারগুলো সমৃদ্ধ করেছে আদিবাসী সংস্কৃতিকে। ফলে সরকার এরই মধ্যে কড়া জাতিটিকে তালিকাভুক্ত…
-

অ্যামেলিয়া
তিলোত্তমা মজুমদার ॥ ২০ ॥ ফলাফল আমিষ-নিরামিষ দুরকমই হয়। অনেকটা ভারতের শিঙাড়ার মতো। তবে পুরো বন্ধ নয়। বেশ বড় আকারের রুটি শালপাতার ঠোঙার মতো করে ভেতরে আলুর তরকারি, স্যালাড আর কয়েকখানা ডালের বড়া। আমিষ ফলাফলে থাকে চিকেন কুচি। তারা নিরামিষ নিল। কম খরচে বেশ ভালো খাবার। সঙ্গে যে-কোনো ঠান্ডা পানীয় মুফত। অমলিনী আইস-টি নিল,…
-

রায়পুরা থেকে ময়মনসিংহ
আমার বয়স যখন বছর ছয়েকের মতো তখন আমাকে ময়মনসিংহে দাদুবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য পড়াশোনা। যমুনাপাড় থেকে ব্রহ্মপুত্রপাড়ে আমার এই যাত্রায় যে আমি খুব খুশি হয়েছিলাম তা নয়। বাবা-মা, ভাইবোনসহ এতদিনের স্বজন-পরিজন এবং পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জায়গায় যেতে আমার খুব ভালো লাগেনি। তবু যেতে হয়েছিল বাবা-মায়ের ইচ্ছেতেই। তখন মেয়েদের তেমন লেখাপড়ার চল না থাকলেও…
-

একাত্তরে আমি ও আমার গ্রাম
সুনন্দা সিকদার ’৬১-র জানুয়ারিতে যখন দশ পূর্ণ হয়ে এগারোয় পা তখনই দাদার সঙ্গে চিরবিচ্ছেদ ঘটে আমার। কাঁটাতারের ওপারে পড়ে রইল দাদা, যে ছিল আমার দশ বছরের শৈশবে আমার সব থেকে বড়ো সত্য। আমাকে এপারে আসতে হলো, আর নিরন্তর এই বিচ্ছেদ-বেদনা গোপন রাখার সংগ্রাম চালিয়ে যেতে হলো। যে-বেদনা থেকে রেহাই নেই, প্রকাশ করার কোনো জায়গা নেই,…
-
কুয়াশামুক্ত এক অপূর্ব উপাখ্যানকথা
এ-সময়ের গুরুত্বপূর্ণ কথাকার অমর মিত্র তাঁর সাম্প্রতিক উপন্যাস মোমেনশাহী উপাখ্যান পাঠে আমরা অনেকেই বিস্মিত ও আনন্দিত হয়েছি। কিংবদন্তি অথবা প্রত্নপুরাণ তাঁর বহু উল্লেখযোগ্য রচনার প্রেরণাস্বরূপ। ধ্রুবপুত্র, অশ্বচরিত, ধনপতির চর, মেলার দিকে ঘর প্রভৃতি উপন্যাস-গল্পে তিনি কিংবদন্তি বা প্রত্নপুরাণের সদ্ব্যবহার করেছেন। এক সাম্প্রতিক রচনায় তিনি বলেন – ‘আমার নিজের গল্প ও উপন্যাসে কিংবদন্তি, পুরাণ-প্রতিমা বা প্রত্ন-প্রতিমা…
