October 2004

  • না

    বিপ্লবকে বলা যায় গ্লোব-ট্রটার। সে যে কোন সময়ে পৃথিবীর কোন প্রান্তে থাকে, তা বুঝি সে নিজেও জানে না। আর দ্রুত ভুলে যাওয়ার অসম্ভব ক্ষমতা তার। আই অফেন ফরগেট, আই ডু, অ্যান্ড দ্যাটস মাই লাইফ। ঘনিষ্ঠজনদের কাছে এভাবেই সে নিজেকে ও তার দর্শনকে তুলে ধরে। ন্যাথানিয়েল কানের ডকুমেন্টারি মাই আর্কিটেক্ট : এ সন্স জার্নি সে কোথায়…

  • আত্মজা

    আত্মজা

    অফিস থেকে ফিরে স্নান। শীতের কদিন অবশ্য কেবল হাতমুখ ধোয়া। তারপর পাতা ভিজিয়ে চা বানানো। খাবার টেবিলে মুড়ির টিন আর খোসা ছাড়ানো বালিতে ভাজা বাদামের কৌটো রাখার স্থায়ী ব্যবস্থা। দু-চার মুঠো মুড়ি আর দু-চারটে বাদাম মুখে নিয়ে চিবোতে চিবোতে গ্লাসভর্তি চায়ে চুমুক দেওয়া। এরপর চায়ের গ্লাস ও বাসন ধোয়া, মোছা এবং তুলে রাখা। তারপর বিছানায়…

  • প্যারিস থেকে : শতাব্দীর চোখ অঁরি কার্তিয়ে ব্রেসঁ

    চূড়ান্ত মুহূর্তে ঠিক জিনিসটির ওপর ক্যামেরা ধরতে পারাটাই আসল কাজ, আর ওই বিশেষ ক্ষণ থেকেই ভূমিষ্ঠ হতে পারে কালজয়ী ছবি – এই বিশ্বাস লালন করতেন তিনি। শতাব্দীর শ্রেষ্ঠ আলোকচিত্রীদের একজন অঁরি কার্তিয়ে ব্রেসঁ। সংস্কৃতি ও ঐশ্বর্যের বনেদি পরিবেশে জন্মেছিলেন ১৯০৮ সালে ফ্রান্সে সন্তেল-পরিবারে। দাদা, বাবা, চাচা সবাই কম-বেশি চিত্রচর্চা করতেন। তবে বাবার ছোটভাই লুই কার্তিয়ে…

  • কবিতার সপক্ষে

    ভাষান্তর : অলোক কুমার বসু ইংরাজি সাহিত্যের অন্যতম সেরা রোমান্টিক কবি পার্সি বিশি শেলির জন্ম হয়েছিল ১৭৯২ সালের ৪ আগস্ট, হোরশামের কাছে ফিল্ড প্লেসে, সাসেক্সের একটি অভিজাত পরিবারে। তাঁর বাবা ছিলেন সাসেক্সের স্কোয়ার এবং সংসদ-সদস্য। শেলি তাঁর স্কুলজীবন কাটান সায়ন হাউস অ্যাকাডেমি এবং ইটনে। সেখানে নিয়মকানুনের বাঁধন আর বেঁচে থাকার পদ্ধতি কোনোটাই তাঁর পছন্দ হয়নি।…

  • সালাউদ্দীনের শহর

    সম্প্রতি কাজী সালাউদ্দীন আহমেদের একক চিত্রপ্রদর্শনী অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়ে গেল। সালাউদ্দীন আহমেদ কাজ করেন শহরের ভূচিত্র নিয়ে। ফলে তাঁর ছবিতে উঠে আসে দালানকোঠার অবভাস ও স্থাপত্যশিল্পের ইমেজ। দালানকোঠার কম্পোজিশনে চলে আসে ব্যক্তিমানুষের অস্থিরতা এবং আধুনিক জীবনের নানাপ্রকার অসামঞ্জস্য। তবে আধুনিকতার এই সমস্যাগুলোকে তিনি গ্রহণযোগ্য করে তুলতে চান তাঁর নয়নাভিরাম রং এবং কোমল মনোভাবের মাধ্যমে।…

  • শিল্পী আনিসুজ্জামানের ছাপচিত্রে নগরযন্ত্রণা

    একদার সবুজবেষ্টিত ঢাকা এখন কংক্রিটের অরণ্য। ঢাকার প্রধান প্রধান সব পথের পাশেই স্কাইস্ক্র্যাপার ভবনের সারি। এখন রাজপথ ছেড়ে গলিপথেও ডানা মেলছে বিশাল বিশাল ভবন। দ্রুত অন্তর্হিত হচ্ছে সবুজ। নগরীর নানা কেন্দ্রে ইট-কাঠ-রড-বালু-সিমেন্টের বিস্তার, নির্মাণাধীন ভবনের সমাহার। দখল হয়ে গেছে রাজধানীর অনেক খাস জমি, ভরাট হয়ে গেছে বেশ কটি খাল, নালা। দু-তিনদিনের বর্ষণেই জলাবদ্ধ হয়ে পড়ছে…

  • চারুশিল্পের অগ্রপথিক ও কীর্তিমান পুরুষ রশিদ চৌধুরী

    শিল্পী রশিদ চৌধুরীর মরণোত্তর একক চারুকলা-প্রদর্শনী শিল্পকলা একাডেমী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করেছে এবং বলা যায় তাদের এই প্রশংসার্হ আয়োজন সব শিল্পরসিকদের দারুণ তৃপ্তি ও আনন্দ দিয়েছে। কেননা শিল্পী রশিদ চৌধুরীর মতো জাতশিল্পীর সৃষ্টকর্মগুলো একজায়গায় একসঙ্গে দেখা একটি দুর্লভ শিল্প-অভিজ্ঞতা সবার কাছে। শিল্পকলা একাডেমীর পরিচালক শিল্পী সুবীর চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রদর্শনী সার্থকতায় পূর্ণ হয়েছে।…

  • আমাদের মঞ্চনাটক

    ঢাকার নাটক : ঢাকার বাইরের ভাবনাযেহেতু আমি নাটকের মানুষ, নাটক নিয়েই লিখব। আমি ঢাকায় থাকি। এসেছি মফস্বল থেকে। ঢাকার নাটকচর্চার ফলে মফস্বলে কী প্রভাব পড়ছে লিখব এসব বিষয় নিয়েই।একটা কথা বোধকরি সবাই স্বীকার করব যে, আমরা যারা ঢাকায় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত তাদের বেশির ভাগই ঢাকার বাইরের শহর থেকে এসেছি এবং যারা ঢাকায় এসেছি তারা কোনো-না-কোনোভাবে…

  • হচ্ছে-হবে

    ইলিশ, ইলিশ‘মানুষের মধ্যে পুলিশমাছের মধ্যে ইলিশ।’সম্প্রতি দূরদর্শনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কথায় কথায় আমি আবিষ্কার করলাম ইলিশ মাছ সম্পর্কে আমি কিছু কম জানি না।প্রথমে আমি নানা জায়গার ইলিশ মাছের গুণাগুণ, স্বাদ ইত্যাদির তুলনামূলক আলোচনা একবাক্যে সেরে নিচ্ছি।ভালো ইলিশের চেয়ে ভালো মাছ কোথাও পাওয়া যায় না। ভালো ইলিশই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ। সম্প্রতি একটি প্রবন্ধে…

  • হিমচন্দ্রাতপে

    হিমচন্দ্রাতপে

    বারো ঘর এক উঠানের গল্প জানা আছে। উঠানের চারপাশে বারোটি ঘর, সেখানে বারোরকমের জীবন। কাঠ-পাতা কী কয়লার ধোঁয়ায় উঠান ঢাকা পড়ে, শলার ঝাড়ু হাতে যে যে যার যার অংশের পাতাকুটো পরিষ্কার করে যখন, তখনো ধূলিরাশিতে ঢাকা পড়ে। কিন্তু যা জানা নেই তা হচ্ছে, কখনো এই বারো ঘর থাকে না, এক উঠানও নয়। থাকে না ধোঁয়ার,…

  • গড়শ্রীখণ্ড ও অমিয়ভূষণ

    ক. প্রাক-প্রসঙ্গমহামানবদের কিছু কিছু উক্তি কখনো কখনো ভুলে যাওয়াই ভালো। যেমন বাংলা ভাষা ও সাহিত্যের দুজন মহামানব গড় শ্রীখণ্ড সম্পর্কে যে-দুটি মন্তব্য করেছিলেন, সে-দুটি পাশাপাশি রাখলে গড় শ্রীখণ্ড না-পড়া পাঠক হকচকিয়ে যাবেন। উক্তিদুটি তুলে ধরা যাক। প্রথম উক্তি রাজশেখর বসুর। তিনি গড় শ্রীখণ্ড-প্রসঙ্গে বলেছিলেন, ‘কি ভাষা! পড়া যায় না।’ অন্যদিকে পূর্বাশা-সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য ১৩৬০ বঙ্গাব্দের…

  • শেক্সপিয়র-সমালোচনা সাম্প্রতিকধারাএবংআমাদেরপরিপ্রেক্ষিত

    শেক্সপিয়র-সমালোচনা সাম্প্রতিকধারাএবংআমাদেরপরিপ্রেক্ষিত

    শেক্সপিয়র-বিষয়ে এই প্রবন্ধটির লক্ষ্য দুটি : এক. শেক্সপিয়রের সাম্প্রতিক সমালোচনার প্রতি আলোকপাত করা; দুই. তারই আলোকে আমাদের শেক্সপিয়র-চর্চার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করা। সাহিত্য-রুচিতে ডানপন্থি আমেরিকান সাহিত্য-সমালোচক হ্যারল্ড ব্লুম (Harold Bloom) সম্প্রতি শেক্সপিয়র-বিষয়ে Shakespeare : The Invention of the Human নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। ব্লুম-প্রভাবের আশংকা (anxiety of influence) শীর্ষক সাহিত্যতত্ত্বের প্রবর্তক। মাত্র কয়েক বছর…