March
-

জীবন মাঝির নৌকায়
কর্তার মেয়ে গয়না নৌকায় উঠলো। পাবনা মেন্টাল হাসপাতালের ঘাট। কেউ কেউ বলে, অনুকূল ঠাকুরের ঘাট। তাল ও খেজুর গাছের আট-দশ ফুট লম্বা কয়েকটা কাণ্ড একসঙ্গে শেকল দিয়ে বেঁধে আপাতত ব্যবহারের জন্য, ছোট পদ্মার একটু উঁচু শুকনো পাড়ে, মাঝিরাই ঘাট তৈরি করেছে। আসল ঘাট ভেঙে গেছে। বন্যা বাড়তে পারে। দেশে যুদ্ধ হচ্ছে। শ্রাবণ মাস। এখন মেঘ…
-

অশেষ
এক মরণভাইটি যখন জীবনভাইয়ের একেবারে গা ঘেঁষে চলে যায়, ঠিক না ছুঁয়ে, তারপর আর জীবনের দিকে ফিরে তাকায় না কেন? যার কাছে এসেছিল অত তোড়জোড় করে, তাকে না পাওয়ার আক্রোশেই কি সে কিছুটা দূরে দাঁড়িয়ে, লুকিয়ে থেকে মিটিমিটি হাসে আর তামাশা দেখে? ভাবখানা যেন, পারলে এসো না আমার কাছে! শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ তো ধীরে ধীরে…
-

কাঁটা মেহেদি
ডাল বাগার দেওয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরের মধ্যে। দেয়ালে দেয়ালে সে-গন্ধ প্রতিফলিত হয়ে পথ খুঁজছে বাইরে যেতে। রাসেলের গা গুলিয়ে ওঠে হঠাৎ। সংবাদটা শোনার পর থেকে সে দু-চোখের পাতা এক করতে পারেনি। অন্ধকারে কতবার চোখ মেলে তাকিয়ে থেকেছে, পাশ ফিরে মিলার নিশ্বাস পতনের ধ্বনি শুনেছে, তারপর এপাশে কষ্ট হলে অন্যপাশ ফিরে শুয়েছে। সকাল আটটা বাজে।…
-

শেখ সাবের লগে এক সকালে
ঘোর অন্ধকার। একে তো অজপাড়াগাঁ, তার ওপর পল্লিবিদ্যুতের আলো-আঁধারির লুকোচুরি। এই আসে, এই যায়। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম গাজীপুর। একই নামে ঢাকার পাশের একটি জেলা থাকায় অনেকেই দ্বিধায় ভোগেন। তাই কেউ কেউ গ্রামটিকে বলেন লোদের হাট। স্থানীয় এক হিন্দু ধনী পরিবারের অধিকর্তার নাম লোদমশাই। তাঁর নামেই এই ছোট্ট বাজারের নাম।…
-

শহীদ
সুতপা রোজকার মতো আজো ভোরবেলা উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়েছে বললে ভুল বলা হবে। সারারাত দু-চোখের পাতা সে এক করেনি। ক্লান্ত-অবসন্ন শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ঘুম আসার মতো মানসিক অবস্থায় সে ছিল না। সত্যি বলতে কী, বিগত তিন সপ্তাহ ধরে ঘুম বলতে আসলে যা বোঝায়, তা হয়নি সুতপার। এমনি আরো কত রাত…
-

গীতগোবিন্দ
বাংলা কাব্য-রূপান্তর : অসীম সাহা দ্বিতীয় পর্ব তৃতীয় সর্গ করিতে করিতে রতি যুবতীকে নিয়া। রাধাকে মনে করে হয় ব্যাকুল হিয়া ॥ রাধার অনেক গুণ করিয়া স্মরণ। অনুতাপ ক’রে কৃষ্ণ বলে সারাক্ষণ ॥ সংসারে আবদ্ধ তার জীবন ও প্রাণ। রাধিকার রূপ-গুণ প্রকৃতির দান ॥ সকল গোপীর চেয়ে রাধিকা রূপসী। অমৃতবচন মুখে যেন পূর্ণ শশি ॥ রাধিকাকে…
-

সৃজনশীল প্রকাশনা, একুশের বইমেলা ও বইজগতের উন্নতি-অবনতি প্রসঙ্গে
শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যবইয়ের বাইরে নানা বিষয়ে জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যমূলক বইয়ের প্রকাশকরা নিজেদের দাবি করেন সৃজনশীল প্রকাশক হিসেবে। তাঁদের একটা সমিতিও আছে। নিছক মুনাফালোভী পাঠ্য কি নোট-গাইড বইয়ের ব্যবসায়ের চেয়ে তাঁদের পেশাটা মহত্তর সন্দেহ নেই। কারণ এসব বইয়ের রচয়িতারা দেশের জ্ঞানী-গুণী-বুদ্ধিজীবী হিসেবে সম্মানিত, আর কবি-সাহিত্যিকরা নিজেদের সৃজনশীল মানুষ ভাবতে ভালোবাসেন। সাহিত্যমূলক এসব বইয়ের পাঠকরাও নিজেদের…
-
কী যেন বলতে চেয়ে
রেলগাড়ির কামরায় শুধু যে, রবিবাবুর সাথেই তার দেখা হয়েছিল তাই নয়, দেখা আমারও হয়েছিল চিটাগাং সেলে। চেনা মুখ, হয়নি অচেনা। দেখলাম, দেখলাম, তার কপাল জুড়ে বিশাল ঝলমলে টিপ ঠিক যেন, সুকান্তের পূর্ণিমার চাঁদ। অঙ্গুরীতে শুভ্র হিরের ঝলকানি কণ্ঠের সীতাহার তাকানো আমার দিকে, কী যেন বলতে চেয়ে বলেনি কিছুই কী ভেবে হঠাৎ…
-
চয়েস
ক্রন্দন, তুমি ভালোবাসো গোপন মানুষ বেগুনি বিষের থালা, দুয়োকথা, বইয়ের ভেতরে চাপাপড়া পাপড়ি, ক্লেদের সাবানে কেচে রাখা কষ্ট আর যা যা কিছু আমারই অন্তর্জ্বালা। কিন্তু তোমাকে করিবে মহিম মহান করিবে গথিক সর্বনাশা। তবু কেন আমি পড়ি তোরই প্রেমে বাঁধি দুই পা তোর রক্ত নূপুরে, কাচের গুঁড়োর উপটানে মাজি এই শ্যামল বরণ গা! আমি বুঝতেই পারি…
-
ঘর-বিষয়ক
শূন্য থেকে ফের শুরু হোক। ভিতের যেখানে যেখানে ফাটল, খোদল হয়ে আছে চিপস বালি সিমেন্টে ফের ঢালাই করা হোক পিলারে লেগেছে নোনা, টাই-বিমে চিড়, খসা পলেস্তারা খসিয়ে খসিয়ে আবার নতুন আঙ্গিকে বাঁধা হোক। সময় কিছুটা যাবে, সইতে হবে নির্ঘর থাকার দুর্ভোগও তা হোক, তা হোক, তা মেনে নেয়া যাবে ভয়ে ভয়ে দিনরাত গুজরান…
-
দহনের চেয়ে বড় নয় বাহ্যিক আগুন
আমার দুয়ার থেকে উড়ে যায় কত যে ফাগুন জানি দহনের চেয়ে বড় নয় বাহ্যিক আগুন খসে পড়ে উল্কার মতন ভেতরের তোলপাড়, প্রাণশক্তি, প্রাণের স্পন্দন রাত্রি আর দিনের শপথ কিভাবে ভঙ্গুর হয় উপছায়া, পঙ্কিল দ্বৈরথ ধ্বস্ত হয় ‘মূক অন্ধ মৃত্তিকার স্তর’ সারসার লাশবাহী বিমূর্ত কবর অতঃপর তুমি যাবে বৃন্দাবনে? আকস্মিকে পাড়ি দেবে নির্বাণ সন্ধানে? কিংবা যাবে…
-
লতা, লতা মঙ্গেশকর
কেউ কি ডেকেছে তোমাকে … পঞ্চভূতে মিশে গেলে তুমি … জানি এভাবেই যেতে হয় তবু প্রশ্ন আসে, কেন যেতে হয়? ঠিকানা রাখিনি আমি; শুধু ভাঁজ খুলে অনুভূতি দেখিয়েছ জীবনের রেখায়-রেখায় এতো নীল শঙ্খের ভাঁজে একটি বীণায় অদৃশ্য সুরের যজ্ঞে মুখোমুখি ঝিনুক হৃদয় … হাত রেখে জানিয়েছ শব্দকে কোথাও নিয়ে যেতে হয় … কোথাও গভীরে, বুকের…
