April
-

কোরিয়ার পাহাড়ি গ্রাম আর মেঘের রাজ্যে
২০১৫ সালের ৬ই আগস্ট আমি দক্ষিণ কোরিয়া পৌঁছালাম। দেশটির রাজধানী সিউলের দক্ষিণ-পূর্বে অবস্থিত গিয়াংগি প্রদেশের গোয়াংজু শহরের মানবাধিকারবিষয়ক একটি প্রতিষ্ঠানে এক বছরের ফেলোশিপ নিয়ে এসেছি। সপ্তাহ তিনেক পরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কিম-ইয়াং রে আমাকে বললেন, সামনের উইক-এন্ডে শহরের বাইরে তাদের একটা শিক্ষক সমাবেশ আছে, তিনি ওখানে বক্তৃতা দেবেন, যদি আমি ফ্রি থাকি আমি গেলে তিনি…
-

প্রাথমিক জীবন-অণু উৎপত্তির সন্ধান ও অপারিন-হ্যালডেন তত্ত্ব
পৃথিবীতে শিল্প-বিপ্লব শুরু হওয়ার পর কয়েকটি শতাব্দী ধরে আধুনিক বিজ্ঞানের নানা শাখার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হওয়ার ফলে আমাদের চিন্তা-চেতনায় নানা পরিবর্তন এসেছে। আমরা বুঝতে সমর্থ হয়েছি যে, জীবজগৎ ও মানুষের উৎপত্তিসংক্রান্ত পৌরাণিক কাহিনিগুলো মূলত শূন্যগর্ভ কল্পকাহিনি মাত্র, যেগুলো বিজ্ঞানলব্ধ নানা জ্ঞানকে আত্মস্থ করে নিতে অসমর্থ। ঊনবিংশ শতকের মধ্যভাগেই তরুণ এক ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন জীববিজ্ঞানের…
-

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সৈনিকের অভিব্যক্তি
যুদ্ধ মানেই ভয়ংকর মানবিক বিপন্নতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ফ্যাসিবাদী ন্যাৎসি বাহিনীর পরাজয়ের পর জার্মানিতে উদ্ভূত সামাজিক সংকটের কথা কতজনই বা জানে। যুদ্ধফেরত সৈনিকদের মনোবৈকল্য ও বিপন্নতা ইতিহাসে খুব উল্লেখ নেই। সাহিত্যধারাতেও খুব পাওয়া যায় না। তবে ব্যতিক্রমও আছে। যেমন জার্মান নাট্যকার উলফগ্যাং বোর্চার্ট-রচিত দ্য ম্যান আউটসাইড নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির বিধ্বস্ত জীবন-বাস্তবতা ফুটে উঠেছে। ঢাকায়…
-
ক্যামেরাপ্রেমী ওল্ড মাস্টারদের ক্যানভাস
চিত্রকরের তুলি, রং আর ক্যানভাসের সমন্বয়ে আঁকা শেষে তা হয়ে ওঠে মূর্ত এক চিত্র। দর্শকের কাছে তা কখনো কখনো সেরা এক ছবি মনে হয়। আবার না হলেও কিছু বলার নেই; কিন্তু আলোকচিত্রীর কাজটা ঠিক উল্টো, এখানে চোখে ধরা দেয় যে-দৃশ্য তা ক্যামেরার চোখেও ধরতে হয়, জানতে হয় আলো-আঁধারের খেলা। মোদ্দাকথা আলোকচিত্রীকে সেই মন ও পরশপাথরের…
-
সুফিদর্শন ও নাগরিক জীবনের বয়ান
মহি মুহাম্মদ সমসাময়িককালের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিকদের একজন। দলিত-নিষ্পেষিত, অস্পৃশ্য মানুষের নিত্যদিনের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা, তাদের কাম ও কামনা, স্বার্থ ও সংকীর্ণতা, অশিক্ষা ও কুসংস্কার তাঁর রচনার উপজীব্য। আজকের আলোচনার বিষয় তাঁর নয়নপোড়া উপন্যাস। এ-উপন্যাসে আছে রহস্য, রোমাঞ্চ, সুফিতত্ত্ব ও অধ্যাত্মবাদের কথা। উপন্যাসের কাহিনি আবর্তিত হয় কুতুব নামে এক তরুণ সাংবাদিককে ঘিরে। কুতুবের পরিচিতি পর্বের পরপরই শুরু হয়…
-

-

সাহিত্যের শত্রু ও মিত্র
অন্য সবকিছুর মতোই সাহিত্যেরও শত্রু আছে, যেমন রয়েছে মিত্র। মিত্রের কথাটাই প্রথমে ধরা যাক। এক কথায় বলতে গেলে সাহিত্যের প্রধান মিত্র হচ্ছে মানুষের মনুষ্যত্ব। সকল শিল্পকলার ব্যাপারেই অবশ্য ঘটনাটি ওই একই; মানুষই শিল্পকলা সৃষ্টি করে, মনুষ্যত্বের তাগিদে এবং নিজের প্রয়োজনে। সাহিত্যও মানুষেরই সৃষ্টি, মানুষের প্রয়োজনে। এবং মানুষের ভেতরকার তাগিদে। শিল্পকলার প্রধান মিত্র মানুষের ওই মানুষ্যত্বই,…
-

সিনেমা-নাটক : নতুন কতটা নতুন
সিনেমা অথবা নাটকের বিষয় উপাদান, নির্মাণশৈলী এবং প্রাসঙ্গিকতার উৎকর্ষ বিচার কিংবা নতুন কতটা নতুন, এ-ধরনের তুল্যমূল্য নির্ধারণ বিষয়টি ভাবতে সহজ। কিন্তু বিচারিক মূল্য জুড়ে দেওয়া মোটেও সহজ নয়। কারণ প্রতিটি শিল্পই প্রকাশের উপমায় স্বতন্ত্র। যা কিছু স্বতন্ত্র, সেটাই নতুন। কতটা নতুন যোগমাত্রার লেভেল দেওয়া কঠিন। তবে সার্বিক বিচারে সিনেমা অথবা নাটকের সংস্কৃতিমূল্য আছে কি না,…
-
পাঠকদের রুচি-নির্মাণ ও মননচর্চায় কালি ও কলম পত্রিকার ভূমিকা
বাংলাদেশের সাহিত্য পত্রিকা নিয়ে, বিশেষ করে গত সত্তর বা পঁচাত্তর বছরে আমাদের দেশে যে উল্লেখযোগ্য পত্রিকাগুলি বেরিয়েছে, তা নিয়ে খুব ভালো গবেষণামূলক কাজ আমার চোখে পড়েনি। কিছু প্রবন্ধ লেখা হয়েছে, কিন্তু আমাদের মননের জগৎ যেহেতু খুব দুর্বল তাই এসব বিষয় নিয়ে স্থায়ী মূল্য বহন করে এমন কাজ করার মানুষেরও খুব অভাব। আমাদের রাজনীতি, কৃষ্টি বা…
-

জীবনানন্দের গান
বাসররাতে নবপরিণীতাকে গান গাইতে বলার ‘স্পর্ধা’ জীবনানন্দের মতো একজন আপাতনিরীহ স্বামীর পক্ষে কী করে সম্ভব হলো, সে এক বিস্ময়। কিন্তু তিনি সত্যিই বাসররাতে স্ত্রীকে দিয়ে গান গাইয়েছেন। তাও যেনতেন গান নয়, রবীন্দ্রনাথের ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’। স্ত্রী লাবণ্য দাশের বয়ানে জানা যাচ্ছে : ফুলশয্যার রাতে স্বামীর সঙ্গে তাঁর ‘আইসব্রেকিং’ হয়েছিল এভাবে : – আমি শুনেছি…
-

খুলির আকৃতি
চুল কাটা শেষ হলে নাপিত যখন মাথার পেছনে ও দুই পাশে আয়না ধরেছিল, তখন একত্রিশ বছর বয়সী নওশাদ হাফিজের চিন্তায় একটা খটকা ধাক্কা দেয়, ‘অন্যরকম লাগছে। খুলির শেইপ কি বদলে যাচ্ছে?’ পেছনের দেয়ালে ঝোলানো মেসির ড্রিবলিং, সামনের আয়নায় মাথার সঙ্গে ফুটবল এবং কয়েকটা লাল হলুদ বুট পরা পা মাথার পাশে, দেখা গেলেও নাপিতকে নওশাদ আরো…
-

আধুনিকায়ন আর বিশ্বায়নের প্রাপ্তি, নাকি খেসারত : বাঙালির নদী আর গানের সহমরণ
আজন্ম ঢাকা শহরে বেড়ে ওঠা এই আমি শহুরে জনপদের বাইরে নদী-প্রকৃতিকে জানবার চেষ্টা করেছি বইয়ের পাতায়, গানের বাণী আর সুরে। কিন্তু মানসচক্ষুতে তার উপলব্ধি গড়ে ওঠার পাশাপাশি চর্মচক্ষুতে দেখবার সুযোগ না ঘটলে ‘দেখা’ দর্শন হয়ে ওঠে না। স্কুলে যাওয়ারও বহু আগে কবে যে প্রথম ‘পদ্মার ঢেউ রে’ গানটি কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনেছিলাম মনে…
