2024
-
বহু বর্ণময় অভিজ্ঞতার আলোক-উদ্ভাস
আমার একলা পথের সাথি পাপড়ি রহমান – বেঙ্গল পাবলিকেশন্স ষ ঢাকা, ২০২৩ – ৫০০ টাকা ভুলভুলাইয়ার কথা আমরা কমবেশি অনেকেই জানি। যেখানে একবার প্রবেশ করলে বেরিয়ে আসা দুঃসাধ্য। শিল্প-সাহিত্যের পথ দুর্গম, পিচ্ছিল। অন্ধকার ও কুহকময়। এখানে গন্তব্য অনিঃশেষ। তাই এ-জগৎটাকে ভুলভুলাইয়া বললে কোনোভাবেই অত্যুক্তি হবে না। ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত কথাসাহিত্যিক, গবেষক ও সম্পাদক পাপড়ি…
-
সমকালীন বাস্তবতার আলেখ্য
প্রণব চৌধুরী গত শতকের ষাটের দশক থেকে ছড়াকার হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর শ্রেষ্ঠ ছড়া গ্রন্থের ভূমিকায় তিনি বলেছেন, ‘ছেলেবেলায় বন্ধুদের অবাক করে দিতাম ছন্দ মিলিয়ে ছোটো ছোটো পদ্যে।’ কাগজে তাঁর ছড়া প্রথম প্রকাশ পায় ১৯৬৪ সালে স্কুলবার্ষিকীতে। এরপর বাংলাদেশের প্রায় সব দৈনিক পত্রিকা শিশু পাতা ও শিশু পত্রিকায় তাঁর অনেক ছড়া প্রকাশিত হয়েছে। শ্রেষ্ঠ…
-
নাট্য সমালোচনার কথকতা বইয়ের পাঠ-প্রতিক্রিয়া
সমালোচনা শব্দটির ভেতর তদন্ত করলে পাওয়া যায় ‘সম + আলোচনা’। যেখানে সমানভাবে দোষালোচনা বা গুণালোচনা দুটোই হতে পারে; কিন্তু লক্ষণীয় যে, বাংলাদেশে সমালোচনা শব্দটি নেতিবাচকভাবেই বহুল ব্যবহৃত এবং প্রচলিত। ফলে নাট্য সমালোচনার ক্ষেত্রটি যেন আরো কণ্টকাকীর্ণ। এ-বিষয়টিকে উপজীব্য করেই আবু সাঈদ তুলু নাট্য সমালোচনার কথকতা শীর্ষক গ্রন্থটি রচনা করেছেন। একই সঙ্গে সুচারুভাবে তুলে ধরেছেন সমালোচনার…
-
নারী ও সময়ের গল্প
ভাদ্রের শেষ, আকাশে রোদ ঝলমল করছে। গোটা মছলন্দপুরের মাঠে সবুজ বরণ ধান ঝলমল করছে, বাঁশবনের পাতায়, গাছপালার ডালে-পল্লবে গাঢ় সবুজ, হালকা সবুজ থমথম করছে। রোদের ছটায় ঝিলিক মারছে, পুকুরগুলিতে বড় বড় পদ্মপাতা বাতাসের সঙ্গে লুকোচুরি খেলছে। বড় পুকুরের অন্য পাশে নিরিবিলি পদ্মফুল ফুটেছে, আঙিনাতে স্থলপদ্ম, শিউলি ফুল ঝরছে শিউলিতলায়, মধুমতির পানিতে রং ফিরেছে; নীলপানি কাচবরণ…
-

-

সাহিত্যের শত্রু ও মিত্র
অন্য সবকিছুর মতোই সাহিত্যেরও শত্রু আছে, যেমন রয়েছে মিত্র। মিত্রের কথাটাই প্রথমে ধরা যাক। এক কথায় বলতে গেলে সাহিত্যের প্রধান মিত্র হচ্ছে মানুষের মনুষ্যত্ব। সকল শিল্পকলার ব্যাপারেই অবশ্য ঘটনাটি ওই একই; মানুষই শিল্পকলা সৃষ্টি করে, মনুষ্যত্বের তাগিদে এবং নিজের প্রয়োজনে। সাহিত্যও মানুষেরই সৃষ্টি, মানুষের প্রয়োজনে। এবং মানুষের ভেতরকার তাগিদে। শিল্পকলার প্রধান মিত্র মানুষের ওই মানুষ্যত্বই,…
-

সিনেমা-নাটক : নতুন কতটা নতুন
সিনেমা অথবা নাটকের বিষয় উপাদান, নির্মাণশৈলী এবং প্রাসঙ্গিকতার উৎকর্ষ বিচার কিংবা নতুন কতটা নতুন, এ-ধরনের তুল্যমূল্য নির্ধারণ বিষয়টি ভাবতে সহজ। কিন্তু বিচারিক মূল্য জুড়ে দেওয়া মোটেও সহজ নয়। কারণ প্রতিটি শিল্পই প্রকাশের উপমায় স্বতন্ত্র। যা কিছু স্বতন্ত্র, সেটাই নতুন। কতটা নতুন যোগমাত্রার লেভেল দেওয়া কঠিন। তবে সার্বিক বিচারে সিনেমা অথবা নাটকের সংস্কৃতিমূল্য আছে কি না,…
-
পাঠকদের রুচি-নির্মাণ ও মননচর্চায় কালি ও কলম পত্রিকার ভূমিকা
বাংলাদেশের সাহিত্য পত্রিকা নিয়ে, বিশেষ করে গত সত্তর বা পঁচাত্তর বছরে আমাদের দেশে যে উল্লেখযোগ্য পত্রিকাগুলি বেরিয়েছে, তা নিয়ে খুব ভালো গবেষণামূলক কাজ আমার চোখে পড়েনি। কিছু প্রবন্ধ লেখা হয়েছে, কিন্তু আমাদের মননের জগৎ যেহেতু খুব দুর্বল তাই এসব বিষয় নিয়ে স্থায়ী মূল্য বহন করে এমন কাজ করার মানুষেরও খুব অভাব। আমাদের রাজনীতি, কৃষ্টি বা…
-

জীবনানন্দের গান
বাসররাতে নবপরিণীতাকে গান গাইতে বলার ‘স্পর্ধা’ জীবনানন্দের মতো একজন আপাতনিরীহ স্বামীর পক্ষে কী করে সম্ভব হলো, সে এক বিস্ময়। কিন্তু তিনি সত্যিই বাসররাতে স্ত্রীকে দিয়ে গান গাইয়েছেন। তাও যেনতেন গান নয়, রবীন্দ্রনাথের ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’। স্ত্রী লাবণ্য দাশের বয়ানে জানা যাচ্ছে : ফুলশয্যার রাতে স্বামীর সঙ্গে তাঁর ‘আইসব্রেকিং’ হয়েছিল এভাবে : – আমি শুনেছি…
-

খুলির আকৃতি
চুল কাটা শেষ হলে নাপিত যখন মাথার পেছনে ও দুই পাশে আয়না ধরেছিল, তখন একত্রিশ বছর বয়সী নওশাদ হাফিজের চিন্তায় একটা খটকা ধাক্কা দেয়, ‘অন্যরকম লাগছে। খুলির শেইপ কি বদলে যাচ্ছে?’ পেছনের দেয়ালে ঝোলানো মেসির ড্রিবলিং, সামনের আয়নায় মাথার সঙ্গে ফুটবল এবং কয়েকটা লাল হলুদ বুট পরা পা মাথার পাশে, দেখা গেলেও নাপিতকে নওশাদ আরো…
-

আধুনিকায়ন আর বিশ্বায়নের প্রাপ্তি, নাকি খেসারত : বাঙালির নদী আর গানের সহমরণ
আজন্ম ঢাকা শহরে বেড়ে ওঠা এই আমি শহুরে জনপদের বাইরে নদী-প্রকৃতিকে জানবার চেষ্টা করেছি বইয়ের পাতায়, গানের বাণী আর সুরে। কিন্তু মানসচক্ষুতে তার উপলব্ধি গড়ে ওঠার পাশাপাশি চর্মচক্ষুতে দেখবার সুযোগ না ঘটলে ‘দেখা’ দর্শন হয়ে ওঠে না। স্কুলে যাওয়ারও বহু আগে কবে যে প্রথম ‘পদ্মার ঢেউ রে’ গানটি কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনেছিলাম মনে…
-

এক রাজকীয় ফকিরের গান
আওচার… মকর সংক্রান্তির পরব চলছে। দিন পাঁচ অবিরাম মাইকে সাঁওতালি গান বাজছে। কিছু কিছু গান তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে ‘ডিজে ডিজে’ হুংকারসহ, কিন্তু তারপরেও অদ্ভুত সহজ আর নিরাভরণ একঘেয়ে ছন্দের ধিতাং ধিতাং তাং ধিতাং মাথার ভেতর কেমন ঘোর লাগিয়ে দিচ্ছে। খান বিশেক ঘরের ছোট সাঁওতাল বস্তি আমার ফার্ম হাউসের পুকুরের গা ধরে। ধামসা মাদল…
