2026
-

কায়রোর আল-আজহার চত্বরে
নাইট ট্রেনে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো এসে পৌঁছেছি মাঝরাতে। তো বেশ বেলা করে পাবলিক বাস পাকড়ে রওনা হই আল আজহার বিশ্ববিদ্যালয়ের চত্বরে। এক জায়গায় ট্রাফিক জ্যামে বাস দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। আমি কায়রো নগরীর পর্যটনি মানচিত্রে চোখ রেখে জানালা দিয়ে জমজমাট স্ট্রিটের দিকে তাকাচ্ছি। আরবি ভাষার নিচে ইংরেজিতে লেখা একটি সাইনবোর্ড নজরে পড়ে, ‘তান্নেউরা ইজিপসিয়ান হেরিটেজ…
-

স্থিরবিন্দু ও প্রবহমান নদী : ‘ভালো মানুষ’ ধারণার পুনর্মূল্যায়ন
অনেকদিন ধরেই মনের নিভৃত কোণে একটি সংশয় ডালপালা মেলছে, যা আজ এই গদ্যের আকার নিল। মাঝেমধ্যেই যখন কেউ আমাকে ‘ভালো মানুষ’ বলে এক ধরনের মুগ্ধতার তকমা এঁটে দিতে চান, তখন কৃতজ্ঞতা প্রকাশের চেয়েও আমার অন্তরে এক গভীর কৌতুক আর শঙ্কার উদয় হয়। আমি নিজেকে প্রশ্ন করি – এই যে ‘ভালো মানুষ’ অভিধা, তা কি সত্যিই…
-
বুদ্ধির মুক্তির ইতিহাস পুনরাবিষ্কার : শিখা প্রতিলিপি- সংকলন
শিখা : বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র সংকলন-সম্পাদনা-ভূমিকা : আবুল আহসান চৌধুরী পাঠক সমাবেশ – ঢাকা, ২০২৫ – ১৯৯৫ টাকা বাংলা মুসলিম সমাজের নবজাগরণ, আধুনিকতা-চেতনা এবং মুক্তবুদ্ধির বিকাশের ইতিহাস রচনার ক্ষেত্রে শিখা একটি অনিবার্য নাম। বিশ শতকের বিশের দশকে ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর মুখপত্র হিসেবে প্রকাশিত এই সাময়িকী শুধু একটি সাহিত্যপত্রিকা ছিল না; এটি ছিল চিন্তার স্বাধীনতা,…
-
বাঙালি মুসলমানের প্রথম বিশিষ্ট সাহিত্য-সংগঠন
বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি : সাহিত্যকর্ম ও সমাজচিন্তা রবিউল হোসেন – কথাপ্রকাশ – ঢাকা, ২০২৫ – ৬০০ টাকা। ১৮৯৯ সালে কলকাতায় ‘বঙ্গীয় সাহিত্য বিষয়িনী মুসলমান সভা’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হলেও এর মাধ্যমে সাহিত্যচর্চার কোনো নিদর্শন পাওয়া যায়নি। এর আগে এটি ছাড়া মুসলমান কর্তৃক আরো দু-চারটি সমিতি বা সংগঠন প্রতিষ্ঠিত হলেও বিশুদ্ধ সাহিত্যচর্চা কোনোটিরই উদ্দেশ্য ছিল…
-
শব্দ ও সময়ের শিল্পসন্দর্ভ
নির্বাচিত কবিতা পিয়াস মজিদ – পাঞ্জেরী পাবলিকেশনস – ঢাকা, ২০২৫ – ৬০০ টাকা পিয়াস মজিদের কবিতায় শব্দ, বোধ ও বোধগম্যতা অস্থির সম্পর্কসেতু নির্মাণ করে। তাঁর কবিতায় কখনো বিমূর্ত উপলব্ধি, কখনো সুররিয়াল চিত্রকল্প-সম্ভার গতি ও জড়তার যুগপৎ প্রবহমানতায় বক্তব্যের প্রত্যক্ষ স্বচ্ছতা অপেক্ষা ঘনীভূত জীবনাভিজ্ঞতাকে শব্দের ভাস্কর্যশক্তিতে রসময় করে তোলে। কবিতা তাঁর কাছে কেবল আবেগ প্রকাশের মাধ্যম…
-

সম্পাদকীয়
সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্রের পাঠকরা গল্প পড়তে চান কেন? এর সাদামাটা উত্তর আমার যা মনে হয়, প্রধানত গল্পের কাহিনি বা সৃষ্ট চরিত্রগুলির মধ্যে তাঁরা তাঁদের চেনা জীবনের কিছু প্রতিফলন দেখতে পান বলে। কাহিনিপ্রধান গল্প সে-কারণেই অধিকাংশ পাঠক পড়তে ভালোবাসেন। তবে এও ঠিক যে, বাংলা গল্পের সূচনাকাল থেকে এ-পর্যন্ত গল্পের কলা-কাঠামো এবং কাহিনি ও চরিত্র নির্মাণের…
-

আমার গল্প লেখার গল্প
প্রতিটি গল্পে লুকিয়ে থাকেন লেখক স্বয়ং। শুধু গল্পের পেছনে বা আড়ালে নয়, কখনো-বা মিলেমিশে একাকার হয়েও থাকেন। সাহিত্যবোদ্ধা সমালোচকের মতে, সফল গল্প আসলে লেখকের জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, পর্যবেক্ষণ, সত্যান্বেষণ, কামনা-বাসনা, আনন্দ-বেদনা, স্বপ্ন-কল্পনা ইত্যাদি সহজ-কঠিন ও জটিল মানবিক বিষয়ের প্রতিফলন, ভাষায় যার শৈল্পিক নির্মাণ স্থান-কালের সীমা ছাপিয়ে পাঠকচিত্তে সাড়া জাগায়। লেখক মরে যান, কিন্তু তাঁর সৃষ্ট…
-

সাতোরি
রিভারভিউ রিসোর্টে পাবলিক রিলেশন্স অফিসার পদে যোগ দেওয়ার পর থেকে আনোয়ার আমাকে বেশ কয়েকবার সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। বলেছে, ঢাকার কাছে এমন নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা খুব কমই আছে। তারপর বলেছে, অন্য কেউ হলে বলতাম এমন নিখুঁত রিসোর্ট আর কোথাও খুঁজে পাবেন না। আমাদের এখানে মনাস্টারির সলিচুড আছে, সেইসঙ্গে ফাইভ স্টার হোটেলের সুযোগ-সুবিধা। আমরা…
-

উন্মাদিনী আধুনিকা
রাস্তার পাশে ফ্ল্যাট বলে এমনিতে গাড়ির শব্দ যন্ত্রণা দেয়। তার ওপর কয়েকদিন ধরে একটি তীক্ষ্ণ-কর্কশ-বামা কণ্ঠ ভুগিয়ে চলেছে ফজলকে। তাঁর লেখার টেবিলটা ঠিক জানালার পাশে। রাস্তার ওপারে একটি অফিস – ওদের ক্রিয়াকাণ্ড সব সময় দফতর কেন্দ্রে সীমাবদ্ধ থাকে না। মাঝে মধ্যে সেলিব্রেটি বদমাশরা এলে তার চেল্লা-চামুণ্ডারা অঞ্চলে শোরগোল পাকিয়ে একটা জলসাকেন্দ্র বানিয়ে তোলে। এরকম হরসঙ-মার্কা…
-

সমর্পিত
মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শীতের শেষবেলার বিষাদমাখা সময়ে রত্নাবলীর তাই মনে হয়। এই অশ্রুজল, বুক মন্থন করা দীর্ঘশ্বাস – সব তো সৌমেনের জন্য। একত্রিশ বছর আগে যার হাত ধরে শ্বশুরবাড়িতে এসেছিলেন, তিনি পৃথিবীর কোথাও নেই। রত্নাবলী শুনেছেন, আত্মা অবিনশ্বর, অজেয়, অমর। রত্নার বুকের ভেতরে কলরোল জাগে – তাহলে কি তিনি আমাকে দেখতে পাচ্ছেন? অনুভব…
-

যাত্রাপালা যাত্রাপালা – ঝিনুকমালা
জলঢাকা চেনেন? বাহের দেশ। সেই দেশে মাঘের শীত, বাঘেও ডরায়! কুয়াশায় নেড়িকুত্তাগুলা কেমন কাঁই-কুঁই করে গো। গাছসকল ঝিমায় সেজদায়। খালি নাদের ব্যাপারী গেঞ্জি গায়ে, ধুধু চান্দি বান্ধে নতুন গামছায়। হাঁড়ি বান্দে খাজুর গাছে। সুয্য তখনো ঘুমে। … ঝিনুক দুই হাতের দশ আঙুলে কুয়াশা হটায়া দৌড় ধরে। বালিকা উড়াল পাখি – দুই কচি ডানায় বেশুমার আনন্দ।…
-

বাইজি
বাড়ির নাম দিলশাদ মহল। বাঈজী দিলশাদ বেগমের গানের প্রতি যে মমতা ও প্রেম, সেই মমতা আর ভালোবাসায় বাড়িটি তৈরি করেছেন। বাড়ির বয়স একশ বছর পূর্ণ হয়েছে। একশ বছর আগে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর কাছ থেকে নজরানা পান তরুণী রূপসী বাইজি দিলশাদ বেগম। জনমানবহীন এই বিরানভূমিতে যখন এসে পৌঁছালেন হতাশ হয়েছিলেন বইকি। ভাগ্যের নির্মম পরিহাস…
