May 2023

  • চৈত্রপালা

    চৈত্রপালা

    জন্মের ঠিকুজি জানার সবচেয়ে প্রাথমিক উৎস মা। বাবা নন। মা জন্ম দিয়েছেন। বাবা পাশে থাকতেও পারেন, না-ও পারেন। থাকলে দিনক্ষণ বলতে পারবেন। নচেৎ শোনা কথা। বা নোটবুকে টুকে রাখা। কোনো মানুষই তার জন্মক্ষণ সম্বন্ধে বলতে পারে না। কারণ তার স্মৃতিকাণ্ড শুরু হয় ধীরে। এবং কয়েক বছর কেটে যায়। আমার সূত্র মা। তাই দ্বিধার কোনো বালাই…

  • ছেলেবেলার কথা

    ছেলেবেলার কথা

    অধ্যাপক অমিয় দেব তুলনামূলক সাহিত্যের যশস্বী শিক্ষক। দীর্ঘকাল অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ^বিদ্যালয়ের তুলনামূলক ভাষা ও সাহিত্য বিভাগে। তাঁর হার্দ্য, অনুভববেদ্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাহিত্য সমালোচনার নৈর্ব্যক্তিক ঘরানার গুরুত্বপূর্ণ সংযোজন, যা বিশ্লেষণের পাশাপাশি নিরন্তর পাঠকের সাহিত্যপাঠের পদ্ধতিকে প্রশ্নে তাড়িত করে এবং সাহিত্যের সঙ্গেই বিভিন্ন সাংস্কৃতিক উপাদানকে সম্পৃক্ত করে নেয়। বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তকে নিয়ে তাঁর লেখা…

  • অসম্মতির পাল্টা শক্তি ও একটি খসড়ার পটভূমি

    অসম্মতির পাল্টা শক্তি ও একটি খসড়ার পটভূমি

    ঢাকার বেঙ্গল গ্যালারিতে ‘অসম্মতির মানচিত্র’ প্রদর্শনীতে যে-উপাদানসমূহ একত্রিত হয়ে একটি প্রস্তাবকে সামনে হাজির করেছে, সেটি এ-অঞ্চলের মানুষের ঔপনিবেশিক অভিজ্ঞতাকে তুলে ধরে। ইতিহাসের আলোকে বর্তমানকে ব্যবচ্ছেদ করা এবং একটি প্রাতিষ্ঠানিক আঙ্গিকে আধুনিকতা/ ঔপনিবেশিকতাকে বিশ্লেষণাত্মক উপায়ে দেখার একটি প্রয়াসও বলা যায়। শিল্পী নিজেই এখানে একটি আধার। যৌবনে শিল্পী ঢালী আল মামুন ও তাঁর প্রজন্ম বাংলাদেশে দেখেছেন সামরিক…

  • নব্য উদারনীতিবাদ ও জিরো ক্যালোরি সংস্কৃতি

    নব্য উদারনীতিবাদ ও জিরো ক্যালোরি সংস্কৃতি

    মাত্রা ডিঙিয়ে খাবার খেয়ে আমরা মুটিয়ে যাই। তবে এ আমাদের না চাইতেই পাওয়া দেহগড়ন। ইথিওপিয়ার বদি জনগোষ্ঠীর পুরুষরা যদিও তাদের সাধনা করে বানানো মোটা পেটকে দেহের সৌন্দর্য মনে করে, মুটিয়ে যাওয়া সমসাময়িক  নগর-সংস্কৃতিতে যেন তা একেবারেই বেমানান। নব্য উদারনীতিবাদের এই গ্লে­াবাল জমানায় ফিট শরীর ও খাদ্য গ্রহণের বেলায় পরিমিতি বোধকে প্রশংসা করা হলেও অন্যান্য ভোগ-বিলাসিতাতে…

  • চৈতন্যমঙ্গল

    চৈতন্যমঙ্গল

    চৈতন্যদা আমার দীর্ঘদিনের পরিচিত। মাঝেমধ্যে দেখা হয়। দেখা হলেই গল্পের ঝাঁপি খুলে বসে – নিজের কথা বলতে। নিজের সাফল্য, সমস্যা কিংবা পরিচিত কোনো ঘটনা। এমন নয় সে আত্মকেন্দ্রিক। আসলে কথা বলতে ভালোবাসে। যেহেতু তাঁর জগৎটা ছোট, ঘুরেফিরে তাই নিজের প্রসঙ্গ এসে যায়। নিজের সম্পর্কে তাঁর কোনো রাখঢাক নেই – সে দাম্পত্য কলহ হোক কিংবা অন্য…

  • জোছনা-প্লাবিত

    জোছনা-প্লাবিত

    মাঝে-মধ্যে ইচ্ছে হয় মাঘী-পূর্ণিমার রাতে বোধিবৃক্ষের জোছনামাখা ছায়ায় মুখোমুখি চুপচাপ দাঁড়িয়ে থাকি। সে কে, যার সঙ্গে চন্দনার ওভাবে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে? বয়সের এই মরা-কাটালের সময় নির্দিষ্ট করে কারো নাম এখন মুখে আনতে ভালো লাগে না। শুধু মনে হয়, কেউ একজন থাকলেই হলো। কিছুটা মানবিক বোধসম্পন্ন হলেই হলো। আহা, পাখির নামে তার নাম – চন্দনা!…

  • জয়তুনের অপেক্ষা

    জয়তুনের অপেক্ষা

    এই অঞ্চল থেকে সর্বশেষ পুরুষমানুষটাও বিদায় হইছে প্রায় সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছর সময়টা ক্রমশ দীর্ঘ হচ্ছে; দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। জয়তুন বেগমের মাঝে মাঝে নাভিতে একটা মোচড় মারে, একটা কম্পন শুরু হয় বুকে, জগৎটাই আবার পুরুষশূন্য হইয়া গেল না তো! ১৩ বছর বয়সী নাতনি দাদিরে জিগায়, ‘পুরুষ মানুষ কী কামে লাগে?’ জয়তুন বেগমের…

  • রবীন্দ্রনাথের ‘অতিথি’ গল্পের মনস্তত্ত্ব ও ভাববাদী সাহিত্যশৈলী

    রবীন্দ্রনাথের ‘অতিথি’ গল্পের মনস্তত্ত্ব ও ভাববাদী সাহিত্যশৈলী

    গল্পের প্রাণই হচ্ছে মনস্তত্ত্ব, মনের কথা। মানুষের কথাবার্তা, পরিবার-সমাজে যাপিত জীবনের মধ্য দিয়ে তার প্রকাশ ঘটে। সমাজ ও সাংস্কৃতিক জীবনধারাও গল্পের চরিত্রদের মনোজগৎকে কেন্দ্র করে জীবন্ত হয়ে ওঠে, চারপাশের প্রকৃতিও লেখকের সৃজনক্ষমতার গুণে ‘আলাদা চরিত্র’ হিসেবে ফুটে উঠে বাস্তব চরিত্রদের মধ্যে ভাববাদী কল্পনাশক্তির তুমুল আলোড়ন তুলতে পারে। এই ভাব কিংবা কল্পনার প্রভাবে বাস্তব চরিত্রগুলি প্রভাবিত…

  • স্বর্ণবোয়াল : হারজিত অদ্বৈত নৈসর্গিক ঐক্যে বাঁধা

    স্বর্ণবোয়াল : হারজিত অদ্বৈত নৈসর্গিক ঐক্যে বাঁধা

    সেলিম আল দীনের স্বর্ণবোয়াল নাটকটি সম্প্রতি বাংলাদেশের দুটি বিশ^বিদ্যালয়ের দুজন শিক্ষক ও নাট্যনির্দেশক নির্মাণ করেছেন। তাঁরা হলেন – জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. ইউসুফ হাসান অর্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী। একই টেক্সটের দুটো প্রযোজনার উপস্থাপনরীতি কাছাকাছি হলেও তাদের ভেতর বৈচিত্র্য রয়েছে। নাট্যলক্ষ্যগত ভিন্নতাও রয়েছে। দুটিই এরিনা মঞ্চে বাংলানাট্যরীতির আলেখ্যে উপস্থাপিত। তারপরও দর্শন, আখ্যানবিন্যাস,…

  • জলের অক্ষরে লেখা

    জলের অক্ষরে লেখা

    পর্ব : ১৪ সারাদিন অবন্তির সঙ্গে যোগাযোগ হলো না বলে মন খারাপ লাগছিল ঋভুর। কথা তো হয়ইনি, এমনকি মেসেজেরও উত্তর দেয়নি অবন্তি। আজকে ও ব্যস্ত থাকবে, জানে ঋভু। তাই বলে এতটা? অংশুও সারাদিনে একবার খবর নিল না! অবশ্য ছুটির দিনে সেও নানা পারিবারিক বিষয়-আশয় নিয়ে ব্যস্ত থাকে। ওদের জীবন আমার থেকে আলাদা, অন্যরকম – ভাবলো…

  • মুক্তিযুদ্ধ ও এক বীরাঙ্গনার আখ্যান

    তালাশ উপন্যাসের শুরুতেই বোঝা যায় ঔপন্যাসিক শাহীন আখতার একজন বীরাঙ্গনাকে নিয়ে লিখতে বসেছেন, যাঁর নাম মরিয়ম; প্রকারান্তরে মেরী। শুরুর দ্বিতীয় অনুচ্ছেদেই তিনি মরিয়মের অনুভূতি এভাবে প্রকাশ করেছেন, ‘শুধু যুদ্ধ নয়, যুদ্ধহীন শান্তির সময়ও নারীর জীবনকে যদি ভাবা হয় চার চাকার গাড়ি, তবে দেহ তার সারথি। নিয়মের বাঁধানো সড়ক থেকে দেহ একচুল সরে গেলে আস্ত গাড়িটাই…

  • ভাষাসমুদ্রে নির্ভার অবগাহন

    জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান জীবন-সায়াহ্নে একখানি অভিধান রচনা করে নাম দিয়ে গেছেন আমার অভিধান। পরিকল্পনা করেছিলেন একশ শব্দ দিয়ে এর কলেবর সাজানোর। পরে আশিতে নামেন, কিন্তু তাও বাস্তবায়ন করতে পারেননি, বাষট্টিতে থামতে হয়েছে তাঁকে। শেষতক তাই বাষট্টি শব্দ দিয়েই সম্পন্ন হয় নিজের সর্বশেষ পরিকল্পনার এই বই। ‘ছোট্ট এই বই, সম্ভবত বাংলা ভাষার ক্ষুদ্রতম অভিধান।’ বাংলা ভাষায়…