May 2005

  • নির্বাসিতের কথা

    My Invented Country: A Memoir Isabel Allende Herper Collins Publishers New Delhi, 2003 Rs. 295 ইসাবেল আলেন্দে তাঁর ঘটনাবহুল নির্বাসিত জীবনে অসংখ্য উপন্যাস লিখেছেন, ভ্রমণকাহিনীও আছে, কিন্তু স্মৃতিচারণমূলক লেখা এর আগে লেখেননি একটিও। মাই ইনভেন্টেড কান্ট্রি – শিরোনাম দেখে চমকে উঠতে হয়, হঠাৎ নামটা পড়ে হৃদয়ে ধাক্কা লাগে, মনে প্রশ্ন জাগে, নিজের দেশকে আবার পুনরাবিষ্কারের…

  • পুরনো প্রশ্ন, নতুন সম্ভাবনা

    সম্ভ্রমহানির আগে ও পরে বিশ্বজিৎ চৌধুরী আগামী প্রকাশন, ঢাকা, ২০০৪ ৭০ টাকা বিশ্বজিৎ চৌধুরীর সাম্প্রতিক সম্ভ্রমহানির আগে ও পরে পড়বার পর আবার নতুন করে মুখোমুখি হতে হলো বেশকিছু পুরনো প্রশ্নের। গ্রন্থর্ভুক্ত প্রতিটি গল্পই সুলিখিত। একটি পড়ার পর দীর্ঘ বিরাম ছাড়া পরেরটিতে প্রবেশ করা সহজ হচ্ছিল না। কারণটি অবশ্যই বিশ্বজিতের গল্প-বলার চূড়ান্ত দক্ষতার মধ্যেই খুঁজে পাওয়া…

  • প্রগতি-কবিতার নান্দনিকতা

    তিনজন আধুনিক কবি : সমর সেন সুভাষ মুখোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য মাহবুবুল হক নয়া উদ্যোগ, কলকাতা, ২০০৫ ২০০ টাকা মাহবুবুল হক বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত প্রাবন্ধিক, সমালোচক। ধারাবাহিকভাবে জ্ঞানচর্চা এবং শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা বিশুদ্ধ বানান-অভিধান-প্রণয়ন, লোকসাহিত্য-গবেষণা, অনুবাদ, সম্পাদনা ও পাঠ্যবই রচনা করে ইতোমধ্যে দেশ-বিদেশে খ্যাতি লাভ করেছেন। তাঁর গবেষণা ও জ্ঞানচর্চার বিষয় এবং পরিধি বেশ বিস্তৃত।…

  • উচ্চবিত্ত যুবসমাজের বয়ান

    সামান্তা নাসরীন জাহান অন্যপ্রকাশ, ঢাকা, ২০০৫ ১০০ টাকা প্রথম উপন্যাস উড়ুক্কুর প্রকাশসময় থেকে শেষ প্রকাশিত উপন্যাস সামান্তা পর্যন্ত নাসরীন জাহানের ঔপন্যাসিক-অভিজ্ঞতা যুগ-অতিক্রান্ত। সংখ্যার হিসাবে তাঁর উপন্যাসও কিন্তু বারো অতিক্রম করে গেছে। সামগ্রিক লেখালেখির বিচারে তাঁর গল্পগ্রন্থের সংখ্যাও হেলাফেলার নয়। বাংলাদেশের সাহিত্যমণ্ডলে নাসরীনের নিয়ত উপস্থিতি সাহিত্যামোদী যে-কোনো পাঠকের জন্যই প্রীতিকর এক সংবাদ। আর এ-লেখকের প্রধান যে…

  • থিয়েটারের মুক্তি

    আধুনিক সমাজের প্রধান প্রবণতাসমূহকে যদি শনাক্ত করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের বহুমুখিন ও বহুমাত্রিক দৃষ্টিকোণ প্রয়োগ করতে হবে। কিন্তু যে-ব্যক্তিমানুষ বা ব্যক্তিমানসের সূত্রগুলোকে গ্রন্থিবদ্ধ করে সমাজচিত্রের একটা সাধারণ আভাস তৈরি হয়, তার খোঁজখবরের মধ্যেই সৃজনশীল সাহিত্যের গতিপ্রকৃতি গড়ে ওঠে। এই আধুনিককালে সমাজের যে-দৃষ্টিগ্রাহ্য বিবর্তন এবং ব্যক্তিমানুষের যে-অন্তর্জাগতিক সংকট, তার নিরন্তর টানাপোড়েন নিয়ে শিল্পী, নাট্যকার…

  • লন্ডন থেকে ইউসুফ ইসলামের গান, চার্লসের বিয়ে

    উত্তর লন্ডনে আমাদের বাড়ি থেকে মিনিট কয়েকের হাঁটা পথের দূরত্বে একটি ছোট পোস্ট অফিস আছে। বিলেতে এ-ধরনের স্থানীয় ডাকঘরগুলোতে খাম-পোস্টকার্ড, ডাকটিকিট ইত্যাদি ছাড়া খবরের কাগজ এবং অন্যান্য স্টেশনারি জিনিসপত্রও বিক্রি হয়। প্রায় প্রতিদিনিই কোনো-না-কোনো কাজে আমাকে সেখানে যেতে হয়। কয়েকদিন আগে একটু বেলার দিকে গিয়ে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছি। আরো জনাদশেক লোক আমার সামনে, বেশির…

  • চলছে-চলবে

    বিবাহের চেয়ে বড় ম্প্রতি উড়িষ্যা অঞ্চল থেকে প্রায় শতায়ু এক ব্যক্তির মৃত্যুসংবাদ প্রচারিত হয়েছে, এবং তা বিভিন্ন ভাষার পত্রপত্রিকায় বিভিন্ন দেশে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। এক ভদ্রলোক নব্বইয়ের কোঠার প্রায় শেষ প্রান্তে একশো বছরের মুখে দেহরফা করেছেন। কিন্তু আজকের যুগে মানুষের আয়ু যখন ক্রমবর্ধমান, তখন অনেকেই একশো বছর বাঁচছেন, অনেকে তারও বেশি। এখন সোয়াশো-দেড়শো বছর…

  • কথাটা মিথ্যা!

    মূল: শলোম আলেইকম মনে হচ্ছে, কোলোমেয়া যাচ্ছো তুমি?’ ‘কী করে বুঝলে কোলোমেয়া যাচ্ছি আমি?’ ‘কন্ডাক্টরের সঙ্গে যখন কথা বলছিলে তখন শুনেছি। আদতেই কি তুমি কোলোমেয়ার লোক, নাকি স্রেফ এমনিই যাচ্ছো ওখানে?’ ‘আমি কোলোমেয়ারই লোক। তো?’ ‘কিছু না। এমনিই জিজ্ঞেস করছিলাম। তা, শহরটা কি সে-রকম নামি-দামি কিছু, এই কোলোমেয়া?’ ‘নামি-দামি মানে? গ্যালিসিয়ার (এক পোলিশ প্রদেশ –…

  • গ্রাহাম গ্রিন, সংশয়ের শিল্পী

    জনপ্রিয়তারও অনেকগুলো মাত্রা আছে। জনপ্রিয় সাহিত্য সিরিয়াস লেখকমহলে নাক সিঁটকানোর বস্তু হলেও এবং জনপ্রিয় লেখককে অনেকটা মিষ্টি বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলেও এ-ধরনের লেখকও মানবচরিত্রের এমন কিছু দিক নিয়ে কাজ করেন, এমনভাবে করেন যে, তা কখনো কখনো সিরিয়াস পাঠকেরও (এবং লেখকেরও) অকুণ্ঠ সমর্থন ও সাধুবাদ আদায় করে নেয়। জনপ্রিয় লেখকের এই টাইপটি আমাদের দেশে…

  • নগর-নিসর্গ : অপূর্ণ স্বপ্নের কড়চা

    রাজধানীর নিসর্গশোভা বৃদ্ধির বর্তমান কর্মকাণ্ড নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা উঠেছে। সার্ক সম্মেলন সামনে রেখে পরিকল্পিত এই উদ্যোগ, সময়ের হিসাব বিবেচনায় নিলে, সঠিকই বলতে হবে। স্বল্পমেয়াদি এই ধরনের কর্মকাণ্ড প্রসাধনী প্রয়াসের বেশিকিছু হয় না। এতে অবশ্য কিছু গাছ কাটাছাঁটা গেছে, তাতে মারাত্মক কোনো ক্ষতি ঘটেনি, কেননা নগরীর বৃক্ষরোপণ-পরিকল্পনায় গোড়ায়ই অনেক গলদ ছিল, তাতে ভবিষ্যতে যে-কোনো সংস্কার-কর্মে…

  • পর

    ষোলো এই যে দাদা, ছুনুন। দিপালী নাগের গলা মোটা ধাঁচের। পুরুষালি। মুখের দিকে না তাকালে বোঝা যায় না, পুরুষ কথা বলছে না মহিলা। তবু তার গলা শুনতে পেলেন না ওসমান গণী তালুকদার। দাঁড়িয়ে ছিলেন কাছাকাছিই, বোধহয় অন্যমনস্ক ছিলেন। তাঁর পরনে অ্যাস কালারের স্যুট, পায়ে চকচকে কালো জুতো। সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের টাই পরেছেন।…

  • মানুষ, মানুষ !

    ॥ ১৬ ॥ খুকুমারা যে-পাড়ায় থাকে সেই অঞ্চলটি নতুন গড়ে উঠেছে। আগে কলকাতা ছিল উত্তর-দক্ষিণে লম্বা, উত্তর ও দক্ষিণে স্পষ্ট ভাগ ছিল, দু’দিকের কালচারও অনেকটা আলাদা। উত্তর কলকাতায় এখনো রয়ে গেছে পুরোনো আমলের বেশ কিছু বনেদি বাড়ি, এমনকি সেইসব কিছু কিছু বাড়ির বাগানে পাথরের নগ্ন নারীমূর্তি এবং ফোয়ারাগুলিও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। আর দক্ষিণ কলকাতায়…