May 2005

  • একজন বিজ্ঞানী এবং তাঁর গবেষণা-প্রক্রিয়া

    ১৮৮৫ সালের জুলাই মাসের চার তারিখ, ফ্রান্সের একটি ছোট শহরে জোসেফ মাইস্টার নামের নয় বছরের একটি বাচ্চা স্কুলে যাচ্ছে, তখন কোথা থেকে বিশাল এক কুকুর এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বাচ্চাটিকে কুকুরটি সম্ভবত মেরেই ফেলত, কাছাকাছি একজন মানুষ দেখতে পেয়ে কোনোমতে একটি লোহার রড দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দিয়ে বাচ্চাটির প্রাণ রক্ষা করল। আপাতত বাচ্চাটির প্রাণরক্ষা…

  • বিশ্বায়ন ও ভারতের সমকালীন দৃশ্যকলা

    একটি উদ্ধৃতি দিয়ে শুরু করা যেতে পারে এই আলোচনা। কয়েক বছর আগে একটি লেখার জন্য কিছু কথাবার্তা হয়েছিল শিল্পী সোমনাথ হোরের সঙ্গে। শান্তিনিকেতনে তখন তিনি লাল বাঁধের কাছে এক আদিবাসী-অধ্যুষিত পল্লিতে নিজের বাড়িতে থাকেন। পূর্বপল্লিতে আসেননি তখনো। সেখানেই এক গ্রীষ্মের বিকেলে নেওয়া হয়েছিল তাঁর সাক্ষাৎকার। অনেক কথার মধ্যে তাঁর সেদিনের একটি কথা চিরস্মরণীয় হয়ে থেকেছে…

  • শিল্পীদের কর্মশালার মিথস্ক্রিয়া

    মহানগরী ঢাকার অন্যতম নাগরিক বাহন রিকশা। খাঁটি বাংলায় ত্রিচক্রযান অর্থাৎ তিন চাকার মানবশ্রমচালিত বাহন। ঢাকার সব রাস্তায় এখন রিকশা চলে না, চলতে দেওয়া হয় না। তবুও অপ্রধান সড়কে বা গলিপথে রিকশা এখনো ঢাকার নিম্নমধ্যবিত্তের প্রধান যান। এই অযান্ত্রিক মানবিক শ্রমপ্রধান যান চলছে বাংলাদেশের সর্বত্র। দেশের শ্রমঘন জনপদে, অধিক মানুষের আবাসস্থল বা কর্মক্ষেত্রে একেবারে হাতের কাছের…

  • বিমূর্ত আলোয় চিরচেনা জগৎ

    বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সাম্প্রতিক প্রদর্শনী ফখরুজ্জামানের। সুদূর লন্ডনে বসবাসকারী একজন শিল্পীর। ঢাকার চারুকলা ইনস্টিটিউটে কিছুদিন শিল্পের পাঠ গ্রহণ করেই চলে গেছেন ইংল্যান্ডে, সেখানেই থিতু। প্রচলিতভাবে যা ঘটে, অর্থাৎ অনেকে প্রবাসে যায়, জীবন-জীবিকার চাপে অথবা মুদ্রা কামানোর নেশায় সহসাই হয়ে যায় লক্ষ্যচ্যুত, জামানের ভাগ্যে সেটি ঘটেনি। দাঁতে দাঁত চেপে লেগে-থাকা এবং কঠোর অনুশীলনের মধ্য…

  • রূপদর্শী শিল্পী রফিক আহমেদ

    বাংলার প্রাচীন লোকায়ত জীবনের যে-ছবি আমরা পাই নানা লেখায় ও গবেষণায়, তাতে সমৃদ্ধ বাংলার ছবিই বেশি বেশি আঁকা হয়েছে। ‘পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু’ এমন সমৃদ্ধ প্রাচীন বাংলার বর্ণনা আমরা শুনে আসছি শৈশব থেকে। এমন সমৃদ্ধ বাংলার স্বপ্নপূরণের জন্যে লড়তে দেখেছি বাঙালিকে, যুদ্ধ করতে দেখেছি সাহসী স্বপ্নবান কিশোর-যুবক, প্রৌঢ়দের। আমরা স্বাধীনতা…

  • মনোদৈহিক পরিবর্ধন

    মনসুরুল করিমের চিত্রকলার বিকাশ শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখার সুযোগ হলো সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে। মনসুরুল করিম প্রভাব-সৃষ্টিকারী শিল্পী। তাঁর পরবর্তী প্রজন্মের অনেকের কাজে তাঁর টেকনিক ও আবহের ছায়া পাওয়া যায়। রঙের পুরু স্তরে আঁচড় কেটে তিনি অনেকটা প্রিন্টের মতো করে তাঁর চিত্র রচনা করেন। এ-প্রদর্শনীতে ১৯৬৭ থেকে ২০০৫ সময়কাল পর্যন্ত তাঁর আঁকা চিত্রকর্ম…

  • স্বপ্ন, কল্পনা ও অবদমনের গল্প রোকেয়া সুলতানার ‘অধরার স্বপ্নকথা’

    গত দু-আড়াই দশকে আঁকা রোকেয়া সুলতানার ছবিগুলো দেখলে একটি বিষয় পরিষ্কার হবে – শিল্পী হিসেবে তিনি এক জায়গায় দাঁড়িয়ে নেই, তাঁর উত্তরণ ঘটছে। কতদূর তিনি যাবেন, সেটি তাঁর এবং ভবিষ্যতের ব্যাপার – তবে তিনি যে যাচ্ছেন, মোড় ফিরছেন, কখনো কখনো নিজেকে অতিক্রম করছেন, তার প্রমাণ মেলে তাঁর শেষতম একক চিত্রপ্রদর্শনীতে। একসঙ্গে তাঁর এত ছবির প্রদর্শনী…

  • নিবেদন

    এখনও পশ্চিবঙ্গের অনেক প্রাচীন মানুষ কথা বললেই স্মৃতি হাতড়াতে শুরু করেন। বুঝতে পারি, তাঁদের চোখের সামনে পুরনো ঢাকা শহরটা জ্বলজ্বল করছে। জগন্নাথ কলেজ, বুড়িগঙ্গা, রমনার মাঠ থেকে শুরু করে বিশেষ কোন খাবারের দোকান কোথায় কেমন ছিল তা বর্ণনা করার সময়ে অদ্ভুত আলো ফুটে ওঠে তাঁদের মুখে। যাঁরা গ্রামে ছিলেন তাঁদের আবেগ আরো বেশি। যাঁরা ছেচল্লিশের…

  • নিখিল নাস্তির নান্দীকর

    তিরিশের যে পাঁচ কবি রবীন্দ্রবলয়ের মোহাচ্ছন্নতা ঘোচাতে নিরলসভাবে সচেষ্ট ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত তাঁদের অন্যতম। তিনি বাংলা কাব্যাঙ্গনের এক আভিজাত্যময় কবি-পুরুষ। বহুলাংশে আধুনিকতার বৈশিষ্ট্যকে ধারণ করে তিনি একাধারে রোমান্টিক ও নিঃসঙ্গের কবি। একই সঙ্গে পুরোমাত্রায় ঐতিহ্যসচেতন। কিন্তু নিজস্ব পথ তৈরি করেছেন ব্যক্তিক প্রতিভার সঙ্গে পরিশ্রমলব্ধ জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে। কবি সুধীন্দ্রনাথ স্বভাবকবি নন কিংবা স্বভাবজাত আবেগের…

  • প্রতিধ্বনি : শহীদ কাদরী

    ওড়ে পরাক্রান্ত সময়ের দুঃখী চিল, দূর জানালায় কেমন আছেন শহীদ কাদরী, করতলে ফোটে অন্ধ রাত স্বপ্নহীন মৃত বোধের অলক্ষ্যে ঝরে পড়ে কুমারী ভোরের রোদ ঝিলমিল; মুগ্ধ মুহূর্তের নিঃসঙ্গ গোলাপ; নির্বোধ নগরকর্তা খোঁজে ভেলকি করাত কেটে দিতে জোছনাবৃক্ষের নির্মল চাদর, জীর্ণ ধুলোর ভেতর টেনেটুনে মেলে ধরে বিবর্ণ সভ্যতা; ধূলি ওড়ে, বাতাসের অবাধ্য ডানায় উড়ে যায় মেঘময়…

  • ঈর্ষা

    দেরি দেখে দরজা ঠেলে ঢুকে পড়েছিলাম তোদের ধোঁয়ার গোপন ঠেকে। বাঁ হাতে ধরেছিলি কল্কের ছিপছিপে কোমর আর ঠোঁট তোর, অখণ্ড তৃষ্ণায় শুষে নিচ্ছিল আগুন-ঠোঁট তার। আমাদের সহবাস থাকে অথচ এমন পূর্বরাগ নেই ঠান্ডা সাদা বিছানা ॥ কল্কে ঠোঁট তুলে রাখি অনন্ত আগুনের জন্য

  • উপবাস

    উপবাসে রয়ে গেছি কতকাল তোমার অভাবে মাঠের ওপারে ওই ডুবে আছে সূর্যের শরীর পশ্চিম বাগানে একা মোমবাতি সকরুণ জ্বলে আলপনা বুঝি কেউ দিয়েছিল অলস উঠোনে নির্নিমেষ শীত করে অসহায় জানালা আমার অচপল মেঘময় যদি বাঁশি পুনরায় বাজে তবু আমি রয়ে যাবো অনিকেত এই উপবাসে