May 2005

  • ভাষার সমস্যা

    ভাষার সমস্যা আছে। সব কথা সে প্রকাশে সমর্থ নয়। যতই পণ্ডিতি করি, সান্ধ্যসুর ধরি, ঠিক যেন হলো না – আমার কি বলার ছিল? কী বলার মধ্যে আমি কী ভাব বোঝাতে চেয়েও, শেষ পর্যন্ত বাক্য যেন বাগে আসল না, বরং বিরাট বিট্রে করে বসল। কুয়োর মধ্যে হারিয়ে যাওয়া চৈত্রমাসের মহাজোছনা যেন আমি আর তুলে আনতে পারলাম…

  • চারকোনা চাঁদ

    শীতরাত : সসীম শূন্যতা থেকে কুয়াশায় নিষ্কাশিত হ’তে হ’তে গোলত্ব হারিয়ে চাঁদ চারকোনা মাঠের ভিতরে পড়ে হয়ে যায় বড় এক চারকোনা চাঁদ – কী অবাক! কীভাবে তা হয়!? কত ঘন কুয়াশায় কতটা আলোর চাপে বিপর্যস্ত বস্তুসমুদয় নিজস্ব আকারগুলো অহংহীন লুপ্ত করে দেয় অবশেষে কী জানি বাবা! গ্যালিলিও যা জানে নাই শেষে কী আমি তা জেনে…

  • থ্রেট

    আমি আর ফিরব না! কিন্তু ঘর যেন ফাঁকা পড়ে থাকে অপেক্ষায়! যেন দেয়ালে ঝুলে থাকে আমারই মুখ, দরোজায় আমারই খামখেয়ালি জুতো জোড়া! যেন বিছানায় পাতা থাকে জেদি বালিশ ট্রেতে চায়ের সরঞ্জাম – টাটকা রঙ্গন, জিনিয়া, দাপট কাকে বলে দেখেনি কেউ এতদিন মৃতের নিষ্ঠুরতা জীবিতের সংশয়ে ঘুরছে, ঘুরবে! – তোমরা জেগে থাকো।

  • ঊষর মরুদ্যানের ভেতর

    জেনো, ঊষর মরুদ্যানের ভেতরও অতি সংগুপ্ত এক ফুল ফুটে আছে; হিসহিসে সরীসৃপের পিঠ থেকে নামা রোদে দিগন্ত ঝলসায়। সেই বৈরী জলশূন্য হাওয়ায় নম্র ও অতিদর্প ফুলও তাকায়। অতিকায় অতীতের মতো কাঠিন্য ধরে রাখা পাথরে পাথরে। জেনো, আকাশগঙ্গার অতি ঘনিষ্ঠ নক্ষত্র সংসারে বিরল এক তারা ফুটে আছে; গ্রহাণুপুঞ্জের শিরদাঁড়া বেয়ে নামা আলোয় ছায়াপথ ঝলসায়। সেই উজ্জ্বল…

  • জতুগৃহ

    রসুই ঘরের বৈদ্যুতিক তারে ঝুলে আছে মাকড়সার লাশ, তার সাথে হার-না-মানা সামন্ত-কালের বাঁশি। উড়ন্ত চাঁদোয়া ঢাকে ত্রিমাত্রিক ছাদের ভুবন প্রদীপের তলদেশে টুকরো টুকরো অন্ধকার, সেইসব অন্ধকার পাঁদাড়ে চুয়ানো অথবা আগুনে সেঁকে ত্রিবেণী সংগমে বিসর্জন দেবে বলে দুচোখে মেঘের কঙ্কাল ঝুলিয়ে তুমি বসে আছ নতজানু সময়ের পাহারায়, ও-যমুনা ও-কর্ণফুলী – স্মৃতিভার ঢেউয়ে মুক্তা জ্বেলে দক্ষিণে যাও…

  • আলবেনি

    এতকিছুর পরেও তোমরা জানতে চাইছ, আমি কেমন আছি! ওহে শোনো সবাই আমি বলছি, আমি কেমন আছি। আমার শব্দগুলো এখন শূন্যে ঝুলে থাকে। আমার রাত্রিতে এখন আর কোনো জ্যোৎস্না নেই, ধুলোয় ঢেকে গেছে সমস্ত আকাশ আমার। সবুজ ঘাসগুলো হয়ে গেছে এখন একমুঠো নীল আকাশ। এই সমস্ত কিছুই আমার অপছন্দের। এখন শুনলে তো এই আমার এখানকার ইতিহাস।

  • কলম

    সমস্ত কেড়েছো তুমি আর জানো আমি নিরুপায়, বিপন্ন, অসাড় দেয়ালে ঠেকেছে পিঠ, মনে হয় এই শূন্যতার শেষ হবে একদিন, আলো খুঁজে নেবে অন্ধকার দলে ভারী তুমি আজ, ফুটপাথে ঠেসে ধরে মারো আবার লিখছি, দেখো, কলম কি কেড়ে নিতে পারো?

  • দুই কিশোরী

    কিশোরীর নাঙা পায়ে ইট-কাদা-বালি কিশোরীর রাঙা পায়ে ঘাসের মিতালী কিশোরীর ক্ষিপ্র হাতে মারণাস্ত্র প্রীতি কিশোরীর কচি হাতে নীল প্রজাপতি কিশোরীর রুক্ষ চুলে ছিন্নভিন্ন ছবি কিশোরীর খোলা চুলে মেঘের পৃথিবী কিশোরীর লাল চোখে ক্ষুধা তৃষ্ণা ত্রাস কিশোরীর কালো চোখে সৃষ্টির উল্লাস কিশোরীর ধ্বস্ত ঠোঁটে নিষ্পাপ পতিতা কিশোরীর নম্র ঠোঁটে নিটোল কবিতা কিশোরীর তপ্ত বুকে মৃত্যু অশ্রু…

  • ভৌতিক উপকথা

    এটা তিন হাজার উনত্রিশ খ্রিষ্টাব্দ আজ থেকে প্রায় হাজার বছর আগে, কোলকাতা নামে একটি শহর ছিল সে-কথা এখন ভেবেই অবাক লাগে! কোলকাতা সেই যেখানে একসময় সেখানে এখন ভেঙে পড়া ইট-কাঠ – জ্যোৎস্না পড়েছে পুরোনো ধ্বংসস্তূপে, ভাঙা ঘর পাশে পরিত্যক্ত মাঠ। কোলকাতা নিয়ে কিংবদন্তি আছে রটেছে নানান ভৌতিক উপকথা, ধ্বংসপ্রাপ্ত জনহীন প্রান্তরে কোনো রাতে নাকি জেগে…

  • সে-সময়

    কতো গাঢ় অন্ধকার কতো যে প্রচণ্ড চাপ মৃত্তিকার, পাথরের… আলোর যাত্রীরা শেকড়ে শিকল নিয়ে দিয়েছে উড়াল… বিস্ময়ে মস্তক তোলে শ’য়ে শ’য়ে সবুজ লাউয়ের লিক্-লিকে দেহ – উচ্চাকাক্সক্ষী সবুজ আগুন। ঝর্ণার চঞ্চল জল ফিক ক’রে হাসে সে হাসিতে ঝ’রে প’ড়ে হীরে। অহঙ্কারী সূর্য সেও প্রণাম জানায় গোধূলিতে, বিহান বেলায়। উচ্চতা বিভেদ আনে, পানি জানে, তাই অবশেষে…

  • পারবে নাকি মানবকে নিয়ে যেতে মহিমার দিকে?

    কবিতা, তুমি কি আমাকে আচমকা একদিন ভীষণ হেলায় চলে যাবে ভয়ংকর বিরানায়? এই যে তোমার জন্য এই বয়সেও দিনরাত তোমাকেই মনপ্রাণ অকুণ্ঠ করেছি সমর্পণ, সে-তো তুমি ছাড়া অন্য কারো জানা নেই। তুমিই তো জানো শুধু প্রতি মুহূর্তের রক্তক্ষরণ আমার। তোমাকে পাওয়ার জন্য কত যে পথের কাঁটার জুলুম সয়ে যেতে হয়, সে-খবর তুমি ছাড়া অন্য কেউ…

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আশি বছর

    শুধু দীর্ঘজীবন পাওয়ার জন্য নয়, সক্রিয় থাকার কারণেও চল্লিশের দশকের প্রধান কবিদের মধ্যে জায়গা পেয়েছেন সুভাষ মুখোপাধ্যায় আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রপ্রভাব থেকে মুক্ত হওয়ার আন্দোলনে, কাব্যের ভাষাকে আটপৌরে করে তোলার আন্দোলনে, চল্লিশের কবিরা তিরিশের লেজুড় হিসেবেই পরিচিত। অরুণকুমার সরকারের মতে, আপাতত অবস্থাটা কতকটা তা-ই ছিল বৈকি। তিনি এ-কথাও মনে করিয়ে দিয়েছেন যে, চল্লিশের কবিদের অনেকটা…