November 2004
-
বঙ্গসন্তানের প্রথম বিলাতভ্রমণ
The Wonders of VilayetMirya Sheikh I`tesamudin Translated byKaiser HaqPeepal TreeLeeds, 2001Price : £ 10.99 সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক রেনে দেকার্তে, যাঁকে আধুনিক দর্শনের জনক বলা হয়, বলেছিলেন, ‘Travelling is almost like talking with men of other centuries।’ ভিন্ন শতকের একজন ভ্রমণকারী যিনি তাঁর ভ্রমণ-বৃত্তান্তের মধ্য দিয়ে এ-যুগের মানুষের সঙ্গে কথা বলেছেন, তাঁর সম্বন্ধে ওঁর কী…
-
একটি আবিষ্কারধর্মী অনুবাদ
সোফির জগৎইয়স্তেন গার্ডারঅনুবাদ : জী এইচ হাবীবসন্দেশঢাকা, ২০০২দাম : ৪০০ টাকা ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder)-রচিত Sophie’s World কিংবা বইটির বাংলা অনুবাদ সোফির জগৎ নিয়ে আলোচনার তাকত্ বর্তমান আলোচকের নেই। এবং সেজন্য তিনি খুব একটা দুঃখিতও নন। কারণ, রাজা সলোমন বিনয়-সহকারে ঈশ্বরের কাছে বলেছিলেন, ‘Give me the wisdom I need to rule your people with justice and…
-
কুসংস্কারাচ্ছন্ন সময়ে বিদ্রোহী এক নারীসত্তার আখ্যান
নূরজাহানইমদাদুল হক মিলনহাতেখড়ি, ঢাকাপ্রথম পর্ব : ১৯৯৯দ্বিতীয় পর্ব : ২০০২ দাম : প্রথম পর্ব ১৫০ টাকাদ্বিতীয় পর্ব ২৫০ টাকা সমকালীন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের আলোকে গ্রামীণ চিত্র অর্থবহ, শিল্পসম্মত ও আবশ্যিকতার প্রশ্নে খুব কম উপন্যাসেই উপস্থিত। ঐতিহাসিক পটভূমিকায় রচিত মহাকাব্যিক যে-সব উপন্যাস গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবিদার সেগুলোর মধ্যে আবুজাফর শামসুদ্দীনের (১৯১১-৮৯) পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), শহীদুল্লা…
-
একটি অবশ্যপাঠ্য বাংলা বই
মানুষ ও মহাবিশ্বশিশিরকুমার ভট্টাচার্যসময় প্রকাশনঢাকা, ২০০৪ দাম : ১৭৫ টাকা ডক্টর শিশিরকুমার ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অঙ্ক শেখান – জ্যোতির্পদার্থবিদ্যার নামী অধ্যাপক। অবশ্য বিশেষজ্ঞমহলে সম্মান পেলেও সাধারণ মানুষের কাছে তেমন পরিচিত নন। তাঁর চর্চার বিষয় তাঁকে দূরে ঠেলে রাখে। আমরা বেশির ভাগ অঙ্কে ভয় পাই। তার ওপর তাঁর বিদ্যানুশীলন যে-স্তরে, সেখানে সিঁড়ি ভেঙে ওঠার সাধ্য আমাদের…
-
স্যাটেলাইট টেলিভিশন : সম্ভাবনার নতুন দিগন্ত
বাংলা স্যাটেলাইট টেলিভিশনের দর্শকমাত্রই জানেন, আমরা কী ধরনের টিভি-আবহাওয়ায় বসবাস করছি। আর সন্ধ্যা থেকে গভীর রাত অবধি আমরা অনেকেই নিজেদের সঁপে দিয়েছি টিভির কাছে। গৃহবধূদের অনেকেরই দিবানিদ্রা এখন আর নেই। ক্লান্ত-দুপুরে বিছানায় শুয়ে উপন্যাস পড়া গৃহবধূদের সেই বিলাসিতাও এখন প্রায় নেই বললেই চলে। অর্থাৎ নারীপুরুষ-নির্বিশেষে এখন আমরা অনেকেই টিভির মোহের কাছে পরাজিত। শিশুরাও বাদ নেই।…
-
হক্কু, হাইকু এবং রবীন্দ্রনাথের হাইকু-প্রসঙ্গে
২০০৪ সালের সেপ্টেম্বর মাসের কালি ও কলমে আবুল হোসেন হাসনাত আবদুল হাইয়ের হাইকু গ্রন্থের সমালোচনা করতে গিয়ে হক্কু ও রবীন্দ্রনাথের হাইকু লেখা-প্রসঙ্গে কিছু কথা লিখেছেন। আমার মনে হয়, আমার হাইকু গ্রন্থের (ঢাকা : পুনশ্চ, ২০০৩) ভূমিকা থেকে খানিকটা অংশ তুলে দিলে পুরো ব্যাপারটি আরো একটু স্পষ্ট হতো : আমার ভূমিকার অংশবিশেষ – “জাপান রবীন্দ্রনাথকে মুগ্ধ…
-
পর
দশ রপর শুরু হয়েছিল আসল জীবনযুদ্ধ। মুক্তিযুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু আমাদের পরিবারটির জন্য শুরু হলো আসল যুদ্ধ। জীবনযুদ্ধ। সেই যুদ্ধের ফাঁকে ফাঁকে নিয়তি আমাকে টেনে নিল অন্য এক জীবনের দিকে। সেই জীবন আমার লেখক জীবন। “১৯৭৩ সালের কথা। জগন্নাথ কলেজে আইএসসি পড়ি। বিকেল কাটাই গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, নয়তো…
-
মানুষ, মানুষ !
॥ ১০ ॥ আজকাল সকালে খবরের কাগজ পড়তে গেলে নারী-পাচার চক্র, দেহ-ব্যবসা, নাবালিকা বিক্রি এইসব খবরের দিকে চোখ চলে যায়। এই ধরনের খবরও প্রায়ই থাকে। আগে এসবের দিকে তেমন মনোযোগ দিতাম না। আজকের কাগজেই মানবাধিকার কমিশনের একটা লম্বা রিপোর্ট বেরিয়েছে। ভয়াবহ ব্যাপার! পশ্চিম বাংলায় এমনিতে ব্যবসা-বাণিজ্যের অবস্থা বেশ খারাপ, কিন্তু দেহ-ব্যবসায়ের নাকি একটি প্রধান কেন্দ্র…
-
শোক
অনুবাদ : সুব্রত বড়ুয়া মায়ের মৃত্যুর ব্যাপারটা খুব আবছাভাবে মনে পড়ে ওর। প্রথমেই মনে আসে তার বার্টা খালার চেহারাটা। কাটা-কাটা কথাগুলো বলতে বলতে তিনি তাঁর শোকের পোশাকটি বাছাই করেছিলেন আর তাঁর নিরুত্তাপ ঠান্ডা চাহনিটা সবখানেই চোখে পড়ছিল। মা-র মৃত্যুর আগে বার্টা খালার কথাটা বেবীর কখনো মনেও আসেনি : একেবারে ক্ষীণকায় এক মহিলা, কথা বলতেন খুবই…
-
রক্তকরবী : নির্যাতিত মানবতার প্রতিচ্ছবি
রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের জটিল ও দুরূহ নাটকগুলোর মধ্যে একটি। রবীন্দ্রনাথকৃত রক্তকরবীর নাট্যপরিচয়ের প্রথম প্যারাতেই এর সত্যতা উপলব্ধ হয়। নাটকটি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, ‘এই নাটকটি সত্যমূলক, এর ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের ’পরে তার প্রমাণসংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এইটুকু বললেই যথেষ্ট যে, কবির জ্ঞানবিশ্বাসমতে এটি সম্পূর্ণ সত্য।’ প্রসঙ্গত, রক্তকরবী ১৩৩৩ সনে, ১৯২৬-এর ডিসেম্বরে…
-
টোকিও থেকে – আমজাদ আলী খানের পুরস্কার ও আলাপচারিতায় গৌতম ঘোষ
ভারতের বিখ্যাত সরোদ-গুরু আমজাদ আলী খানের স্বীকৃতির তালিকায় কিছুদিন আগে যুক্ত হয়েছে নতুন এক সংযোজন। জাপানের কিউশু দ্বীপের প্রধান শহর ফুকুওকা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আক্রস সিম্ফনি হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বার্ষিক এশীয় সংস্কৃতি পুরস্কারের গ্র্যান্ড পি্রঁ তুলে দিয়েছে ভারতের এই খ্যাতিমান সংগীতকারের হাতে। তিনি হলেন ফুকুওকা এশীয় সংস্কৃতি পুরস্কারের গ্র্যান্ড পি্রঁ লাভকারী চতুর্দশ…
-
নৌকার বাঁকে বাঁকে
বেঙ্গল গ্যালারী অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল মৌলিক ও গবেষণাধর্মী একটি চমৎকার প্রদর্শনী – নদীমাতৃক এদেশের নৌকা নিয়ে। যে-দেশ নদীর, সে-দেশে নৌকা জীবনের একেবারে অন্তস্তলে প্রবাহিত। নৌকার সঙ্গে জড়িত বাংলার অর্থনীতি, সমাজ এবং জীবনযাত্রা। নৌকাকেন্দ্রিক সম্প্রদায় বেদেদের দিয়েই বাংলার আদিসমাজের অবশেষ আমরা দেখতে পাই। এককালে দুনিয়াব্যাপী নৌকাই ছিল ব্যবসা-বাণিজ্য ও রাজনীতির মূল বাহন। নতুন…
