2021
-
শস্যকথা
বেলাভর মোহদানা মাটির শরীরে পুঁতে দিয়ে শব্দের কৃষক একা হেঁটে যান দূর ভাঙা-মন আলপথ ধরে। জীবন লিখিত হবে একদিন এই মাঠে খুব – কলমের নিখাদ আদরে।
-
কাঁটাতার
দেবাশিস দাশ অবিভক্ত মানচিত্র ভাষার নিজস্ব ধর্মে স্থির। পার্বতী নামের সেই মুসলিম ঘরণীকে দেখি আল ধরে হেঁটে যাচ্ছে বিষাদ-সন্ধ্যার মাঠে-মাঠে। দূরে, নদীরেখা ধরে বিভাজিত হয়ে আছে মাটি। এপার-ওপার তবু একই কহু ওড়াউড়ি করে …
-
অরূপ জলসা
মহল্লার সড়কগুলো জলমগ্ন হলে ফুরোয় না কথা তবুও বৃষ্টির কী-যে এতো কথা মনেতে আমার হাওরসুন্দরীর প্রেম জাগে, হাওরসুন্দরী ছোট ঘরটি হয়ে যায় জৌলুসময় প্রাসাদ জারুল হিজল পত্রে নেমে আসে পুরনো জোছনা, তাতার পাখি যখন বৃষ্টি সুরে কৃষ্ণ বাজে মাতাল হাওয়া, বৃন্দাবন বিবসন রাধা মনেতে কেবল হাওরসুন্দরী, যাদুকাটা নদী মাখামাখা জোছনা, দীঘল রজনী হাওরসুন্দরী রূপ নিয়ে…
-
দণ্ড
মাথার ওপরে চড়া রোদ কখনো বেদম বৃষ্টি-ঝড় শকুনের চোখ পাক খায়, পাক খায় উন্মত্ত ক্রোধ – হাজার কোটি প্রকরণ ভিড়ে কিছু গাছ থাকে; দানাসহ ফল ধরে বুক ফুঁড়ে-ছিঁড়ে – কতশত সয়ে-বয়ে-সব্ব – কিণ¦ আকণ্ঠ ধারণ করা ২০২০ জন্মশতবর্ষে দগদগে ক্ষতচিহ্ন। অথচ অক্ষত বন্ধুবরেনেষু মাঠে-ঘাটে-প্রান্তরে, দ্বারে দ্বারে আশরাফুল মখলুকাত বিপন্ন সুজনেষু। ‘আমার হাতের তর্জনী কোথা গেল…
-
আবহাওয়া অধিদফতরের দোষ দিয়ে লাভ নেই
ক্ষতি যতটুকু হওয়ার তা হয়ে গেছে এখন আবহাওয়া অধিদফতরের দোষ দিয়ে লাভ নেই। আবহাওয়ার খবরের কোনো সত্যতা থাকে না এটা তো সবাই জানে সকালে বৃষ্টির কথা বললেও দেখা যাবে কড়কড়ে রোদ উঠে ভরে গেছে বাড়িঘর আর রোদের কথা বললে ঝুপঝাপ নামবে বৃষ্টি, শহরজুড়ে। একটু-আধটু ভালোবাসা না পেলে ক্ষতি হয় না এসবের জন্য হাহাকার করতে নেই,…
-

রেনিয়া স্পাইগেলের পাঁচটি কবিতা
অনুবাদ : ভার্গব বন্দ্যোপাধ্যায় রেনিয়া স্পাইগেল একজন পোলিশ কিশোরী, হলোকাস্টের বলি। জন্ম ১৮ জুন ১৯২৪, মৃত্যু ৩০ জুলাই ১৯৪২। উরিনকোস নামে তৎকালীন একটি পোলিশ শহরে তাঁর জন্ম, যা বর্তমানে পশ্চিম ইউক্রেনের অন্তর্গত। রোমানিয়ার সীমান্তে অবস্থিত, নিস্টার নদীতীরে ছিল কিশোরীটির পিতার বিশাল খামার। সেখানেই ছয় বছরের ছোট বোন আরিয়ানার সঙ্গে বেড়ে উঠেছেন। ছোট বোন ছিল নামকরা…
-

রায়পুরা থেকে ময়মনসিংহ
আট প্রতিমা পূজায় আমার দাদুর খুব আগ্রহ আমরা দেখিনি। তিনি প্রতি রোববার এক ধরনের মেডিটেশন বা কায়মনে চুপচাপ বসে ধ্যান করতেন। তার সঙ্গে পাড়া-প্রতিবেশী কয়েকজন যোগ দিতেন। ধ্যানশেষে ভক্তিমূলক গান হতো। দু-একটি গানের কথা আমার এখনো মনে আছে : গুরু আমায় করো করুণা আমি ঝড়বাদলে বেয়ে যাবো তোমার তরীখানা। অথবা ও গো তুমি চক্ষু দিলে…
-

’৭১-এর গান : জানা-অজানা
একাত্তর সালে মার্চের উত্তাল সময়। সমগ্র দেশের মানুষ স্বাধীনতা অর্জনের প্রমত্ত চেতনায় বলীয়ান হয়ে মিটিং, মিছিল ও প্রতিরোধ গড়ে তুলছে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে উদ্দীপ্ত করছে স্বাধীনতা অর্জনের আকাক্সক্ষায়। এই আন্দোলনই কিছুদিনের মধ্যে আরো খরপ্রবাহিনী হয়ে পৌঁছে গেল মুক্তিযুদ্ধে। বরিশাল শহরে জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আমি। ঢাকায় তখনো সাধারণ মানুষের ওপর…
-

বাংলাদেশের ভাষা-আন্দোলনের প্রেক্ষিতে হাসান হাফিজুর রহমানের ‘চোখের জলে ধোয়া’ কবিতার পর্যালোচনা
উনিশ শতকের আলোকায়ন বা রেনেসাঁস মূলত ছিল হিন্দু-বাঙালির। ইংরেজের উপনিবেশ ছিল যে ডিহি কলকাতা, সেই কলকাতাতেই সীমাবদ্ধ থেকেছিল এই আলোকায়নের প্রভাব। নগরকেন্দ্রিক ও হিন্দু-মধ্যবিত্ত শ্রেণিকেন্দ্রিক এই পরিবর্তন ঢাকার মুসলিম সমাজ ও মানসকে প্রভাবিত করেনি, এর কারণ বৃহত্তর মুসলিম সমাজ প্রায় সমস্ত উনিশ শতক জুড়ে ইংরেজ নামক শাসনক্ষমতাটির প্রিয়পাত্র হতে বা কাছাকাছি আসতে চায়নি। ইংরেজ ও…
-

ওয়ানগালা উৎসব ও লোকগাথা
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তবর্তী বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটের সুনামগঞ্জ ও মৌলভীবাজার, গাজীপুরের শ্রীপুর উপজেলাতে গারো বা মান্দিদের বাস বেশি। এছাড়া ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের কুচবিহারে অধিকসংখ্যক গারোদের বাস। নৃ-তত্ত্ববিদদের মতে, এ-আদিবাসীরা মঙ্গোলয়েড মহাজাতির টিবেটো-বার্মান দলের টিবেটো-চায়নিজ পরিবারের সদস্য। এরা নিজেদের ‘আচ্ছিক মান্দি’ বা ‘পাহাড়ি মানুষ’ হিসেবে পরিচয় দিতে…
-

ক্রিম
অনুবাদ : মিলটন রহমান আমার এক তরুণ বন্ধুকে অতীত জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা সম্পর্কে বলছিলাম। তখন আমার বয়েস ছিল আঠারো। ঠিক মনে করতে পারছি না কেন তাকে সে-ঘটনা বলতে শুরু করেছিলাম। কথা প্রসঙ্গেই ঘটনাটি উঠে এসেছিল। অনেক আগের সেই ঘটনা। বলা চলে প্রাচীন। যদিও ওই ঘটনার কোনো উপসংহারে আমি পৌঁছুতে পারিনি। ‘সবে মাত্র…
-

ধ্বস্ত স্বপ্নের ভুবন
কাব্যগ্রন্থ পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘রাস্তাই একমাত্র রাস্তা।’ চলচ্চিত্র পদাতিকের পরিচালক মৃণাল সেনের বিশ্বাস ছিল, ‘সিনেমার বিকল্প সিনেমাই।’ সে-বিশ্বাস নিয়েই চলে গেছেন তিনি। আমরা জানি, আধুনিক সিনেমার প্রযুক্তিসর্বস্ব রূপ নিয়ে তাঁর অসন্তোষ আর উপলব্ধিরই প্রকাশ এই বাক্য। কিন্তু অন্য এক অর্থে, তাঁর নিজের চলচ্চিত্র-দর্শনেরও ছায়া পড়েছে এই বাক্যে। সবসময়েই চল্তি পথের বিকল্প খুঁজে গেছেন…
