2021
-

আবুল হাসনাত : প্রগতিশীল বাঙালির অহংকার
গত ১ নভেম্বর, ২০২০ বাংলা সংস্কৃতি-জগতে একটি নক্ষত্রপতন ঘটে গেল। পঁচাত্তর বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন বাংলা সাহিত্য তথা সংস্কৃতি জগতের এক অনন্য ব্যক্তিত্ব আবুল হাসনাত। আবুল হাসনাত ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভপত্রিকা কালি ও কলমের প্রতিষ্ঠাতা-সম্পাদক। কালি ও কলম ছাড়াও তিনি গণসাহিত্য, সংবাদ সাময়িকীসহ আরো বেশ কয়েকটি পত্রপত্রিকা সম্পাদনা করেছেন। কিন্তু সেটাই তাঁর…
-

প্রতিকৃতি
সত্তরের দশকের শেষ পর্যায়ে শহিদ কবীর বাউল সাধক লালনের গানে প্রবলভাবে আন্দোলিত হয়েছিলেন। সে-সময়ে তাঁর সৃষ্টিতে লালনের গানের মর্মবাণী প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউল সংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের উজ্জ্বল প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন। শিল্পের বৃহত্তর জগতে নিজের শিল্প-সাধনাকে ব্যাপৃত করার ইচ্ছা নিয়ে চারু ও কারুকলা ইনস্টিটিউটের শিক্ষকতা ত্যাগ করে…










