বইপত্র
-
স্বকীয় ও বহুমুখী চিন্তার শীলিত প্রকাশ
সালাহউদ্দীন আইয়ুব নির্বাচিত প্রবন্ধ শামসুজ্জামান খান বিজয় প্রকাশ ঢাকা, ২০১১ ৪০০ টাকা শামসুজ্জামানের কথা তোলা মাত্র মনে পড়ে বর্ধমান হাউসের দোতলার একটি ঘর এবং তার ভেতর এইমাত্র ধূমপান-সেরে-আসা এক পরিতৃপ্ত প্রসন্ন মুখ। দু-একবার এদিক-ওদিকের কোনো কোনো অনুষ্ঠানে তাঁকে দেখেছি হয়তো, কিন্তু দোতলার ওই কক্ষটি বাদ দিয়ে জামান ভাইয়ের কথা ভাবা যায় না। দেশ ছেড়ে…
-
বাংলাদেশের নির্দয় জন্মের হৃদয়সংবেদী ভাষ্য
The Cruel Birth of Bangladesh Archer K Blood UPL Dhaka, 2003 450 Taka বর্তমান সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক তাৎপর্য একান্ত সীমিত হয়ে পড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সুবাদে বাংলাদেশ একটি শীর্ষ পদ গত চার বছর যাবৎ অধিগত করে রেখেছে। পদ না বলে একে পদাঘাত বলাই বোধকরি সমীচীন। বন্যা, খরা কিংবা ফেরিডুবিতে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সুবাদে বিশ্বপটে মাঝে-মধ্যে…
-
রাজনৈতিক অর্থনীতির ফিরে আসা
ভাবনা অর্থনীতির/ বিশ্বায়ন, উন্নয়ন ও অন্যান্য সনৎকুমার সাহা সাহিত্যিকা ঢাকা, ২০০৩ ১৮০ টাকা সনৎকুমার সাহা তাঁর শেষ বই ভাবনা অর্থনীতির/ বিশ্বায়ন, উন্নয়ন ও অন্যান্য শুরু করেন রাজনৈতিক অর্থনীতির প্রত্যাবর্তনের কথা জানানোর মধ্য দিয়ে। তিনি লেখেন, কীভাবে অ্যাডাম স্মিথ, রিকার্ডো, সিনিয়ার বা মিল্ থেকে শুরু করে কার্ল মার্কস রাজনৈতিক অর্থনীতিকে অনিবার্য ও পরিশীলিত করে তোলেন; কিন্তু…
-
মনিরুজ্জামান এছলামাবাদীর কাল
মোহাম্মদ মনিরুজ্জামান এছলামাবাদী/ আত্মজীবন শামসুজ্জামান খান সম্পাদিত পাঠক সমাবেশ ঢাকা, ২০০৪ ১৯০ টাকা বাঙালি মুসলমানের চিন্তাধারা-বিকাশের গুরুত্বপূর্ণ এক পর্বে প্রবল সক্রিয়তায় বেঁচে ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান – মৌলানা মনিরুজ্জামান এছলামাবাদী (১৮৭৫-১৯৫০)। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে একদিকে ‘মুসলিম সংস্কৃতি’-পরিচয়ে আরবি-ফারসি ভাষা ও সংশ্লিষ্ট সংস্কৃতি, অন্যদিকে হিন্দু পুনর্জাগরণবাদীদের প্রবল স্রোত – এ দুয়ের টানাহেঁচড়ার বিচিত্র চিহ্ন নিয়ে যে-কজন বাঙালি…
-
হারানো দিনের বই এবং কলকাতার বইপাড়া
শিক্ষাগত, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ কলকাতার বইপাড়া। প্রেসিডেন্সি কলেজের রেলিং ও তার ফুটপাতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরানো বইয়ের দোকান গ্রন্থপ্রেমিকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এমন একটা সময় ছিল যখন কৌলীন্যে এবং খ্যাতিতে পুরানো বইপাড়া কলেজ স্ট্রিটের কফি হাউজকে প্রায় ছুঁই ছুঁই করত। সে-আমলের নামকরা অধ্যাপকরা প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে পুরানো বই…
-
বঙ্গসন্তানের প্রথম বিলাতভ্রমণ
The Wonders of VilayetMirya Sheikh I`tesamudin Translated byKaiser HaqPeepal TreeLeeds, 2001Price : £ 10.99 সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক রেনে দেকার্তে, যাঁকে আধুনিক দর্শনের জনক বলা হয়, বলেছিলেন, ‘Travelling is almost like talking with men of other centuries।’ ভিন্ন শতকের একজন ভ্রমণকারী যিনি তাঁর ভ্রমণ-বৃত্তান্তের মধ্য দিয়ে এ-যুগের মানুষের সঙ্গে কথা বলেছেন, তাঁর সম্বন্ধে ওঁর কী…
-
একটি আবিষ্কারধর্মী অনুবাদ
সোফির জগৎইয়স্তেন গার্ডারঅনুবাদ : জী এইচ হাবীবসন্দেশঢাকা, ২০০২দাম : ৪০০ টাকা ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder)-রচিত Sophie’s World কিংবা বইটির বাংলা অনুবাদ সোফির জগৎ নিয়ে আলোচনার তাকত্ বর্তমান আলোচকের নেই। এবং সেজন্য তিনি খুব একটা দুঃখিতও নন। কারণ, রাজা সলোমন বিনয়-সহকারে ঈশ্বরের কাছে বলেছিলেন, ‘Give me the wisdom I need to rule your people with justice and…
-
কুসংস্কারাচ্ছন্ন সময়ে বিদ্রোহী এক নারীসত্তার আখ্যান
নূরজাহানইমদাদুল হক মিলনহাতেখড়ি, ঢাকাপ্রথম পর্ব : ১৯৯৯দ্বিতীয় পর্ব : ২০০২ দাম : প্রথম পর্ব ১৫০ টাকাদ্বিতীয় পর্ব ২৫০ টাকা সমকালীন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের আলোকে গ্রামীণ চিত্র অর্থবহ, শিল্পসম্মত ও আবশ্যিকতার প্রশ্নে খুব কম উপন্যাসেই উপস্থিত। ঐতিহাসিক পটভূমিকায় রচিত মহাকাব্যিক যে-সব উপন্যাস গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবিদার সেগুলোর মধ্যে আবুজাফর শামসুদ্দীনের (১৯১১-৮৯) পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), শহীদুল্লা…
-
একটি অবশ্যপাঠ্য বাংলা বই
মানুষ ও মহাবিশ্বশিশিরকুমার ভট্টাচার্যসময় প্রকাশনঢাকা, ২০০৪ দাম : ১৭৫ টাকা ডক্টর শিশিরকুমার ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অঙ্ক শেখান – জ্যোতির্পদার্থবিদ্যার নামী অধ্যাপক। অবশ্য বিশেষজ্ঞমহলে সম্মান পেলেও সাধারণ মানুষের কাছে তেমন পরিচিত নন। তাঁর চর্চার বিষয় তাঁকে দূরে ঠেলে রাখে। আমরা বেশির ভাগ অঙ্কে ভয় পাই। তার ওপর তাঁর বিদ্যানুশীলন যে-স্তরে, সেখানে সিঁড়ি ভেঙে ওঠার সাধ্য আমাদের…
-
ইসমাইল মার্চেন্টের শিল্পযাত্রা
ইসমাইল মার্চেন্টের শিল্পযাত্রানাসিমা হকMy Passage from IndiaIsmail MerchantPenguinNew York, 2003US $ 35.00বোম্বাইয়ের (তৎকালীন বোম্বে) এক কিশোর খ্যাতনামা-অভিনেত্রীর সান্নিধ্যে এসে স্বপ্ন দেখেছিল, একদিন সে চলচ্চিত্র নির্মাণ করবে, চলচ্চিত্র-জগতের একজন হবে। কী বিপুল অধ্যবসায়, বুদ্ধির দীপ্তি সাহস ও উদ্যম নিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত করে জগত্খ্যাত চলচ্চিত্র-নির্মাতা হওয়া সম্ভবপর হলো — সে-কথাই সবিস্তারে বর্ণনা করেছেন গ্রন্থকার ইসমাইল মার্চেন্ট।…
-
ফিরে দেখা এক জীবনের কিছু চিত্র
ফিরে দেখা : একটি জীবনের কিছু চিত্র ছবি বসু প্রকাশক : স্ত্রী কলকাতা, ২০০৪ দাম : ১১০ টাকা ছবি বসু আত্মকথা বলতে ব্রতী হয়েছেন নিজের কথা বিশেষ না বলে। তিনি মুক্তচিন্তার মানুষ, সমাজবদলের বামপন্থি-আয়োজনে একদা নিয়েছিলেন সক্রিয় ভূমিকা, জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে যখন পেছন ফিরে তাকান তখন নিজের কথা নয়, অতিক্রান্ত সময়ের প্রধান…
-
মীরের অনুসন্ধান, অনুভাবনা ও অনুপ্রেরণা
মীর মশাররফ হোসেন : নতুন তথ্যে, নতুন ভাষ্যে শামসুজ্জামান খান অবসর ঢাকা, ২০০৪ দাম : ১১০ টাকা এক বাঙালি মুসলিম-সমাজে যে-বিষাদগাথা অমলিন অক্ষর মতো আজও উজ্জ্বল, চন্দ্রজ্যোৎস্নার মায়াময় আলোর রহস্য প্রদীপ জ্বেলে চলত যার পুঁথিপাঠ, কারবালার সেই হৃদয় আকুল করা কান্নার কাহিনী আমাদের নতুন সুরে শুনিয়েছেন মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) বিষাদ-সিন্ধু (১৮৯১) গ্রন্থে। উপন্যাসটি প্রকাশের…
