April 2021

  • পাঠকের অন্বেষণ

    পাঠকের অন্বেষণ

    দুপুরের মতো দীর্ঘ কবিতা l পিয়াস মজিদ l পাঠক সমাবেশ l ঢাকা, ২০২০ l ২৫০ টাকা কবিতা ও চিত্রকর্ম অনেকটা টাকার মতো। যখন যার হাতে তখন তার। অথবা বলা যায় এই দুই গোত্রের শিল্পকর্মের বহু জন্মদায়িনী। যেমন : বনলতা সেন কিংবা মোনালিসা – জীবনানন্দ দাশ আর লিওনার্দো দ্য ভিঞ্চির মানসজাত। অথচ বোদ্ধাগণের ব্যাখ্যায় বিচিত্র ভাবনা নিয়ে প্রতিনিয়ত এই শিল্পকর্মের…

  • বাস্তবতা ও বিদগ্ধ সময়পাঠ

    বাস্তবতা ও বিদগ্ধ সময়পাঠ

    বানিয়াশান্তার মেয়ে l স্বকৃত নোমান l পাঞ্জেরী পাবলিকেশন্স l ঢাকা, ২০২০ l ৩০০ টাকা সময়কে যারা পাশ কাটিয়ে যান না তারা মাত্রই জানেন স্বকৃত নোমানকে। তাঁর সমকালীন চিন্তা ও ভাবনার সঙ্গেও পাঠক এরই মধ্যে পরিচিত। কী রাজনীতি, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি বিশ্বপরিস্থিতি, কি সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক, কি চলমান বাস্তবতা – সব দিকেই সমান চোখ রেখে তা নিংড়ে রচনা…

  • কবিতায় স্বাধীনতা ও স্বদেশের স্মারক

    কবিতায় স্বাধীনতা ও স্বদেশের স্মারক

    শ্রেষ্ঠ কবিতা l দুলাল সরকার l কবি প্রকাশনী l ঢাকা, ২০১৮ l ২৫০ টাকা কি দিয়ে কবিতা করেন কবি, কি তাকে ভাবায় ? তার ভাবনার সাথে কি কি বিষয় অন্বিত হয়ে থাকে? সময় সভ্যতা দিনযাপন কিংবা ব্যক্তিগত এষণার রেখাপাত নিয়ে কি তিনি বাক্যবলয় তৈরি করেন? সব সময় তাকে কবি হয়ে থাকা বা ভাবনাজারিত হয়ে থাকা জরুরি কিনা? বোদলেয়ার যেমন…

  • জলমগ্নতা থেকে জ্ঞানমগ্নতায় উত্তরণ

    জলমগ্নতা থেকে জ্ঞানমগ্নতায় উত্তরণ

    প্রস্থানের আগে l হরিশংকর জলদাস l অন্যপ্রকাশ l ঢাকা, ২০১৯ l ৭০০ টাকা প্রস্থানের আগে (২০১৯) উপন্যাসটিতে কথাকারিগর হরিশংকর জলদাস তাঁর আত্মজীবনের বয়ান যে জীবনাভিজ্ঞতায় বুনন করেছেন, তাতে তাঁর জীবনসত্যের খুব একটা অপলাপ ঘটেনি। বরং এতদিনের লেখকজীবনের বিচিত্র বাঁকবদল ও অনেক অজানা সত্য; কল্পনা ও বাস্তবের সংমিশ্রণে জীবনঘনিষ্ঠ হয়ে তা একদিকে যেমন লেখককে আত্মানুসন্ধানে নিমগ্ন করেছে; অন্যদিকে এ-কাহিনিরস পাঠককে…

  • দুঃখমথিত আনন্দধারা : রামকিঙ্করের সৃজনবৈচিত্র্য

    দুঃখমথিত আনন্দধারা : রামকিঙ্করের সৃজনবৈচিত্র্য

    রামকিঙ্কর : কল্লাজ থেকে কংক্রিট l মিনতি ঘোষ l এবং মুশায়েরা l কলকাতা l ৩০০ টাকা জয়া অবশেষে ‘সুজাতা’য় রূপান্তরিত হলো। সেই সুজাতা, যার প্রেম ও করুণায় ক্ষুধা থেকে জেগে উঠেছিল অমৃত। গৌতম বুদ্ধ আর সুজাতার কাহিনি সকলেরই জানা। এই রূপান্তরণের রূপকার একজন ভাস্কর। তাঁর নাম রামকিঙ্কর। আর এই সৃজনের মধ্য দিয়ে ভারতের আধুনিক ভাস্কর্যে নতুন যুগের সূচনা হলো।…

  • সাঈদ আহমদের নাটক তৃষ্ণায় রূপসজ্জা ও পোশাক-পরিকল্পনায় অভিনব মুক্তি

    সাঈদ আহমদের নাটক তৃষ্ণায় রূপসজ্জা ও পোশাক-পরিকল্পনায় অভিনব মুক্তি

    সাঈদ আহমদ (১৯৩১-২০১০) বাংলাদেশের নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এদেশীয় নাট্যধারায় অভিনব আঙ্গিক সংযোজন করে স্বীয় স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। সাঈদ আহমদের নাট্যরচনার কৌশল সামুদ্রিক। আর তাঁর নাটকগুলোকে ঘিরে বর্তমান প্রবন্ধের বিচরণ প্রকৃতপক্ষে অপরিপক্বতায় আক্রান্ত হবার শামিল। তাঁর সাতরঙা জীবনের মহিমাকীর্তন নয়, বরং তাঁর তৃষ্ণায় নাটকটির বিশ্লেষণ এবং এই নাটকের রূপসজ্জা ও পোশাক-পরিকল্পনার মূল্য নিরূপণের উদ্দেশ্যে…

  • বিধ্বস্ত জনপদের অশনি বার্তা

    বিধ্বস্ত জনপদের অশনি বার্তা

    সময়ই জানে না সময়ের অভিঘাত। জীবন বলতে পারে না জীবনের সংঘাত। আমাদের চেনাজানা পরিবেশের মধ্যে কখন কী দুর্ঘটনা ঘটতে পারে তার অনুমান কল্পনাসাপেক্ষ। প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী যে করোনা মহামারি তা কি কেউ কখনো কল্পনা করতে পেরেছিল। প্রকৃতির এমন অনাকাক্সিক্ষত সংঘাত-সংক্ষুব্ধতা সাজানো জীবনকে করে তুলেছে এলোমেলো। যখন বিশ্ব করোনা-আতঙ্কে ঘরে আবদ্ধ, তখনো থিয়েটারে এসেছে…

  • ষাট বছরের খতিয়ান : নিসার হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী  সংবেদনশীল অন্তর্দাহ ও কিছু বিবমিষা

    ষাট বছরের খতিয়ান : নিসার হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী
    সংবেদনশীল অন্তর্দাহ ও কিছু বিবমিষা

    শিল্পাঙ্গনে শিল্পীদের মাঝে একধরনের দ্বন্দ্বপ্রবাহ বিদ্যমান। অনেক ক্ষেত্রেই এই দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব অন্তর্দাহে রূপ নেয়। এই অন্তর্দাহ থেকে উৎসারিত নিসার হোসেন (জন্ম ১৯৬১, ঢাকা) কিংবা তাঁর শিল্পকর্ম নির্মাণের প্রয়াস। শিল্পের নান্দনিকতাকে প্রশ্নবিদ্ধ ও উত্তরবিদ্ধ করেছে প্রদর্শনীতে স্থান পাওয়া প্রায় ৮০টির মতো কাজ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। শিল্পের সঙ্গে বাস্তবতার যে অন্যায় সাংঘর্ষিক সম্পর্ক, যা মূলত পুঁজিবাদের চূড়ান্ত…

  • বৃহত্ত্বের যূথবদ্ধ মহত্তম শিল্প-প্রকল্প ও প্রদর্শনী

    বৃহত্ত্বের যূথবদ্ধ মহত্তম শিল্প-প্রকল্প ও প্রদর্শনী

    জীবনরক্ষা যখন প্রধান পাথেয় তখন সৃষ্টির আকুলতা হতাশায় নিমজ্জিত হওয়ার জোগাড় হয়। বিগত বছরের মার্চের শেষদিকে হঠাৎ লকডাউনে গৃহবন্দি পৃথিবীর মানুষ! অতিমারি কোভিড-১৯-এর আতংকে তখন আর সবার মতো সৃজনশিল্পীরাও বিভ্রান্ত! এ-সময় বিশ্বব্যাপী আমরা হারিয়েছি লক্ষ লক্ষ মানুষকে। বাংলাদেশের অনেক গুণী প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি! এই দুঃসময়ে উদ্ভ্রান্ত তরুণ শিল্পীসমাজকে সৃজনে ফেরাতে শিল্পী ঢালী আল…

  • বর্ণবাদ,টু কিল এ মকিংবার্ড এবং আমাদের মানস

    বর্ণবাদ,টু কিল এ মকিংবার্ড এবং আমাদের মানস

    শুধু আমেরিকা নয় গোটা বিশ্বেই বর্ণবাদ একটি অভিশাপ। সময়ের তালে তালে মানুষ সভ্যতার দাবি করে বটে কিন্তু যুগ যুগ ধরে মানুষ এই ঘৃণ্য বর্ণবাদকে লালন করছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই। সে-কারণে বিভিন্ন সময়ে বর্ণবাদবিরোধী আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, রক্তপাত হয়েছে। স্বাভাবিকভাবেই শিল্প-সাহিত্যের ভাষাতেও বর্ণবাদবিরোধী বাণী এসেছে। টু কিল এ মকিংবার্ড ঠিক এমনই একটি বর্ণবাদবিরোধী…

  • কৃষকের নাম মারে

    কৃষকের নাম মারে

    ভাষান্তর : অংকুর সাহা অনুবাদকের কথা ২০২১ সালে মহান লেখক ফিওদর দস্তয়েভস্কির জন্মের দ্বিশতবার্ষিকী। তাঁর অন্তিম জীবনের একটি অপ্রচলিত ছোটগল্পের বাংলা অনুবাদের মাধ্যমে লেখকের প্রতি এই আমার শ্রদ্ধার্ঘ্য। গল্পটি আত্মজৈবনিক; এতে লেখকের সাইবেরিয়ার ওমস্ক কারাগারে বন্দিজীবনের বর্ণনা রয়েছে যেমন, তেমনি রয়েছে ফ্ল্যাশব্যাকে তাঁর অল্পবয়সে গ্রামে বাবার খামারবাড়িতে সময় কাটানোর স্মৃতি। কৃষক মারের ঘটনাটি ঘটেছিল খুব…

  • জলময় মধ্যবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রাপথ শত বৎসর পরে অনুসরণ

    জলময় মধ্যবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রাপথ শত বৎসর পরে অনুসরণ

    (দ্বিতীয় পর্ব) নৌকা যখন পতিসর ঘাট ছাড়ল শীতের বেলা তখন প্রায় দুটো। শান্ত সমাহিত জলময় ও তার দু-পারের প্রায় জনহীন প্রান্তর পেছনে ফেলে নৌকো এগিয়ে চললো – ঢেউ ভেঙে ভেঙে সঙ্গে একমাত্র সঙ্গী নৌকার যান্ত্রিক শব্দ। মন তখনো পতিসরের টাটকা ফেলে আসা স্মৃতিতে মগ্ন। এভাবেই চলে ঘণ্টাখানেক পরে নৌকা ভিড়লো সামসাপাড়ার ঘাটে। এবার নৌকা বিদায়…