December 2004

  • জয়নুলের হাতে অন্য তুলি

    তখনো আমি স্কুলের ছাত্র। ওপরের ক্লাসের। প্রথম জয়নুল আবেদিনের ছবি দেখি ওই সময়ে। ছাপা ছবি। কোন পত্রিকায় আজ আর তা মনে নেই। সাদাকালোতে ছাপা ছিল ছবিটি। নাম ছিল ‘অপেক্ষা’। ব্রহ্মপুত্র নদীর তীরে নৌকোর জন্যে ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী। নদীর ওপারে কুয়াশাবিলীন অস্পষ্ট তটরেখা। একঝাঁক পাখি আকাশে উড্ডীয়মান। নদীর মাঝখানটায় একফালি চর। চরে একসার নৌকো বাঁধা। এপারে…

  • শিল্প শেষ আশ্রয়

    জয়নুল আবেদিন চোখে যা দেখেছেন তা-ই তাঁর কাছে বাস্তব। প্রতিভাস মাত্র দৃশ্যমানতার সীমাহীন স্পেসের সঙ্গে যুক্ত। এই যুক্ততার মাধ্যমে তিনি নিজে অভিজ্ঞ হয়েছেন তাঁর কল্পনা ও ভাবনার স্পেসের সঙ্গে। এই দুই স্পেসের সম্পর্ক – খুব সম্ভব একই বিষয় কিংবা বস্তুর বিভিন্ন ফর্ম। দুই স্পেস থেকে তিনি নির্মাণ করেন অর্থ। যখন তাঁর দিক থেকে প্রতিভাস ও…

  • নিবেদন

    আমি জন্মেছিলাম উত্তর বাংলার একটি চা-বাগানে, যেখানে কারও বাড়িতে রেডিও ছিল না। আমার চার বছর বয়সে বাড়িতে রেডিও এলো। বিশাল একটা বাক্স। তার শরীর থেকে দুটো তার বেরিয়েছে। একটা চলে গেছে ছাদের নিচের ঘুলঘুলি দিয়ে আকাশছোঁয়া লম্বা বাঁশের ডগায়। আর-একটা নেমেছে নিচে রাখা গাড়ির ব্যাটারির বুকে। সেই রেডিওতে প্রথম গান শুনেছিলাম। সায়গলের গান, পঙ্কজ মল্লিকের…

  • জীবনের নীল নকশা

    বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন, তুমি যদি বিজ্ঞানের কোনো তত্ত্ব তোমার কাজের বুয়াকে বোঝাতে না পারো তাহলে বুঝতে হবে ব্যাপারটি তুমি নিজেই বোঝনি! কাজের বুয়া কিংবা মহিলাদের বুদ্ধিমত্তাকে উপহাস করার জন্যে কথাটি বলা হয়নি, বিজ্ঞানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও যে বিজ্ঞানের মূল বিষয়গুলো বোঝা সম্ভব – সেই বিষয়টিকে এখানে জোর দিয়ে বলা হয়েছে। বিজ্ঞানের মূল বিষয়গুলো সবসময়েই…

  • ফিলিস্তিনের কবিতা

    ভূমিকা ও অনুবাদ : হায়াৎ মামুদ অঞ্চলটির ইতিহাস অন্তত হাজার তিনেক বছরের। বাইবেলের ‘পুরাতন নিয়মে’ ভালোভাবে পাওয়া যাবে, নানা প্রসঙ্গে ও নানান অনুষঙ্গে। মধ্যপ্রাচ্যের গল্পগাথা চুঁইয়ে এসেছে যেভাবে বাংলা পুঁথিসাহিত্যে সেটুকুর ভিতরেও আমরা নামটি ছোটবেলা থেকেই জেনে গেছি : কেনান্। শত শত বৎসরপরিক্রমায় নাম পালটেছে যে কতবার! ফিলিস্তিয়া, ফিলিস্তিন,ুুু প্যালেস্টাইন, জুডিয়া, ইসরায়েল ইত্যাদি। ভূখণ্ডের সীমানাও…

  • এক সন্ধ্যায় দুজন দুঃখী মানুষ

    দুজন দুঃখী মানুষ টেবিলে মুখোমুখি বসে আছে, ওদের সামনে দু কাপ ধূমায়িত চা, একটি দুধ অন্যটি লাল। দুজনেরই দুজনকে নিয়ে দারুণ কৌতূহল : ওরা অনবরত কথা বলে যাচ্ছে, কথাগুলো টেবিল ছাপিয়ে গড়িয়ে পড়ছে মেঝেয়, কিছু বা চায়ের ধোঁয়ার সঙ্গে মিশে উড়ে যাচ্ছে      সিলিংয়ের দিকে। এর মাঝেই কিছু কথা একে অপরকে ছুঁয়ে যাচ্ছে, ব্যাকুল জড়াতে…

  • ডিপ্রেশন

    মনোবিজ্ঞানের বিষণ্নতা অর্থনীতির মন্দা আবহবিদ্যার নিুচাপ এ সবই ডিপ্রেশন কারও খুলির ভেতরে যদি থেকে থেকে বইতে থাকে জোর শুকনো বাতাস বোঝা যায় গিলেছে তাকে ডিপ্রেশন নামানো শাটার দেখে মিলগেট থেকে   শ্রমিকেরা রোজ রোজ দীর্ঘশ্বাসে বাড়ি ফিরে এলে ধরা যায় তাদেরও চলছে ডিপ্রেশন সমুদ্রের বুকে তাপ-চাপ জবর ঘনীভূত হলে বলা হয় জমাট বেঁধেছে ডিপ্রেশন ভালোবাসা…

  • ঈশ্বর কণ্ঠ

    ঈশ্বর কণ্ঠে আড়মোড়া ভেঙে রুপালি নৌকায় ভাসে দিন ঢেউ ওঠে অমিত পলাশ যেন বড় আনন্দ এ বেঁচে থাকা দিনমান ক্রমশ ম্লান হতে থাকে ছায়া বিষণ্ন জ্যোৎস্নায় ভরে যায় কুসুম ফুল ভালোবাসার নীলাভ জালে পতিত হই ঈশ্বরের অভিশাপে –

  • অরুণা, গানের পাখি তুমি

    অরুণা, গানের পাখি তুমি ভুলে যাও মান-অভিমান ধরো ইমন-ভূপালী তান প্রাণ খুলে গেয়ে যাও গান চোখে তোমার তারার মেলা নাকে জ্বলে ভোরের শিশির কানে দোলে নম্র বেলীফুল ঠোঁটে তোমার অমৃতসুধা ভরাকণ্ঠে বৃষ্টির কোরাস বুকে নাচে সাগর-কল্লোল পায়ে বাজে নূপুর নিক্কণ কটিদেশে অজন্তা রমণী নাভিমূলে হাসে পদ্মফুল সারাদেহে মৃগনাভি-ঘ্রাণ মন জুড়ে মুক্ত নীলাকাশ চারিদিকে জাগে নবপ্রাণ…

  • ডোভার লেন মিউজিক কনফারেন্স

    আমরা ছিলাম গোপাল উড়ে। আমরা ছিলাম জেলেপাড়ার সঙ। কবিগানের চাপান উতোর। দল বেঁধে সেই নগরে কীর্তন। রাত্রি জেগে যাত্রাপালা। হাফ আখড়াই। আজান। আগমনী। নিধুবাবুর টপ্পা শুনে আমরা ছিলাম ‘আর একটা হোক, আরও’ – ‘মায়ের দেওয়া মোটা কাপড়’। অর্কেস্ট্রায় সুরের নোটেশন। লোকাল ট্রেনের অন্ধ দুজন। হারমোনিয়াম। বীণার পাশে বেণু। আমরা ছিলাম বসন্ত আর বর্ষাবরণ। ছাত পেটানোর…

  • নিজামালি মুঘলের সাফ কবলা

    হলফনামা ‘আমি, নিজামালি মুঘল, জন্মদাতা গোলামালি মুঘল হাল সাকিন হুকুমাসন, থানা কোতয়ালী, পেশা হুকুমর্বদার, কর্মসূত্রে এবং ভোগদখলে বাংলাদেশের নাগরিক বটে; দালাল আইনে আট নম্বরি ধারায় আমার আটকাদেশ নাই, রাষ্ট্রবিধানের পরিপন্থি কোনো কর্মেও যুক্ত নহি – তদুপরি তথাকথিত অস্ত্র ও বারুদ, মাদক ও ঘাতকের                    সংস্পর্শ-রহিত, হক-হালালের উপার্জনে প্রতিপালিত হয় বৈধ পরিবার; মাথার উপরে মেঘ এবং…

  • প্রেমের চতুর্দশপদী

    চঞ্চুতে চঞ্চুতে প্রেম হলে মন্দ নয়। পাখি সব যেমন প্রণয় করে পাখার ঘর্ষণে, পালকের স্পর্শ পেলে শিহরণ ঘটে যায়, তেমনি উড়ালে ভালোবাসা হবে আমাদের। খড়কুটো ঠোঁটে নিয়ে বাঁধব না কেউ ঘর, বাবুই পাখির কারুকাজ হয়ত হবে না। কোকিলের মতো ডিম পেড়ে যাব অন্য কারো ঘরে। পাখিরা জানে না কবে কার বাসে জন্মেছিল! কোথায় নিবাস ছিল…